মানারাত ইউনিভার্সিটির নতুন ট্রেজারার ঢাবি অধ্যাপক ড. আব্দুস সবুর খান (শাকির সবুর)
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার হিসেবে যোগ দিয়েছেন প্রথিতযশা শিক্ষাবিদ, লেখক, গবেষক ও সাহিত্যিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ আব্দুস সবুর খান (শাকির সবুর)। আজ ২১ অক্টোবর ২০২৩ (শনিবার) তিনি এ পদে যোগদান করেন।এ সময় তাকে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন প্রফেসর ড. সাদেকা হালিম, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন-সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাগণ ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান।১৭ অক্টোবর (মঙ্গলবার) অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস সবুর খানকে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার হিসেবে নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচি...
