র্যাবের যৌথ অভিযানে বাঘায় অস্ত্র ও হেরোইনসহ ১ মাদক কারবারি আটক
|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহীর বাঘা থানা এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ এর যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।র্যাব সূত্রে জানা গেছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সমাজ থেকে মাদক ও অবৈধ অস্ত্র নির্মূলে র্যাব প্রতিষ্ঠার শুরু থেকেই সক্রিয় ভূমিকা পালন করে আসছে। জঙ্গিবাদ, সন্ত্রাস, চাঁদাবাজি, অস্ত্র উদ্ধার, সংঘবদ্ধ অপরাধ ও মাদক কারবার দমনে র্যাবের চলমান কার্যক্রমের অংশ হিসেবেই এই বিশেষ অভিযান পরিচালিত হয়।অভিযানে অংশ নেয় র্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানি ও সিপিএসসি-এর যৌথ অপারেশন দল। ৫ জানুয়ারি রাত আনুমানিক ২টা ২০ মিনিটে বাঘা থানাধীন জোত কাদিরপুর গ্রা...










