Friday, October 30

Blog

পঞ্চগড়ে ৩দিনব্যাপী ইজতেমা শুরু
ধর্ম ও দর্শন

পঞ্চগড়ে ৩দিনব্যাপী ইজতেমা শুরু

হাজারো মুসল্লীর অংশগ্রহণে পঞ্চগড় জেলায় তিন দিনব্যাপী ইজতেমা শুরু হয়েছে আজ বৃহস্পতিবার। জেলার এই অন্যতম ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে পঞ্চগড় শহরসহ আশেপাশের এলাকাগুলোতে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে এক বিশেষ উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।গতকাল (২৮ আগস্ট) রাত থেকেই বিভিন্ন এলাকা থেকে মুসল্লীরা ইজতেমাস্থলে আসতে শুরু করে। মুসল্লীদের উপচেপড়া ভিড় সামলাতে প্রশাসনও নিয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। ইজতেমার প্রথম দিনে নিযামুদ্দীন মারকাজ অনুসারী মুরব্বী ও আলেমরা ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেছেন এবং ধর্মীয় শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন।ইজতেমার আয়োজক কমিটির একজন সদস্য জানিয়েছেন, “এবারের ইজতেমা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতে শুধু পঞ্চগড় জেলার মুসল্লীরাই নয়, বরং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসলিমদেরও অংশগ্রহণ রয়েছে।"তিন দিনের এই ইজতেমায় নামাজ, দোয়া এবং বিশেষ মো...
সদস্য পদ বাতিল হচ্ছে ৭ পরিচালকের
খেলাধুলা

সদস্য পদ বাতিল হচ্ছে ৭ পরিচালকের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বোর্ড সভা ডেকেছেন ফারুক আহমেদ। তার সভাপতিত্বে হওয়া এই বোর্ড মিটিংয়ে সদস্যপদ হারাচ্ছেন ৭জন বোর্ড পরিচালক। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে বোর্ড মিটিংয়ের একটি সূত্র।বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেল ৩টায় শুরু হয়েছে গুরুত্বপূর্ণ এ বোর্ড সভা। নতুন সভাপতি দায়িত্ব গ্রহণের পর বদলে যাচ্ছে বোর্ডের স্ট্যান্ডিং কমিটি। অর্থ, ক্রিকেট পরিচালনা, বিপিএল গভর্নিং কাউন্সিল, মার্কেটিং, গ্রাউন্ডস ও ফ্যাসিলিটিজ, গেম ডেভেলপমেন্ট, হাইপারফরম্যান্স ইউনিট, মিডিয়া বিভাগের কমিটিও পুনর্গঠন করা হচ্ছে।তবে এই বোর্ড সভা থেকে সদস্যপদ হারাচ্ছেন ২ জুলাইয়ের বৈঠকে না থাকা ৭ পরিচালক। জানা গেছে, এনায়েত হোসেন সিরাজ, তানভীর আহমেদ টিটু, আনোয়ারুল ইসলাম, গাজী গোলাম মর্তুজা, মনজুর আলম, মনজুর কাদের, নাজিব আহমেদ পর পর তিন মিটিংয়ে অংশ না নিয়ে বাদ পড়তেছেন। বোর্ডের গঠনতন্ত্র অ...
ভেনিস চলচ্চিত্র উৎসবের উদ্বোধন
বিনোদন

ভেনিস চলচ্চিত্র উৎসবের উদ্বোধন

পর্দা উঠেছে ৮১তম ভেনিস চলচ্চিত্র উৎসবের। ইউরোপের অন্যতম প্রাচীন এই উৎসব শুরু হয়েছে ২৮ আগস্ট। যা চলচবে সেপ্টেম্বরের ৭ তারিখ পর্যন্ত।জমকালো আয়োজনে ইতালির ভেনিসে শহরে উৎসবের পর্দা ওঠে। হলিউড ও ইউরোপিয়ান দেশগুলোর তারকাদের উপস্থিতিতে উৎসব স্থল তারকায় ভরে ওঠে। ধারণা করা হচ্ছে এবারের উৎসবটি এই চলচ্চিত্র উৎসবের আয়োজন ইতিহাসে সবচেয়ে তারকাবহুল উৎসব হতে যাচ্ছে।চলতি বছর উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে ২১টি সিনেমা। যার মধ্যে রয়েছে প্রখ্যাত সব নির্মাতার সিনেমা। তাই এবার প্রতিযোগিতাও হবে বেশ জমজমাট। এখন দেখার অপেক্ষায় শেষ পর্যন্ত কার হাতে ওঠে উৎসবের সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন লায়ন (স্বর্ণসিংহ)।...
ইরান সরকারে নারী মুখপাত্র
আন্তর্জাতিক

ইরান সরকারে নারী মুখপাত্র

প্রথমবারের মতো একজন নারীকে সরকারের মুখপাত্র হিসেবে নিযুক্ত করেছে ইরান। ইরান সরকারের মুখপাত্র হিসেবে নিযুক্ত হওয়া ওই নারীর নাম ফাতেমেহ মোহাজেরানি।মন্ত্রিসভার বৈঠকের সময় তাকে এই পদে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়। বৃহস্পতিবার (২৯ আগস্ট) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম তেহরান টাইমস ও এনডিটিভি।প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সরকারের নতুন মুখপাত্র হিসেবে ফাতেমেহ মোহাজেরানিকে নিযুক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার (২৮ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এই নিয়োগ দেন বলে ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে।তেহরান টাইমস বলছে, ফাতেমেহ মোহাজেরানি ১৯৭০ সালে আরাকে জন্মগ্রহণ করেন। তিনি হেরিওট-ওয়াট ইউনিভার্সিটি এডিনবার্গ ক্যাম্পাস থেকে ব্যবসায় প্রশাসনে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।তিনি হাসান রুহানির সরকারে টেকনিক্যাল অ্যান্ড ভকেশনাল ট্রেনিং ইউনিভার্সিটি অ...
স্বৈরাচার সরকার পতনের পর তাদের কোনো অস্তিত্ব থাকে না : বরকত উল্যা বুলু
রাজনীতি

স্বৈরাচার সরকার পতনের পর তাদের কোনো অস্তিত্ব থাকে না : বরকত উল্যা বুলু

১৫ আগস্ট শেখ মুজিব সরকার পতনের পর এই দেশে কোনো আওয়ামী লীগের অস্তিত্ব ছিল না, ঠিক ৫ আগস্টের পরও এ দেশে আওয়ামী লীগের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। ইতিহাস সাক্ষী কোনো স্বৈরাচার সরকার পতনের পর তাদের কোনো অস্তিত্ব থাকে না।বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে নোয়াখালীতে বন্যার্তদের দেখতে গিয়ে বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান বরকত উল্যা বুলু এসব কথা বলেন।বন্যা দুর্গতদের দেখতে গিয়ে তিনি পানি বন্দি মানুষের দুঃখ-দুর্দশার কথা শুনে তাদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, যতদিন এই সংকট থাকবে, ততদিন আমরা আপনাদের পাশে থাকবো।এ সময় তিনি বেগমগঞ্জ উপজেলার পাঁচ ইউনিয়নে পানিবন্দি প্রায় তিন হাজার মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন।এতে উপস্থিত ছিলেন— বিএনপির উপজেলা সভাপতি কামাখ্যা চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মো. আবেদ, বিএনপির জেলা সহ- সভাপতি নাজমুল গনি চৌধুরী মান্না, বেগমগঞ্জ ছাত্রদলের যুগ্ন-আহবা...
ফের রিমান্ডে সালমান-আনিসুল-সাদেক-জিয়াউল
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি

ফের রিমান্ডে সালমান-আনিসুল-সাদেক-জিয়াউল

ছাত্র-জনতার আন্দোলনে সুমন সিকদার নামে এক যুবককে হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের চতুর্থ দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।বৃহস্পতিবার (২৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট নুরুল হুদা চৌধুরী তাদের এই রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।আজ সকাল তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য বাড্ডা থানার মামলায় আনিসুল ও সালনান এবং আদাবর থানার সাদেক ও জিয়াউলকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালম...
শহীদদের অবদানের কথা পাঠ্যপুস্তকে রাখতে হবে : জামায়াতের আমির
রাজনীতি

শহীদদের অবদানের কথা পাঠ্যপুস্তকে রাখতে হবে : জামায়াতের আমির

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহতদের শহীদ উল্লেখ করে, তাদের অবদানের কথা পাঠ্যপুস্তকে রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।জামায়াতের আমির বলেন, আমার দৃষ্টিতে এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা। দ্বিতীয় স্বাধীনতায় অবদান রাখা শহীদদের কথা সব পাঠ্যপুস্তক ও গুরুত্বপূর্ণ সব জায়গায় স্থান করে দিতে হবে।বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন জামায়াতের আমির।ডা. শফিকুর রহমান বলেন, একটা জাতি যেখানে দাঁড়িয়ে যায়, সেখানে কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না। শহীদের রক্ত শুকিয়ে গেছে, কিন্তু এটা যেন আমাদের অন্তর থেকে চলে না যায়। এখনো অনেক মানুষ নিখোঁজ। তারা কি মারা গেছেন, না-কি বেঁচে আছেন, তা কেউ জানে না। ওই রাতগুলোতে অনেক কিছু ঘটেছে, যা আরেকবার ঘটেছিল ২০১৩ সালের শাপ...
ছাত্রজনতার গণঅভ্যুত্থান আমাদের কিছুকথা (৩)
অভিমত, জাতীয়

ছাত্রজনতার গণঅভ্যুত্থান আমাদের কিছুকথা (৩)

|| ড. মুহাম্মদ ঈসা শাহেদী ||‘আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না’এখন একটি নতুন তত্ত্ব হাজির করে বলা হচ্ছে আমেরিকা ষড়যন্ত্র করে এই অভ্যুত্থান ঘটিয়েছে। ভারতের গোপন আস্তানা থেকে শেখ হাসিনা ভিডিওতে বলেছেন, বঙ্গোপসাগরে সেন্ট মার্টিনের কর্তৃত্ব এবং গভীর সমুদ্র বন্দর করার সুযোগ দিতে রাজি না হওয়ায় আমেরিকা তাকে ক্ষমতাচ্যুত করেছে। এই তত্ত্ব হাজির করে তিনি একদিকে ছাত্রজনতার গণঅভ্যুত্থানকে অস্বীকার করেছেন, অন্যদিকে তার সরকারের অবর্ণনীয় জুলুম নির্যাতনের প্রতিক্রিয়ায় গণবিস্ফোরণের সত্যটি গোপন করে দলীয় লোকদের চাঙ্গা করার চেষ্টা করছেন। সব মিলিয়ে দেশের সাধারণ মানুষকে ভবিষ্যত সম্পর্কে হতাশ করার জন্য শেখ হাসিনার মিথ্যাচার ও কৌশল।মার্কিন ষড়যন্ত্র বা চক্রান্ত নয়, বরং ছাত্রসমাজের ডাকে সমগ্র জাতি গণবিস্ফোরণে ফেটে পড়েছে, শেখ হাসিনার জগদ্দল পাথর থেকে জাতি মুক্তি পেয়েছে। নতুন প্রজন্ম ১৯৭৪, ১৯৭৫ সালের ইতিহাস জীবন্...
নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যার্তদের পাশে ইবি শিক্ষার্থীরা
শিক্ষাঙ্গন

নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যার্তদের পাশে ইবি শিক্ষার্থীরা

সৈয়দ ওসমান বিন হাসনাইন, ইবি প্রতিনিধিচলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৭ আগস্ট) রাত তিনটায় ক্যাম্পাসের বাসযোগে ত্রাণসামগ্রী নিয়ে নোয়াখালী ও লক্ষ্মীপুরের উদ্দেশ্যে যাত্রা করে তারা। এসময় তারা প্রায় ৭ লক্ষ ৬০ হাজার টাকা সমমূল্যের সামগ্রী নিয়ে বের হয়।জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এ ত্রাণ কার্যক্রমে অংশ নেন। তারা কুষ্টিয়া ও ঝিনাইদহ শহরের বিভিন্ন জায়গা থেকে ফান্ড কালেকশন করেন। এছাড়া ক্যাম্পাসের আশেপাশের বিভিন্ন গ্রাম ও মসজিদ থেকে বন্যার্ত মানুষের জন্য ফান্ড কালেকশন করেন তারা।পরে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’র ১১৬ নং কক্ষে প্যাকেটিংয়ের কাজ শুরু করেন শিক্ষার্থীরা। টানা তিন দিনের কর্মযজ্ঞের পর মঙ্গলবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের দুইট...
হাসনাত আব্দুল্লাহর স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান
রাজনীতি, স্বাস্থ্য

হাসনাত আব্দুল্লাহর স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্প্রতি সচিবালয়ের সামনে আনসারদের হামলায় গুরুতর আহত হয়ে সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন হাসনাত আব্দুল্লাহ।বুধবার (২৮ আগস্ট) বিকেলে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম সিএমএইচে গিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে হাসনাত আব্দুল্লাহর শারীরিক অবস্থার খোঁজ নেন।এসময় তিনি চিকিৎসকের সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য নেন। পাশাপাশি হাসনাতকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈষম্যবিরোধী আন্দোলনের হতাহতদের সবার খোঁজখবর নিচ্ছেন। প্রত্যুত্তরে হাসনাত সবার কাছে দোয়া কামনা করেন বলে জানান ডা. রফিকুল ইসলাম। আনসারের হামলায় গুরুতর আহত হয়ে সচিবালয়ের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকলে বিএনপির নেতাকর্মীরা হাসনাত আব্দুল্লাহকে ঢাকা মেডিকেলে কলেজ (...