Friday, October 30

Blog

বিএনপি ক্ষমতায় গেলে কেউ যেন গুম না হয় তা নিশ্চিত করবে : তারেক রহমান
রাজনীতি, সর্বশেষ

বিএনপি ক্ষমতায় গেলে কেউ যেন গুম না হয় তা নিশ্চিত করবে : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গুম মানবতাবিরোধী অপরাধ, যা মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন। বিএনপি ভবিষ্যতে জনগণের ভোটে ক্ষমতায় গেলে আর যেন কেউ গুম না হয় তা নিশ্চিত করবে। পাশাপাশি মানবতার বিরুদ্ধে এই গুরুতর অপরাধের ন্যায়বিচার হতেই হবে।তিনি বলেন, বাংলাদেশে নজিরবিহীন গুমের ঘটনায় দেশবাসীর মতো আমিও গভীরভাবে উদ্বিগ্ন। রাষ্ট্রীয় নিপীড়নের হাতিয়ার হিসেবে এটি প্রয়োগ করা হয়। শেখ হাসিনার দুঃশাসনে গুমকে ব্যবহার করা হয়েছে জনসমাজে ভীতিকর পরিস্থিতি তৈরি করার জন্য।আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।তারেক রহমান বলেন, নির্ভরযোগ্য মানবাধিকার সংস্থাগুলো একযোগে প্রকাশ করেছে যে, ২০০৯ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সাত শতাধিক মানুষকে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো গুম করেছে। এটি অত্যন্ত পীড়াদায়ক, আজ পর্যন্...
গুম হওয়া ব্যক্তিদের ফেরাতে সরকারের প্রতি আহ্বান জামায়াতের
রাজনীতি, সর্বশেষ

গুম হওয়া ব্যক্তিদের ফেরাতে সরকারের প্রতি আহ্বান জামায়াতের

গুম হওয়া ব্যক্তিদের ফেরাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৯ আগস্ট) ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন ও এজেন্সির তথ্য অনুযায়ী ছাত্র-জনতার গণবিপ্লবে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে বাংলাদেশে বিরোধী মতের রাজনৈতিক দলের নেতাকর্মী, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার ৭০০-র অধিক মানুষকে গুম করা হয়েছে। বাংলাদেশে ‘গুম’ বা ‘নিখোঁজ’ ইস্যুতে বিদেশিদেরও আগ্রহ রয়েছে। ২০২২ সালের আগস্ট মাসে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাশেলেট বাংলাদেশ সফর করেন। জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপ বিভিন্ন সময় গুমের শিকার হওয়া ব্যক্তিদের একটি ...
নজরুল চর্চায় বিশেষ সম্মাননা পেল “কবি নজরুল সাহিত্য মঞ্চ”
রাজধানী, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ

নজরুল চর্চায় বিশেষ সম্মাননা পেল “কবি নজরুল সাহিত্য মঞ্চ”

নজরুল চর্চায় অনবদ্য অবদান রাখায় বিশেষ সম্মাননা পেল "কবি নজরুল সাহিত্য মঞ্চ (কনসাম)"। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ৪৮তম মহাপ্রয়াণ দিবস স্মরণে আয়োজিত পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে কনসামকে এই সম্মাননা প্রদান করা হয়। বুধবার (২৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বেইলীরোডস্হ বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে দেশ নাট্যদল, ঢাকা ও বিদ্রোহী।অতিথিদের নিকট হতে এই বিশেষ সম্মাননা স্মারক গ্রহণ করেন কনসাম প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এ্যাড. মহিউদ্দীন আহমেদ (শাহীন) কনসাম ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মেহেদী হাসান, কনসাম নির্বাহী চেয়ারম্যান কৃষিবিদ রফিকুল ইসলাম এবং ইঞ্জি. মাহমুদুল হাসান।সম্মাননা স্মারক প্রদান করেন সর্বজনাব মাসয়ুদ মান্নান এনডিসি, সাবেক সচিব ও রাষ্ট্রদূত এবং সভাপতি, নজরুল একাডেমি; মুহাম্মদ জাকির হোসেন...
রেমিট্যান্স বাড়ছে, ২৮ দিনে এলো ২৪ হাজার কোটি টাকা
বাণিজ্য ও অর্থনীতি

রেমিট্যান্স বাড়ছে, ২৮ দিনে এলো ২৪ হাজার কোটি টাকা

ছাত্র জনতার আন্দোলন কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির প্রভাব পড়েছিল রেমিট্যান্স ও বিদেশি মুদ্রার রিজার্ভে। আন্দোলনে সংহতি জানিয়ে রেমিট্যান্স সাটডাউন ঘোষণা করেছিল প্রবাসীরা। ফলে কমেছিল রেমিট্যান্সপ্রবাহ। তবে আন্দোলন সফল হলে তথা সরকার পতনের পরে বাড়তে থাকে রেমিট্যান্স প্রবাহ। আগস্ট মাসের প্রথম ২৮ দিনে দেশে বৈধপথে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে দুই বিলিয়ন ডলারের বেশি।বৃহস্পতিবার (২৯ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্ট মাসের ২৮ তারিখ পর্যন্ত রেমিট্যান্স এসছে ২০৭ কোটি ডলার। টাকার হিসেবে যা ২৪ হাজার কোটি। গত বছরের একই সময় রেমিট্যান্স এসেছিল ১৪৩ কোটি ডলার। সে হিসেবে রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে ৩১ শতাংশ। গত জুলাই মাসে ১৯১ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা। যা গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন ছিল।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে...
এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন
বাণিজ্য ও অর্থনীতি

এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন

বেসরকারি খাতের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি বা এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একইসঙ্গে তিনজন শেয়ারহোল্ডারসহ ৫ পরিচালক নিয়োগ দিয়ে পরিচালনা পর্ষদের নতুন বোর্ড গঠন করে দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এক আদেশে পর্ষদ বাতিল করা হয়। একই আদেশে নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে পাঠানো আদেশে বলা হয়, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ সংরক্ষণ ও সুশাসন নিশ্চিত করতে ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করা হয়েছে।নতুন পর্ষদে পরিচালক হয়েছেন ব্যাংকটির শেয়ারহোল্ডার মো. নজরুল ইসলাম স্বপন, মো. নুরুল আমিন, অঞ্জন কুমার সাহা এবং স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এস এম রেজাউল করিম ও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট খন্দকার মামুন। নতুন পর্ষদে পরিচালকদের ম...
কমছে হজের খরচ
ধর্ম ও দর্শন

কমছে হজের খরচ

চলতি বছর হজের খরচ কমিয়ে যৌক্তিক পর্যায়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।বৃহস্পতিবার (২৯ আগস্ট) প্রধান উপদেষ্টার ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের এক সভা শেষে এই তথ্য জানান তিনি।সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমাদের হজ একটা বড় ব্যাপার, মুসলমানদের জন্য। কিন্তু হজের মতো পবিত্র কাজেও একটি সিন্ডিকেট দেখতে পাই। তারা কারসাজি করে হজের প্যাকেজ মূল্য বাড়িয়ে তোলে। হজের যে খরচ সেটি যাতে যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা যায়, সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছে। কত হতে পারে কত কমানো যেতে পারে সেই আলোচনা হয়। তবে বর্তমান প্যাকেজ যে অনেক বেশি, সেই প্যাকেজ কমিয়ে আনা সম্ভব। প্রাথমিক আলোচনা সেটি হয়েছে।গত বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজের দুটি প্যাকেজ ঘোষণা করেছিল আওয়ামী লীগ সরকার। সরকারি প্যাকেজে সর্বনিম্ন ৫...
প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে সরকার : মির্জা ফখরুল
জাতীয়, রাজনীতি

প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে সরকার : মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মহাসচিব বলেন, প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার। দ্রুত সময়ের মধ্যে সরকার দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে বিএনপির ৩ সদস্যের প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। দেড় ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল।...
ট্রাম্পের চেয়ে আরও এগিয়ে কমলা
আন্তর্জাতিক

ট্রাম্পের চেয়ে আরও এগিয়ে কমলা

চলতি বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন বর্তমান ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এই দুইজনের মধ্যে কে বেশি জনপ্রিয় বা কার প্রতি ভোটারদের সমর্থন বেশি সে বিষয়ে চলছে নানা আলোচনা।ফলে ভোটারদের মধ্যে কার গ্রহণযোগ্যতা বেশি সে বিষয়ে আবারও জরিপ চালিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।বৃহস্পতিবার (২৯ আগস্ট) প্রকাশিত জরিপে দেখা গেছে, কমলা হ্যারিস ৪৫ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে রয়েছেন। এক্ষেত্রে ট্রাম্পের রয়েছে ৪১ শতাংশ সমর্থন।চলতি বছরের জুলাইতে জরিপ চালিয়েছিল রয়টার্স। সে সময় ট্রাম্পের চেয়ে হ্যারিস এক শতাংশ বেশি সমর্থন নিয়ে এগিয়ে ছিলেন। নতুন জরিপে দেখা গেছে, নারী ও হিসপানিকদের মধ্যে কমলা হ্যারিসের সমর্থন বেড়েছে।নারী ও হিসপানিক ভোটারদের মধ্যে ১৩ শতাংশ পয়েন্টভিত্তিতে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে হ্যারিস এগিয়ে রয়েছেন।তবে হো...
নীলফামারীতে আলু উৎপাদনের খামারে আউশ ধানের বাম্পার ফলন
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি

নীলফামারীতে আলু উৎপাদনের খামারে আউশ ধানের বাম্পার ফলন

নীলফামারীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) ডোমার ভিত্তি বীজআলু উৎপাদনের খামারের পতিত জমিতে উৎপাদন হয়েছে আউশ ধানের বীজ। শুধু বীজআলু উৎপাদনের ওই খামারটি ৩০০ একর জমিতে আবাদ করেছে আউশ ধান। যা থেকে ৪০০ টন ভিত্তি ধান বীজ উৎপাদনের আশা করছেন কর্তৃপক্ষ।সংশ্লিষ্টরা বলছেন, ওই পরিমাণ বীজ দিয়ে আউশ আবাদ করা যাবে ৪০ হাজার একর জমি। এ ছাড়াও অবীজ ধান পাওয়া যাবে ৬০ থেকে ৭০ টন। যার বাজার মূল্য ২ কোটি টাকার ওপরে।খামার সূত্রে জানা যায়, ভিত্তি বীজআলু উৎপাদনের জন্য ৬৫০ একর জমিতে বিএডিসির বিশেষায়িত খামার এটি। এই খামারে প্রতিবছর আলু আবাদের পর সীমিত আকারে গম চাষ হতো। এরপর দীর্ঘ একটি সময় এসব জমি পতিত থাকত। তবে গত দুই বছর ধরে পতিত জমিগুলোতে আউশের ভিত্তি বীজ উৎপাদনে কয়েক জাতের ধানের আবাদ করা হচ্ছে। এতে করে অলস পড়ে থাকা এসব জমির আবাদ একদিকে খরা সহিষ্ণু আউশ ধান বীজের সংকট কাটাচ্ছে, অন্যদিকে বোরো আমন ...