বেলকুচি প্রেসক্লাব সবসময় মানবিক কাজের পাশে থাকবে: প্রত্যাশা ইশরাত জাহানের
|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে যেমন আজ মানবিক কাজের পাশে দাঁড়িয়েছে বেলকুচি প্রেসক্লাব, তেমনি আগামীতেও প্রতিষ্ঠানটি সদস্যরা সবসময় মানবিক কার্যক্রমের পাশে থাকবেন— এমন আশাবাদ ব্যক্ত করেছেন বেলকুচি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান।বুধবার (৭ জানুয়ারি) সকালে বেলকুচি উপজেলা প্রেসক্লাবের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ইশরাত জাহান বলেন, সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। বেলকুচি প্রেসক্লাবের প্রতিটি সদস্য তাদের দায়িত্বশীল ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সেই প্রমাণ দিয়ে আসছেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও প্রেসক্লাবের সদস্যরা ভালো ও ইতিবাচক কাজের সঙ্গে সম্পৃক্ত থাকবেন।তিনি আরও বলেন, “আপনাদের ভালো কাজের পাশে আমরা আছি এবং থাকবো।” এ সময় তিনি প্রেসক্লাবের সকল...










