বুধবার, মার্চ ২৫

Blog

রাজশাহীতে শিশুশ্রম নিরসনে বিভাগীয় পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

রাজশাহীতে শিশুশ্রম নিরসনে বিভাগীয় পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত

|| অপু দাস | জেলা প্রতিনিধি ( রাজশাহী) ||শিশুশ্রম নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ, সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং টেকসই কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহীতে বিভাগীয় পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালাটি বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় রাজশাহীর ন্যাশনাল অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।কর্মশালায় সভাপতিত্ব করেন শ্রম পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) মহাপরিদর্শক ওমর মো. ইমরুল মহসিন। তিনি স্বাগত বক্তব্যে বলেন, শিশুশ্রম কেবল একটি আইনগত অপরাধ নয়, এটি একটি সামাজিক ব্যাধি। এই সমস্যা সমাধানে আইন প্রয়োগের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতন অংশগ্রহণ প্রয়োজন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও...
ভেনেজুয়েলার তেল সম্পদ অনির্দিষ্টকালের জন্য নিয়ন্ত্রণের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক, সর্বশেষ

ভেনেজুয়েলার তেল সম্পদ অনির্দিষ্টকালের জন্য নিয়ন্ত্রণের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

|| আন্তর্জাতিক ডেস্ক ||ভেনেজুয়েলার অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রভাব বিস্তার এবং দেশটির তেল বিক্রয় কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য নিজেদের নিয়ন্ত্রণে রাখার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) প্রকাশিত আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর দাবি করা হয়েছে।প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওয়াশিংটন ভেনেজুয়েলার ওপর তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত রেখে দেশটির জ্বালানি খাতের ওপর পূর্ণ কর্তৃত্ব বজায় রাখতে চায়। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক অস্থিরতার পর ভেনেজুয়েলার তেল শিল্প যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, ঠিক তখনই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন কঠোর অবস্থানের ইঙ্গিত পাওয়া গেল।মার্কিন প্রশাসনের এই পদক্ষেপ মূলত ভেনেজুয়েলার বর্তমান সরকারকে চাপে ফেলে তাদের নিজেদের স্বার্থ অনুযায়ী পরিচালিত করার একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে।বিশ্লেষকর...
এবার আগের মতো পাতানো নির্বাচন হবে না : সিইসি
জাতীয়, সর্বশেষ

এবার আগের মতো পাতানো নির্বাচন হবে না : সিইসি

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||বাংলাদেশে এবার আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী এবং প্রতিটি প্রার্থী বা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কমিশনের কাছ থেকে ন্যায়বিচার পাবেন।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।সিইসি বলেন, যারা মনোনয়নের বৈধতা বা বাতিলের বিরুদ্ধে আবেদন করেছেন, আইনি তথ্যের ভিত্তিতেই তার চূড়ান্ত সমাধান করা হবে। কমিশন সম্পূর্ণ স্বচ্ছতায় বিশ্বাসী এবং সবার জন্য সমান সুযোগ বা 'লেভেল প্লেয়িং ফিল্ড' নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।সিইসি আরও আশ্বস্ত করেন যে, আপিল শুনানির পুরো প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ...
শান্তিকামী ট্রাম্পের উদ্দেশ্য কি? একটু ভাবতে হবে
অভিমত, আন্তর্জাতিক, সর্বশেষ

শান্তিকামী ট্রাম্পের উদ্দেশ্য কি? একটু ভাবতে হবে

|| বাপি সাহা ||ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হবার পর থেকেই অনেক ঘটনার জন্ম দিয়েছেন। বৃহৎ দেশের প্রধান হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করার এক চেষ্টা তো অবশ্যই থাকবে। নৈতিক ও অনৈতিক সিদ্ধান্ত গ্রহণের সিদ্ধহস্ত হিসাবে তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছেন। শুল্ক আরোপের মাধ্যমে নিজেকে আলোচনায় নিয়ে এসেছেন। ২০২৫-কে স্মরণীয় করে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প নানা ঘটনার জন্ম দিয়ে। অনেকটা বাজনা বাজিয়ে নিজে আগ্রাসী করনীতির ঘোষণা দিয়ে নিজে আলোচিত হয়েছেন এবং গোটা যুক্তরাষ্ট্রকে আলোচনার মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। যদিও আমেরিকার নাগরিকরা কিন্তু সেটা ভালোভাবে নিতে পারেনি। আগ্রাসী করনীতির ফলে অনেক দেশের সঙ্গে সম্পর্ক রীতিমতো করুণ পরিণতির দিকে চলে গেছে। বিশ্ব এখন বিভক্ত হয়েছে দুটি ভাগে। কোন কোন দেশ নিরপেক্ষ থাকার চেষ্টা করছে আবার কেউ হয়তোবা চেষ্টা করছে সমঝোতা করার। যাই হোক, সমঝোতা করলেও নিজের কথা অনেকটা ভুলে যেত...
ব্যাংক এশিয়ায় অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি: যোগ্যতা স্নাতক পাশ
চাকরি, সর্বশেষ

ব্যাংক এশিয়ায় অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি: যোগ্যতা স্নাতক পাশ

|| ক্যারিয়ার ডেস্ক ||জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ব্যাংক এশিয়া পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের ‘রিটেইল অ্যাসিট অ্যান্ড লিয়াবিলিটি সেলস’ বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার (এআরও)’ পদে নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ১৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।এক নজরে নিয়োগ তথ্যাদিবিষয়বিস্তারিত তথ্যপ্রতিষ্ঠানের নামব্যাংক এশিয়া পিএলসিবিভাগের নামরিটেইল অ্যাসিট অ্যান্ড লিয়াবিলিটি সেলসপদের নামঅ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার (এআরও)পদসংখ্যানির্ধারিত নয় (একাধিক)শিক্ষাগত যোগ্যতাস্নাতক বা সমমানের ডিগ্রি (যেকোনো বিষয়)কাজের অভিজ্ঞতাপ্রয়োজন নেই (ফ্রেশাররা আবেদন করতে পারবেন)বয়সসীমাসর্বোচ্চ ৩২ বছরপ্রার্থীর ধরননারী ও পুরুষ উভয়ই যোগ্যচাকরির ধরনচুক্তিভিত্তিকবেতন ও সুযোগআলোচনা সাপেক্ষে এবং ব্যাংকের বিধি মোতাবেককর্মস্থলঢাকা ও চট্টগ্রামআবেদনের শেষ সময়১৫ জানুয়ারি...
খানজাহান আলী থানায় গুলিবিদ্ধ যুবক, এলাকা জুড়ে আতঙ্ক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খানজাহান আলী থানায় গুলিবিদ্ধ যুবক, এলাকা জুড়ে আতঙ্ক

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার খানজাহান আলী থানার যাব্দিপুর বউ বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে রানা (৩৪) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক পৌনে ৮টার দিকে তাফসীর গাজীর দোকানের সামনে এই গোলাগুলির ঘটনা ঘটে।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, হামলাকারীরা রানাকে লক্ষ্য করে হঠাৎ গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আহত রানা হোসেন শেখের ছেলে। তার বাড়ি তেলিগাতি এলাকায়, থানা আড়ংঘাটা।ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি শটগান, একটি জীবিত গুলি, একটি পিস্তলের খালি খোসা এবং দুইটি ব্যবহৃত গুলির অংশ উদ্ধার করা হয়।গুলিবিদ্ধ রানাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত ক...
দেশরত্ন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় খুলনায় বিএনপির দোয়া মাহফিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

দেশরত্ন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় খুলনায় বিএনপির দোয়া মাহফিল

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় বিএনপির উদ্যোগে দেশরত্ন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি ২০২৬) আসর নামাজের পর এ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, দেশরত্ন বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার এক আপসহীন নেত্রী। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি গণতন্ত্রকামী মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর আদর্শকে ধারণ করেই বিএনপি আগামীর রাজনৈতিক লড...
হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে হাটিকুমরুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচি পালিত হয়।হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম আম্বিয়ার সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান হেলালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ভিপি আইনুল হক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার ও গোলাম হোসেন।দোয়া মাহফিল উপলক্ষে পবিত্র কোরআন খতম ও উপস্থিত সবার মাঝে খাব...
মানিকগঞ্জের প্রখ্যাত আলেম মাওলানা আফসার উদ্দীনের ইন্তেকাল, জানাজায় মানুষের ঢল
সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জের প্রখ্যাত আলেম মাওলানা আফসার উদ্দীনের ইন্তেকাল, জানাজায় মানুষের ঢল

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের বিশিষ্ট আলেমেদ্বীন ও শিক্ষানুরাগী, মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক উপাধ্যক্ষ হযরত মাওলানা আফসার উদ্দীন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি আট পুত্র, চার কন্যা সন্তানসহ অসংখ্য ছাত্র ও গুণগ্রাহী রেখে গেছেন।মরহুম মাওলানা আফসার উদ্দীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার আমির হাফেজ মাওলানা কামরুল ইসলামের পিতা। বুধবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় উঁচুটিয়া মাদরাসা প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।জানাজায় মানিকগঞ্জের বিভিন্ন স্তরের ওলামায়ে কেরাম, শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও আত্মীয়-স্বজনসহ সর্বস্তরের সাধারণ মানুষের ঢল নামে।মাওলানা আফসার উদ্দীন ছিলেন মানিকগঞ্জের একজন নিবেদিতপ্রাণ শ...
প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বদলগাছীতে দিন দিন বেড়েই চলেছে মাটি মাটার মহোৎসব
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বদলগাছীতে দিন দিন বেড়েই চলেছে মাটি মাটার মহোৎসব

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||উপজেলা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বদলগাছীতে দিন দিন বেড়েই চলেছে মাটি মাটার মহোৎসব।জেলার বদলগাছী উপজেলার বিভিন্ন ইউপির গ্রামগুলোতে দিন রাতে সমানতালে মাটি কাটার মহোৎসব শুরু করেছে কতিপয় প্রভাবশালী ব্যক্তি।সরেজমিনে গিয়ে পাহাড়পুর ইউপির ধর্মপুর মাদ্রাসার সামনে দেখা যায়, কয়েক বিঘা জমির মাটি কেটে পুকুর খননে ব্যস্ত এক প্রভাবশালী ব্যক্তি হ্যাপি। একই ধারাবাহিকতায় মিঠাপুর ইউপির কসবা গ্রামে আবাদি ভিটার মাটি কেটে ইটভাটায় বিক্রি করছেন ঐ এলাকার ট্রাক্টর গাড়ি মালিক আব্দুস সালাম, ট্রাক্টর গাড়ি চালক রায়হান, হাবিল, রুবেল, চাঁনমিয়া সহ প্রমুখ।একই দৃশ্য দেখা গেছে, উপজেলার মিঠাপুর ইউপির গন্ধবপুর গ্রামের ভালকির বিলে বিল সংস্কার নামে দিনের পর দিন মাটি কেটে ইটভাটায় বিক্রি করছেন আক্কেলপুর উপজেলার রেজোয়ানুল মেম্বারসহ কতিপয় প্রভাবশালী ব্যক্তি। ত...