লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের নতুন বিভাগীয় প্রধান ড. জিয়াউর রহমান
লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেছেন বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান।এ পদে যোগদান করায় তাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, বন্ধুমহল ও শুভানুধ্যায়ী অভিনন্দন জানিয়েছেন। তার যোগ্য নেতৃত্বে বিভাগটি এগিয়ে যাবে সকলে মন্তব্য করেন এবং তার সার্বিক সাফল্য কামনা করেন।ড. জিয়াউর রহমান ২০০৪ সালে বৃহত্তর ঘাসিটুলা আলিম মাদরাসা সিলেট থেকে দাখিল ও ২০০৬ সালে শাহজালাল জানেয়া ইসলামিয়া কামিল মাদরাসা , সিলেট থেকে আলিম কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে ২০১০ সালে প্রথম শ্রেণীতে বিটিআইএস (সম্মান) ও ২০১১ সালে প্রথম শ্রেণীতে এমটিআইএস (মাস্টর্স) ডিগ্রি অর্জন করেন। তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে "বাংলাদেশে প্রচলিত খতম, দুরূদ ও মানত: আল-কুরআন ও আল-হাদীসের আলোকে এর বিশ্লেষণ " বিষয়ে এম...
