শুক্রবার, মার্চ ২০

Blog

রাজধানীর বহুতল ভবনে আগুন : ইন্টারনেটে ধীরগতি থাকবে ১ সপ্তাহ
জাতীয়, সংবাদ

রাজধানীর বহুতল ভবনে আগুন : ইন্টারনেটে ধীরগতি থাকবে ১ সপ্তাহ

ঢাকাস্থ মহাখালীর খাজা টাওয়ারে আগুনের ঘটনায় ডাটা সেন্টারের ব্যাপক ক্ষতি হয়েছে। পুড়ে গেছে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি)। এতে সারাদেশের অন্তত ছয়শ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) প্রতিষ্ঠানের সার্ভারে সমস্যা দেখা দিয়েছে। বন্ধ হয়ে গেছে অনেক প্রতিষ্ঠানের ইন্টারনেট সেবা। যেগুলো এখনও চালু আছে, সেখানেও অনেক ধীরগতি।ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এমদাদুল হক বৃহস্পতিবার (২৬ অক্টোবর'২৩) রাত সাড়ে দশটার দিকে গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।আইএসপিএবি'র সভাপতি এমদাদুল হক বলেন, ‘যতটুকু খবর পেয়েছি লেভেল থ্রি, ম্যাক্স হাব, আমরা নেটওয়ার্কস, আর্থনেট ও উইনস্ট্রিম আইআইজি পুড়ে গেছে। ফলে, আমরা এরই মধ্যে ৭০-৮০ শতাংশ ব্যান্ডউইথ হারিয়েছি। সারাদেশের ৫৫০-৬০০ আইএসপি প্রতিষ্ঠানের সেবা প্রায় বন্ধ।’তিনি আরও বলেন, ‘খাজা টাওয়ারে আগুনের ঘটনায় ধারণা অনুযায়ী যে ...
শিবগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের বর্ণাঢ্য সংবর্ধনা
শিক্ষাঙ্গন, সংবাদ

শিবগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের বর্ণাঢ্য সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০২৩ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর'২৩) বিকেলে শিবগঞ্জের একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন “সেবক ফাউন্ডেশন” এর উদ্যোগে স্থানীয় একটি অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।সংগঠনটির উপদেষ্টা ও পিএইচডি গবেষক মুহাম্মাদ আব্দুর রউফ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়াস্থ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রতিথযশা শিক্ষাবিদ প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির একই বিভাগের অধ্যাপক ড. মুহা: অলিউল্লাহ এবং সেবক ফাউন্ডেশনের উপদেষ্টা, রাইজিং স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও এমডি আব্দুল আযীয মাহমুদ।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে...
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জাপানে কর্মসংস্থান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জাপানে কর্মসংস্থান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) 'জাপানে ক্যারিয়ার গড়ার লক্ষ্যে কারিগরি শিক্ষার গুণমান বৃদ্ধি' শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন সেন্টারের (আইআইসি) উদ্যোগে আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর ২০২৩) রাজধানীর বিরুলিয়াস্থ ডিআইইউ ক্যাম্পাসে এ সেমিনারের আয়োজন করা হয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ খায়রুল আলম এবং জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশনের (জেটরো) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইউজি আন্দো। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) চিফ রিপ্রেজেনটেটিভ ইচিগুচি তোমোহাইড এবং জাপান বাংল...
শিউলি ঝরা শরৎ ভোর_কবিতা
কবিতা

শিউলি ঝরা শরৎ ভোর_কবিতা

কবি জাহরা-ই-নূরতোমাকেও শুভেচ্ছা সখা, শিউলি ঝরা শরৎ ভোরের।ঘুম জড়ানো চোখে, শিউলি তলায় তুমি যখন,অমনি মায়ের পূজোর মন্ত্র, আসলো তখন তোমার কানে।আমিও তখন চোখ মেলেছি, মায়ের শূন্যে তোলা দুহাত পানে।বকুনি খেয়ে আলসে মেয়ে, তখনও শুয়ে,বাবার গলায় হাত জড়িয়ে।তুমি তো লক্ষ্মী ছেলে, স্নানটি সেরে, শান্ত খেতাবদাদুর মুখে নাও কুড়িয়ে।খানিক পরে-বেগুন ভাঁজার গন্ধ আসে রান্না ঘরের দেউড়ি বেয়ে,ভাতের থালায় তুমি-আমি, অপেক্ষাতে থাকছি চেয়ে।গরম ভাতের ধোঁয়ার উপর ঘিয়ের ফোঁটা,আঃ কি মজা! খেলাম বসে, তৃপ্তি মনে।হঠাৎ, চমকে গেলাম, মায়ের গলার আওয়াজ শুনে,তৈরি আমি ফ্রকটি পরে, গুছিয়ে মাথার চুলের বেণী।বাহ! বেশ তো খোকা, হচ্ছ বড়, পাকা তোমার চোখের চাহনিছোট্ট সেজে দারুন বেসে, দেখে মনে হয় কথা শেখনি।যাচ্ছ তুমি, বইয়ের গোছা হাতে ধরে কোমর ঠেলেলাগছে বড় সাহসী ছেলে।আর আমি যাচ্ছি, বইয়ের ছায়ায় পথটা ঢেকেকি জানি কোন ভয় লুকিয়ে?...
মানারাত ইউনিভার্সিটিতে “শেখ রাসেল ২য় এমআইইউডিসি জাতীয় বিতর্ক চ্যম্পিয়নশিপ’২৩” উদ্বোধন
শিক্ষাঙ্গন

মানারাত ইউনিভার্সিটিতে “শেখ রাসেল ২য় এমআইইউডিসি জাতীয় বিতর্ক চ্যম্পিয়নশিপ’২৩” উদ্বোধন

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে 'শেখ রাসেল ২য় এমআইইউডিসি জাতীয় বিতর্ক চ্যাম্পিয়নশিপ-২০২৩' উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব মোঃ আতিকুল ইসলাম। আজ (বুধবার) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের গুলশানস্থ ক্যাম্পাসে তিনি প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেট ক্লাব আয়োজিত প্রতিযোগিতাটির উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য ডা. মেখলা সরকার, ইসরাত জাহান নাসরিন এবং বিশ্ববিদ্যালয়টির নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মো. আব্দুস সবুর খান (শাকির সবুর)। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অনুষদসমূহের ডিন, বিভাগীয় প্রধান-সহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন।উল্লেখ্য, প্রতিযোগিতাটি উপলক্ষ্যে...
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সিরিজ স্টুডেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সিরিজ স্টুডেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের এনায়েতপুরস্থ খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে "সিরিজ স্টুডেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম" বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের সার্বিক উন্নতির লক্ষ্যে গত ১৭ অক্টোবর'২৩ সকাল সাড়ে এগার টায় বিশ্ববিদ্যালয়ের একটি হলে এ কর্মশালার আয়োজন করা হয়।বিশ্ববিদ্যালয়টির বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের উদ্যোগে আয়োজিত কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. নাজমুল আহসান মল্লিক এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোঃ মিজানুর রহমান।বিভাগীয় প্রভাষক জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন। বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কর্মশালাটি সফলভাবে সম্পন্ন হয়ঢ়...
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো
বাণিজ্য ও অর্থনীতি

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও এত দফা কমেছে। বুধবার (২৫ অক্টোবর) টানা চতুর্থদিনের মতো জ্বালানি তেলের দাম কমলো। ইউরোপে জ্বালানি তেলের চাহিদা কমায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। অন্যদিকে, ইসরায়েল ও হামাসের সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যজুড়ে তেলের সরবরাহ ব্যবস্থা নিয়েও উদ্বেগ বাড়ছে।বুধবার ব্রেন্টক্রডের দাম ২৮ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ কমে ৮৭ দশমিক ৭৯ ডলারে দাঁড়িয়েছে। একইসাথে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৩১ সেন্ট বা শূন্য দশমিক ৪ শতাংশ কমে ৮৩ দশমিক ৪৩ ডলারে দাঁড়িয়েছে।বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমার অন্যতম কারণ হলো ইউরোপের মন্থর গতির অর্থনীতি। ব্যাপকভাবে চাহিদা কমেছে অঞ্চলটিতে। ইউরোজনে আগের বছরের তুলনায় এবছর তেলের ব্যবহার আরও কমেছে।একটি জরিপে দেখা যায়, খারাপ পথে এগোচ্ছে ইউরোজোনের চতুর্থ প্রান্তিকের অর্থনীতি। এতে মন্দার কবলে পড়তে পারে স...
কোনো কারণ ছাড়াই ইসরায়েলে হামাসের হামলা হয়নি : জাতিসংঘ মহাসচিব
আন্তর্জাতিক

কোনো কারণ ছাড়াই ইসরায়েলে হামাসের হামলা হয়নি : জাতিসংঘ মহাসচিব

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধ নিয়ে কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, ইসরায়েলে হামাসের হামলা বিনা কারণে হয়নি। দীর্ঘদিন ধরে গাজাবাসীকে তাদের অধিকার থেকে বঞ্চিত রাখার জন্যই এমন হামলার ঘটনা ঘটেছে।মঙ্গলবার (২৪ অক্টোবর) নিরাপত্তা পরিষদের সদস্যদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। খবর আল জাজিরার।জাতিসংঘের মহাসচিব বলেন, এটি স্বীকার করা বাঞ্ছনীয় যে, ইসরায়েলে হামাসের হামলা এমনিতেই হয়নি। ফিলিস্তিনের মানুষ ৫৬ বছর ধরে শ্বাসরুদ্ধকর দখলদারিত্বের মধ্যে রয়েছে।তারা (হামাস) দেখেছে তাদের ভূখণ্ড স্থিরভাবে গ্রাস করা হয়েছে, তারা সহিংসতায় জর্জরিত হয়েছে, অর্থনীতির গলা টিপে রাখা হয়েছে, তাদের বাস্তুচ্যুত করা হয়েছে এবং বাড়ি-ঘর ভেঙে ফেলা হয়েছে। এই সমস্যার রাজনৈতিক সমাধানের যে আশা ছিল, সেটি হারিয়ে যাচ্ছে।তবে তিনি সঙ্গে এটিও বলেছেন, ফি...
সিরাজগঞ্জে জলপাই চাষে বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
বাণিজ্য ও অর্থনীতি

সিরাজগঞ্জে জলপাই চাষে বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

সিরাজগঞ্জে এবার মৌসুমি ফল জলপাইয়ের বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যেই জেলার বিভিন্ন হাট-বাজারে উঠেছে জলপাই। যা ভালো দামে বিক্রি করতে পেরে হাসি ফুটেছে চাষীদের মুখে।জানা যায়, জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে বাগান ও বাড়ির আঙ্গিনায় এ জলপাই চাষাবাদ করা হচ্ছে। বিশেষ করে কাজিপুর, রায়গঞ্জ, উল্লাপাড়া, তাড়াশ, কামারখন্দ ও সিরাজগঞ্জ সদর উপজেলায় এ জলপাই চাষাবাদ বেশি হয়। তবে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি, খোকশাবাড়ি ও চরাঞ্চলে এ লাভজনক চাষাবাদ বেশি হয়ে থাকে। এ জলপাই ইতিমধ্যেই জেলার বিভিন্ন হাট-বাজারে উঠেছে এবং সিরাজগঞ্জের জলপাই বলে কদরও রয়েছে। প্রতিবছরের ন্যায় এবারো জলপাই মৌসুম আসার শুরু থেকেই পাইকারি ব্যবসায়ীরা জলপাই সংগ্রহ করে। মৌসুম শুরুর আগেই বাগান মালিকদের অগ্রিম টাকা দিয়ে বাগান কিনে রাখে ব্যবসায়ীরা এবং এ বাগান থেকে জলপাই বিক্রি করেন তারা। এতে জলপাইয়ের ভালো দামও পাচ্ছেন বাগান মালিকে...
যা বলল হামাসের কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত ইসরাইলি নারী
আন্তর্জাতিক

যা বলল হামাসের কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত ইসরাইলি নারী

ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের কারাগার থেকে সর্বশেষ মুক্তি পাওয়া ৮৫ বছর বয়সী এক ইসরাইলি নারীর কথোপকথন প্রকাশ্যে এসেছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসরাইলি এ মহিলা বলেন, হামাসের সদস্যরা আমাদের সাথে ভালো ব্যবহার করেছে এবং আমাদের কারাবাসের সময় আমাদের প্রয়োজনীয় চাহিদা পূরণ করেছে।ইসরাইলি নারী বলেন যে, আমাদের জিম্মি করে গাজার সুড়ঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল, যা মাকড়সার জালের মতো ছিল এবং ডাক্তার আমাদের পরীক্ষা করেছিলেন। ইসরাইলি মহিলা বলেন যে, প্রতিটি জিম্মিকে দেখার জন্য একজন প্রহরী নিয়োজিত ছিল এবং হামাস সদস্যরা আমাদের প্রতি খুব বন্ধুত্বপূর্ণ ছিল। উল্লেখ্য, ফিলিস্তিনের নিরীহ নাগরিকদের ওপর ইসরাইলি আগ্রাসনের জবাব দেওয়া ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন মানবিক কারণে সোমবার দুই ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। সর্বশেষ মুক্তি পাওয়া এ দুই ইসরাইলি নারী জিম্মির বয়স ৮০ ও ৮৫ বছর। সূত্র : জং নিউজ।...