২৪-২৫ নভেম্বর ড্যাফোডিল ইউনিভার্সিটিতে জব উৎসব
উচ্চশিক্ষার একটি অন্যতম প্রধান লক্ষ্য হল দক্ষ ও যোগ্য মানব সম্পদ তৈরির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখা। এই লক্ষ্য নিয়েই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আগামী ২৪ থেকে ২৫ নভেম্বর ২০২৩ ড্যাফোডিল স্মার্ট সিটি, আশুলিয়ায় দ্বিতীয় বারের মত আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশের অন্যতম বড় জব উৎসব 'ডিআইইউ জব উৎসব ২০২৩'। দু’দিন ব্যাপি এই আয়োজনের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাইটেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরুল্লাহ ।জব উৎসবে ২০০টি প্রতিষ্ঠানের নিয়োগকর্তারা প্রায় ৩০০০ চাকরি এবং প্রায় ১০০০টি ইন্টার্নশিপ অফার নিয়ে উপস্থিত থাকবেন। দু’দিনের এই জব উৎসবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চূড়ান্ত বর্ষের কিংবা সম্প্রতি গ্র্যাজুয়েশন সম্পন্ন করা কমপক্ষে ৪২০০ চাকুরি প্রত্যাশি অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও এই জব উৎসবে থাকবে ২০৪০০ শিক্ষার্থীর স্ব মূল্যায়ন প্রশিক্ষ...
