বুধবার, মার্চ ২৫

Blog

টঙ্গীতে যুবদলের নতুন কমিটি প্রত্যাখ্যান: মহাসড়ক অবরোধ করে মশাল ও ঝাড়ু মিছিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

টঙ্গীতে যুবদলের নতুন কমিটি প্রত্যাখ্যান: মহাসড়ক অবরোধ করে মশাল ও ঝাড়ু মিছিল

|| টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি ||টঙ্গী পশ্চিম থানা যুবদলের নবগঠিত কমিটিকে অবৈধ আখ্যা দিয়ে যুবদলের একাংশ ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে মশাল ও ঝাড়ু মিছিল করেছে। গত ৭ জানুয়ারি সন্ধ্যায় টঙ্গী পশ্চিম থানা যুবদলের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত ওই কমিটিতে শেখ সুমনকে সভাপতি এবং আজিজুর রহমান টিপুকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।কমিটি ঘোষণার একদিন পার না হতেই, ৮ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে সদ্য বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব সেলিম কাজলের অনুসারীরা ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় তারা মশাল ও ঝাড়ু হাতে নিয়ে প্রতিবাদ মিছিল করেন।মিছিলটি টঙ্গীর চেরাগ আলী এলাকা থেকে শুরু হয়ে শফিউদ্দিন এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে পুরো এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এ সময় বিক্ষোভকারীরা “অবৈধ কমিটি মানি না, মানবো না”, “পকেট কমিটি মানি না, মানবো না”,...
কুড়িগ্রামে হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত, বিপাকে খেটে খাওয়া মানুষ
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত, বিপাকে খেটে খাওয়া মানুষ

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামে জেঁকে বসেছে তীব্র শীত। গত কয়েকদিন ধরে হাড়কাঁপানো ঠাণ্ডা, হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় এ অঞ্চলের জনজীবন স্থবির হয়ে পড়েছে। দিনের বেলা কুয়াশা কিছুটা কম থাকলেও মেঘলা আকাশের কারণে সূর্যের দেখা মিলছে না। সন্ধ্যা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত বয়ে যাওয়া শৈত্যপ্রবাহে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে উত্তরের সীমান্ত লাগোয়া এবং ১৬টি নদ-নদী বেষ্টিত এ জেলার চরাঞ্চলের মানুষজন শীতের প্রকোপে দিশেহারা হয়ে পড়েছেন।তীব্র শীতের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষক, দিনমজুর এবং রিকশা-ভ্যান চালকরা। শীতবস্ত্রের অভাবে অনেকেই সময়মতো কাজে বের হতে পারছেন না। হাড়কাঁপানো ঠাণ্ডা উপেক্ষা করে যারা কাজে বের হচ্ছেন, তাদের পোহাতে হচ্ছে চরম কষ্ট। ঘন কুয়াশার কারণে সড়ক ও নৌপথে যান চলাচল ব্যাহত হচ্ছে; দিনের বেলাতেও যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়...
ফুলবাড়ী সীমান্তে বিএসএফের সড়ক নির্মাণে বাধা, বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ী সীমান্তে বিএসএফের সড়ক নির্মাণে বাধা, বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নতুন পাকা সড়ক নির্মাণের উদ্যোগ নিলে তাতে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।খলিশাকোঠাল সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নম্বর ৯৩৪-এর নিকটে অনুষ্ঠিত এই পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট ক্যাম্প কমান্ডার সুবেদার আবু তাহের। ভারতের পক্ষে নেতৃত্ব দেন কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানাধীন মেঘ নারায়ণের কুঠি বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর দীপক কুমার। প্রায় আধাঘণ্টাব্যাপী বৈঠকে উভয় পক্ষের ৬ জন করে মোট ১২ জন সদস্য উপস্থিত ছিলেন।বিজিবি ও স্থানীয় সূত্রে জান...
রায়পুরায় যৌথ বাহিনীর কম্বিং অভিযান, বিপুল অস্ত্রসহ দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় যৌথ বাহিনীর কম্বিং অভিযান, বিপুল অস্ত্রসহ দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

||সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরা উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, গোলাবারুদ ও অপরাধমূলক কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে রায়পুরা থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রায়পুরা আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু বকর সিদ্দিক। এসময় নরসিংদী পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল-ফারুক, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানাসহ সেনাবাহিনী ও পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এর আগে ৭ জানুয়ারি সকালে শ্রীনগর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের নওয়াব পাড়া এলাকায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। এতে গ্রেপ্তাররা হলেন- শীর্ষ সন্ত্রাসী শুটার ইকবাল ওরফে আকবর (৩৫) ও তোতা মিয়ার...
বেলকুচিতে নূরুল-মোমেনা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

বেলকুচিতে নূরুল-মোমেনা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

|| আল আমিন হোসেন (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||“সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার নিশিবয়ড়া গ্রামে নূরুল-মোমেনা ফাউন্ডেশনের উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিশিবয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয়। ক্যাম্পে স্থানীয় অসহায় ও সাধারণ মানুষ বিনামূল্যে বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা গ্রহণ করেন।ক্যাম্পে প্রধানত চক্ষু চিকিৎসা ও পরামর্শ, ছানি রোগীদের জন্য বিনা অথবা স্বল্পমূল্যে ছানি অপারেশন ও কৃত্রিম লেন্স সংযোজনের ব্যবস্থা রাখা হয়। এছাড়াও সাধারণ মেডিসিন, শিশু, নারী ও প্রসূতি, নাক-কান-গলা, চর্ম ও যৌন রোগ এবং ডেন্টাল চিকিৎসা সেবা প্রদান করা হয়।চিকিৎসা সেবায় অংশগ্রহণ করেন খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, সিরাজগঞ্জসহ বিভিন্ন স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠানের অভিজ্ঞ চিকিৎ...
মুম্বাইয়ে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে ইসলামী ঐক্য আন্দোলনের তীব্র নিন্দা
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

মুম্বাইয়ে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে ইসলামী ঐক্য আন্দোলনের তীব্র নিন্দা

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||ভারতের মুম্বাইয়ে বাংলাদেশ মিশনের সামনে বিশ্ব হিন্দু পরিষদের ব্যানারে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের দ্বারা বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলা এবং উসকানিমূলক স্লোগান দেওয়ার ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান।আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ভারতের মাটিতে বারবার বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে হামলা এবং এখন পবিত্র জাতীয় পতাকার অবমাননা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অস্তিত্বের ওপর সরাসরি আঘাত। হিন্দুত্ববাদী উগ্রবাদীরা বাংলাদেশে হিন্দু নির্যাতনের বানোয়াট ও ভিত্তিহীন অজুহাত তুলে যে পরিকল্পিত তাণ্ডব চালাচ্ছে, তা আন্তর্জ...
চিলমারীতে ৮ বছর ধরে তেলশুন্য ভাসমান তেল ডিপো: আসন্ন মৌসুমে চড়ম সেচ সংকটের আশংকা
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে ৮ বছর ধরে তেলশুন্য ভাসমান তেল ডিপো: আসন্ন মৌসুমে চড়ম সেচ সংকটের আশংকা

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারীতে ১৯৮৯ সালে স্থাপিত যমুনা ও মেঘনা অয়েল কোম্পানির ভাসমান তেল ডিপো দুটি মূলত উত্তরাঞ্চলের (কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, লালমনিরহাট) জ্বালানি চাহিদা মেটাতো, কিন্তু বর্তমানে প্রায় ৭-৮ বছর ধরে এই ডিপোগুলো তেলশূন্য হয়ে পড়েছে, ফলে কৃষক ও সাধারণ মানুষ চড়া মূল্যে তেল কিনতে বাধ্য হচ্ছেন এবং সেচ ও পরিবহন সমস্যায় ভুগছেন, যা নিয়ে শ্রমিকরা আন্দোলন ও ক্ষোভ প্রকাশ করেছেন।চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদে অবস্থিত ভাসমান তেল ডিপো যমুনা অয়েল কোম্পানী লিঃ ও মেঘনা পেট্রোলিয়াম লিঃ এর বার্জ দুটি প্রায় ৮বছর ধরে তেল শূন্য অবস্থায় পড়ে আছে। ফলে, এ এলাকার কৃষি খাতে সেচ প্রকল্প মারাত্মকভাবে ব্যহত হচ্ছে। চলতি মৌসুমে ইরি বোরো চাষ ব্যহত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ডিলাররা পার্বতীপুর/রংপুর ডিপো থেকে তেল নিয়ে আসতে পরিবহন খরচ বৃদ্ধি প...
এলপি গ্যাসের ভ্যাট কমানোর সুপারিশ মন্ত্রণালয়ের
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

এলপি গ্যাসের ভ্যাট কমানোর সুপারিশ মন্ত্রণালয়ের

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||বাজারে এলপি গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং চলমান সংকট নিরসনে আমদানি ও উৎপাদন পর্যায়ে ভ্যাট ও আগাম কর প্রত্যাহারের সুপারিশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) পাঠানো এক চিঠিতে এই সুপারিশ জানানো হয়।চিঠিতে এলপিজি আমদানিতে বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে ১০ শতাংশের নিচে নামানোর প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয় উৎপাদন পর্যায়ে আরোপিত সাড়ে ৭ শতাংশ ভ্যাট, ব্যবসায়ী পর্যায়ের ভ্যাট এবং আগাম কর (এটিএ) সম্পূর্ণ প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।জ্বালানি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের এলপিজি চাহিদার প্রায় ৯৮ শতাংশই বেসরকারি খাতের মাধ্যমে আমদানিকৃত গ্যাসের ওপর নির্ভরশীল। শীত মৌসুমে বিশ্ববাজারে সরবরাহ ঘাটতি এবং দেশে পাইপলাইনের গ্যাসের চাপ কমে যাওয়ায় এলপিজির চাহিদা বহুগুণ ...
বিচ্ছিন্ন ঘটনা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না: সালাহউদ্দিন আহমদ
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

বিচ্ছিন্ন ঘটনা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না: সালাহউদ্দিন আহমদ

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||সারাদেশে ঘটে যাওয়া কিছু বিচ্ছিন্ন সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা আসন্ন জাতীয় নির্বাচনে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি দৃঢ়তার সঙ্গে জানান, দেশের সব রাজনৈতিক দল একটি সফল ও সুষ্ঠু নির্বাচনের লক্ষে প্রতিশ্রুতিবদ্ধ।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।স্বদেশ প্রত্যাবর্তনের পর প্রথমবারের মতো ঢাকার বাইরে বড় সফরে বের হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী রবিবার থেকে শুরু হতে যাওয়া চার দিনের এই সফরে তিনি উত্তরবঙ্গের ৯টি জেলা পরিদর্শন করবেন। তবে তার এই সফর নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন’ হতে পারে এমন আলোচনার বিষয়ে সালাহউদ্দিন আহমদ স্পষ্ট করেন যে, ত...
শিক্ষক সম্পৃক্ততায় ভর্তি প্রক্রিয়ার মানোন্নয়নে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে সেমিনার
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

শিক্ষক সম্পৃক্ততায় ভর্তি প্রক্রিয়ার মানোন্নয়নে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে সেমিনার

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়ায় গুণগত মান নিশ্চিত করতে শিক্ষক সম্পৃক্ততার গুরুত্ব দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে। সেই ভাবনা থেকেই প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আয়োজন করে একটি শিক্ষক-কেন্দ্রিক সেশন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় “শিক্ষক সম্পৃক্ততার মাধ্যমে ভর্তির মান উন্নয়ন” শীর্ষক এই সেশন।সেশনটি পরিচালনা করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এডমিশন এন্ড পাবলিক রিলেশনস ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর এন্ড হেড জনাব জাহিদ হাসান। তিনি বলেন, শিক্ষার্থী ভর্তির শুরুতেই একাডেমিক প্রস্তুতি, মানসিকতা ও উপযোগিতা যাচাই করা গেলে শিক্ষাজীবনের পুরো যাত্রাটাই হয় আরও কার্যকর। এ ক্ষেত্রে শিক্ষকবৃন্দের সক্রিয় ভূমিকা ভর্তির গুণগত মান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন এবং ...