শুক্রবার, মার্চ ২০

Blog

এক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম দ্বিগুণ : ক্রেতাদের মাথায় হাত
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

এক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম দ্বিগুণ : ক্রেতাদের মাথায় হাত

পেঁয়াজ রফতানিতে ভারতের নিষেধাজ্ঞার খবর প্রকাশের পর থেকে ক্ষণে ক্ষণে বাড়তে থাকে পণ্যটির দাম। এক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম হয়েছে দ্বিগুণ। শনিবার (৯ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি পেঁয়াজ আগের সপ্তাহের তুলনায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। এতে করে বিপাকে পড়েছেন ক্রেতারা।সকাল থেকে রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, শুক্রবার রাত থেকেই পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। বাজারে দেশি পেঁয়াজের কমতি থাকায় ভারতীয় ও চীনা পেঁয়াজের প্রতি আগ্রহ ক্রেতাদের। যে কয়েকটি দোকানে দেশি পেঁয়াজ পাওয়া গেছে তাও দ্বিগুণের বেশি দামে বিক্রি হচ্ছে। আর আমদানি করা পেঁয়াজের দাম দ্বিগুণ হয়ে গেছে।শুক্রবার (৮ ডিসেম্বর) দেশি পেঁয়াজ ১০ থেকে ২০ টাকা বেড়ে কেজিপ্রতি ১২০ টাকায় বিক্রি হচ্ছিল; যা শনিবার ২৪০ থেকে ২৬০ টাকায় বিক্রি হয়। আর আমদানি করা পেঁয়াজ শুক্রবার ১০০ টাকায় বিক্রি হলেও শনিবার সকালে ১৬০ ও বিকাল গড়াতেই ২০০ টাকা...
গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে লন্ডনে লক্ষাধিক মানুষের বিক্ষোভ
আন্তর্জাতিক, সংবাদ

গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে লন্ডনে লক্ষাধিক মানুষের বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় নির্বিচারে গণহত্যার প্রতিবাদ ও স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে যুক্তরাজ্যের লন্ডনে বিক্ষোভ মিছিল করছে লক্ষাধিক মানুষ। শনিবার (৯ ডিসেম্বর) লা‌খো বিক্ষোভকারী তীব্র শী‌ত উপেক্ষা ক‌রে এ প্রতিবাদ মি‌ছি‌লে যোগ দেন।নানা স্লোগান লেখা ফেস্টুন হাতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থে‌কে আসা বিক্ষোভকারীরা মিছিলে অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যার তীব্র প্রতিবাদ জানান এবং ইসরায়েল ও হামাসের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানান।মিছিলটি ব্যাংক জংশন থেকে শুরু হয়ে সেন্ট পলস ক্যাথেড্রাল এবং সমারসেট হাউসের পাশ দিয়ে বিকালে ওয়েস্টমিনস্টারে শেষ হয়।...
ইউনিক স্কলার স্কুলে বার্ষিক পরীক্ষা শুরু
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউনিক স্কলার স্কুলে বার্ষিক পরীক্ষা শুরু

সিরাজগঞ্জের বেলকুচি থানাধীন বওড়ার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিক স্কলার স্কুলে বার্ষিক পরীক্ষা ২০২৩ শুরু হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) থেকে এ পরীক্ষা শুরু হয়।.প্রতিষ্ঠানটির দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী থেকে মনোরম পরিবেশে পাঠগ্রহণ শেষে প্রতিটি ক্লাসের শিক্ষার্থীরা তাদের মেধার স্বাক্ষর রাখতে বার্ষিক পরীক্ষায় অংশ নেয়।সুন্দর ও সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালিত হওয়ায় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব মোঃ মহসিন রেজা সন্তোষ প্রকাশ করেছেন এবং প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক-সহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।...
বেইজিংয়ে চায়না-সাউথইস্ট এশিয়ান সিম্পোজিয়ামে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রণ পেলেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর মনজুর আহমেদ
শিক্ষাঙ্গন, সংবাদ

বেইজিংয়ে চায়না-সাউথইস্ট এশিয়ান সিম্পোজিয়ামে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রণ পেলেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর মনজুর আহমেদ

ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর ইমেরিটাস ও খ্যাতনামা শিক্ষাবিদ ড. মনজুর আহমেদকে “২০২৩ চায়না-সাউথইস্ট এশিয়ান সিম্পোজিয়াম টুয়ার্ড ইকোলজিক্যাল সিভিলাইজেশন : এডুকেশন ফর সাস্টেইনেবল রুরাল ডেভেলপমেন্ট” এ প্রধান বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ৯-১১ ডিসেম্বর চীনের বেইজিং নরমাল ইউনিভার্সিটিতে এই সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে।২০১০ সাল থেকে ইউনেস্কো অধিভুক্ত ইন্টারন্যাশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার ফর রুরাল এডুকেশন (ইনরুলড) এর বোর্ড সদস্য এবং এই ইভেন্ট চলাকালে তিনি ইউনেস্কো ইনরুলডের গভর্নিং বোর্ডের অধিবেশনেও অংশ নেবেন। ইনরুলডের “এডুকেশন অ্যান্ড ট্রেনিং ফর রুরাল ট্রান্সফরমেশন: স্কিলস, জবস, ফুড অ্যান্ড গ্রিন ফিউচার টু কমব্যাট পোভার্টি” শীর্ষক গবেষণা প্রতিবেদন তৈরিতে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যা গ্রামীণ সমস্যা মোকাবেলায় তার গবেষণাকর্মসমূহেরই প্রতিচ্ছবি।এই সিম্পোজিয়ামে সম...
জেডএনআরএফ ইউনিভার্সিটিতে ভর্তি মেলা
শিক্ষাঙ্গন, সংবাদ

জেডএনআরএফ ইউনিভার্সিটিতে ভর্তি মেলা

ভর্তি ফি ৩৩% ছাড় দিয়ে জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস স্প্রিং ২০২৪ সেমিস্টারের ভর্তি মেলা শুরু হয়েছে। মেলাটি উদ্বোধন করেছেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আলী।টিউশন ফি ৫০% সকল শিক্ষার্থীদের জন্য এবং যাদের রেজাল্ট ভালো তারা র্সবোচ্চ ১০০% স্কলারশপি এর সুযোগ পাচ্ছে। যাঁরা এই দুটি পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে পৃথকভাবে জিপিএ ৫ পেয়েছেন, তারা টিউশন ফিতে এ বৃত্তি পাবেন। এ ছাড়া বীর মুক্তিযোদ্ধার সন্তান, গরিব ও মেধাবীদের জন্যও থাকছে শতভাগ ছাড়।২ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত এই মেলাটি চলবে। মেলা উপলক্ষে ভর্তি ফিতে ছাড় ছাড়াও স্পট অ্যাডমশিন নেয়া ছাত্রছাত্রীদরে জন্য রয়েছে আকর্ষণীয় ছাড়। বিশ্ববিদ্যালয়ের এফ-১৫, প্রগতি সরণি, মধ্যবাড্ডা ক্যাম্পাসে সরকারি ছুটির দিনসহ ২০ দিনই সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ভর্তি মেলা চলবে এবং ভর্তি শাখা খোলা থাকবে।শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে...
জবি’র নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক সাদেকা হালিমকে এমআইইউ’র ভিসির শুভেচ্ছা
শিক্ষাঙ্গন, সংবাদ

জবি’র নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক সাদেকা হালিমকে এমআইইউ’র ভিসির শুভেচ্ছা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অধ্যাপক ড. সাদেকা হালিমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এমআইইউ) ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান।আজ রোববার (৩ ডিসেম্বর'২৩) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।এ সময় উপস্থিত ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন ও ফার্মেসি বিভাগের প্রধান ড. নারগিস সুলতানা চৌধুরী, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো. মাহবুব আলম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন, সিজিইডির কোঅর্ডিনেটর ড. মুহাম্মাদ আবুল কালাম আজাদ প্রমুখ। ...
বর্তমান শিক্ষা ব্যবস্থা : আমার ইতিবাচক দৃষ্টিভঙ্গি
শিক্ষাঙ্গন, সংবাদ

বর্তমান শিক্ষা ব্যবস্থা : আমার ইতিবাচক দৃষ্টিভঙ্গি

|| মাওলানা মো: ওমর ফারুক ||দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম-সহ বিভিন্ন মাধ্যমে নানাবিধ আলোচনা-সমালোচনা হচ্ছে। তাই, এ বিষয়ে আমার ইতিবাচক দৃষ্টিভঙ্গি তুলে ধরছি:১. যদি সঠিকভাবে বর্তমান শিক্ষা ব্যবস্থা শ্রেণিকক্ষে বাস্তবায়ন করা হয়, তাহলে ষষ্ঠ শ্রেণি থেকেই আপনার বাচ্চা একক উপস্থাপন, দলীয় উপস্থাপন করে নিজেকে দক্ষ করে গড়ে তুলবে, ইন শা আল্লাহ্; যা বর্তমানে মাস্টার্স পাশ করা শিক্ষার্থীরাও দক্ষ নয়।২. পারিবারিক বাজেট প্রণয়নের মাধ্যমে আয়-ব্যয়ের সংমিশ্রণ করে তা বাস্তবিক জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করতে পারবে, ইন শা আল্লাহ্; যা বর্তমানে অনার্স পাশ করেও ফলপ্রসূ হচ্ছে না।৩. আপনার বাচ্চা নিজের কর্মপরিকল্পনা তৈরি করতে শিখছে, সে কর্মপরিকল্পনা মাফিক সে নিজেকে গড়ে তুলবে, ইন শা আল্লাহ্। আর অপরদিকে প্রচলিত শিক্ষা ব্যবস্থায় শুধু আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি উকিল, আ...
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. সাদেকা হালিম
শিক্ষাঙ্গন, সংবাদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. সাদেকা হালিম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাদেকা হালিম। তিনি বিশ্ববিদ্যালয়টির ষষ্ঠ উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন।বৃহস্পতিবার (৩০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বিশ্ববিদ্যালয়-২ অধিশাখার উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয় , জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর ১০ (১) ধারা অনুযায়ী সাদেকা হালিমকে (অধ্যাপক ও চেয়ারম্যান, সমাজবিজ্ঞান বিভাগ ও সাবেক ডিন, সামাজিক বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হলো।অধ্যাপক ড. সাদেকা হালিম রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক...
বাঙালি সাহিত্য পুরস্কার পেলেন কথা সাহিত্যিক ড. জুলফিকার আলী
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সংবাদ

বাঙালি সাহিত্য পুরস্কার পেলেন কথা সাহিত্যিক ড. জুলফিকার আলী

বাঙালি সাহিত্য পুরস্কার পেলেন কথা সাহিত্যিক ড. মোহাম্মদ জুলফিকার আলী। পাঠক মহলে তিনি জে আলী নামে সমধিক পরিচিত। তিনি গত ২৬ তারিখে এ 'বাঙালি সাহিত্য পুরষ্কার-২০২৩' এ ভূষিত হন।ড. জে আলী বাংলা ছোট গল্প ও সাহিত্যের অন্যান্য শাখায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ বিখ্যাত সাহিত্য পুরষ্কার 'বাঙালি সাহিত্য পুরষ্কার-২০২৩' এ ভূষিত হন। উল্লেখ্য যে, বাংলা সাহিত্য বিষয়ক প্রখ্যাত প্রকাশনা 'বাঙালি' প্রতি বছর 'বাঙালী সাহিত্য উৎসব'-এর আয়োজন করে থাকে এবং এই সাহিত্য উৎসবের অনুষ্ঠান থেকেই ছোট গল্প, কবিতা, নাটক, উপন্যাস এবং সাহিত্যের অন্যান্য ক্ষেত্রে মৌলিক অবদানের স্বীকৃতি স্বরূপ বিশিষ্ট কবি-সাহিত্যিকদের এই সাহিত্য সম্মাননা প্রদান করা হয়।সাহিত্য সম্মাননা প্রদান উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় যাদুঘরে অবস্থিত কবি সুফিয়া কামাল অডিটোরিয়ামটি বাংলাদেশের বিশিষ্ট কবি-সাহিত্যিকদের পদচারণায় মুখর হয়ে উঠে। সাহিত্যিকদের এই ...
মানারাত ইউনিভার্সিটিতে আইন বিভাগের ৩৩তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

মানারাত ইউনিভার্সিটিতে আইন বিভাগের ৩৩তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) আইন বিভাগের ৩৩তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর'২৩) সকালে আশুলিয়াস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সেমিনার হলে এ সংবর্ধনা দেয়া হয়।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস ছবুর খান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উত্তরোত্তর সফলতা ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করে বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে শিক্ষকদের কাছ থেকে যে শিক্ষা তোমরা পেয়েছো, তা কাজে লাগিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে মানারাত ইউনিভার্সিটির সুনাম ছড়িয়ে দিবে। আজকের এই বিদায় অনুষ্ঠানে এটাই আমাদের প্রত্যাশা।আইন বিভাগের প্রধান মোহাম্মদ আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মোহাম্ম...