ইহুদী যায়নবাদী চেতনা এবং মধ্যপ্রাচ্যের ভবিষ্যত
|| প্রফেসর ড. মো: ময়নুল হক, ইবি ||যায়নবাদ ইহুদী রাজনৈতিক চেতনার নাম। ইংরেজীতে বলা হয়- Zionism, হিব্রু ও আরবীতে বলা হয় ছহিইয়ুনিয়্যাহ। আল-কুদস শহরে অবস্থিত ছহিইয়ুন পাহাড় এর সাথে সম্পর্কিত করে ইহুদীদের রাজনৈতিক সংগঠন তৈরী করা হয়েছে- ছহিইয়ুনিয়্যাহ। তাদের দাবী অনুযায়ী দাউদ (আ.) কর্তৃক প্রতিষ্ঠিত রাষ্ট্র ছহিইয়ুনকে ঘিরেই গড়ে উঠেছিল (খ্রি.পূর্ব ৯৬০-১০০০)। দার্শনিক বারনাবাম ১৮৯০ খ্রিস্টাব্দে হারকাতু আহিব্বা ছহিইয়ুন (ছহিইয়ুনকে যারা ভালোবাসেন তাদের আন্দোলন) শব্দটি প্রথম ব্যবহার করেন এবং ১৮৯৭ খ্রিস্টাব্দে যায়নবাদীদের (ছহায়েনাহ) প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়।বহুদিন ধরেই মধ্য ও পূর্ব ইউরোপের দেশগুলোতে ইহুদী জাতি গোষ্ঠী নির্যাতিত হচ্ছিল, তাদেরকে দেশদ্রোহী আখ্যা দিয়ে মেরে ফেলা হচ্ছিল। ঐসব দেশের সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল- ইহুদী বিশ্বাসঘাতক জাতি। যার খায় পরে তাকেই গলাটিপে হত্যা করে। দেশ ও জাতির ক্ষত...

