শনিবার, মার্চ ২১

Blog

বাণিজ্য মেলা পেছাল ১৫ দিন
বাণিজ্য ও অর্থনীতি

বাণিজ্য মেলা পেছাল ১৫ দিন

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের কারণে দেশে পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় আয়োজন আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ অন্তত ১৫ দিন পেছানো হয়েছে। নতুন বছরের প্রথম দিনের পরিবর্তে ১৫ জানুয়ারি শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে মেলা আয়োজক কর্তৃপক্ষ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।মেলার পরিচালক, ইপিবি সচিব বিবেক সরকার সোমবার গণমাধ্যমকে বলেন, 'আগামী ১৫ জানুয়ারি থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৮তম আসর শুরু করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চলাচ্ছি। তবে সেটা জাতীয় নির্বাচন এবং নির্বাচন পরবর্তী নতুন সরকার গঠন, সব কিছুর ওপর নির্ভর করছে।'পূর্বঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।মেলার পরিচালক আরও বলেন, 'আমি এই মুহূর্তে পূর্বাচলে বাণিজ্য মেলা প্রাঙ্গণে আছি। এখানে বিভিন্ন ধরনের প্রস্তুতিমূলক কাজ চলছে। দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলোর নামের স্টল বরাদ্দ দেয়ার কাজ ৯০ শতাংশই ...
ইউআইইউ ও পিএসসি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইইউ ও পিএসসি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ (পিএসসি)-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় ইউআইইউ ক্যাম্পাসে এ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।ইউআইইউ'র মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আবুল কাশেম মিয়া’র সভাপতিত্বে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক) ড. মল্লিক ফকরুল ইসলাম, বিপিএম, বিবিএম, ইউআইইউ’র ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এবং প্রফেসর এমেরিটাস ড. এম রিজওয়ান খান, ইউআইইউ’র কোষাধ্যক্ষ জনাব মোঃ আব্দুল মোকাদ্দেম, ইউআইইউ'র রেজিস্ট্রার ডাঃ মোঃ জুলফিকুর রহমান, পিএসসি'র ভাইস রেক্টর মোঃ রেজাউল হক, পিপিএম, পিএসসি'র এমডিএস (এডমিন এন্ড ফিন্যান্স) মোঃ মতিউর রহমান শেখ, পিএসসি'র এমডিএস (একাডেমিক) মোঃ গোলাম রসুল, পিএসসি'...
ছিন্ন পাতা_কবিতা
কবিতা, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী)

ছিন্ন পাতা_কবিতা

ছিন্ন পাতা|| শারমিন শিরিন ||আদরের অভীপ্সা মোহিত ছোট্ট প্রাণকারো জুটেছে অপার স্নেহে লালনকারো অনাদরের ক্লিষ্টতা অম্লাণ।যে চোখের পাতায় নতুন ভোরের আলো ফুটেছেঅপার স্নেহের ঠিকানা খুঁজেছেসে প্রাণ যেন ছিন্ন পাতার মতোঅযত্নে অবহেলিত!বেড়ে ওঠা সেই ছোট্ট শিশুটিভোর না হতেই ছুটেছে খাবারের খোঁজেবস্তা কাঁধে কাগজ কুরোয়আবার ক্ষিদে পেটে চোখও বোজে!বাবুদের জুতো চমকায় পালিশ করেলজেন্স খাওয়ার বয়সে সেই শিশুটিনিজেই লজেন্স বিক্রি করে।যেই শিশুটি বড় বড় রেস্তোঁরাতেরাত দিন সকাল সাঁঝেপ্লেট বাটি এটো বাসন মাজে!বই হাতে স্কুলে যায়নি কখনোওসব নাকি স্বপ্নে সাজে!যেই শিশুটি রোজ ফুটপাতে ঘুমায়দু বেলা পেট ভরে খাবার আশায়প্রতিনিয়ত সংগ্রাম করে,অবহেলায় আর অবজ্ঞাতেইওদের জীবন গেছে ভরে!জাগ্রতকারী মানবচিত্ত্বের মানবতাতখন তোমরা কেন বসে থাকো চুপটি করে?ছিন্ন পাতার ঝড়ে পড়া দেখো নাসহায়তা সহানুভূতির হাত দাও বাড়িয়ে। ...
বুয়েটে ভর্তি পরীক্ষা শুরু ২৪ ফেব্রুয়ারি
শিক্ষাঙ্গন, সংবাদ

বুয়েটে ভর্তি পরীক্ষা শুরু ২৪ ফেব্রুয়ারি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৪ ফেব্রুয়ারি এবং লিখিত পরীক্ষা ১৬ মার্চ তারিখ নির্ধারণ করে সুপারিশ করা হয়েছে। তারিখ দু'টি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের অনুমোদন পেলে ভর্তি পরীক্ষা নেয়া হবে।বুয়েটের ভর্তি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. জীবন পোদ্দার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে এ দু’টি তারিখ ঠিক করে সুপারিশ করা হয়েছে।মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির এক সভায় এ সুপারিশ করা হয়। পরে শিক্ষা পরিষদের (একাডেমিক কাউন্সিল) সভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।এবারও বুয়েটের ভর্তি পরীক্ষা দু'টি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি পরীক্ষা নেয়া হবে। পরে এমসিকিউ উত্তীর্ণদের নিয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ক্যাম্পাসে। প্রিলিমিনারি পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে। প্...
রিকশাচিত্র শিল্পীদের সংবর্ধনা দিলো বাংলা একাডেমি
সভ্যতা ও সংস্কৃতি

রিকশাচিত্র শিল্পীদের সংবর্ধনা দিলো বাংলা একাডেমি

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো) কর্তৃক ঢাকা শহরের ‘রিকশা ও রিকশাচিত্র’ অন্তর্ভুক্তি ও স্বীকৃতি পাওয়ায় রিকশাচিত্র শিল্পীদের সংবর্ধনা দিয়েছে বাংলা একাডেমি।মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ফোকলোর, জাদুঘর ও মহাফেজখানা বিভাগ এ সংবর্ধনা প্রদান করে। এতে দেশের বিভিন্ন জেলার ১১১ জন রিকশাচিত্র শিল্পীকে সার্টিফিকেট ও সম্মানসূক চাদর পরিয়ে দেয়া হয়।চলতি মাসের ৬ ডিসেম্বর (বুধবার) ঢাকার রিকশা ও রিকশাচিত্রকে অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো।অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ রিকশাচিত্র শিল্পীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, এনিমেল পেইন্ট দিয়ে সাধারণত চিত্র আঁকা হয় না। আমাদের রিকশাচিত্র শিল্পীরা এই অসাধ্য ও ব্যতিক্রমী কাজটি করে যাচ্ছেন। আমি অনুরোধ করব, তারা যাতে এটি বজায় রাখেন।প্র...
নারীর মর্যাদা রক্ষায় নারীর ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ
ধর্ম ও দর্শন

নারীর মর্যাদা রক্ষায় নারীর ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ

|| ডা. মো. আনোয়ার সাদাত, খুলনা ||নারী নির্যাতন ও নারীর অসন্মান সমাজে অহরহ ঘটছে। নারীর মর্যাদা রক্ষায় নারীকেই অগ্রনী ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে পুরুষের দায়িত্বও কম নয়।অপ্রয়োজনীয় ও অবাধ বিচরণ ক্ষেত্র বিশেষ নারীর জন্য বিপদের কারণ হয়ে দেখা দেয়।ইসলাম নারীদের অনেক মর্যাদা দিয়েছে। এ মর্যাদা রক্ষায় পুরুষদের যেমন দায়িত্ব রয়েছে ঠিক তেমনি নারীদেরও। বিশেষ করে, নিজেদের মর্যাদা রক্ষায় নারীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।আল্লাহ তায়ালা বলেন, ‘তোমরা নিজ ঘরে অবস্থান কর এবং (পরপুরুষের সামনে) সাজসজ্জা প্রদর্শন করে বেড়িও না, যেমন প্রাচীন জাহেলি যুগে প্রদর্শন করা হতো। নামাজ কায়েম কর, জাকাত আদায় কর এবং আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য কর। হে নবী পরিবার! আল্লাহ তো চান তোমাদের থেকে মলিনতা দূরে রাখতে এবং তোমাদেরকে সর্বোতভাবে পবিত্রতা দান করতে।’ (সুরা আহজাব : ৩৩)।রাসুল (সা.) বলেন, ‘সাবধান! তোমরা প্র...
সৌদিতে হজের রেজিস্ট্রেশন শুরু
আন্তর্জাতিক, ধর্ম ও দর্শন, সংবাদ

সৌদিতে হজের রেজিস্ট্রেশন শুরু

আগামী ২০২৪ সালে হজের রেজিস্ট্রেশন শুরু করেছে সৌদি আরবের হজ এবং ওমরাহ মন্ত্রণালয়। নুসুক হজ অ্যাপ্লিকেশনের মাধ্যমে সারা বিশ্ব থেকে আগ্রহীরা নিজের এবং পরিবারের জন্য ২০২৪ সালের হজের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। খবর: সৌদি গেজেটের।নুসুক হজ অ্যাপ্লিকেশন, হজ করতে আগ্রহীদের জন্য একটি ওয়ান-স্টপ সেবা প্রদানকারী প্ল্যাটফর্ম, যা সৌদি হজ এবং ওমরাহ মন্ত্রণালয় পরিচালনা করে থাকে।এখানে হজ করতে আগ্রহীদের জন্য স্বীকৃত সব সেবা প্রদানকারী সংস্থার বিভিন্ন প্যাকেজ সহজে খুঁজে পাওয়া যাবে। হজযাত্রীরা ইমেইল দিয়ে তাদের নিজস্ব অ্যাকাউন্ট তৈরি করার পর ওয়েবসাইটের মাধ্যমে তাদের নাম নিবন্ধন করতে পারবেন এবং প্রদত্ত তালিকা থেকে নিজ দেশ নির্বাচন করে নিতে পারবেন, যেখানে ২০২৪ সালের হজের জন্য অনুমোদিত সমস্ত দেশ অন্তর্ভুক্ত রয়েছে।এছাড়াও hajj.nusuk.sa এই ওয়েবসাইট থেকে হজের যাবতীয় তথ্য পাওয়া যাবে।২০২৩ সালের হজ ...
পোশাক রপ্তানি কমেছে প্রচলিত বাজারে
বাণিজ্য ও অর্থনীতি

পোশাক রপ্তানি কমেছে প্রচলিত বাজারে

তৈরি পোশাকের প্রচলিত বড় সব বাজারে রপ্তানি কমেছে। হালনাগাদ পরিসংখ্যানে জানা যায়, একক রাষ্ট্র হিসেবে বড় বাজার যুক্তরাষ্ট্র এবং জোটগত বড় বাজার ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) প্রধান এ পণ্যের রপ্তানি আগের বছরের তুলনায় একই সময়ের চেয়ে কম। আরেক বাজার কানাডাতেও একই চিত্র। তৈরি পোশাকের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৫ শতাংশ আসে প্রচলিত এসব বাজার থেকে।প্রচলিত বাজারে রপ্তানি কমে যাওয়ায় ভাবিয়ে তুলেছে উদ্যোক্তাদের। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে রপ্তানি খাতের জন্য বিপদের কারণ হতে পারে বলে মনে করছেন তারা।যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এবং শ্রম অধিকার রক্ষার ইস্যুতে নিষেধাজ্ঞার শঙ্কা আগামী দিনে রপ্তানিতে প্রভাব ফেলবে কিনা, তা নিয়ে রপ্তানিকারকদের উদ্বেগ রয়েছে।রপ্তানি কমে আসার কারণ ও পরিণতি সম্পর্কে জানতে চাইলে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান বলেন, প্রচলিত বাজারে রপ্তানি ক...
গাজায় ইসরায়েলি হামলা জোরদার, ২৪ ঘণ্টায় নিহত ২৫০
আন্তর্জাতিক, সংবাদ

গাজায় ইসরায়েলি হামলা জোরদার, ২৪ ঘণ্টায় নিহত ২৫০

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা জোরদার করেছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় গত ২৪ ঘণ্টায় ২৫০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে মাগাজি শরণার্থী শিবিরে শতাধিক মানুষ মারা গেছেন। খবর: আল জাজিরার।গাজার সরকারি মিডিয়া অফিস সূত্রে জানা গেছে, মাগাজি ক্যাম্পের একটি আবাসিক চত্বরে ইসরায়েলি হামলায় ৭টি পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে। এতে শতাধিক মানুষ নিহত, আহত হয়েছেন অনেক।বড়দিনের আগের রাতে গাজায় ইসরায়েলি বাহিনী যে তীব্র বোমা হামলা চালিয়েছে, তাতে বহু ভবন মাটিতে মিশে গেছে। এবং অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছে।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সংবাদকর্মী মাগাজি থেকে জানান, একটি তিনতলা ভবনকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। এতে একই পরিবারের ১জন শিশুসহ ৫জন সদস্য এখনও ধ্বংসস্তূপের নিচে রয়েছেন।ইসরায়েলি বাহিনীর হামলায় খান ইউনিস, বুরেইজ এবং নুসেইরাত এলাকায়ও অনেক মানু...
বেলকুচিতে কাব ক্যাম্পুরীর তাবু জলসায় প্রথম বেলকুচি শিশু একাডেমি কাবের নৃত্যদল
সভ্যতা ও সংস্কৃতি

বেলকুচিতে কাব ক্যাম্পুরীর তাবু জলসায় প্রথম বেলকুচি শিশু একাডেমি কাবের নৃত্যদল

সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা ৫ম কাব ক্যাম্পুরীর মহা তাবু জলসায় প্রথম হয়েছে বেলকুচি শিশু একাডেমি কাবের নৃত্যদল। এতে প্রতিযোগিতায় অংশ নেয়া ৫০টি দলের মধ্যে এ নৃত্যদলটি প্রথম স্থান অর্জন করার গৌরব অর্জন করে। দলটির প্রশিক্ষক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজমুল হাসান এ সাফল্যের জন্য তার দলের সকল সদস্যকে অভিনন্দন জানান এবং বিচারকমণ্ডলীর প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।.বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ স্কাউটস কাব ক্যাম্পুরী উপজেলা শাখার আয়োজনে ৫দিনব্যাপী ৫ম বেলকুচি উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৩ এর সমাপনী দিনে বেলকুচি সরকারি কলেজ মাঠে এই মহা তাবু জলসা অনুষ্ঠিত হয়।.বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কা...