শনিবার, মার্চ ২১

Blog

চট্টগ্রামে দিনব্যাপী সুফি মেডিটেশন কর্মশালা
ধর্ম ও দর্শন, সংবাদ

চট্টগ্রামে দিনব্যাপী সুফি মেডিটেশন কর্মশালা

দিনব্যাপী সুফি মেডিটেশন কর্মশালার আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রামের সুনামধন্য সুফি সেন্টার। আগামী ২৭ জানুয়ারি, ২০২৪ (শনিবার) সকাল ৯:৩০ টা – সন্ধ্যা ৬:৩০ টা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হবে।সুফি সেন্টার পরিচালিত দিনব্যাপী সুফি মেডিটেশন কর্মশালায় অংশগ্রহণ করার মাধ্যমে আপনি শিখতে পারবেন সুফি মেডিটেশন কী, কীভাবে সুফি মেডিটেশন চর্চা আমাদের মস্তিষ্কের নিউরোপ্যাথের মাধ্যমে শারীরিক, মানসিক, আবেগীয় ও আত্মিকভাবে পরিবর্তন ও উন্নয়ন সাধন করে।সুফি ধ্যান বা মেডিটেশন মানসিক এবং শারীরিক সুস্থতার জন্য নানাবিধ সুবিধা প্রদান করে। গবেষকরা পরামর্শ দেয় যে, নিয়মিত ধ্যান অনুশীলন মানসিক চাপের মাত্রা কমাতে পারে। স্মৃতিশক্তিকে উন্নত করতে পারে, বুদ্ধিমত্তাকে সক্রিয় করতে পারে এবং মানসিক স্থিতিস্থাপকতা বাড়াতে পারে। এটি ভালো ঘুমের গুণমানকে উন্নীত করতে পারে, সৃজনশীলতা বাড়াতে পারে, এমনকি ইমিউন ফাংশনকে বা রোগ প্রতিরোধ ক্...
পাকিস্তানে ইরানের ক্ষেপনাস্ত্র হামলায় ২ শিশুর মৃত্যু
আন্তর্জাতিক, সংবাদ

পাকিস্তানে ইরানের ক্ষেপনাস্ত্র হামলায় ২ শিশুর মৃত্যু

পাকিস্তানের বেলুচিস্তান সীমান্ত এলাকায় ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলায় ২ শিশু নিহত ও ৩ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ জানুয়ারি) বেলুচিস্তানের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ইরান-পাকিস্তান সীমান্তের একটি গ্রামে এই হামলা চালানো হয়। এক প্রতিবেদনে খবরটি জানিয়েছে বৃটিশভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।আজ বুধবার (১৭ জানুয়ারি) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, বিনা উস্কানিতে এ ধরণের হামলা পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন। এই ঘটনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এর পরিণাম ভয়াবয় হতে পারে। পাকিস্তান ও ইরানের মধ্যে কয়েকটি যোগাযোগের মাধ্যম থাকা সত্ত্বেও এমন নিয়মবহির্ভুত কর্মকাণ্ড সংঘটিত হওয়ার ঘটনা বেশ উদ্বেগের।ইরানের সরকারি মিডিয়া জানিয়েছে, বেলুচিস্তানের জঙ্গি সংগঠন জৈশ আল-আদলের ঘাঁটি লক্ষ্য করে হামলাটি চালানো হয়। ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে আক্রমণ করা হয়েছি...
সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ
জাতীয়, সংবাদ

সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ

মাঘ মাসের শুরুতেই তীব্র শীতে কাঁপছে পুরো দেশ। এর মধ্যে দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কনকনে ঠান্ডা ও শৈত্যপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন বাস্তবতায় যেসব জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, সেসব জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার পৃথকভাবে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। মাউশি প্রথমে ১৭ ডিগ্রির নীচে নামার কথা বলা হলেও পরে তা সংশোধনী দিয়ে ১০ ডিগ্রির নীচে নামার কথা বলা হয়।মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকালে মাউশির সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। এর কিছুক্ষণ পর একই ধরনের নির্দেশনা দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশের কোনো এলাকায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেই সেখানে বন্ধ থাকবে স্কুল। স্...
ইবলিশের দোসর_কবিতা
কবিতা, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী)

ইবলিশের দোসর_কবিতা

"ইবলিশের দোসর"|| মাওলানা মো. আনোয়ার হোসাইন ||মুখের দাগে বিচলিত তুমিদেখ আয়না বারে বার,আত্মার কোন খবর রাখ কিসে যে কুৎসিত কদাকার।ইহ জীবনেই বিভোর তুমিনেই মরণের খবর,তুমি যে ভাই নামে মুসলিমকাজে ইবলিশের দোসর।মিনারে মিনারে তাকবীর ধ্বনিযার শোনা যায় আজো,হৃদয় রাজ্যে কাপন ধরানোনাই যে ধ্বনির খোঁজোও।লেখক: সিনিয়র প্রভাষক, মান্নান হাই স্কুল এন্ড কলেজ, যাত্রাবাড়ী, ঢাকা।...
‘সেবায় সৌহার্দ্য বাড়াই, পথে পথে মমতা ছড়াই’_খাজা ওসমান ফারুকী
ধর্ম ও দর্শন, সংবাদ

‘সেবায় সৌহার্দ্য বাড়াই, পথে পথে মমতা ছড়াই’_খাজা ওসমান ফারুকী

বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রম পরিদর্শন করলেন সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশন-এর চেয়ারম্যান ও সুফি সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক খাজা ওসমান ফারুকী খাজাজী। সোমবার (১৫ জানুয়ারি) বিকালে চট্টগ্রামের অক্সিজেন, বায়েজিদের শীতলঝর্ণা আবাসিক এলাকায় বৃদ্ধাশ্রমটি তিনি স্ব পরিবারে পরিদর্শন করেন।.খাজাজী'র বিবাহবার্ষিকী উপলক্ষে বৃদ্ধাশ্রমের সকল মায়েদের জন্য (২৬জন বেওয়ারিশ মহিলা) কাপড়চোপড় নিয়ে যান তিনি। এ সময় তাদের খোঁজখবর নেন।পরিদর্শন শেষে খাজাজী বলেন, 'সেবায় সৌহার্দ্য বাড়াই, পথে পথে মমতা ছড়াই' শ্লোগানকে সামনে নিয়ে আমাদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।তিনি বলেন, বৃদ্ধাশ্রম তো থাকতেই হবে। থাকতে হবে তাদের জন্য, যাদের জীবনে যমরাজ এসে সবকিছু ছিনিয়ে নিয়ে গেছে। থাকতে হবে তাদের জন্য, যাদের বংশে নিজের কেউ নেই আর বার্ধক্য যাদের থেকে কেড়ে নিয়েছে কাজ করার ক্ষমতা।তিনি আরও বলেন, সন্তানেরা দূরে ঠেলে ...
দেশের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম আল কুরআনে উদ্ভিদ বিষয়ে সেমিনার
শিক্ষাঙ্গন, সংবাদ

দেশের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম আল কুরআনে উদ্ভিদ বিষয়ে সেমিনার

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আল কুরআনে উদ্ভিদ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের উদ্যোগে "Role of plant mentioned in the holy Quran for building human civilization" শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।বিভাগের সিনিয়র অধ্যাপক প্রফেসর ড. শোয়াইবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী।সেমিনারে আলোচক ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ শফিকুল বারী। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ সেমিনারে অংশগ্রহণ করেন।বাংলাদেশের কোনো প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই প্রথম আল কুরআনে উদ্ভিদ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হলো।...
কাল মিললেও আজ সূর্যের দেখা মেলেনি ঢাকায়, শীতের তীব্রতা বেড়েছে
জাতীয়, সংবাদ

কাল মিললেও আজ সূর্যের দেখা মেলেনি ঢাকায়, শীতের তীব্রতা বেড়েছে

ঢাকায় গতকাল টানা তিনদিন পর সূর্যের দেখা মিললেও আজ মেলেনি। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল থেকেই ঘন কুয়াশা আর আকাশ মেঘলা থাকার কারণে অন্ধকারে ঢেকে রয়েছে রাজধানী।তীব্র শীত ও শীতল বাতাশে হিম হয়ে যাচ্ছে হাত-পা। এতে দিনমজুরদের পাশাপাশি অফিসের আবদ্ধ ঘরেও কাজ করতে অনেক কষ্ট হচ্ছে কর্মজীবীদের।রাজধানীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা গতকালের চেয়ে প্রায় এক ডিগ্রি সেলসিয়াস কমেছে। গতকাল ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ তা কমে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। এতে শীতের অনুভূতি বেশি হচ্ছে।আবহাওয়া অফিস সূত্র বলছে, গতকাল রোদ ওঠার কারণে তাপমাত্রা এমনটা কমেছে। গতকাল কুয়াশা ভেদ করে সূর্যের আলোর মুখ দেখা গিয়েছিল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে। আজও দুপুরের পর থেকে বিভিন্ন স্থানে আলোর মুখ দেখা যেতে পারে।তবে আবহাওয়ার পূর্বাভাসে আগামীকাল খুলনা অঞ্চলে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাব...
বদরপুরে বাসের মুখোমুখি সংঘর্ষে অর্ধশতাধিক আহত
জাতীয়, সংবাদ

বদরপুরে বাসের মুখোমুখি সংঘর্ষে অর্ধশতাধিক আহত

রাজিব পরিবহণ ও গ্রীন লাইন পরিবহণের মুখোমুখি সংঘর্ষে অর্ধ শতাধিক যাত্রী গুরুতর আহত হয়েছেন। গত রাতে পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের বদরপুর ইউনিয়ন বাজার এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ সংঘর্ষে অস্তিত্বহীন গাড়ি দুটি থেকে আহত যাত্রীদের উদ্বার করে নিকটস্থ চিকিৎসাকেন্দ্রে নেয়া হয়েছে।...
বাণিজ্যমেলা শুরু ২১ জানুয়ারি
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

বাণিজ্যমেলা শুরু ২১ জানুয়ারি

দেশে পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হবে আগামী ২১ জানুয়ারি (রবিবার)। এদিন সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাসব্যাপী এ মেলার উদ্বোধন করবেন।সোমবার (১৫ জানুয়ারি) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সূত্রে জানা গেছে, নির্বাচনের কারণে পিছিয়ে যাওয়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এবারের আসরে থাকছে সব মিলিয়ে ৩৩০টি স্টল।প্রতিষ্ঠালগ্ন থেকে বাণিজ্যমেলা শুরুর রেওয়াজ নতুন বছরের প্রথম দিন। কিন্তু ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে মেলার এবারের আসর পিছিয়ে যায়।মেলার আয়োজক কমিটি বলছে, স্টল বা প্যাভিলিয়ন বরাদ্দ একেবারেই শেষ পর্যায়ে। মাঠ পর্যায়ে কাজ চলমান রয়েছে।বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত এ মেলা হত শেরেবাংলা নগরে। কোভিড মহামারীর কারণে ২০২১ সালে মেলা করা যায়নি। এরপর মহামারীর বিধিনিষেধের মধ্যে ২০২২ সালে প্র...
সিরাজগঞ্জে পিকআপভ্যান থেকে ৫১ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১
জাতীয়, সংবাদ

সিরাজগঞ্জে পিকআপভ্যান থেকে ৫১ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

সিরাজগঞ্জে একটি পিকআপভ্যান থেকে ৫১ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদরের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।.গতরাত আড়াইটার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর থেকে মাদকগুলো উদ্ধার করেন তারা।গ্রেপ্তারকৃত মাদককারবারি কাওসার হোসেন (২১) কুমিল্লার দেবিদ্বার উপজেলার মির্জানগর পশ্চিমপাড়ার ইকবাল হোসেনের ছেলে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক পাচারের গোপন খবরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বরে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে র‌্যাব। এ সময় একটি পিকআপভ্যান আসতে দেখে তাদের সন্দেহ হলে চালককে থামানোর নির্দেশ দেওয়া হয়। পরে ওই গাড়িতে তল্লাশি করা হলে ৫১ কেজি গাঁজা পাওয়া যায়।পরে কাওসারকে আটক ও পিকআপভ্যানটি জব্দ করা...