শনিবার, মার্চ ২১

Blog

নামাজের সময়সূচি: ২৯ জানুয়ারি ২০২৪_সোমবার
ধর্ম ও দর্শন

নামাজের সময়সূচি: ২৯ জানুয়ারি ২০২৪_সোমবার

আজ সোমবার, ২৯ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ রজব ১৪৪৫ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচি:ফজর- ৫:২৫ মিনিট।জোহর- ১২:১৫ মিনিট।আসর- ৪:০৬ মিনিট।মাগরিব- ৫:৪৬ মিনিট।এশা- ৭:০২ মিনিট।আজ সূর্যোদয়- ৬:৪১ মিনিট।আজ সূর্যাস্ত- ৫:৪৪ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তাহলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে-খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।তথ্যসূত্র: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ...
বিদেশে উচ্চশিক্ষা ও ক্যারিয়ারের সুযোগ বিষয়ে সেমিনার মানারাতে
শিক্ষাঙ্গন, সংবাদ

বিদেশে উচ্চশিক্ষা ও ক্যারিয়ারের সুযোগ বিষয়ে সেমিনার মানারাতে

সেন্টার ফর জেনারেল এডুকেশনের (সিজিইডি) উদ্যোগে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘হায়ার স্টাডি অ্যান্ড কেরিয়ার অপরচুনিটিস অ্যাবরোড : প্রোসপেক্টস অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৮ জানুয়ারি'২৪) সকালে বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসের সেমিনার হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।সিজিইডি’র পরিচালক ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আইন বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আজহারুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন রয়াল প্যাসিফিক কনসাল্টেন্সি-এর চেয়ারম্যান অ্যাডভোকেট আবু রেজা মো. ইয়াহিয়া, সিইও মোহাম্মদ আলতাফ হোসেন ও রয়াল প্যাসিফিক কেয়ার অস্ট্রেলিয়ার সিইও মোহা...
গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ১৭৪
আন্তর্জাতিক, সংবাদ

গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ১৭৪

ফিলিস্তিনের গাজায় উপত্যকায় আবারও ইসরায়েলি বাহিনীর হামলায় এক সাংবাদিকসহ মোট ১৭৪ জন নিহত হয়েছেন। এছাড়াও ৩১০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শনিবার মধ্যগাজার নুসেইরাত শরণার্থীশিবিরে হামলার এ ঘটনা ঘটে। খবর: আল জাজিরার।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় গাজাজুড়ে একদিনে ১৭৪ ফিলিস্তিনি নিহত ও ৩১০ জন আহত হয়েছেন।নিহত সাংবাদিকের নাম ইয়াদ আহমেদ আল-রাওয়াগ। সাউত আল-আকসা রেডিওর সম্প্রচারক ও অনুষ্ঠান উপস্থাপক ছিলেন তিনি। গাজার সরকারি গণমাধ্যম দপ্তর থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। গত অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ১২০ সাংবাদিক প্রাণ হারিয়েছেন গাজা অঞ্চলে।গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসের হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, ইসরায়েলি হামলার ভয়ে তাদের হাসপাতালের ৯৫ শতাংশ কর্মী পার্শ্ববর্তী এলাকা রাফাতে পালিয়ে গেছেন।গত শুক্রবার গাজায় গণহত্যা...
ঢাকায় ট্রেনের ধাক্কায় নিহত ১
সারাদেশ

ঢাকায় ট্রেনের ধাক্কায় নিহত ১

রাজধানী ঢাকায় বনানী এলাকার স্টাফ রোডের পাশের রেল লাইনে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম-ঠিকানা এখনও জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর।রবিবার (২৮ জানুয়ারি) বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানুমং মারমা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, ভোর সাড়ে ৬টার দিকে স্টাফ রোড এলাকার রেললাইনে কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস নামে একটি ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে মারা যান ওই যুবক। তার নাম-ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে। তবে যতটুকু জানা গেছে, ওই যুবক ভবঘুরে ছিলেন।আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।...
জামিন পেলেন ড. ইউনূস
জাতীয়, সংবাদ

জামিন পেলেন ড. ইউনূস

শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের জামিন দিয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।রবিবার (২৮ জানুয়ারি) সংশ্লিষ্ট আপিল ট্রাইব্যুনালে শ্রম আইন লঙ্ঘন মামলার ৬ মাসের দণ্ড দিয়ে রায় বাতিল ও সাজা থেকে খালাস দিতে আপিল আবেদন করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী।এ বিষয়ে সকালে আইনজীবী ব্যারিস্টার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, গত ২৪ জানুয়ারি দেশে ফিরেছেন ড. ইউনূস। খালাস চেয়ে আপিল করবেন আজ।শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। একই সঙ্গে তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রায়ে গ্রামীণ টেলিকমের সব শ্রমিককে তাদের ন্যায্য পাওনা ৩০ দিনের মধ্যে দিতে বলা হয়েছে।শ্রম আইন লঙ্ঘনের মামলায় গত ১ জানুয়ারি ৬ মাসের সাজা হয় ড. মুহাম্মদ ই...
শৈত্যপ্রবাহ বইছে দেশের ৪৮ জেলায়
সংবাদ, সারাদেশ

শৈত্যপ্রবাহ বইছে দেশের ৪৮ জেলায়

সারাদেশে তীব্র আকার ধারণ করেছে শীত। দেশের সর্বনিম্ন তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। এরই মধ্যে ঢাকাসহ দেশের ৪৮ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ।রবিবার (২৮ জানুয়ারি) দেশের ৪৮ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা বেড়ে শীত ক্রমে কমতে পারে।রবিবার (২৮ জানুয়ারি) সকাল নয়টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসের প্রথম দিনের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারী কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহন চলাচল ব্যাহত হতে পারে।এছাড়া সোমবার ও মঙ্গলবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে...
জিএম কাদের-চুন্নুকে বহিষ্কার করলেন রওশন এরশাদ
জাতীয়, সংবাদ

জিএম কাদের-চুন্নুকে বহিষ্কার করলেন রওশন এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়ে নিজেকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। পাশাপাশি কাজী মামুনুর রশীদকে পার্টি মহাসচিব হিসেবে ঘোষণা করেন।রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে গুলশানে রওশন এরশাদের বাসায় এক সভার আয়োজন করেন তিনি। এ সময় দলের বহিষ্কার, প্রত্যাহার হওয়া নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন।তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য নেতৃত্ব ও ভুল সিদ্ধান্তের কারণে অভিভাবকহীন হয়ে পড়ে জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীরা। জাতীয় পার্টিতে এখন ক্রান্তিকাল বিরাজ করছে। দলের প্রধান পৃষ্ঠপোষক ও কো- চেয়ারম্যান হওয়ায় আমি বেগম রওশন এরশাদ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছি।...
ইসলামে পরিবারের গুরুত্ব
ধর্ম ও দর্শন

ইসলামে পরিবারের গুরুত্ব

|| মুহাম্মাদ আসাদুল্লাহ ||মহান আল্লাহ মানুষকে সহজাত প্রবৃত্তি দিয়ে সৃষ্টি করেছেন। রক্তে-মাংসে গড়া মানুষ তার প্রবৃত্তির চাহিদা পূরণের জন্য সদা উদগ্রীব থাকে। যদি সে তার মনোদৈহিক চাহিদা পূরণের অবকাশ না পায়, তাহলে হতচকিত-বিচলিত হয়ে পড়ে এবং পাপের পথে ধাবমান হয়। এ ক্ষেত্রে বিয়েই একমাত্র কার্যকর ব্যবস্থা, যা তার দেহ-মনের চাহিদা পূরণ করে তাকে আত্মিক প্রশান্তি ও অনাবিল সুখানুভূতিতে অবগাহন করিয়ে ব্যভিচারের পথ থেকে নিবৃত্ত করে।এদিকে ইঙ্গিত করে মহান আল্লাহ বলেন, ‘আর আল্লাহর নিদর্শনাবলির মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছেন তোমাদের সঙ্গিনীদের, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। চিন্তাশীল জাতির জন্য এতে অবশ্যই বহু নিদর্শন রয়েছে।’ (সুরা : আর রুম, আয়াত : ২১)আসুন, পরিবারের প্রতি নজর দেই। পারিবারিক বন্ধন দৃঢ়...
নামাজের সময়সূচি: ২৮ জানুয়ারি ২০২৪_রবিবার
ধর্ম ও দর্শন

নামাজের সময়সূচি: ২৮ জানুয়ারি ২০২৪_রবিবার

আজ রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ রজব ১৪৪৫ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচি:ফজর- ৫:২৫ মিনিট।জোহর- ১২:১৫ মিনিট।আসর- ৪:০৫ মিনিট।মাগরিব- ৫:৪৫ মিনিট।এশা- ৭:০১ মিনিট।আজ সূর্যোদয়- ৬:৪১ মিনিট।আজ সূর্যাস্ত- ৫:৪৩ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তাহলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে-খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।তথ্যসূত্র: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ...
আইন বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করলো ইউআইটিএস
শিক্ষাঙ্গন, সংবাদ

আইন বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করলো ইউআইটিএস

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর আইন বিভাগের উদ্যোগে বিভাগের বসন্তকালীন সেমিস্টার ২০২৪-এর নবীন শিক্ষার্থীদের বরণ করেছে ইউআইটিএস। আজ শনিবার (২৭ জানুয়ারি'২৪) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ক্যাম্পাসে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।.অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব মো. জাকির হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত পিএইচপি ফ্যামিলি ও ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার মান্যবর রাষ্ট্রদূত হাজনা মো. হাশিম এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রশিদ।.মাননীয় বিচারপতি জনাব মো. জাকির হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, ভালো আইনজীবী হওয়ার জন...