বৃহস্পতিবার, মার্চ ১৯

Blog

শীতবস্ত্র বিতরণ করলো মানারাত ইউনিভার্সিটি
শিক্ষাঙ্গন, সংবাদ

শীতবস্ত্র বিতরণ করলো মানারাত ইউনিভার্সিটি

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এমআইইউ) উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি'২৪) সকালে ঢাকার ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের নয়াচর গ্রামে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান শীতার্তদের হাতে এ শীতবস্ত্র তুলে দেন।অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ও এমআইইউ সোস্যাল ওয়েলফেয়ার ক্লাবের মডারেটর (আশুলিয়া ক্যাম্পাস, ছাত্র) মুহাম্মদ রফিকুল ইসলাম, আইন বিভাগের সহকারী অধ্যাপক ও এমআইইউ সোস্যাল ওয়েলফেয়ার ক্লাবের মডারেটর (আশুলিয়া ক্যাম্পাস, ছাত্রী) হোসনে আরা বেগম, ফার্মেসি বিভাগের শিক্ষক ও সহকারী মডারেটর নিলুফার সুলতানা, ছাত্র বিষয়ক বিভাগের অতিরিক্ত পরিচালক আব্দুল মতিন প্রমুখ। এছাড়া বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মজিবর রহমান-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে এ শীতবস্ত্র বিতরণ করা ...
শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ ৩ বছর করার কথা ভাবছে এনটিআরসিএ
জাতীয়, সংবাদ

শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ ৩ বছর করার কথা ভাবছে এনটিআরসিএ

বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের সনদের মেয়াদ তিন বছর নির্ধারণ করার বিষয়ে চিন্তাভাবনা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশের আগে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।এনটিআরসিএ’র একটি সূত্রে জানা গেছে, শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিধিমালায় সনদের মেয়াদ ৩ বছর উল্লেখ রয়েছে। এ বিষয়টি বাস্তবায়নে আপিল বিভাগ থেকেও তাগাদা দেওয়া হয়েছে। নিবন্ধন পরীক্ষার বিধিমালা বাস্তবায়নের বিষয়টি নিয়ে নতুন করে ভাবা হচ্ছে। এই বিধিমালা বাস্তবায়ন হলে একজন প্রার্থীর সনদের মেয়াদ হবে ৩ বছর।সূত্রটি আরও জানায়, ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার পর নিবন্ধন সনদের মেয়াদ কত বছর করা হবে সে বিষয়ে বোর্ড সভা করা হবে। ওই সভায় সনদের মেয়াদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে বিষয়টি জানিয়ে দেয়া হবে।নাম অপ্রকাশিত রাখার শ...
আবারও পেঁয়াজের দাম বেড়ে সেঞ্চুরি স্পর্শ
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

আবারও পেঁয়াজের দাম বেড়ে সেঞ্চুরি স্পর্শ

নতুন বছরের শুরুর দিকে বাজারে নতুন পেঁয়াজ প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকা থাকলেও রবিবার থেকে হঠাৎ পেঁয়াজের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। খুচরা বাজারে দাম বাড়তে বাড়তে আবারও সেঞ্চুরি স্পর্শ করেছে পেঁয়াজের দাম।সোমবার (২৯ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে দাম বৃদ্ধির এমন চিত্র দেখা গেছে। বাজারের বেশিরভাগ দোকানেই নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজিতে।বাজার করতে আসা ক্রেতারা আবারও পেঁয়াজের দাম বাড়ায় উদ্বেগ প্রকাশ করছেন। বাজারে সব জিনিসের দাম অতিরিক্ত বেশি থাকায় স্বল্প আয়ের মানুষ এমনিতেই বিপাকে। তার উপর আবারও পেঁয়াজের দাম বাড়লো।টিসিবির সহকারী পরিচালক (বাজার তথ্য) নাসির উদ্দিন তালুকদার জানান, গতকাল নতুন পেঁয়াজ বিক্রি হয়েছে ৯০ থেকে ১০০ টাকায়, যা এর মাত্র একদিন আগে বিক্রি হয়েছে ৬৫ থেকে ৭০ টাকায়। সেই সঙ্গে গত মাসে পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে গিয়েছিল তাই সে সময়ও নতুন পেঁয়াজ বিক্রি হয়েছে ৯০ থ...
মঙ্গলবার থেকে ফের বৃষ্টির আভাস, হতে পারে ৪-৫ দিন
সংবাদ, সারাদেশ

মঙ্গলবার থেকে ফের বৃষ্টির আভাস, হতে পারে ৪-৫ দিন

দেশজুড়ে তাপমাত্রা বাড়ায় শীতের তীব্রতা কিছুটা কমেছে। তবে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হতে পারে বৃষ্টি, যা পরবর্তী ৪-৫ দিন স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগামী কয়েকদিন শীত ক্রমেই কমবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।সোমবার (২৯ জানুয়ারি) সকাল নয়টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সোমবারের পূর্বাভাসে বলা হয়েছে, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল এবং ভোলা জেলাসহ ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়...
ড্যাফোডিল ইউনিভার্সিটির ৩৪তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ড্যাফোডিল ইউনিভার্সিটির ৩৪তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের ৩৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।উপাচার্যের বিশেষ আমন্ত্রণে একাডেমিক কাউন্সিলের সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান, ট্রাস্টি বোর্ডের মনোনীত সদস্য হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব-উল হক মজুমদার, কোষাধ্যক্ষ হামিদুল হক খান, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. ইসমাইল জবিউল্লাহ, রেজিস্ট্রার ড. নাদির বিন আলী অংশগ্রহণ করেন।সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংক্রান্ত সার্বিক বিষয় তুলে ধরেন উপাচার্য। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিনগণ তাদের নিজ নিজ অনুষদের পাঠ্যক্রম উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে বিভিন্ন বিষয়াদি অন্তর্ভুক্তির জন্য প্রস...
ইউআইইউতে ‘ক্রিটিকাল থিংকিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইইউতে ‘ক্রিটিকাল থিংকিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ডিরেক্টরেট অফ ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্স এবং ইউআইইউ বিজনেস ক্লাব এর যৌথ উদ্যোগে ‘ক্রিটিকাল থিংকিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি'২৪) ইউআইইউ ক্যাম্পাসে এ কর্মশালা আয়োজন করা হয়।কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা গুগলের ক্লাউড এক্সপেনশন স্ট্র্যাটেজিস্ট জনাব সালেহ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউআইইউ ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. এ.কে.এম. মুজাহিদুল ইসলাম।উক্ত কর্মশালায় ইউআইইউ’র উপাচার্য প্রফেসর ড. মোঃ আবুল কাশেম মিয়া, ইউনাইটেড গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মাঈনুউদ্দিন হাসান রশিদ, ইউনাইটেড গ্রুপের পরিচালক জনাব নিজামউদ্দিন হাসান রশীদ, ইউআইইউ’র স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের প্রফেসর ড. মুহাম্মদ ফাওজুল ক...
জেডএনআরএফ ইউনিভার্সিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
শিক্ষাঙ্গন, সংবাদ

জেডএনআরএফ ইউনিভার্সিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস’- এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন উপলক্ষ্যে আয়োজন করা হয় এক বর্ণিল আনন্দ উৎসব। রবিবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে এই উৎসবের আয়োজন করা হয়।দুই পর্বে অনুষ্ঠিত উৎসবটির প্রথমভাগে মুক্তিযোদ্ধাদের সাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এক বিশেষ আড্ডার আয়োজন করা হয়। দ্বিতীয় পর্বে থাকে শিক্ষাথীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।প্রথম পর্বের এই আড্ডাটি একেবারেই অনানুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়েছে। এই আড্ডায় শিক্ষার্থীদের সাথে অনলাইনে যোগ দিয়েছিলেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নাট্য ও চলচ্চিত্র নির্দেশক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। আরও যোগ দেন বিশিষ্ট কণ্ঠশিল্পী লিনু বিল্লাহ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ও আলোকচিত্র শিল্পী শফিকুল ইসলাম স্বপন, বীর মুক্তিযোদ্ধা আলী আফসার, মানিকলাল সমাজদার, শাহাব আবদুল্...
‘অ্যামি’ নামে এআই চিকিৎসকের মডেল তৈরি করেছে গুগল
বিজ্ঞান ও প্রযুক্তি

‘অ্যামি’ নামে এআই চিকিৎসকের মডেল তৈরি করেছে গুগল

এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তিনির্ভর বিভিন্ন ধরনের নজরকাড়া উদ্ভাবন ইতোমধ্যেই মানুষের আগ্রহ তৈরি। কৃষি খাত থেকে শুরু করে নতুন গ্রহ শনাক্তে এআইয়ের বিভিন্ন ব্যবহার দেখা যাচ্ছে। এবার এআই চিকিৎসকের মডেল তৈরি করেছে গুগল, যার মাধ্যমে সহজেই রোগীদের রোগ নির্ণয় করা যাবে।চিকিৎসার আগে রোগীর তথ্য সংগ্রহ করার পাশাপাশি সেগুলো পর্যালোচনা করা খুবই গুরুত্বপূর্ণ। আর তাই কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে দ্রুত রোগীদের রোগ শনাক্তের জন্য ‘অ্যামি’ (আর্টিকুলেট মেডিকেল ইন্টেলিজেন্স এক্সপ্লোরার) নামের এআই চিকিৎসকের মডেল তৈরি করেছে গুগল। চিকিৎসকদের রোগীর ইতিহাস ও তথ্য বাছাই ও বিশ্লেষণের কাজকে সহজ করতে সাহায্য করবে নতুন এআই মডেলটি। ফলে বর্তমানের তুলনায় চিকিৎসকদের কাজের চাপ কিছুটা কমবে।গুগল রিসার্চের অ্যালান কার্তিকেসালিঙ্গম ও বিবেক নটরাজন এক ব্লগ বার্তায় জানিয়েছেন, গুগলের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলসের (এলএলএম...
সংসদের বিরোধী দলের নেতা জাপা চেয়ারম্যান জি এম কাদের
জাতীয়

সংসদের বিরোধী দলের নেতা জাপা চেয়ারম্যান জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরকে জাতীয় সংসদের বিরোধী দলের নেতা হিসেবে স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় সংসদ সচিবালয়। তিনি রংপুর-৩ আসনের সংসদ সদস্য।জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী এই স্বীকৃতি দিয়েছেন। এ বিষয়ে রবিবার (২৮ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করে জাতীয় সংসদ সচিবালয়।এ ছাড়া জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলের উপনেতার স্বীকৃতি দেওয়া হয়েছে।৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে। এই নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছে ২২৩টি আসন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৬২টি আসন। আর জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন। তিনটি আসন পেয়েছে অন্য তিনটি দল থেকে। এ ছাড়া একটি আসনে নির্বাচন এখনো বাকি আছে।...
সাম্প্রতিক ঘটনায় ব্র্যাক ইউনিভার্সিটির বিবৃতি
শিক্ষাঙ্গন, সংবাদ

সাম্প্রতিক ঘটনায় ব্র্যাক ইউনিভার্সিটির বিবৃতি

সকল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মতো ব্র্যাক ইউনিভার্সিটি সব মত ও আদর্শের জন্য সহনশীলতা ও সম্মানের ভিত্তিতে গঠনমূলক আলোচনা, বিতর্ক এবং পারস্পরিক মতবিনিময়ে বিশ্বাস করে।কিন্তু ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় সম্পদের ক্ষয়ক্ষতি সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য আচরণ যা ব্র্যাক ইউনিভার্সিটি সমর্থন করে না। সাম্প্রতিক সময়ে জনাব আসিফ মাহতাব উৎস কর্তৃক বাংলাদেশ সরকারের প্রকাশিত সপ্তম শ্রেণির জাতীয় পাঠ্যবইয়ের পৃষ্ঠা ছেঁড়া এবং পাবলিক ফোরামে অন্যদেরকে একই কাজ করতে বলার ঘটনাটিকে ব্র্যাক ইউনিভার্সিটি একটি ধ্বংসাত্মক কাজ বলে মনে করে এবং এ ধরনের অশিক্ষকসুলভ আচরণকে কোনোভাবেই সমর্থন করে না।একারণে ব্যাক ইউনিভার্সিটি ২০২৪ সালের স্প্রিং সেমিস্টারের জন্য জনাব আসিফ মাহতাব উৎসকে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নতুন চুক্তি না দেবার সিদ্ধান্ত নিয়েছে। তবে ইউনিভার্সিটি জনাব মাহতাবকে এই সেমিস্টারের প্রস্তুতিমূলক কাজে তা...