শুক্রবার, মার্চ ২০

Blog

বিজিবির নতুন ডিজি আশরাফুজ্জামান সিদ্দিকী
জাতীয়, সংবাদ

বিজিবির নতুন ডিজি আশরাফুজ্জামান সিদ্দিকী

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।সেনা কর্মকর্তা আশরাফুজ্জামানকে এ নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করে মঙ্গলবার (৩০ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।অন্যদিকে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসানকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।...
টানা চতুর্থ মেয়াদে স্পিকার হিসেবে শপথ নিলেন ড. শিরীন শারমিন চৌধুরী
জাতীয়, সংবাদ

টানা চতুর্থ মেয়াদে স্পিকার হিসেবে শপথ নিলেন ড. শিরীন শারমিন চৌধুরী

জাতীয় সংসদের স্পিকার পদে পুনঃনির্বাচিত হয়ে শপথ নিয়েছেন ড. শিরীন শারমিন চৌধুরী। আজ মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিশেনে উপস্থিত সংসদ সদস্যদের কণ্ঠভোটে নির্বাচিত হন তিনি। পরে সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকারকে শপথবাক্য পাঠ করান।এদিন বিকাল ৩টায় ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়।সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে একাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে এবং ডেপুটি স্পিকার হিসাবে শামসুল হক টুকুকে মনোনীত করে।২০০৯ সালে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসাবে জাতীয় সংসদে আসেন শিরীন শারমিন। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে ২০১৩ সালে ৩০ এপ্রিল বাংলাদেশের প্রথম নারী স্পিকার নির্বাচিত হন তিনি।এরপর ...
আজ ঢাকা-খুলনা, কাল ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
সংবাদ, সারাদেশ

আজ ঢাকা-খুলনা, কাল ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

সারাদেশে তাপমাত্রা বেড়ে ক্রমেই কমছে শীত, কমছে শৈত্যপ্রবাহ। আজ মঙ্গলবার খুলনা ও ঢাকা বিভাগে হালকা বৃষ্টি হতে পারে। একই সঙ্গে আগামীকাল বুধবার দেশের পাঁচটি বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। একদিন আগে সর্বনিম্ন তাপমাত্রা ৫.৭ ডিগ্রি সেলসিয়াস ছিল দিনাজপুরে।ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.৩ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন...
হামাস ফের প্রত্যাখ্যান করল ইসরাইলের প্রস্তাব
আন্তর্জাতিক, সংবাদ

হামাস ফের প্রত্যাখ্যান করল ইসরাইলের প্রস্তাব

ইসরাইলি জিম্মিদের মুক্তির বিষয়ে নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। সংঘাত বন্ধে ও গাজা থেকে সব ইসরাইলি সেনা প্রত্যাহারে কার্যকর নয়, এমন কোনো চুক্তি মেনে নেওয়া হবে না বলে জানিয়েছে হামাস।সোমবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ইসরাইলের দেওয়া এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীটি। খবর টাইমস অব ইসরাইলের।প্রতিবেদনে বলা হয়েছে— হামাস জানিয়েছে যে, কোনো বিনিময় চুক্তি প্রস্তাবের আগে অবশ্যই গাজায় ইসরাইলি হামলা বন্ধ করতে হবে এবং পুরো অঞ্চল থেকে তাদের সেনা প্রত্যাহার করতে হবে।অন্যদিকে হামাসের কাসাম ব্রিগেডের এক উচ্চপদস্থ কর্মকর্তা তাহের আল-নুন জানিয়েছেন, হামাস গাজায় যুদ্ধ বন্ধে প্রস্তুত, তবে সেটি সম্পূর্ণ যুদ্ধবিরতি হতে হবে, সাময়িক যুদ্ধবিরতির কোনো প্রস্তাবে এটি সম্ভব নয়।সোমবার সন্ধ্যায় হামাস একটি বিবৃতি দেয়— এতে তারা স্পষ্ট করে জানায় যে, কোনো ধরনের বিরতির শ...
সিরাজগঞ্জের এনায়েতপুরে মাদরাসা ছাত্রী ধর্ষণের শিকার, নারীসহ গ্রেফতার ৪
সংবাদ, সারাদেশ

সিরাজগঞ্জের এনায়েতপুরে মাদরাসা ছাত্রী ধর্ষণের শিকার, নারীসহ গ্রেফতার ৪

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপালপুর এলাকার এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।তারা হলো, ওই এলাকার হানজালা (২১), ইব্রাহিম (৩৮), লুৎফর রহমান লতু (২৭) ও রনজিদা খাতুন (৩০)। এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি গণমাধ্যমকে বলেন, শনিবার দুপুরের দিকে মাদরাসা থেকে ওই ছাত্রী বাড়ি ফেরার পথে জোপূর্বক তুলে নিয়ে যায় হানজালা এবং গোপালপুর এলাকার একটি বাড়িতে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়। অসুস্থ অবস্থায় ওই ছাত্রীকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন এবং পুলিশ রাতেই অভিযান চালিয়ে সিরাজগঞ্জ সদর উপজেলা সয়দাবাদ এলাকা থেকে তাদের গ্রেফতার করে। সোমবার সকালে ওই ছাত্রীর মেডিক্যাল পরীক্ষা করার ব্যবস্থা নে...
পাঠ্যপুস্তকে বিভ্রান্তিকর কিছু থাকলে সংশোধন করা হবে: শিক্ষামন্ত্রী
জাতীয়, সংবাদ

পাঠ্যপুস্তকে বিভ্রান্তিকর কিছু থাকলে সংশোধন করা হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, নতুন পাঠ্যপুস্তকে বিভ্রান্তিকর কিছু থাকলে তা সংশোধন করা হবে। তিনি শিক্ষাক্রমের বিরোধিতার নামে অপরাজনীতি না করার আহ্বান জানান। সোমবার (২৯ জানুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে মাদরাসা শিক্ষকদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। এর ফলে তারা মাদরাসার জন্য প্রণীত পাঠ্যবইয়ে তাদের মতামত প্রদান ও অবদান রাখতে পারবেন।তিনি বলেন, এ উপমহাদেশে হাজার বছর ধরে বহমান ইসলামী ভাবধারা দেশের আলীয়া মাদরাসায় চর্চা করা হয়। ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে মাদরাসায় নতুন শিক্ষাক্রম চালু করা হয়েছে, যা শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সাদরে গ্রহণ করেছেন।তিনি আরও বলেন, নতুন শিক্ষাক্রম দক্ষতামূলক, যা মাদ্রাসা শিক্ষার্থীদের কর্মসংস্থ...
রাখাইনের সেনা সদরদপ্তর আরাকান আর্মির দখলে
আন্তর্জাতিক, সংবাদ

রাখাইনের সেনা সদরদপ্তর আরাকান আর্মির দখলে

মিয়ানমারের পশ্চিমাঞ্চলের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির (এএ) তীব্র লড়াই চলছে। এরই মধ্যে রবিবার (২৮ জানুয়ারি) রাখাইনের মিনবিয়া শহরে মিয়ানমার সেনাবাহিনীর ৩৮০ ব্যাটালিয়নের সদরদপ্তর দখলে নেওয়ার দাবি করেছে আরাকান আর্মি।মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে জানানো হয়, রাখাইনের ম্রাউক ইউ, কিয়াকতাও ও রাথেডং এলাকায় জান্তা বাহিনীর সঙ্গে এখনো আরাকান আর্মির লড়াই ব্যাপক লড়াই চলছে।এক বিবৃতিতে আরাকান আর্মি বলেছে, জান্তা সৈন্যরা এখন আমাদের সঙ্গে মুখোমুখি লড়াই করতে পারছে না। তারা এখন আরও বেশি গোলাবর্ষণ ও বিমান হামলা চালাচ্ছে। ম্রাউক ইউ শহরে সেনাবাহিনীর ৩৭৭ ও ৫৪০ ব্যাটালিয়ন ও পুলিশের ৩১ ব্যাটালিয়ন থেকে গোলাবর্ষণ করা হচ্ছে। শনিবার (২৭ জানুয়ারি) জান্তা বাহিনীর গোলাবর্ষণে এই শহরের চার বাসিন্দা নিহত ও অন্ত ২০ জন আহত হয়েছে।স্থানীয় বাসিন্দারা বলছে, জান্তা সৈন্যরা রামরি শ...
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ
জাতীয়, সংবাদ

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ, ৩০ জানুয়ারি। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ বিকেল ৩টায় দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন। এটি ২০২৪ সালেরও প্রথম অধিবেশন।সংসদীয় রীতির সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রপতি প্রতি বছর সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন।এর আগে, রাষ্ট্রপতি সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে ২০২৪ সালের প্রথম সংসদ অধিবেশন আহ্বান করেন।সংসদ সচিবালয় সূত্র জানায়, ইতোমধ্যেই জাতীয় সংসদের প্রথম অধিবেশনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আসন বিন্যাসের কাজ চূড়ান্ত করা হয়েছে। এই অধিবেশনে বেশ কয়েকটি বিল উত্থাপন হওয়ার কথা রয়েছে বলে সংসদ সচিবালয় জানায়।এদিন সংসদের কার্যপ্রণালী শুরুর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদীয় কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে অধিবেশনের কার্যকাল ও আলোচ্যসূচি ঠিক করা হবে।সংসদে একাদশ সংসদের মত...
সিরাজগঞ্জের তাড়াশে নিজ ফ্ল্যাটে মিললো স্বামী-স্ত্রী ও সন্তানের গলাকাটা মরদেহ
সংবাদ, সারাদেশ

সিরাজগঞ্জের তাড়াশে নিজ ফ্ল্যাটে মিললো স্বামী-স্ত্রী ও সন্তানের গলাকাটা মরদেহ

সিরাজগঞ্জের তাড়াশে একটি ফ্ল্যাটে স্বামী-স্ত্রী ও সন্তানকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। তাড়াশ পৌরসভার বারোয়ারি বটতলা মহল্লায় তিনতলা বাড়ির একটি ফ্ল্যাটে এ হত্যাকাণ্ড ঘটে।মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে খবর পেয়ে দরজার তালা ভেঙ্গে ফ্ল্যাটে ঢুকে মরদেহগুলো দেখতে পায় পুলিশ। তবে পুলিশ ও স্থানীয়দের ধারণা সোমবার (২৯ জানুয়ারি) কোনো এক সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।নিহতরা হলেন- তাড়াশ পৌরসভার কালিচরণ সরকারের ছোট ছেলে বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পারমিতা সরকার তুষি (১৫)।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হত্যাকারীরা পরিকল্পিতভাবে গোপনে তাদেরকে হত্যা করে ফ্ল্যাটে তালা লাগিয়ে দেয়। এদিকে স্বজনরা দুদিন যাবত তাদের কোনো খোঁজ না পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ আজ ভোরে তালা ভেঙে মেঝে ও বিছানায় তাদের মরদেহ দেখতে পা...
নামাজের সময়সূচি: ৩০ জানুয়ারি ২০২৪_মঙ্গলবার
ধর্ম ও দর্শন

নামাজের সময়সূচি: ৩০ জানুয়ারি ২০২৪_মঙ্গলবার

আজ মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ , ১৬ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ রজব ১৪৪৫ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচি:ফজর- ৫:২৪ মিনিট।জোহর- ১২:১৬ মিনিট।আসর- ৪:০৭ মিনিট।মাগরিব- ৫:৪৭ মিনিট।এশা- ৭:০৩ মিনিট।আজ সূর্যোদয়- ৬:৪০ মিনিট।আজ সূর্যাস্ত- ৫:৪৫ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তাহলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে-খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।তথ্যসূত্র: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ...