শুক্রবার, মার্চ ২০

Blog

বিপিএল থেকে বিরতি নিলেন মাশরাফি
খেলাধুলা, সংবাদ

বিপিএল থেকে বিরতি নিলেন মাশরাফি

দ্বাদশ জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে মাশরাফি নিজেই বিপিএল থেকে 'বিরতি' নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এক্ষেত্রে কারণ হিসেবে দেখানো হয়েছে জাতীয় সংসদের সদ্য শুরু হওয়া অধিবেশন।অনেক বিতর্কের মুখে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরে ইনজুরি নিয়ে খেলছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নিজেও পারফর্ম করতে পারছিলেন না। সে কারণে এবার আসর থেকেই বিরতিতে গেছেন মাশরাফি।এদিকে মাশরাফির অনুপস্থিতির এই সময়ে দলের অধিনায়কের দায়িত্বে দেখা যাবে সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুনকে। দলের পক্ষ থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।তবে রাজনৈতিক ব্যস্ততার মাঝখানে সুযোগ হলে 'নড়াইল এক্সপ্রেস' খ্যাত এই ক্রিকেটারকে আবারো দেখা যেতে পারে সিলেটের জার্সিতে, প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিলেট স্ট্রাইকার্স। তার অনুপস্থিতিতে সিলেটকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন।...
একুশে বইমেলা শুরু আগামীকাল
জাতীয়, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সংবাদ

একুশে বইমেলা শুরু আগামীকাল

আগামীকাল বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৪। মাসব্যাপী এ মেলা কাল বিকাল ৩টায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধিবর্ষের কারণে এবারের বইমেলা হবে ২৯ দিন। এবারের বইমেলার মূল প্রতিপাদ্য ‘পড়ো বই গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। বইমেলার সার্বিক আয়োজনের দায়িত্ব বাংলা একাডেমির।উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি সচিব খলিল আহমদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। সভাপতিত্ব করবেন একাডেমির সভাপতি সেলিনা হোসেন।মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বইমেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, একাডেমির পরিচালক (প্রশাসন) ও বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব কে এম মুজাহিদুল ইসলাম।এ সময় উপস্...
গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করছে হামাস
আন্তর্জাতিক, সংবাদ

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করছে হামাস

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির লক্ষ্যে তিন পর্যায়ের একটি প্রস্তাব পর্যালোচনা করছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।অন্যদিকে ইসরায়েল সরকারের কট্টরপন্থী সদস্যরা হুমকি দিয়ে বলেছেন, পছন্দসই চুক্তি না হলে তাঁরা জোট ভেঙে দেবেন।হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া গতকাল মঙ্গলবার নিশ্চিত করেন, যুদ্ধ বন্ধসহ ইসরায়েল-ফিলিস্তিনি বন্দী-জিম্মি বিনিময়ের লক্ষ্যে গত সপ্তাহান্তে প্যারিসের বৈঠক থেকে আসা প্রস্তাবটি তিনি পর্যালোচনা করছেন।ইসমাইল হানিয়া এক বিবৃতিতে বলেন, তাঁরা যেকোনো আন্তরিক ও বাস্তব উদ্যোগ বা ধারণা নিয়ে আলোচনা করতে প্রস্তুত। তবে শর্ত হলো, তা যাতে আগ্রাসনের সর্বাঙ্গীণ সমাপ্তি ঘটাতে পারে।হামাস আরও বলেছে, পরিকল্পনায় অবশ্যই গাজা থেকে দখলদার বাহিনীর পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করতে হবে।ইসমাইল হানিয়া বলেন, চুক্তির ব্যাপারে একটি সমন্বি...
এবার সস্ত্রীক ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড
আন্তর্জাতিক, সংবাদ

এবার সস্ত্রীক ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড

সাইফার মামলায় ১০ বছরের কারাদণ্ড পাওয়ার পরদিনই আরও বড় দুঃসংবাদ পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এবার তোশাখানা মামলায় তাকে এবং তার স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন পাকিস্তানের একটি আদালত।পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৮ ফেব্রুয়ারি। আর তার মাত্র সপ্তাহখানেক আগেই গতকাল সাইফার মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দেশটির সরকারি গোপনীয়তা আইনের অধীনে একটি বিশেষ আদালত এ রায় দেন।এর আগে গত বছরের ৫ আগস্ট তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে তিন বছরের সাজা দিয়েছিলেন নিম্ন আদালত। এর পাশাপাশি ১ লাখ রুপি জরিমানাও করা হয়েছিল তাকে। বলা হয়েছিল, অনাদায়ে আরও ৬ মাস কারাগারে থাকতে হবে তাকে ও পাঁচ বছর কোনো নির্বাচন লড়তে পারবেন না তি...
আজ রাজধানীর বায়ু খুবই অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে থাকা দিল্লির পরেই ঢাকা
সংবাদ, স্বাস্থ্য

আজ রাজধানীর বায়ু খুবই অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে থাকা দিল্লির পরেই ঢাকা

বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা রাজধানী ঢাকার বায়ু আজ খুবই অস্বাস্থ্যকর। অন্যদিকে, বায়ুর একই রকম মান নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। বুধবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা ১৭ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।দূষণ তালিকায় শীর্ষে থাকা দিল্লির স্কোর ২৮৮ অর্থাৎ সেখানকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এই শহরের স্কোর ২৭১ অর্থাৎ এখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর। এই অবস্থায় বয়স্ক, শিশু ও সংবেদনশীল লোকেরা স্বাস্থ্যযুকিতে রয়েছেন। তাই, বাইরে বের হওয়ার সময় মাস্ক পরার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।আইকিউএয়ার অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য ...
দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, বেড়েছে ২ ডিগ্রি
সংবাদ, সারাদেশ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, বেড়েছে ২ ডিগ্রি

একদিনের ব্যবধানে পঞ্চগড়ের তাপমাত্রা ২ ডিগ্রি বেড়েছে। একই সঙ্গে কমে এসেছে কুয়াশাও। আজ বুধবার (৩১ জানুয়ারি) সকাল ৬টার দিকে জেলার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.৩ ডিগ্রি সেলসিয়াস।গতকাল মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭.৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ৫.৭ ডিগ্রি সেলসিয়াস।...
নামাজের সময়সূচি: ৩১ জানুয়ারি ২০২৪_বুধবার
ধর্ম ও দর্শন

নামাজের সময়সূচি: ৩১ জানুয়ারি ২০২৪_বুধবার

আজ বুধবার, ৩১ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ , ১৭ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রজব ১৪৪৫ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচি:ফজর- ৫:২৪ মিনিট।জোহর- ১২:১৬ মিনিট।আসর- ৪:০৭ মিনিট।মাগরিব- ৫:৪৭ মিনিট।এশা- ৭:০৩ মিনিট।আজ সূর্যোদয়- ৬:৪০ মিনিট।আজ সূর্যাস্ত- ৫:৪৫ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তাহলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে-খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।তথ্যসূত্র: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ...
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় মুসলিম সংস্কৃতির প্রভাব থাকা অত্যাবশ্যকীয়
অভিমত, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী)

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় মুসলিম সংস্কৃতির প্রভাব থাকা অত্যাবশ্যকীয়

|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী, ইবি. ||বাংলাদেশ বৃহত্তম মুসলিম রাষ্ট্র। এদেশের শিক্ষা ব্যবস্থা কি হবে সিলেবাসে কি থাকবে শিক্ষার্থীরা কি পড়বে তাদের বাস্তব জীবনে কি প্রতিফলনের দরকার এ বিষয়গুলো বলার অবকাশ আছে বলে প্রাজ্ঞজনরা মনে করেন না।বাংলাদেশে দু'ধরনের শিক্ষা ব্যবস্থা বর্তমান। মাদ্রাসা শিক্ষা ও সাধারণ শিক্ষা।মাদ্রাসা শিক্ষা ইসলাম ধর্মের মৌলিক শিক্ষাসহ দেশের প্রচলিত সিলেবাস অনুযায়ী সাধারণ শিক্ষার বিষয়গুলোও সিলেবাসের অন্তর্ভুক্ত।মাদ্রাসা যেহেতু ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। তাই তাদের শিল্প-সংস্কৃতি সাহিত্য ইতিহাসে সব কিছুতেই ধর্মীয় প্রভাব থাকাটা অত্যাবশ্যকীয়। তা না হলে মাদ্রাসা পড়ে তারা কি শিখবে আর দেশ জাতিকেই বা ধর্ম সম্পর্কে কি দিক নির্দেশনা দিবে।কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে বিরাট এক চক্রান্ত চলছে। সেখানে অপর ধর্মের কুসংস্কৃতি ধর্মের নামে অপসংস...
ঢাবির প্রো-ভিসি অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারকে এমআইইউ’র ভিসির শুভেচ্ছা
শিক্ষাঙ্গন, সংবাদ

ঢাবির প্রো-ভিসি অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারকে এমআইইউ’র ভিসির শুভেচ্ছা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এমআইইউ) ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান।আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি'২৪) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলরের (একাডেমিক) কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়।এ সময় উপস্থিত ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন ও ফার্মেসি বিভাগের প্রধান ড. নারগিস সুলতানা চৌধুরী, এমআইইউ-এর রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন, ছাত্র-বিষয়ক বিভাগের সহকারী পরিচালক রফিকুল আমীন খান, সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুল্লাহ প্রমুখ।উল্লেখ্য, অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন কারিকুলাম প্রনয়ণ ও সিলেকশন কমিটির সঙ্গে যুক্ত রয়েছেন।...
রংপুরের কাছে ৮ রানে হেরেছে কুমিল্লা
খেলাধুলা, সংবাদ

রংপুরের কাছে ৮ রানে হেরেছে কুমিল্লা

রংপুর রাইডার্সের কাছে ৮ রানে হেরেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজ মঙ্গলবার সিলেটের আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুপুরের ম্যাচে হেরেছে ভিক্টোরিয়ান্সরা।টসে জিতে ব্যাটিং বেছে নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিরুদ্ধে ব্যাট হাতেই দাপট দেখিয়েছিল রংপুর রাইডার্সের ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে রংপুর।১৬৬ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই খেই হারায় কুমিল্লা। দুই ওপেনারই সুবিধা করতে পারেননি।তবে তিনে নামা মাহিদুল ইসলাম অংকন হাল ধরেন। ৫৫ রানে ৬৩ রানের ইনিংস খেলেন তিনি। তাওহীদ হৃদয় ২৮ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তবে এরপর আর কেউ সুবিধা করতে পারেননি।তাই কুমিল্লাকে ৮ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।শুরুতে ব্যাট করতে নামা রংপুরের ওপেনার ব্রান্ডন কিং ১৪ রানে ফিরলেও হাল ধরেছিলেন অপর ওপেনার বাবর আজম। ফ...