শুক্রবার, মার্চ ২০

Blog

খুলনার বিপক্ষে বরিশালের জয়
খেলাধুলা, সংবাদ

খুলনার বিপক্ষে বরিশালের জয়

বিপিএল দশম আসরের সিলেট পর্বের শেষ খেলায় মেহেদী হাসান মিরাজ ও শোয়েব মালিকের রোমাঞ্চকর ব্যাটিংয়ে খুলনাকে ৫ উইকেটে হারাল বরিশাল। চলতি বিপিএলে যা খুলনার প্রথম হার।আগে ব্যাট করতে নেমে বরিশালের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৫ রানের সংগ্রহ পায় খুলনা টাইগার্স। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ২ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পায় বরিশাল।এবার বিপিএলের চলতি আসরে টানা জিতে চলছিল খুলনা টাইগার্স। নিজেদের পঞ্চম ম্যাচেও এনামুল হক বিজয়ের দল প্রায় জিতেই যাচ্ছিল। তবে তাদের মুখের সামনে থেকে সেই খাবার কেড়ে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও শোয়েব মালিক। শেষ মুহূর্তে দুজনের রোমাঞ্চকর ব্যাটিংয়ে খুলনাকে ৫ উইকেটে হারাল বরিশাল।ব্যাটিংয়ে ঝড় তোলা শোয়েব মালিক ও মিরাজ অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। পাকিস্তানি অলরাউন্ডার ৪১ (২৫ বল) ও বাংলাদেশি অলরাউন্ডার মিরাজ করেন ৩১ রান (১৫ বল)। বরিশালের হয়ে বল হাতে ২ট...
ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত আজ, বন্ধ থাকবে যেসব রাস্তা
ধর্ম ও দর্শন, সংবাদ

ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত আজ, বন্ধ থাকবে যেসব রাস্তা

আজ বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আজ সকাল ৯টা থেকে ১০টার মধ্যে মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন বিশ্ব ইজতেমার বাংলাদেশের শীর্ষ মুরব্বি ঢাকার কাকরাইল জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. জোবায়ের। এ তথ্য জানিয়েছেন বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।আখেরি মোনাজাতকে কেন্দ্র করে গতকাল শনিবার রাত ১০টা থেকে আজ রোববার (৪ ফেব্রুয়ারি) বেলা দুইটা পর্যন্ত গাজীপুরের তিন সড়কে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশ। বেলা দুইটার পর সড়কগুলো আবার খুলে দেওয়া হবে।সড়ক তিনটি হলো ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাহপুর থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস, টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের মিরের বাজার থেকে টঙ্গীর স্টেশন রোড পর্যন্ত এবং রাজধানী ঢাকার কামারপাড়া মোড় থেকে টঙ্গীর মন্নুগেট সড়ক।আখেরি মোনাজাতে অংশ নিতে দূর-দূরা...
আখেরি মোনাজাতের আগেই বিশ্ব ইজতেমায় আরও চার মুসল্লির মৃত্যু
ধর্ম ও দর্শন, সংবাদ

আখেরি মোনাজাতের আগেই বিশ্ব ইজতেমায় আরও চার মুসল্লির মৃত্যু

টঙ্গীর তুরাগ তীরে আয়োজিত বিশ্ব ইজতেমায় তাবলীগ জামাতের আরও চার মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে তাবলীগ জামাতের ১৪ জনের মৃত্যু হলো। শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে বিভিন্ন সময় ওই চারজনের মৃত্যু হয়।মৃতরা হলেন- রাজবাড়ীর পাংশা থানা এলাকার সানোয়ার (৬২), চট্টগ্রামের আলম মিয়া (৬৫), নরসিংদীর শাহনেওয়াজ ভুঁইয়া (৬২) ও সিরাজগঞ্জের আল মাহমুদ (৬৫)।এর আগে গত তিনদিনে মারা যান- গাজীপুরের টঙ্গী এলাকার বাসিন্দা আব্দুল জব্বার (৫৫)। শেরপুর সদর থানার জুগনিবাগ এলাকার নওশের আলী (৬৫), ভোলার পরাগগঞ্জ থানার সামানদার এলাকার আব্দুল কাদের (৫৫), নেত্রকোনা সদর থানার কালিয়াঝুড়ি এলাকার হোসেন আহম্মদের ছেলে স্বাধীন (৪৫), নেত্রকোনা সদর থানার কুমারী বাজার এলাকার আবদুস সাত্তার (৭০), একই জেলার বুড়িঝুড়ি স্বল্পদুগিয়া এলাকার এখলাস মিয়া (৬৮), ভোলার ভোল্লা এলাকার শাহ আলম (৬০) ও জামালপুর সদর থানার তুলশ...
নামাজের সময়সূচি: ৪ ফেব্রুয়ারি ২০২৪_রবিবার
ধর্ম ও দর্শন

নামাজের সময়সূচি: ৪ ফেব্রুয়ারি ২০২৪_রবিবার

আজ রবিবার, ৪ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ , ২১ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ, ২১২রজব ১৪৪৫ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচি:ফজর- ৫:২৩ মিনিট।জোহর- ১২:১৬ মিনিট।আসর- ৪:১০ মিনিট।মাগরিব- ৫:৫০ মিনিট।এশা- ৭:০৬ মিনিট।আজ সূর্যোদয়- ৬:৩৮ মিনিট।আজ সূর্যাস্ত- ৫:৪৮ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তাহলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে-খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।তথ্যসূত্র: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ...
জমকালো আয়োজনে ‘ড্যাফোডিল ফ্যামিলি ডে-২০২৪’ উদযাপন
শিক্ষাঙ্গন, সংবাদ

জমকালো আয়োজনে ‘ড্যাফোডিল ফ্যামিলি ডে-২০২৪’ উদযাপন

বর্ণাঢ্য কর্মসূচি আর জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে গতকাল শুক্রবার (২ ফেব্রুয়ারি) ‘ড্যাফোডিল ফ্যামিলি ডে-২০২৪’ উদযাপিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে ড্যাফোডিল গ্রুপের ৫৪টি প্রতিষ্ঠানের প্রায় সাড়ে চার হাজার কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।আয়োজনের মধ্যে সবার অংশগ্রহণে দুই দশকের বেশী কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের পুরস্কৃত করা ছিল উল্লেখ যোগ্য। এছাড়া ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টনসহ বিভিন্ন ধরনের খেলা, কর্মকর্তা-কর্মচারীর সন্তানদের অংশগ্রহণে বিস্কুট দৌড়, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিভিন্ন রাইডে অংশগ্রহণ, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।ড্যাফোডিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. মো. সবুর খান ব...
নামাজের সময়সূচি: ৩ ফেব্রুয়ারি ২০২৪_শনিবার
ধর্ম ও দর্শন

নামাজের সময়সূচি: ৩ ফেব্রুয়ারি ২০২৪_শনিবার

আজ শনিবার, ৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ , ২০ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ, ২১ রজব ১৪৪৫ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচি:ফজর- ৫:২৪ মিনিট।জোহর- ১২:১৬ মিনিট।আসর- ৪:০৯ মিনিট।মাগরিব- ৫:৪৯ মিনিট।এশা- ৭:০৫ মিনিট।আজ সূর্যোদয়- ৬:৩৮ মিনিট।আজ সূর্যাস্ত- ৫:৪৭ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তাহলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে-খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।তথ্যসূত্র: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ...
সকল ইবতেদায়ী মাদ্রাসা এবং প্রাথমিক বিদ্যালয়ে নুরানী শিক্ষা পদ্ধতি চালু সময়ের দাবি
অভিমত, ধর্ম ও দর্শন

সকল ইবতেদায়ী মাদ্রাসা এবং প্রাথমিক বিদ্যালয়ে নুরানী শিক্ষা পদ্ধতি চালু সময়ের দাবি

|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী ||বাংলাদেশের মুসলমানগণ নিঃসন্দেহে ধর্মপ্রাণ। মানুক বা না মানুক ধর্মের প্রতি তাদের টান আজন্ম। নিজে নামাজ রোজা না করলেও তার সন্তানরা নামাজ রোজা করুক, ধর্মপ্রাণ হোক, পুত্রবধু নামাজী হোক, এটা এখন দেশের অধিকাংশ মুসলিমের প্রাণের দাবি ‌।বর্তমানে স্কুল হতে ধর্মীয় শিক্ষা বলতে গেলে বিদায় নিতে যাচ্ছে। নামকা ওয়াস্তে ইসলামী শিক্ষা আছে কিন্তু এর কোন কেন্দ্রীয় পরীক্ষা নেই। তার মানে এর কোন গুরুত্ব নেই।তাই গ্রামের মুসলিমগণ এখন মাদ্রাসা শিক্ষার প্রতি কি পরিমান ঝুঁকে গেছে সেটা মাদ্রাসা শিক্ষার্থী দেখলেই বোঝা যায়। বিশেষত ছাত্রীবৃদ্ধি কোথাও কোথাও ছাত্রের চাইতে দ্বিগুণ।অনেক ধর্মপ্রাণ মুসলমান আছেন যারা মেয়েদেরকে শিক্ষিত করতে চান । তবে যে শিক্ষা ধর্মের থেকে দূরে ঠেলে দিবে নগ্নপনা বেহায়া শিক্ষা দেবে এ ধরনের শিক্ষা গ্রামের মুসলিমগণ মেনে নিতে পারেন না।...
জাপা’র কাকরাইল অফিসের দখল নিলো রওশনপন্থিরা
জাতীয়, সংবাদ

জাপা’র কাকরাইল অফিসের দখল নিলো রওশনপন্থিরা

জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছেন রওশনপন্থি নেতারা। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় অন্তবর্তীকালীন মহাসচিব কাজী মামুনুর রশীদের নেতৃত্বে তারা কার্যালয়ে যান।শুরুতে প্রয়াত প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতারা। এরপর তারা মোনাজাত করেন।এরপর কার্যালয়ে প্রবেশ করে কাজী মামুনুর রশীদ বলেন, আজ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করলাম। আমরা দলকে এগিয়ে নিতে নিজেদের ঐক্যবদ্ধ করছি। সাবেক চেয়ারম্যান জিএম কাদের ও সাবেক মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু দলের বিস্তর ক্ষতি করেছেন। দলের ইমেজ নষ্ট করেছেন। আমরা দলকে পুনরায় শক্তিশালী করছি।পার্টি চেয়ারম্যান বেগম রওশন এরশাদ দলের দায়িত্ব নেওয়ার পর দলে প্রাণ ফিরে এসেছে জানিয়ে তিনি বলেন, আমরা জাতীয় পার্টিতে তাকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি।জিএম কাদের, মুজিবুল হক চুন্নুর জন্য দলের...
সিরাজগঞ্জে স্কুল ছাত্রীসহ ত্রিপল মার্ডারের আসামী রাজিব গ্রেফতার, খুনির ফাঁসির দাবীতে মানববন্ধন
সংবাদ, সারাদেশ

সিরাজগঞ্জে স্কুল ছাত্রীসহ ত্রিপল মার্ডারের আসামী রাজিব গ্রেফতার, খুনির ফাঁসির দাবীতে মানববন্ধন

সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকায় চাঞ্চল্যকর স্কুল ছাত্রীসহ ত্রিপল মার্ডারের আসামী রাজিবকে গ্রেফতার করা হয়েছে। এদিকে স্কুল ছাত্রী তুষিসহ বাবা মাকে হত্যার ঘটনায় খুনি ভাগ্নের ফাঁসির দাবীতে মানববন্ধন করা হয়েছে তাড়াশে। বৃহস্পতিবার সকালে এ মানববন্ধন করে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। ওই মানবন্ধন স্কুল মাঠ থেকে বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।এ মানববন্ধন শেষে সমাবেশে স্কুলের প্রধান শিক্ষক আলী হাসানসহ অন্যান্য শিক্ষক ও সহপাঠীরা নিহত তুষি সরকারের স্মৃতিচারণ করতে গিয়ে অঝোরে কাঁদে। এমনকি উপস্থিত লোকজন ১০ম শ্রেণির ছাত্রী তুষির সহপাঠিদের স্মৃতিচারণ শুনে চোখের পানি ফেলেন।গত শনিবার রাতে পাওনা টাকার জের ধরে ভাগ্নে রাজিব ফ্লাট বাড়ির তৃতীয় তলার কক্ষে মামা, মামি ও মামাতো বোন স্কুল ছাত্রী তুষিকে গলাকেটে হত্যা করে।খুনি রাজিবকে দ্রুত সময়ের মধ্যে ফাঁসির দাবী ...
নামাজের সময়সূচি: ২ ফেব্রুয়ারি ২০২৪_শুক্রবার
ধর্ম ও দর্শন

নামাজের সময়সূচি: ২ ফেব্রুয়ারি ২০২৪_শুক্রবার

আজ শুক্রবার, ২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ , ১৯ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ, ২০ রজব ১৪৪৫ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচি:ফজর- ৫:২৪ মিনিট।জোহর- ১২:১৬ মিনিট।আসর- ৪:০৮ মিনিট।মাগরিব- ৫:৪৮ মিনিট।এশা- ৭:০৪ মিনিট।আজ সূর্যোদয়- ৬:৩৯ মিনিট।আজ সূর্যাস্ত- ৫:৪৬ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তাহলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে-খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।তথ্যসূত্র: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ...