শুক্রবার, মার্চ ২০

Blog

ইউআইটিএসে বিদ্যার দেবী সরস্বতী পূজা উদযাপন
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইটিএসে বিদ্যার দেবী সরস্বতী পূজা উদযাপন

মাসুম রানা, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম মহা-উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা। বুধবার (১৪ ফেব্রুয়ারি'২৪) সকাল এগারো টায় বিশ্ববিদ্যালয়ের পিএইচপি স্কয়ারে ইউআইটিএস পূজা উদযাপন কমিটির উদ্যোগে সরস্বতী পূজার আয়োজন করা হয়।উৎসবের এ আয়োজনে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস-এর উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান।হিন্দুধর্ম মতে দেবী দুর্গার কন্যা সরস্বতী। আর বিদ্যাদেবী হিসেবে সরস্বতী তাদের কাছে বিশেষভাবে পূজনীয়। তাই মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সাদা রাজহাঁসে চড়ে, জ্ঞানের দেবী ধরায় আসেন। এই দিনে জ্ঞান বৃদ্ধির আশায় উপবাসে...
সিরাজগঞ্জে ৩০০ বছরের পুরোনো দই মেলা
সংবাদ, সারাদেশ

সিরাজগঞ্জে ৩০০ বছরের পুরোনো দই মেলা

প্রতি বছরের মতো এ বছরও সিরাজগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী দই মেলা। সিরাজগঞ্জ শহরে এবং তাড়াশ উপজেলায় এ মেলার আয়োজন করা হয়।স্থানীয়রা জানান, সিরাজগঞ্জ শহর ও তাড়াশে শ্রীপঞ্চমী তিথিতে বিদ্যার দেবী সরস্বতী পূজা উপলক্ষে প্রতি বছর এ মেলা বসে। প্রায় ৩০০ বছর ধরে এটি চলে আসছে।মেলায় সিরাজগঞ্জ ও আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে দই ও মিষ্টির পসরা নিয়ে হাজির হন ব্যবসায়ীরা। বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতারা ছুটে আসেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠে দই মেলার উৎসব। ক্ষীরসা দই, রাজাপুরের দই, শেরপুরের দই, বগুড়ার দই, টক দই ও শ্রীপুরী দইসহ নানা ধরনের দই মেলে এ মেলায়।আজ বুধবার ভোর থেকেই সিরাজগঞ্জ জেলা শহরের মুজিব সড়কের হৈমবালা বালিকা বিদ্যালয়ের সামনে প্রায় অর্ধকিলোমিটার জুড়ে এবং তাড়াশের ঈদগাহ মাঠজুড়ে দই মেলা শুরু হয়।তাড়াশ উপজেলা সনাতন সংস্থার সভাপতি তপন কুমার গোস্বামী জানান, তৎকালীন জ...
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ‘একটি বৃত্তির প্রস্তুতি : বিশ্বব্যাপী হাজার হাজার সুযোগ তৈরী’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ‘একটি বৃত্তির প্রস্তুতি : বিশ্বব্যাপী হাজার হাজার সুযোগ তৈরী’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং ইরাসমাস মুন্ডাস অ্যাসোসিয়েশন (ইএমএ) যৌথ উদ্যোগে "একটি বৃত্তি প্রস্ততি : বিশ্বব্যাপী হাজার হাজার সুযোগ" শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি'২৪) বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সেমিনারের আয়োজন করা হয়।সোমিনারে ইরাসমাস+, মেরি কুরি, ডিএএডি এবং অন্যান্য ইউরোপ জুড়ে মর্যাদাপূর্ণ স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার বিভিন্ন পথ অন্বেষণ করার একটি প্ল্যাটফর্ম প্রদান করে। সাম্প্রতিক ডিআইইউ এবং (ইএমএ) এর মধ্যে অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের পর এটি প্রথম উদ্যোগ।ইরাসমাস মুন্ডাস অ্যাসোসিয়েশনের (ইএমএ) সভাপতি এবং এশিয়ার আঞ্চলিক ব্যবস্থাপক এবং ইউরোপিয়ান কমিশনের ইরাসমাস+ ন্যাশনাল ফোকাল পয়েন্টস (এএনএফপি) নেটওয়ার্কের সেন্ট্রালাইজড সাপোটার ডক্টর মোঃ আশিকুর রহমান মূল সেশনটি উপস্থাপন করেন। সেশনে তিনি বি...
আবারো শিক্ষার্থীতে মুখরিত থাকুক আলীয়া মাদ্রাসাগুলোর হাদিসের দারস: ইআবি ভিসি।
শিক্ষাঙ্গন, সংবাদ

আবারো শিক্ষার্থীতে মুখরিত থাকুক আলীয়া মাদ্রাসাগুলোর হাদিসের দারস: ইআবি ভিসি।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ বলেন, আবারো শিক্ষার্থীতে মুখরিত থাকুক আলীয়া মাদ্রাসা গুলোর হাদিসের দারস। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকার প্রাচীন দ্বীনি প্রতিষ্ঠান নেছারিয়া কামিল মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কামিল প্রথম বর্ষের সবক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ইআবি ভিসি বলেন, আমি চাই কামিল মাদ্রাসাগুলো বুখারী মুসলিম শরীফসহ সিহাহসিত্তা হাদিসের দরসে মুখরিত হোক। আমাদের শিক্ষার্থীরা হাদিসের দরস আসাতিজায়ে কিরামদের জবান থেকে শোনার জন্য প্রতিযোগিতা করুক। হক্কানি রাব্বানী আলেম ওলামায়ে কিরাম তৈরি হোক উস্তাদদের মুখ থেকে সরাসরি হাদিসের দারস বক্ষে ধারণ করুক।ইআবি ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ রাজধানীর নেছারিয়া কামিল মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সামনে বক্তব্য দিচ্ছেন।তিনি আরো বলেন, একটা সময়ে বাংলাদেশের আলীয়া ম...
নামাজের সময়সূচি: ১৫ ফেব্রুয়ারি ২০২৪_বৃহস্পতিবার
ধর্ম ও দর্শন

নামাজের সময়সূচি: ১৫ ফেব্রুয়ারি ২০২৪_বৃহস্পতিবার

আজ বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ, ২ ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ, ৪ শাবান ১৪৪৫ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচি:ফজর- ৫:১৭ মিনিট।জোহর- ১২:১৬ মিনিট।আসর- ৪:১৬ মিনিট।মাগরিব- ৫:৫৭ মিনিট।এশা- ৭:১১ মিনিট।আজ সূর্যোদয়- ৬:৩১ মিনিট।আজ সূর্যাস্ত- ৫:৫৫ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তাহলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে-খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।তথ্যসূত্র: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ...
ইউআইটিএসে উইন্টার ফেস্ট উপলক্ষ্যে সাইবার সিকিউরিটি কন্টেস্ট রবিবার
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইটিএসে উইন্টার ফেস্ট উপলক্ষ্যে সাইবার সিকিউরিটি কন্টেস্ট রবিবার

মাসুম রানা, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসে উইন্টার ফেস্ট উপলক্ষ্যে সাইবার সিকিউরিটি কন্টেস্ট (ক্যাপচার দ্যা ফ্ল্যাগ) অনুষ্ঠিত হতে যাচ্ছে রবিবার। আগামী ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সার্বিক তত্ত্বাবধানে ও কম্পিউটার ক্লাবের সাইবার সিকিউরিটি উইং এর ব্যবস্থাপনায় এ কন্টেস্ট অনুষ্ঠিত হবে।ছাত্র-ছাত্রীদের মধ্যে সাইবার ও ইন্টারনেট জগতে নিজের, সমাজের ও দেশের নিরাপত্তা নিশ্চিত করনের লক্ষ্যে এবং দক্ষ জনবল তৈরির অঙ্গীকার নিয়ে ইউআইটিএসের সিএসই বিভাগ এবং সাইবার সিকিউরিটি উইং নিয়মিত সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার, কন্টেস্ট এবং ট্রেনিং সেশন সফলভাবে পরিচালনা করছে।...
এশিয়ান ইউনিভার্সিটিতে বসন্ত বরণ ও পিঠা উৎসব
শিক্ষাঙ্গন, সংবাদ

এশিয়ান ইউনিভার্সিটিতে বসন্ত বরণ ও পিঠা উৎসব

“সাজুক সবাই বাসন্তী সাজে” এই প্রতিপাদ্যকে অনুসঙ্গ করে বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এইউবি আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসে বর্ণাঢ্য বসন্তবরণ ও পিঠা উৎসবের উদ্বোধন করেন এইউবি প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইউবি বোর্ড অব ট্রাস্টিজের মেম্বার সেক্রেটারি মিসেস সালেহা সাদেক, সম্মানিত উপাচার্য ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান, ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুল ইসলাম, উপস্থিত ছিলেন এইউবি’র বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, ফ্যাকাল্টিবৃন্দ, ছাত্রছাত্রী ও কর্মকর্তা কর্মচারীগণ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এইউবি রেজিস্ট্রার একেএম এনামুল হক।অনুষ্ঠানে এইউবি প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক বলেন, বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধশালী সোনার বাংলা হিসেবে গড়ে তুলতেই এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু। বাংলাদেশ ও এই দেশের সংস্কৃতিকে...
ইউআইটিএসে ইন্ট্রা ভার্সিটি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ উদ্বোধন
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইটিএসে ইন্ট্রা ভার্সিটি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ উদ্বোধন

মাসুম রানা, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ কর্তৃক ইন্ট্রা ভার্সিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ই ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় ইউআইটিএসের খেলার মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত সমাজসংস্কারক, শিক্ষানুরাগী আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান।অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য কামনা ও পারস্পারিক সৌহার্দ্য বজায় রাখার জন্য পরম করুনাময় আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত পেশ করা হয়।অনুষ্ঠানে সুফি সাহেব একটি প্রতিযোগিতাপূর্ণ টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য সকল ক্যাপ্টেনকে দিকনির্দেশনা প্রদান করেন এবং সকলকে আন্তরিকতার সাথে টুর্নামেন্টটি সফল করার আহ্বান...
এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল, পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার
জাতীয়, শিক্ষাঙ্গন, সংবাদ

এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল, পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামীকাল ১৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে। এবারে ৩ হাজার ৭০০টি কেন্দ্রে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন শিক্ষার্থী এসএসসি, দাখিল, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় অংশ নেবেন।সূচি অনুযায়ী, আগামীকাল ১৫ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা বাংলা ১ম পত্র দিয়ে শুরু হবে। এ পরীক্ষা শেষ হবে আগামী ১২ মার্চ। ব্যবহারিক পরীক্ষা ১৩ মার্চ থেকে ২০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে। নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ড এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ড দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ড এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষা আয়োজনের দায়িত্বে আছে।এদিকে, প্রশ্নফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে এ পরীক্ষা আয়োজনে গতকাল মঙ্গলবার থেকে দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ১২ মার্চ পর্যন্ত এক মাস সব কোচিং সে...
আগামীকাল জার্মা‌নি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

আগামীকাল জার্মা‌নি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল বৃহস্প‌তিবার (১৫ ফেব্রুয়া‌রি) মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে জার্মা‌নি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। দ্বাদশ জাতীয় নির্বাচ‌নে সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূ‌ত্রে এ তথ্য জানা গে‌ছে‌।মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, বৃহস্প‌তিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা থেকে মিউনিখের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে সরকারপ্রধানের। দুইদিন দেশটি সফরে থাকবেন প্রধানমন্ত্রী। সব আনুষ্ঠানিকতা শেষে আগামী ১৮ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে তার।ঢাকার এক কূটনী‌তিক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে অনুষ্ঠিতব্য মিউনিখ সিকিউরিটি সম্মেলনের ৬০তম আসরে অংশ নেবেন। আসন্ন সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের মধ্য দিয়ে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থা তুলে ধর‌বেন। সেখানে জলবায়ু প...