Saturday, October 31

Blog

সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন আর নেই
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন আর নেই

|| নিউজ ডেস্ক ||সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।রবিবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৪ টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সাবেক প্রধান বিচারপতি।সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম গণমাধ্যমকে তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।রুহুল আমিন ১৯৪১ সালের ১ জুন লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। দেশের ১৫তম প্রধান বিচারপতি হিসেবে ২০০৭ সালের ১ মার্চ যোগদান করেন তিনি। ২০০৮ সালের ৩১ মে অবসরে যান।...
নির্বাচন যত দেরি হবে, ষড়যন্ত্র তত বাড়বে : তারেক রহমান
রাজনীতি, সর্বশেষ

নির্বাচন যত দেরি হবে, ষড়যন্ত্র তত বাড়বে : তারেক রহমান

|| নিউজ ডেস্ক ||আবারও দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যত দেরি হবে, ষড়যন্ত্র তত বাড়বে। দেশি-বিদেশি প্রভুদের নিয়ে পতিত আওয়ামী লীগ সরকার দেশবিরোধী ষড়যন্ত্র করছে। তাই দ্রুত নির্বাচন প্রয়োজন। সব সমস্যার সমাধান একমাত্র নির্বাচন। নির্বাচন, নির্বাচন এবং নির্বাচন। এর বিকল্প নেই।শনিবার (২৩ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সংস্কার একটি চলমান প্রক্রিয়া জানিয়ে তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারগুলো টেকসই করতে নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রয়োজন। সংসদে বসেই জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন।বিএনপির লড়াই এখনো শেষ হয়নি জানিয়ে নেতাকর্মীদের সতর্ক করে তারেক রহমান বলেন, নির্বাচনের পিচ্ছিল পথ পাড...
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর হাছানাতকে ইবি অ্যালামনাই এসোসিয়েশনের সংবর্ধনা
শিক্ষাঙ্গন, সর্বশেষ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর হাছানাতকে ইবি অ্যালামনাই এসোসিয়েশনের সংবর্ধনা

|| নিজস্ব প্রতিবেদক ||নওগাঁ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলীকে সংবর্ধনা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন। বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের এই প্রাক্তন গর্বিত ছাত্র ও শিক্ষককে সংবর্ধনা দিলো এসোসিয়েশনটি। শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটায় রাজধানীর মিরপুর-১ এর সিটিমহল কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ফয়েজ এম সিরাজুল হক।নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর হাছানাতকে ইবি অ্যালামনাই এসোসিয়েশনের সংবর্ধনামির্জা ওয়ালিদ হোসেন শিপনের সভাপতিত্বে ও এস.এম মিজানুর রহমান সঞ্চালিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ আবু জাফর খান, ইবি জমিয়তে তালাবায়ে আরাবিয়ার প্রাক্তন স...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী : স্বকীয়তায় ফিরিয়ে আনতে কিছু প্রস্তাবনা
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী : স্বকীয়তায় ফিরিয়ে আনতে কিছু প্রস্তাবনা

|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী, ইবি, কুষ্টিয়া ||ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পটভূমিইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্বাধীনতা উত্তর প্রথম সরকারি বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয় রয়েছে একটি ভাঙ্গা গড়ার ইতিহাস। যে ইতিহাস আর কোন বিশ্ববিদ্যালয়ের নেই। এখন তো মেঘ না চাইতেই বৃষ্টি। সংসদের একই অধিবেশনে ছয়টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ।কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য মিটিং মিছিল সংগ্রাম আন্দোলন দাবী দাওয়া করেও অপেক্ষা করতে হয়েছে সূদীর্ঘ ৭৫ বছর।শিক্ষা দীক্ষায় মুসলমানগণ যখন একেবারে পিছিয়ে পড়েন, তখন কয়েকজন সম্ভ্রান্ত মুসলিম শিক্ষানুরাগী এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেন। ১৯০৩ সালে ‘নবনূর’ পত্রিকার সম্পাদক সৈয়দ এমদাদ আলী, সৈয়দ আমীর আলী, সৈয়দ নওয়াব আলী চৌধুরী প্রমুখ মুসলমানদের জন্য একটি স্বতন্ত্র মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি করেন।...
প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে সিএসই ফেস্ট উদযাপিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে সিএসই ফেস্ট উদযাপিত

|| নিজস্ব প্রতিবেদক ||উদ্ভাবন, প্রযুক্তি এবং সৃজনশীলতার রোমাঞ্চকর সপ্তাহ- প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে "সিএসই ফেস্ট ২০২৪" এর আয়োজন মন মাতানো কনসার্টের মাধ্যমে আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) শেষ হয়েছে।সপ্তাহব্যাপী এই উৎসবটি ঘিরে ছিল প্রতিযোগিতা, কর্মশালা এবং গুণীজনের আলোচনার বৈচিত্রপূর্ণ সমাহার।আয়োজনের শেষ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসিডেন্সী ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো: আব্দুল মান্নান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রেসিডেন্সী ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ারুল কবির। ইঞ্জিনিয়ারিং স্কুলের ডিন প্রফেসর ড. শহিদুল ইসলাম খান (নাঈম)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার জনাব সাকির হোসেন, সিনিয়র প্রফেসর হাকিকুর রহমান, ইইই ডিপার্টমেন্ট এর হেড প্রফেসর ড. শিহাবুদ্দিন, হেড অব অ্যাডমিশন জনাব জাহিদ হাস...
বেলকুচিতে আন্ত:স্কুল বালিকা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
খেলাধুলা, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে আন্ত:স্কুল বালিকা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

|| বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||মেয়েদের মধ্যে ক্রীড়া সচেতনতা বৃদ্ধি এবং তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নত করার লক্ষে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নে আন্ত:স্কুল বালিকা ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে ইউনিয়নের রাজাপুর উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় অংশগ্রহন করে রাজাপুর উচ্চবিদ্যালয় বনাম গাছচাপড়ী আলহাজ মজিরুল হক উচ্চবিদ্যালয়।সুইডেন সরকারের অর্থায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) কর্তৃক বাস্তবায়িত কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন (ক্রিয়া) প্রকল্পের উদ্যোগে এই বালিকা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।প্রকল্প কর্মকর্তা শারমিন আকতারের সঞ্চালনায় ও আব্দুর রশিদ মাষ্টারের সভাপতিত্বে খেলার মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজা...
নরসিংদীতে ব্র্যাকের “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

নরসিংদীতে ব্র্যাকের “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরাতে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের হলরুমে ইউরোপীয় ইউনিয়ন ও সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর যৌথ অর্থায়নে এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর বাস্তবায়নে “ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশী রির্টানী মাইগ্রেন্টস (প্রত্যাশা ২) প্রকল্পের আওতায় “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ" বিষয়কে সামনে রেখে ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়।মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মঞ্জুর এলাহীর সভাপতিত্বে ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম অর্গানাইজার ফাতেমা আক্তার নুপুরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্ম...
সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের অনুষ্ঠানে খালেদা জিয়া
রাজনীতি, সর্বশেষ

সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের অনুষ্ঠানে খালেদা জিয়া

|| নিজস্ব প্রতিবেদক ||সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে সেনাকুঞ্জে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল পৌনে চারটার দিকে সেনাকুঞ্জে পৌঁছান তিনি। এর আগে সাড়ে তিনটার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হন তিনি। ২০১৮ সালের পর এই প্রথম বিএনপি চেয়ারপারসন প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করছেন।এর আগে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সবশেষ সিলেট সফর করেন। এছাড়া ২০১২ সালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। এর এক যুগ পর আজ সেনাকুঞ্জে গেলেন বিএনপি প্রধান।...
নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
জাতীয়, সর্বশেষ

নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন

|| নিজস্ব প্রতিবেদক ||প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীন। সাংবিধানিক ক্ষমতাবলে তাকেসহ চার কমিশনারকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো: শাহাবুদ্দিন।বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে সিইসি ও চার নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়।চার নির্বাচন কমিশনার হলেন- সাবেক অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) মো. আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ (অবসরপ্রাপ্ত) রহমানেল মাসুদ, সাবেক যুগ্মসচিব (অবসরপ্রাপ্ত) বেগম তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ।এর আগে গত ২৯ অক্টোবর নির্বাচন কমিশন পুনর্গঠনে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়। এর প্রধান করা হয় আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে।ওই কমিটি যাচাই-বাছাই করে ১০ জনের একটি তালিকা গতকাল রাষ্ট্...
আইজিপি’র দায়িত্ব নিলেন বাহারুল আলম
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

আইজিপি’র দায়িত্ব নিলেন বাহারুল আলম

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব নিয়েছেন অবসরপ্রাপ্ত ডিআইজি বাহারুল আলম। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এনামুল হক সাগর গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।বুধবার (২০ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আইজিপি হিসেবে এ নিয়োগ দেওয়া হয়।প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) বাহারুল আলমকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে আইজিপি পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।বাহারুল আলম ২০০৭-০৮ সালে এসবি প্রধানের দায়িত...