Saturday, October 31

Blog

ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য পাবে ১০ লাখ পোশাক শ্রমিক
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য পাবে ১০ লাখ পোশাক শ্রমিক

|| নিউজ ডেস্ক ||১০ লাখ পোশাক শ্রমিককে ভর্তুকি মূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য দেয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।বুধবার (২৭ নভেম্বর) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।উপদেষ্টা বলেন, নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরছে। পণ্যের আমদানি মূল্য ও বিক্রয় মূল্যের মধ্যে ব্যবধান কমছে।পোশাক শ্রমিকদের টিসিবির পণ্য দেয়া হবে জানিয়ে তিনি বলেন, ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য পাবে ১০ লাখ পোশাক শ্রমিক।নিম্ন আয়ের মানুষকে সাশ্রয়ী মূল্যে পণ্য দিতে ফ্যামিলি কার্ড চালু করেছে টিসিবি। এই কার্ডধারী ১ কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে ভোজ্যতেল, মসুর ডাল ও চিনি দিচ্ছে সরকার। এবার এই ১ কোটি পরিবারের বাইরে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) আওতাভুক্ত ১০ লাখ পোশাক শ্রমিককে...
একদিনে দুটি করে মামলায় খালাস পেলেন খালেদা-তারেক
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

একদিনে দুটি করে মামলায় খালাস পেলেন খালেদা-তারেক

|| নিউজ ডেস্ক ||বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একদিনে দুটি করে মামলায় খালাস পেয়েছেন। এর মধ্যে খালেদা জিয়া খালাস পেয়েছেন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায়। আর তারেক রহমান একটি কর ফাঁকির মামলায় এবং আরেকটি চাঁদাবাজির মামলায় খালাস পেয়েছেন।বুধবার (২৭ নভেম্বর) পৃথক পৃথক আদালত বিএনপির শীর্ষ দুই নেতাকে নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস দেন।জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাত বছরের দণ্ড থেকে খালাস দেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ। এই মামলায় খালাস পাওয়া অপর দুই আসামি হলেন-প্রয়াত হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।...
ইসলামাবাদে বিক্ষোভ সমাবেশ থেকে পিছু হটলো পিটিআই
আন্তর্জাতিক, সর্বশেষ

ইসলামাবাদে বিক্ষোভ সমাবেশ থেকে পিছু হটলো পিটিআই

|| আন্তর্জাতিক ডেস্ক ||ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদের ডি-চকে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল তেহরিক-ই-ইনসাফ। এ জন্য তারা দেশের বিভিন্ন স্থান থেকে গত ২৪ নভেম্বর ইসলামাবাদের উদ্দেশে যাত্রা শুরু করে।তবে সরকারের বাধায় দলটির এই যাত্রায় ধীর গতি আসে। সবশেষ ইমরান সমর্থকরা ২৬ নভেম্বর রাতে গন্তব্যে পৌঁছাতে সক্ষম হলেও সরকারের অনড় অবস্থানের কারণে পিছু হাঁটতে হলো।বুধবার (২৭ নভেম্বর) পিটিআইয়ের মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সরকারের নৃশংস পদক্ষেপের কারণে শান্তিপূর্ণ সামবেশ আপাতত স্থগিত করা হলো।ইমরান খানের পরবর্তী দিকনির্দেশনা অনুযায়ী ভবিষৎ পরিকল্পনা নির্ধারণ করা হবে বলেও জানিয়েছে সাবেক ক্ষমতাসীন দলটি।এর আগে, পিটিআইয়ের কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে ইসলামাবাদের আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি সামাল দিতে সরকার সেনাবাহিনী...
চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা
জাতীয়, সভ্যতা ও সংস্কৃতি

চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা

|| নিউজ ডেস্ক ||চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি এ ঘটনার তদন্ত ও যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত ও অটুট রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। জনগণকে শান্ত থাকতে ও অপ্রীতিকর কর্মকাণ্ডে অংশ না নেয়ার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চট্টগ্রামসহ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করারও নির্দেশ দেন।প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে চট্টগ্রামে পুলিশের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষের সময় চট্টগ্রাম আদালতের সহকারী সরকারি ক...
মিরপুরে আইরিশ নারীদের বিপক্ষে দাপুটে জয়ের আশা জ্যোতির
খেলাধুলা, সর্বশেষ

মিরপুরে আইরিশ নারীদের বিপক্ষে দাপুটে জয়ের আশা জ্যোতির

|| স্পোর্টস ডেস্ক ||ঘরের মাঠে আইরিশ নারীদের সাথে খেলা বাংলার বাঘিনীদের। আজ বুধবার (২৭ নভেম্বর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সকাল ১০টায় বাংলাদেশ নারী ক্রিকেট দল আর আয়ারল্যান্ড নারী দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু।আগামী বছর ভারতে নারী ওয়ানডে বিশ্বকাপ। অনেকেরই ধারণা, আইরিশ নারীদের সাথে বুঝি পরবর্তী নারী বিশ্বকাপের পূর্ব প্রস্তুতি নিতে যাচ্ছে নিগার সুলতানা জ্যোতির দল।কিন্তু সিরিজ শুরুর আগে গণমাধ্যমের সঙ্গে কথোপকথনে টাইগ্রেস ক্যাপ্টেন জানিয়ে দিলেন, তার দল এখনই আগামী ওয়ানডে বিশ্বকাপের কথা ভাবছে না।জ্যোতির কথা, 'বিশ্বকাপের চিন্তা তো অনেক পরে! আমাদের হাতে এটাসহ দুইটা দ্বিপাক্ষিক সিরিজ আছে। সিরিজ ধরে যদি চিন্তা করি, সেটা ভালো হবে। তাই এই পয়েন্টগুলো নেওয়ার দিকে মনোযোগ থাকবে বেশি।’ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজটিকে বেশি কঠিন মানছেন জ্যোতি। তার ভাষায়, সেটা অবশ্যই চ্যালেঞ্জিং। তবে দে...
চলমান সমস্যা সমাধানে প্রয়োজন নির্বাচিত সরকার: মির্জা ফখরুল
রাজনীতি, সর্বশেষ

চলমান সমস্যা সমাধানে প্রয়োজন নির্বাচিত সরকার: মির্জা ফখরুল

|| নিউজ ডেস্ক ||চলমান সমস্যা সমাধানের জন্য একটি নির্বাচিত সরকার প্রয়োজন বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচিত সরকারই সমস্যার সমাধান করতে পারে। কেননা তাদের পেছনে জনসমর্থন থাকে। মঙ্গলবার (২৬ নভেম্বর)। রাজধানীর গুলশানের এক হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা বইয়ের প্রকাশনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, সবাইকে ধৈর্য ধরতে হবে। এই সরকার ব্যর্থ হলে দেশ ব্যর্থ হবে। গণঅভ্যুত্থান ব্যর্থ হলে দেশ আবারও অন্ধকারে নিমজ্জিত হবে। সংবাদপত্রের উপর আঘাত হচ্ছে, গণমাধ্যমের ওপর ভয়াবহ আক্রমণ হচ্ছে। কিছু সংখ্যক হঠকারী, কিছু সংখ্যক উসকানিদাতা গণমাধ্যমের ওপর হামলা করে পরিস্থিতি নষ্ট করছে। এসব কাজকে আত্মহননের পথ বলে সরে আসার আহ্বান জানান তিনি। এ সময় তারেক রহমান সম্পর্কে বলেন, শুধু বিএনপিরই নয়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান সংগঠিত করতে ...
আইনজীবী হত্যার বিচার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ

আইনজীবী হত্যার বিচার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

|| নিউজ ডেস্ক ||চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সোয়া ৮টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।এসময় শিক্ষার্থীরা সাইফুল হত্যাকে জাতীয় নিরাপত্তা ও বিচার ব্যবস্থার জন্য চরম হুমকি বলে অভিহিত করেন।সমাবেশে বিক্ষোভকারী এক শিক্ষার্থী বলেন, আমরা সম্প্রীতি নিয়ে এদেশে বসবাস করতে চাই। কিন্তু একটি পরাজিত শক্তি দিল্লিতে বসে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করার চক্রান্ত করছে। আমার ভাই সাইফুলকে চট্টগ্রামের আদালত চত্বরে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার তীব্র নিন্দা জ...
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে ২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) ড্রীম হলীডে পার্কে বর্ণাঢ্য কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মীর মনির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তিপ্রাপ্ত প্রায় শতাধিক শিক্ষার্থীর হাতে নগদ অর্থ ও সম্মাননা স্মারক তুলে দেন।বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও নরসিংদী জেলা কমিটির সভাপতি কাজী মেহবুব ইয়াসিনের সভাপতিত্বে এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তছলিম উদ্দিন, মাধবদী মহাবিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য আব্দুল বাতেন শাহীন, বিশিষ্ট শিল্পপতি দেলোয়ার হোসেন, নিরা...
রায়পুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের জন্য স্মরণসভা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের জন্য স্মরণসভা

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||রায়পুরা উপজেলার দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ সবুজ চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের জন্য স্মরণসভা এবং জুলাই মাসে গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের আয়োজনে স্মরণসভায় সভাপতিত্ব করেন দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল হক শিকদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাকালীন আজীবন দাতা ও সাবেক সভাপতি আলহাজ্ব খন্দকার হারুন অর রশিদ। এসময় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক কাজল ভূইয়া।প্রভাষক গোষ্টলাল দাসের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য মোঃ শেখ রাশেদ, মোহাম্...
যুক্তরাষ্ট্রে বেড়েছে পোশাক রপ্তানি
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

যুক্তরাষ্ট্রে বেড়েছে পোশাক রপ্তানি

|| অর্থনীতি ডেস্ক ||গত ১০ বছরে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি প্রায় ৫০.৭৯ শতাংশ বেড়েছে। সেই হিসাবে বর্তমানে বাংলাদেশে তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। শতাংশের হিসাবে, দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ২০ শতাংশই আসে দেশটি থেকে।সম্প্রতি যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইলস অ্যান্ড গার্মেন্টস (ওটেক্সা) প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি করা ১০টি দেশের মধ্যে বাংলাদেশ তৃতীয় অবস্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে ভিয়েতনাম এবং প্রথম স্থানে চীন। তবে, ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত (১০ বছরে) যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানির পরিসংখ্যান বলছে, চীনের পোশাক রপ্তানি প্রায় অর্ধেকে কমেছে। অন্যদিকে, ভিয়েতনাম ও বাংলাদেশ তাদের জায়গা দখল করেছে।ওটেক্সার প্রতিবেদনে বলা হয়, ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত গত দশ বছরে বাংলাদেশে যুক্তরাষ্ট্রে পোশাক...