শুক্রবার, মার্চ ২০

Blog

এবার খতনা করাতে গিয়ে আইডিয়াল শিক্ষার্থীর মৃত্যু
সংবাদ, সারাদেশ

এবার খতনা করাতে গিয়ে আইডিয়াল শিক্ষার্থীর মৃত্যু

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খতনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুর রেশ কাটকে না কাটতেই এবার মতিঝিল আইডিয়ালের এক শিশু শিক্ষার্থীর মৃত্যুর হয়েছে। রাজধানীর মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে খতনা করাতে গিয়ে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আহনাফ তাহমিন আয়হামের (১০) মৃত্যু হয়েছে।স্বজনদের অভিযোগ, লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়ার কথা থাকলেও তারা ফুল অ্যানেস্থেসিয়া দিয়েছে। যে কারণে আহনাফের আর জ্ঞান ফেরেনি।মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টায় আহনাফকে সুন্নতে খৎনা করাতে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। এর ঘণ্টাখানেক পর তাকে মৃত ঘোষণা করা হয়।জানা গেছে, মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডা. এস এম মুক্তাদিরের তত্ত্বাবধানে মঙ্গলবার রাতে সন্তানকে সুন্নতে খতনা করাতে নেন আহনাফের বাবা ফখরুল আলম ও ...
রক্তঝরা অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
জাতীয়, সংবাদ

রক্তঝরা অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

আজ মহান একুশে ফেব্রুয়ারি। রক্তঝরা অমর একুশ প্রতিটি বাঙালির শোক ও গৌরবের দিন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার দাবিতে তরুণ ছাত্র যুবকদের রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ।বাঙালি জাতির সেই সংগ্রাম এবং আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে অবিস্মরণীয় হয়ে রয়েছে। বাংলা আজ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা পেয়েছে। ২০০০ সাল থেকে সারা বিশ্বে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। বাংলাদেশে দিবসটি শহীদ দিবস হিসেবে পরিচিত।বাংলাদেশসহ সারা বিশ্বে আজ বুধবার ভাষা আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরদের শ্রদ্ধা ভরে স্মরণ করা হচ্ছে।আজ দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান, প্রতিটি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় ভাষাশহীদদের। ফুলে ফুলে ভরে উঠে দেশের প্রতিটি শহীদ মিনার। ভাষাশহীদদের...
নামাজের সময়সূচি: ২১ ফেব্রুয়ারি ২০২৪_বুধবার
ধর্ম ও দর্শন

নামাজের সময়সূচি: ২১ ফেব্রুয়ারি ২০২৪_বুধবার

আজ বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ, ১০ শাবান ১৪৪৫ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-ফজর- ৫:১৩ মিনিট।জোহর- ১২:১৬ মিনিট।আসর- ৪:১৯ মিনিট।মাগরিব- ৬:০০ মিনিট।এশা- ৭:১৪ মিনিট।নামাজের সময়সূচি:আজ সূর্যোদয়- ৬:২৭ মিনিট।আজ সূর্যাস্ত- ৫:৫৮মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তাহলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে-খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।তথ্যসূত্র: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ...
কেন্দ্র সচিবসহ আটক ৫৭ ‘ভুয়া’ দাখিল পরীক্ষার্থী
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সংবাদ

কেন্দ্র সচিবসহ আটক ৫৭ ‘ভুয়া’ দাখিল পরীক্ষার্থী

নওগাঁর সাপাহারে একটি কেন্দ্রে ৫৭ জন দাখিল পরীক্ষার্থীর বিরুদ্ধে প্রক্সি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সচিবসহ ৫৮ জনকে আটক করেছে প্রশাসন। আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সরফতুল্লাহ মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।জানা গেছে, সকালে পরীক্ষা চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে কেন্দ্রে অভিযান চালান সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) মাসুদ হোসেন। এ সময় তাদেরকে আটক করা হয়। এর আগে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র পরীক্ষায়ও তারা অংশগ্রহণ করেছিল বলে অভিযোগ উঠেছে।নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, সরবতুল্লাহ মাদরাসা কেন্দ্র থেকে সচিবসহ ৫৮ জনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করছে প্রশাসন। এতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।...
অশিক্ষার অন্ধকারে কেউ থাকবে না : প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

অশিক্ষার অন্ধকারে কেউ থাকবে না : প্রধানমন্ত্রী

আধুনিক-প্রযুক্তি জ্ঞান সম্পন্ন শিক্ষিত-দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকারের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেউই অশিক্ষার অন্ধকারে থাকবে না। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে একুশে পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।তিনি বলেন, আমরা আমাদের দেশের মানুষকে শিক্ষিত, দক্ষ, আধুনিক, বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জনশক্তি হিসেবে গড়ে তুলতে চাই।প্রধানমন্ত্রী বলেন, একুশে ফেব্রুয়ারি আমাদের শিখিয়েছে মাথা মত না করা। আমাদের যা কিছু অর্জন সংগ্রামের মধ্য দিয়েই পেয়েছি। ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। যারা একুশে পদকপ্রাপ্ত গুণীজন তাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।তিনি বলেন, যারা দেশের জন্য বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন তাদের সবাইকে একসঙ্গে পদক দেয়া সম্ভব নয়। তবুও যতটুকু সম্ভব দেয়ার চেষ্টা করি। গুণীজনদের পুরস্কার দিতে পেরে আমরা ধন্য। ...
তিউনিসিয়া উপকূলে নৌযানে অগ্নিকাণ্ডে নিহত ৮ বাংলাদেশির পরিচয় মিলেছে
আন্তর্জাতিক, সংবাদ

তিউনিসিয়া উপকূলে নৌযানে অগ্নিকাণ্ডে নিহত ৮ বাংলাদেশির পরিচয় মিলেছে

ভূমধ্যসাগর দিয়ে নৌকাযোগে ইউরোপ যাত্রাকালে তিউনিসিয়া উপকূলে অগ্নিকাণ্ডে নিহত ৯ অভিবাসনপ্রত্যাশীর মধ্যে ৮জনই বাংলাদেশি বলে জানিয়েছে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস। বাকি একজন পাকিস্তানি নাগরিক।মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) নিহত বাংলাদেশিদের প্রাথমিক পরিচয় নিশ্চিত করেছে দূতাবাস। তাদের মধ্যে মাদারীপুরের পাঁচজন ও গোপালগঞ্জের তিনজন।নিহতরা হলেন- মাদারীপুরের সজল, নয়ন বিশ্বাস, মামুন শেখ, কাজি সজীব, কায়সার এবং গোপালগঞ্জের রিফাত, রাসেল ও ইমরুল কায়েস আপন।দূতাবাস জানায়, সম্প্রতি তিউনিসিয়া উপকূলে নৌ-দুর্ঘটনায় উদ্ধার করা বাংলাদেশিদের সার্বিক কল্যাণ ও মৃত্যুবরণকারীদের তথ্য নিশ্চিত করতে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. রাসেল মিয়ার নেতৃত্বে একটি দল ১৯ ফেব্রুয়ারি তিউনিসিয়ার জারজিস শহরে পৌঁছান। দূতাবাসের কর্মকর্তারা নৌ-দুর্ঘটনায় জীবিত অবস্থায় উদ্ধার হওয়া বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করে হতাহতদের প্রাথমিক পরিচয় ...
বাংলাদেশকে পেঁয়াজ দিতে নীতিগত সম্মতি দিয়েছে ভারত : বাণিজ্য প্রতিমন্ত্রী
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

বাংলাদেশকে পেঁয়াজ দিতে নীতিগত সম্মতি দিয়েছে ভারত : বাণিজ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশকে পেঁয়াজ দেওয়ার ক্ষেত্রে ভারত সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।তিনি জানিয়েছেন, নীতিগতভাবে ভারত সরকার পেঁয়াজ দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে। এখন অফিসিয়ালি কাগজ পেলে দ্রুত ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ নিয়ে আসা হবে।মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাক্সফোর্সের সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ভারত থেকে পেঁয়াজ এবং চিনি আমদানির জন্য যে প্রক্রিয়াগুলো আমরা নিয়েছি, নীতিগতভাবে ভারত সরকার সে বিষয়ে সম্মতি দিয়েছে। এখন আমরা অফিসিয়ালি কাগজ পেলে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে পেঁয়াজ আনতে পদক্ষেপ নেবো।এর আগে ভারতের বাণিজ্য ও শিল্প, বস্ত্র ও ভোগ্যপণ্য এবং খাদ্য ও গণবিতরণ বিষয়ক মন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে গত ২৪ জানুয়ারি বা...
সমাজের রূপ_কবিতা
কবিতা, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী)

সমাজের রূপ_কবিতা

লেখক: ফেরদৌস আহমেদগোয়াল ভাইয়ের কারসাজিতে জল হল আজ দুধকর্জ গেছে নির্বাসনে রাজ্য চালায় সুদ।মিথ্যাবাদী সম্মানি আজ সত্য কথায় দোষসাহেব বাবু জাবর কাটে কার্য চালায় ঘোষ।শাশুড়ি আজ সাপের মত নকুল হল বউমৌমাছি আজ লাগে না আর মানুষ বানায় মৌ।ব্যভি*চার আজ বড়ই সহজ কষ্টতর বিয়াজামাই বউ আজ তিক্ত লাগে মিষ্টি পরকীয়া।খবর কাগজ পায় না খবর আকাশ পাতাল ঘেঁটেবাধ্য হয়ে খবর লেখে কার বাবু কার পেটে।বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাইছেলের ঘরে পীরের ছবি বাপের জায়গা নাই।চিকিৎসক আজ চিকিৎসাতে দিচ্ছে মনোযোগসুস্থ দেহে মেশিন দিয়ে খুঁজছে নানা রোগ।মান বাঁচাতে মা করে তার নবজাতক খুনমানুষ হয়ে হত্যা করে মানবজাতির ভ্রূণ।নগ্নরা আজ সেলিব্রেটি ভদ্ররা আজ চুপএই আমাদের কালের চিত্র এই সমাজের রূপ।...
লিটারে ১০ টাকা কমছে সয়াবিন তেলের দাম
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

লিটারে ১০ টাকা কমছে সয়াবিন তেলের দাম

সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। যা কার্যকর হবে আগামী ১ মার্চ থেকে। দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাক্সফোর্সের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।নতুন এই সিদ্ধান্ত নেওয়ায় প্রতিলিটার বোতলজাত ভোজ্যতেলের দাম ১০ টাকা কমিয়ে ১৬৩ টাকায় নির্ধারণ করা হয়েছে। এছাড়া খোলাবাজারে প্রতিলিটার ভোজ্যতেলের মূল্য ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।...
২১ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

২১ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

এবছর অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ২১ জন বিশিষ্ট ব্যক্তির হাতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘একুশে পদক ২০২৪’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে পদকপ্রাপ্ত ও তাদের স্বজনদের হাতে ‘একুশে পদক’ তুলে দেন প্রধানমন্ত্রী।এর আগে ১৩ ফেব্রুয়ারি সরকার নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ‘একুশে পদক’র জন্য ২১ জন বিশিষ্ট নাগরিকের নাম ঘোষণা করা হয়। এ বছর ভাষা আন্দোলন ক্যাটাগরিতে দুজন, শিল্পকলায় ১২ জন, সমাজসেবায় দুজন, ভাষা ও সাহিত্যে চারজন এবং শিক্ষায় একজন বিশিষ্ট নাগরিক এ পুরস্কার পেয়েছেন।এ বছর একুশে পদকপ্রাপ্তরা হলেন-ভাষা আন্দোলন বিভাগে পুরস্কারের জন্য মৌ. আশরাফুদ্দীন আহমদ (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়ার (মরণোত্তর) নাম ঘোষণা করা হয়েছে। শিল্পকলা বিভাগে সংগ...