শুক্রবার, মার্চ ২০

Blog

ইসরায়েলে ৪০টি রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ
আন্তর্জাতিক, সংবাদ

ইসরায়েলে ৪০টি রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চল থেকে প্রায় ৪০টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইরান-সমর্থিত লেবাননের হিজবুল্লাহ সংগঠন জানিয়েছে, তারা আপার গ্যালিলি এলাকার মাউন্ট মেরন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সে সময় ইসরায়েলের সাসা, কাফার হোশেন, দোভিফ এবং সাফসুফা শহরে সাইরেন বেজে উঠেছে। খবর: এএফপি, আল জাজিরা।হিজবুল্লাহ বলছে, তারা লেবাননের পূর্বাঞ্চলে হামলার প্রতিশোধ নিতে মঙ্গলবার ইসরায়েলি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গত ৭ অক্টোবর ইসরায়েলের ভেতরে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল।গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসী অভিযান শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে হিজবুল্লাহর সংঘাতের খবর পাওয়া যাচ্ছে।এর আগে হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলের কয়েকটি সামরিক স...
যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার ভিকারুননিসার শিক্ষক মুরাদ
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সংবাদ

যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার ভিকারুননিসার শিক্ষক মুরাদ

ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার জ্যেষ্ঠ শিক্ষক মুরাদ হোসেন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন।তিনি বলেন, এক তরুণীর করা নারী নির্যাতন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।এদিকে সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ভিকারুননিসা স্কুলের গভর্নিং বডির জরুরি সভায় শিক্ষক মুরাদ হোসেন সরকারকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।পরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী। তিনি বলেন, ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় মুরাদকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে অভিযোগ অধিকতর তদন্তের জন্য ৩ সদস্যের আরেকটি কমিটি গঠন করারও সিদ্ধান্ত হয়েছে।সভায় ভি...
বাড্ডায় কাঠের দোকানে আগুন
সংবাদ, সারাদেশ

বাড্ডায় কাঠের দোকানে আগুন

গভীর রাতে আগুন লেগে রাজধানীর বাড্ডায় পুড়েছে অন্তত ১২টি কাঠের দোকান। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বেশ কিছু দোকানের মালামাল পুড়ে গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ৩টার দিকে সুবাস্তু টাওয়ারের বিপরীত পাশে থাকা একটি কাঠের দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে পাশের দোকানগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে। কাঠের দোকান থেকে আগুন আশপাশের তিনটি ভবনের কিছু অংশে ছড়িয়ে পড়ে। এতে আশপাশের তিনটি ভবনের কয়েকটি ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়। আগুনে সেখানকার একটি স-মিলও ক্ষতিগ্রস্ত হয়েছে।মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, রাত ৩টা ৫৭ মিনিটে বাড্ডার সুবাস্তু টাওয়ারের বিপরীত পাশে দোকানে আগুন লেগেছে বলে খবর আসে। পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার ...
পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্মার্ট পুলিশ স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ- প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ-২০২৪। বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে শুরু হলো এবারের পুলিশ সপ্তাহ।মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজারবাগ পুলিশ লাইনস মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে পুলিশ সপ্তাহ উদ্বোধন করেন।তিনি পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করবেন। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামলূক ভাষণও দেবেন।প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) স্টল পরিদর্শন করবেন।পুলিশ সপ্তাহ-২০২৪ এর বার্ষিক প্যারেডে কমান্ডার হিসেবে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিসি মো. সোহেল রানা। তার নেতৃত্বে বাংলাদেশ পুলিশের বিভিন্ন কন্টিনজেন্টের পুলিশ সদস্যরা প্যারেডে অংশ নেবেন।২০২২ সালের ১ ডিসেম্বর থেকে চলতি বছ...
মোল্লাতন্ত্রের ফতুয়ার চাপ
অভিমত, ধর্ম ও দর্শন

মোল্লাতন্ত্রের ফতুয়ার চাপ

|| মাওলানা মো: ওমর ফারুক রুহানী ||কিছু কিছু মোল্লাতন্ত্রের ফতুয়ার চাপে আমরা ইসলামী সংস্কৃতির অনেক কিছুই হারিয়ে ফেলছি (এখানে মোল্লাতন্ত্রের ফতুয়ার চাপ বলতে তথাকথিত কিছু কিছু সহীহ হাদীসের অনুসারী তন্ত্রের ফতুয়ার চাপ উদ্দেশ্য)। ইসলামী কৃষ্টি-কালচার বিদায়ের সাথে সাথে সে স্থলে বিজাতীয় সংস্কৃতি ঢুকে পড়ছে। এতে তরুণেরা ইসলামী সংস্কৃতি ভুলে ইবাদত বিমুখ হয়ে অন্যদের আচার-অনুষ্ঠান পালনে ব্যস্ত হয়ে পড়ছে।এ চাপে আমরা মিলাদ অর্থাৎ দোয়ার অনুষ্ঠান (ﷺ) উৎযাপন ছেড়ে দিয়েছি, বিভিন্ন পাড়ায়, মহল্লায় বিভিন্ন ক্ষেত্রে যেমন: নতুন ঘর দিলে দোয়ার অনুষ্ঠান-সহ এরকম বিভিন্ন ক্ষেত্রে দোয়ার অনুষ্ঠান ছেড়ে দিয়েছি। এরপর একে-একে ছাড়লাম ঈদ-এ-মিলাদুন্নবী, শবে বরাত, শবে মেরাজ, আশুরা, ফাতেহা-ই ইয়াজদাহুম, মৃত্যুবার্ষিকী, জেয়াফত, নাতে রাসুল, জিকির, ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান।সব ছেড়ে আমরা যখন সহীহ্ সেজে বসলাম, তখন চোখ ফ...
পবিত্র শবে বরাত নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় আকরামুজ্জামানকে সুপ্রিম কোর্ট থেকে লিগ্যাল নোটিশ
অপরাধ, আইন ও আদালত, ধর্ম ও দর্শন, সংবাদ

পবিত্র শবে বরাত নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় আকরামুজ্জামানকে সুপ্রিম কোর্ট থেকে লিগ্যাল নোটিশ

মুসলমানদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান ১৪ শাবান দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালন নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় আকরামুজ্জামানকে সুপ্রিম কোর্ট থেকে লিগ্যাল নোটিশ প্রদান করা হয়েছে। রবিবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীস্থ ইজহারুস সুন্নাহ ফাউন্ডেশনের গবেষণা বিভাগের প্রধান ও পরিচালক জনাব মুহাম্মদ মুহিব্বুল্লাহ সিদ্দিকী আল ইয়েমেনীর পক্ষে লিগ্যাল নোটিশটি প্রদান করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী এডভোকেট মুহাম্মদ ইকবাল হাছান।নোটিশে আকরামুজ্জামানকে তার কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য আগামী পাঁচ দিনের মধ্যে নোটিশদাতা মুহাম্মদ মুহিব্বুল্লাহ সিদ্দিকী আল ইয়েমেনীর কাছে ক্ষমা চেয়ে অনলাইন থেকে উক্ত বক্তব্যের ভিডিওটি প্রত্যাহারপূর্বক দুঃখ প্রকাশ করে ভিডিও বার্তা দিতে বলা হয়েছে। সেইসাথে ভবিষ্যতে এরূপ ধর্ম অবমাননাকর বক্তব্য হতে বিরত থাকতে বলা হয়েছে। নচেৎ তার বিরুদ্ধে দেওয়ানী ও ফৌজদারী বিশেষ করে সাইবার ...
“শব-ই-বরাত বা মধ্য শা’বানের রাত এর ফযিলত”
ধর্ম ও দর্শন, প্রবন্ধ, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী)

“শব-ই-বরাত বা মধ্য শা’বানের রাত এর ফযিলত”

|| অধ্যাপক ড. মো: ময়নুল হক, ইবি. কুষ্টিয়া ||গতকাল ইবিতে ছিল শব ই বরাতের আলোচনা ও দোয়া মাহফিল। আলোচকদের সবার শেষ আলোচক হিসেবে আমাকে দেয়া হয়েছিল আট মিনিট সময়, যা বলার ছিল তার কিছুই বলতে পারি নাই। এরপর ফেবুতে একজন অর্বাচীনের বক্তব্য দেখে চক্ষু চড়কগাছ। অবশেষে ফেবুতেই ফেরা যদি জাতির খেদমতে আল্লাহ এ প্রচেষ্টাটুকু কবুল করেন সে আশায়-আল্লাহ তা’আলা পবিত্র কুরআনুল কারীমের সূরা –আদ-দুখানের চতুর্থ নং আয়াতে বলেন: ﴿فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ﴾ এতে(এই রাতে) প্রজ্ঞাপূর্ণ বিষয়াদি বন্টিত হয়ে থাকে। এ আয়াতের ব্যাখ্যায় ইকরামাহ রা. অন্যান্য মুফাসসিরীন থেকে বর্ণিত হয়েছে- এটা নিসফে মিন শা’বান (যা আমাদের দেশে প্রচলিত ফার্সী শব্দ-শবে বরাত) এবং অধিকাংশ মুফাসসিরীন বলেছেন, এটি লাইলাতুল ক্বদর এর রাত, যা শবে ক্বদর নামে আমাদের কাছে পরিচিত।ব্যাখ্যাগুলোর ব্যাখ্যা করলে বুঝা যায়, কুরআন নাযিল হয়েছে লাওহে...
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭ম সমাবর্তন অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭ম সমাবর্তন অনুষ্ঠিত

রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭ম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৫ ফেব্রুয়ারি'২৪) সকাল ৯টায় ইউআইইউ ক্যাম্পাসে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয়ের আচার্য ও মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পক্ষে তাঁর প্রতিনিধি হিসেবে মাননীয় শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী, এম.পি সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর ইমেরিটাস এবং পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক ড. আইনুন নিশাত ।সভাপতির বক্তৃতায় মাননীয় শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী, এম.পি বলেন, শিক্ষার্থীদের দক্ষতা না থাকলে শুধুমাত্র উচ্চশিক্ষা দিয়ে কর্মসংস্থান নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। এজন্য তিন...
ঢাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার-কে ইউআইটিএসের অভিনন্দন
শিক্ষাঙ্গন, সংবাদ

ঢাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার-কে ইউআইটিএসের অভিনন্দন

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ফার্মেসি বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ লাভ করায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ইউআইটিএস। আজ রবিবার (২৫ ফেব্রুয়ারি'২৪) সকাল ১০ টায় ঢাবির উপ-উপাচার্যের কার্যালয়ে ইউআইটিএস পরিবারের পক্ষ থেকে এ অভিনন্দন জানানো হয়।নবনিযুক্ত উপ-উপাচার্য-কে ফুল দিয়ে অভিনন্দন জানান ইউআইটিএসের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান ও রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান।পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের কাছে ইউআইটিএসের সার্বিক অবস্থা অবহিত করা হয়। তিনি ইউআইটিএসের শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের শিক্ষার সুযোগ প্রদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা করার প্রতি...
অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ২১শে পদক-২০২৪ লাভ করায় ইউআইটিএসের শুভেচ্ছা
শিক্ষাঙ্গন, সংবাদ

অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ২১শে পদক-২০২৪ লাভ করায় ইউআইটিএসের শুভেচ্ছা

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ২১শে পদক-২০২৪ (ভাষা ও সাহিত্য) লাভ করায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ইউআইটিএস পরিবার। আজ রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশ টায় ঢাবির উপ-উপাচার্য কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়।ইউআইটিএস পরিবারের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, একুশে পদকপ্রাপ্ত ড. মুহাম্মদ সামাদকে ফুল দিয়ে অভিনন্দন জানান ইউআইটিএসের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান।পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের কাছে ইউআইটিএসের সার্বিক অবস্থা অবহিত করা হয়। উপ-উপাচার্য মহোদয় ইউআইটিএসেএর শিক্ষার্থীরা যেন বাংলা ভাষার চর্চা করে এবং ভাষা ও সাহি...