শুক্রবার, মার্চ ২০

Blog

ইফতার ও মাযহাব মতান্তর
অভিমত, ধর্ম ও দর্শন

ইফতার ও মাযহাব মতান্তর

|| ড. সামিউল হক, ঢাকা ||بسم الله الرحمان الرحيمআস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ!প্রিয় দ্বীনি ভাইয়েরা আশা করছি, সকলেই রমজান মাসের আগমণের প্রস্তুতি নিচ্ছেন যাতে সিয়াম সাধনায় আত্মনিয়োগ করা যায়।বেশ কয়েকদিন যাবৎ ইফতারের সহিহ সময়সূচী“ মতভেদ লক্ষ করছি। এরূপ দ্বিমত থাকা অস্বাভাবিক নয়। কারণ আমাদের সমাজে সূর্য ডোবার ২-৩ মিনিট পরেই মাগরিবের আজান দেয়া হয়। আর তাই আহলে সুন্নতের ভাইয়েরা দেরি না করে ইফতার করে থাকেন। এটা ইমাম আবু হানিফার ফতোয়া মতে জায়েয। আর লা মাযহাবিদের ফতোয়ামতে সূর্য ডোবার পরই মাগরিবের আজান বা ইফতার করা জায়েয রয়েছে। যদিও কোরআনে স্পষ্ট করে বলা হয়েছে যে, ((ثُمَّ أَتِمُّوا الصِّيَامَ إِلَى اللَّيْلِ)) অতঃপর রোযা পূর্ণ করো রাত পর্যন্ত।আল্লাহ তায়ালা সুরা বাকারার ১৮৭ নং আয়াতে এরশাদ করেন:أُحِلَّ لَكُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ إِلَىٰ نِسَائِكُمْ ۚ هُنَّ لِبَاسٌ لَكُمْ وَأَنْتُمْ...
এনডিএফ বিডি’র লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন ড. মোঃ সবুর খান
শিক্ষাঙ্গন, সংবাদ

এনডিএফ বিডি’র লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন ড. মোঃ সবুর খান

এনডিএফ বিডি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০২৪' প্রদান করা হয় দেশের প্রখ্যাত শিক্ষা ও আইসিটি ব্যক্তিত্ব, ডেফোডিল ফ্যামিলি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত চেয়ারম্যান ড. মোঃ সবুর খানকে। দেশের তথ্যপ্রযুক্তি ও শিক্ষাখাতে অসামান্য অবদান এবং উদ্যোক্তা উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এনডিএফ বিডি'র ১৬তম জাতীয় বিতর্ক কার্নিভ্যাল ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ সোহরাব হোসাইন শুক্রবার (১লা মার্চ) বাংলাদেশ শিশু একাডেমীতে আনুষ্ঠানিকভাবে ড. মোঃ সবুর খানের হাতে এ সম্মাননা তুলে দেন।অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর শিক্ষা পরিদপ্তরের সম্মানিত পরিচালক ব্রিগেডিয়ার জেনারল মোঃ রেজাউল ইসলাম পিএসসি, পিএইচডি এবং ডিবেট ফর ডেমোক্রেসি'র সম্মানিত...
গাজীপুরে ৩টি ঝুট গুদামে আগুন
সংবাদ, সারাদেশ

গাজীপুরে ৩টি ঝুট গুদামে আগুন

গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের মনিপুর এলাকায় ৩টি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে মনিপুর এলাকার ঝুট গুদামে লাগা আগুন ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় দুই ঘণ্টা পর ভোর চারটার দিকে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল আরেফিন বলেন, গতকাল দিবাগত রাতে মনিপুর এলাকায় তিনটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশন ও শ্রীপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। এ আগুন ভোর চারটার দিকে নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।...
পাকিস্তানে প্রধানমন্ত্রী পদে ভোট আজ, শাহবাজের প্রতিদ্বন্দ্বিতায় পিটিআইয়ের ওমর
আন্তর্জাতিক, সংবাদ

পাকিস্তানে প্রধানমন্ত্রী পদে ভোট আজ, শাহবাজের প্রতিদ্বন্দ্বিতায় পিটিআইয়ের ওমর

গত ৮ ফেব্রুয়ারি নির্বাচনের পর এবার জাতীয় পরিষদের নেতা, অর্থাৎ প্রধানমন্ত্রী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তানে। এতে পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে (এসআইসি) যোগ দিয়ে প্রার্থী দিয়েছেন নির্বাচনের জন্য।পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই নেতা ওমর আইয়ুব প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) প্রার্থী শাহবাজ শরিফের সঙ্গে। গতকাল শনিবার দুই দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী পদের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এদিন জাতীয় পরিষদের সচিবালয় থেকে দুজনের মনোনয়নপত্র গ্রহণ করা হয়। ফলে আজ রবিবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী পদে ভোটগ্রহণ হবে। জাতীয় পরিষদের নির্বাচিত সদস্যরা গোপন ব্যালটে ভোটের মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী নির্ধারণ করবেন।এর আগে জাতীয় পরিষদ সচিবালয় থেকে আজ, অর্থাৎ ৩ মার্চ প্রধানমন্ত্রী ন...
সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ব্যক্তি-চেতনা ও মানবিক সমাজ বিনির্মাণে গোলটেবিল বৈঠক
অপরাধ, আইন ও আদালত, ধর্ম ও দর্শন, সংবাদ

সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ব্যক্তি-চেতনা ও মানবিক সমাজ বিনির্মাণে গোলটেবিল বৈঠক

সুফি ঐতিহ্য, সংস্কৃতি চেতনা এবং সুফি ভাবাদর্শের সরল সৌন্দর্যকে সমাজের সর্বস্তরের নাগরিকদের কাছে পৌঁছে দেয়া ও আলোকিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইন পেশায় নিয়োজিত আইনবিদ ও আইনজীবী-সহ স্বনামধন্য শিক্ষাবিদ, সুফি গবেষকদের নিয়ে সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশনের উদ্যোগে “ব্যক্তি- চেতনা ও মানবিক সমাজ বিনির্মাণে সুফিবাদের প্রয়োজনীয়তা প্রচারে আইনজীবীদের ভূমিকা”শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২ মার্চ) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহম্মদ মিলনায়তনে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খাজা ওসমান ফারুকী (খাজা'জীর) সভাপতিত্বে এবং দি বাংলাদেশ টুডে’র চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান ও সুফি গবেষক এস এম আকাশ এর সঞ্চালনায় আয়োজিত গোলটেবিল বৈঠকের আলোচনায় অংশগ্রহণ করেন, সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের সিনিয়র আইনজীবী ও বার কাউন্সিলের সদস্য এডভোকেট মাহবুব উ...
অনিয়ম করে আর হাসপাতাল খোলা যাবে না, অভিযান লাগাতার চলবে
জাতীয়, সংবাদ

অনিয়ম করে আর হাসপাতাল খোলা যাবে না, অভিযান লাগাতার চলবে

হাসপাতালগুলোতে অনিয়ম বন্ধে অভিযান চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, অতীতে কী হয়েছে সেগুলো মনে রাখা যাবে না। ইচ্ছা করলেই অনিয়ম করে আর হাসপাতাল খোলা যাবে না। লাগাতার অভিযান চলবে।শনিবার (২ মার্চ) সকালে ঢাকার একটি অভিজাত হোটেলে আন্তর্জাতিক সায়েন্টিফিক সেমিনারে সাংবাদিকদের কাছে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।তিনি আরও বলেন, আমি বাংলাদেশের সব হাসপাতাল বন্ধ করার পক্ষে না। হাসপাতাল থাকবে, সরকারির পাশাপাশি বেসরকারি হাসপাতালও থাকবে। কিন্তু সে হাসপাতালগুলোকে নিয়ম মেনে যা যা ক্রাইটেরিয়া দরকার সেগুলো মেনে চলতে হবে।এসময় বেইলি রোডের অগ্নিকাণ্ড নিয়ে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, আগুনের ঘটনা রোধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও গণপূর্ত মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে হবে। আমার মনে হয়, রাজউক ও গণপূর্তকে আরও বেশি সতর্ক হওয়া উচিত। সামান্য একটা ভুলের জন্য ৪৫টা প্...
রবিবার বৃষ্টি হতে পারে দুই বিভাগে: আবহাওয়া অধিদপ্তর
আবহাওয়া, আবহাওয়া ও পরিবেশ, সংবাদ

রবিবার বৃষ্টি হতে পারে দুই বিভাগে: আবহাওয়া অধিদপ্তর

রবিবার দেশে উত্তরাঞ্চলের দুই বিভাগে ঝড়-বৃষ্টি হতে পারে। এর পরের দিন বৃষ্টি অন্যান্য বিভাগে ছড়াতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।মধ্য ফাল্গুনেও এখনো দেশের কোনো কোনো অঞ্চলে রাতে শীতের অনুভূতি রয়েছে। শনিবার ফাল্গুনের ১৮ তারিখ। তবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে শীতের অনুভূতি প্রায় বিদায় নিয়েছে।শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। একদিন আগে যা ১৩ ডিগ্রি সেলসিয়াস ছিল কুড়িগ্রামের রাজারহাটে।সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস।শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড...
প্রতিমন্ত্রী হলেন আরও ৭জন, ৪জনই সংরক্ষিত নারী আসনের
জাতীয়, সংবাদ

প্রতিমন্ত্রী হলেন আরও ৭জন, ৪জনই সংরক্ষিত নারী আসনের

মন্ত্রিসভায় আরও সাতজন প্রতিমন্ত্রী স্থান পেয়েছেন। এর মধ্যে তিনজন সরাসরি নির্বাচনে জয়ী হয়ে সংসদে এসেছেন। আর চারজন সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্য।নতুন স্থান পাওয়া সাতজনের মধ্যে সরাসরি নির্বাচিতরা হলেন শহীদুজ্জামান সরকার (নওগাঁ–২), আবদুল ওয়াদুদ (রাজশাহী–৫), নজরুল ইসলাম চৌধুরী (চট্টগ্রাম–১৪)। রোকেয়া সুলতানা, শামসুন নাহার, ওয়াসিকা আয়শা খান ও নাহিদ ইজাহার খান সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।শহীদুজ্জামান সরকার পেয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। এই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্বে আছেন আবদুস সালাম। আবদুল ওয়াদুদ দায়িত্ব পেয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে রয়েছেন তাজুল ইসলাম। নজরুল ইসলাম চৌধুরী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এই মন্ত্রণালয়ে...
রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় মামলা করেছে পুলিশ, আটক কয়েকজন
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় মামলা করেছে পুলিশ, আটক কয়েকজন

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনে আগুনে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে পুলিশ বাদী হয়ে এ মামলা করেছে।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের সহকারী কমিশনার মোহাম্মদ সালমান ফার্সী গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, বেইলি রোডের আগুনের ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে আগুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।বেইলি রোডের আগুনের ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের বিরুদ্ধে অবহেলাজনিত হত্যার অভিযোগ আনা হয়েছে।ডিএমপি গতকাল সংবাদ সম্মেলন করে জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনটিতে থাকা চুমুক নামের একটি খাবার দোকানের দুই মালিক আনোয়ারুল হক ও শফিকুর রহমান এবং কাচ্চি ভাই নামের আরেকটি খাবারের দোকানের ব্যবস্থাপক জয়নুদ্দিন জিসানকে আটক করা হয়েছে।বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনটিতে গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার ...
ড্যাফোডিল ইউনিভার্সিটির সাথে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক স্থাপনে আগ্রহী ইউকে প্রতিনিধি দল
শিক্ষাঙ্গন, সংবাদ

ড্যাফোডিল ইউনিভার্সিটির সাথে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক স্থাপনে আগ্রহী ইউকে প্রতিনিধি দল

যুক্তরাজ্যের হাউস অফ লর্ডসের ব্যারনেস মনজিলা উদ্দিন এবং গিল্ডফোর্ডের ইউনিভার্সিটি অফ সারের অধ্যাপক ইউ জিওং আজ শুক্রবার (১ মার্চ ২০২৪) বাংলাদেশে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আয়োজিত পারস্পরিক সহযোগিতামূলক বৈঠকে যোগ দেন।এতে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের একাডেমিক প্রধান, ডিন, অ্যাসোসিয়েট ডিন, প্রক্টর এবং অধ্যাপকগণসহ ড্যাফোডিল ফ্যামিলির গ্রুপ সিইও ড. মোহাম্মদ নুরুজ্জামান, ডিআইইউ-এর আন্তর্জাতিক বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ ফখরে হোসেন।ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল কে এম হাসান রিপন এর মাল্টিমিডিয়া উপস্থাপনা এবং জ্ঞানগর্ভ বৈঠকে মেটাভার্স, বৈশ্বিক ব্যবসার গতিশীলতা এবং সহযোগিতামূলক অধ্যয়নের জন্য উদ্যোক্ত বিষয়গুলি আলোচনায় উঠে আসে। এছাড়াও অংশীদারিত্বের সুযোগ এবং গতিশীলতা প্রোগ্রাম সম্পর্কেও আলোচনা করা হয়।ড্যাফোডিল ইন্টা...