শুক্রবার, মার্চ ২০

Blog

রমজানকে স্বাগত জানিয়ে ইবিতে বর্ণাঢ্য র‌্যালি
ধর্ম ও দর্শন, শিক্ষাঙ্গন, সংবাদ

রমজানকে স্বাগত জানিয়ে ইবিতে বর্ণাঢ্য র‌্যালি

সৈয়দ ওসমান বিন হাসনাইন, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।পবিত্র মাহে রমজানের আগমনকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র‌্যালি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদ। আজ শনিবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী রমজানের শুভেচ্ছা র‌্যালিটিতে নেতৃত্ব দেন। র‌্যালিটি অনুষদ ভবনের সামনে থেকে শুরু হয়ে প্রশাসন ভবন ও মূল ফটক হয়ে ডায়ানা চত্বরকে প্রদিক্ষণ করে কেন্দ্রীয় মসজিদের সামনে গিয়ে শেষ হয়।এতে উপস্থিত ছিলেন আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসির উদ্দিন মিঝি, শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এ বি এম জাকির হোসাইন ও আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধঅধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। এছাড়াও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভ...
বিমান থেকে ফেলা ত্রাণে পাঁচ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক, সংবাদ

বিমান থেকে ফেলা ত্রাণে পাঁচ ফিলিস্তিনি নিহত

অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় বিমান থেকে ফেলা ত্রাণ পড়ে পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।শুক্রবার (৮ মার্চ) গাজার উত্তরাঞ্চলীয় আল শাতি শরণার্থী ক্যাম্পে এই ঘটনা ঘটে। আহতদের আল-শিফা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর সিএনএনের।আল-শিফা হাসপাতালের জরুরি বিভাগের প্রধান মোহাম্মদ আল-শেখ পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।ঘটনাস্থলে থাকা সাংবাদিক খাদের স্থানীয়দের বরাত দিয়ে সিএনএনকে এই তথ্য জানানলেও কোন দেশের বিমান থেকে এসব ত্রাণ ফেলা হয়েছে তা নিশ্চিত করতে পারেননি তিনি।গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে আচমকা হামলা চালায় হামাস ও এর সহযোগী সংগঠনগুলো। এরপর থেকেই প্রতিশোধের নামে গাজায় বর্বরোচিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দখলদার দেশটির হামলায় ইতোমধ্যে প্রায় ৩১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭২ হাজারেরও বেশি মানুষ। ভুক্তভোগীদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছে গাজ...
পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন আজ, কে হবেন ১৪তম প্রেসিডেন্ট?
আন্তর্জাতিক, সংবাদ

পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন আজ, কে হবেন ১৪তম প্রেসিডেন্ট?

পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন আজ শনিবার (৯ মার্চ) স্থানীয় সময় সকাল ১০টার দিকে শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। সংরক্ষিত আসন বণ্টন নিয়ে জটিলতার মধ্যেই এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।বর্তমান জোট সরকার থেকে প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন আসিফ আলী জারদারি। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের মাহমুদ খান আচাকজাই। এই সুন্নি ইত্তেহাদের অধীনেই সংসদে গেছেন ইমরান সমর্থিত প্রার্থীরা।জানা গেছে, প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবেন কেন্দ্রীয় সংসদের উচ্চ ও নিম্নকক্ষের সদস্যদের পাশাপাশি চার প্রাদেশিক পরিষদের সদস্যরাও। গোপন ব্যালটের মাধ্যমে এই ভোট হবে।আসিফ আলী জারদারি দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন। এরই আগে ২০০৮-২০১৩ মেয়াদে তিনি দায়িত্ব পালন করেছেন।ধারণা করা হচ্ছে, তিনিই এবার পাকিস্তানের প্রেসিডেন্ট হতে চলেছেন। কারণ সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান মুসলিম লীগ-ন...
মাহে রমজানের পবিত্রতার পরিবেশ রক্ষা করা সরকারের নৈতিক দায়িত্ব_ইসলামী ঐক্য আন্দোলন
জাতীয়, ধর্ম ও দর্শন, সংবাদ

মাহে রমজানের পবিত্রতার পরিবেশ রক্ষা করা সরকারের নৈতিক দায়িত্ব_ইসলামী ঐক্য আন্দোলন

ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেছেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা প্রতিটি মুমিন মুসলমানের সাথে সাথে সরকারেরও নৈতিক দায়িত্ব। আজ শুক্রবার (৮ মার্চ) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া আরও বলেন, আমাদের দেশে রমজান আসলেই সুদখোর, মুনাফাখোর, অসৎ ব্যবসায়ীদের দৌরাত্ব বেড়ে যায়। তারা অধিক মুনাফার উদ্দেশ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে রোজাদারদের কষ্ট দেয়। সরকারের উচিত, এদের লাগাম ট্রেনে ধরা। এদের লাগাম টেনে ধরতে সরকার বরাবরের মতো এবারও ব্যর্থ হচ্ছে। অপরদিকে অশ্লীলতা বেহায়াপনারও সয়লাব সারাদেশে। টিভিচ্যানেলগুলোতে ঈদ উদযাপনের নামে বিভিন্ন অশ্লীল নাটক-সিনেমা, গান-বাজনার স...
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত
শিক্ষাঙ্গন, সংবাদ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

রাজধানীর প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। ‘‘নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শুক্রবার (৮ মার্চ, ২০২৪) সকাল ১১টায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে কেক কাটা, ফ্রি মেডিকেল হেলথ চেক-আপ ক্যাম্প ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান চৌধুরী, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন, ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।উল্লেখ্য যে, নারীর মুক্তির আন্দোলন হলো নারীর ক্ষমতায়ন উল্লেখ করে বক্তারা বলেন, আজকে পুরুষদের পাশাপাশি নারীরা অনেক এগিয়ে যাচ্ছে। নারীদের কাজের মূল্যায়ন করতে হবে, তাদের সন্মান প্রদর্শন করতে হবে। তাদের...
মানারাত ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

মানারাত ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের স্মৃতি-বিজড়িত ৭ই মার্চ উপলক্ষে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭মার্চ ২০২৪) বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলা, ইংরেজি, আরবি, হিন্দি ও ফার্সি ভাষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের নির্বাচিত অংশ পাঠ করেন ছাত্র-ছাত্রীরা।মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও হাসুমণির পাঠশালার সভাপতি মারুফা আক্তার পপি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এমআইইউ ট্রাস্টি ও বাংলাদেশ মহিলা সমিতির সদস্য ইসরাত জাহান নাসরিন। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন।অনুষ্ঠ...
বনানীতে নির্মাণাধীন ভবনে অগুন, আধাঘন্টা পর নিয়ন্ত্রণে
সংবাদ, সারাদেশ

বনানীতে নির্মাণাধীন ভবনে অগুন, আধাঘন্টা পর নিয়ন্ত্রণে

রাজধানীর বনানীতে একটি নির্মাণাধীন ভবনে আগুন লাগার পর ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণে এনেছে।বৃহস্পতিবার (৭ মার্চ) বিকাল পৌনে ৩টার দিকে বনানীর ৪ নম্বর রোডে এফ ব্লকে ওই ভবনে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান।তিনি গণমাধ্যমকে বলেন, ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।নির্মাণাধীন ভবনটির একতলার ছাদ হয়েছে। ভবনের নিচেই টিন দিয়ে স্টোর রুম বানিয়ে বিভিন্ন ধরনের মালামাল রাখা ছিল। সেখানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।...
ইউআইইউ’তে নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন ও প্রযুক্তি বিষয়ক ৭ম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইইউ’তে নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন ও প্রযুক্তি বিষয়ক ৭ম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন ও প্রযুক্তি বিষয়ক ৭ম আর্ন্তজাতিক সম্মেলন (আইসিডিআরইটি- ২০২৪) শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১১ টায় ইউআইইউ ক্যাম্পাসে তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করা হয়।ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং সেন্টার ফর এনার্জি রিসার্চ এই সম্মেলনের আয়োজন করে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী) ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, বীর বিক্রম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আবুল কাশেম মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন আইসিডিআরইটি’২৪ সম্মেলনের অর্গানাইজিং চেয়ার এবং ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড রিসার্চ-এর...
ইভ্যালির রাসেল-শামীমার সম্পত্তি ক্রোকের নির্দেশ
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

ইভ্যালির রাসেল-শামীমার সম্পত্তি ক্রোকের নির্দেশ

প্রতারণার এক মামলায় আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাসেল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (৭ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারাহ দিবা ছন্দার আদালত এই আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী সাকিবুল ইসলাম।তিনি বলেন, ‘গত ১৫ ফেব্রুয়ারি এই মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। এরপর মামলাটির পরবর্তী পদক্ষেপের জন্য আসামিদের বিরুদ্ধে হুলিয়া জারি ও সম্পত্তি ক্রোকের আবেদন করি। শুনানি শেষে আদালত সেই আবেদনও মঞ্জুর করেছেন।’মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি রাজধানীর দারুস সালাম থানার বাসিন্দা মুজাহিদ হাসান ফাহিম ৫ লাখ টাকার একটি বাইক অর্ডার করে তার মূল্য পরিশোধ করেন। বাদীর কেনা মোটরসাইকেল ৪৫ কার্যদিবসের মধ্যে দিতে ব্যর্থ হলে ইভ্যা...
শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
খেলাধুলা, সংবাদ

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

শ্রীলঙ্কাকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ। আগের ম্যাচে কাছে গিয়েও পরাজয়ের ধাক্কা সামলে এবার অনায়াসে জিতল স্বাগতিক দল।সিলেটে বুধবার (৬ মার্চ) দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ জেতে ৮ উইকেটে।তিন ম্যাচের সিরিজে দুই দলের জয় এখন একটি করে। সিরিজ নির্ধারণী ম্যাচ একই মাঠে শনিবার দুপুরে।সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেট সবুজ ঘাসে ভরা থাকলেও তা ছিল ব্যাটিং সহায়ক। কিন্তু শ্রীলঙ্কা ২০ ওভারে করতে পারে ১৬৫ রান। মাঝারি সেই রান তাড়ায় বাংলাদেশকে কোনো বেগ পেতে হয়নি। ম্যাচ শেষ ১১ বল বাকি থাকতেই।ছক্কা হাঁকিয়ে একই সঙ্গে ফিফটি ও দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুই ম্যাচ শেষে সিরিজে এখন ১-১ সমতা।সংক্ষিপ্ত স্কোর:শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৫/৫ (আভিশকা ০, কুসাল মেন্ডিস ৩৬, কামিন্দু মেন্ডিস ৩৭, সামারাউইক্রামা ৭, আসালাঙ্কা ২৮, ম্যাথিউস ৩২, শানাকা ২০; শরিফুল ৪-১-২০-০...