শনিবার, মার্চ ২১

Blog

পিকআপের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহতের ঘটনায় সড়ক অবরোধ
সংবাদ, সারাদেশ

পিকআপের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহতের ঘটনায় সড়ক অবরোধ

রাজধানীর গাবতলীতে পিকআপের ধাক্কায় আমেনা বেগম (৪৫) নামের ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক নারী পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় সাড়ে তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন তার সহকর্মীরা।সড়ক অবরোধের কারণে বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত গাবতলী হয়ে কোনো যানবাহন ঢাকায় ঢুকতে পারেনি। গুরুত্বপূর্ণ ওই সড়ক দীর্ঘ সময় বন্ধ থাকায় যানজট ছাড়িয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়।ডিএমপির মিরপুর বিভাগের দারুস সালাম জোনের সহকারী কমিশনার (এসি) মফিজুর রহমান পলাশ জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ৬টার দিকে গাবতলী বাস টার্মিনালের প্রায় ১৫০ মিটার দক্ষিণে গাবতলী-দ্বীপনগর সড়কে বেপরোয়া গতির একটি পিক-আপের ধাক্কায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক নারী পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়।দুর্ঘটনার পরপরই সিটি করপোরেশনের শত শত পরিচ্ছন্নতাকর্মী ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফল...
ইছামতি নদী থেকে ৪০ পিস স্বর্ণের বারসহ লাশ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সংবাদ, সারাদেশ

ইছামতি নদী থেকে ৪০ পিস স্বর্ণের বারসহ লাশ উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্তের ইছামতি নদী থেকে ৪০ পিস স্বর্ণের বারসহ মশিয়ার রহমান (৫৫) নামে এক পাচারকারীর লাশ উদ্ধার করেছেন বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৫ কেজি ২০০ গ্রাম।বুধবার (১৩ মার্চ) দুপুর ২টার দিকে সীমান্তের অগ্রভুলোট এলাকার নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।মৃত মশিউর রহমান শার্শা উপজেলার গোগা ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর গ্রামের গোলাম রহমানের ছেলে। তিনি গত চার দিন ধরে নিখোঁজ ছিলেন।নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ দুপুরে মশিয়ার রহমানকে তার বাড়ি থেকে রহিম ও জমাল নামে দু’ব্যক্তি ডেকে নিয়ে যায়। তার এক ঘণ্টা পর রহিমের ছেলে তাদেরকে খবর দেয় মশিয়ার রহমান বাংলাদেশ-ভারত সীমান্তঘেঁষা ইছামতি নদীতে ডুবে গেছেন। তারপর তারা বিষয়টি বিজিবিকে জানান। পরে বিজিবি ও বিএসএফ সমন্বয় করে ইছামতি নদীতে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে বুধবার দুপুর ১২টার দিকে জানা যায় যে ইছামতি নদীতে মরদেহ ভাসছে। পর...
পাট দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

পাট দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জাতীয় পাট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ১০টার পর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) পাট দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেন সরকারপ্রধান।প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল অনুষ্ঠানের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী ইজারার জন্য নির্ধারিত বিজেএমসির ছয়টি মিলের বাণিজ্যিক উৎপাদন কার্যক্রম উদ্বোধন করবেন।অনুষ্ঠানে পাট খাতের সমৃদ্ধির ধারা চলমান রাখতে এবং এই খাতে বিশেষ অবদান রাখায় এ বছর পাট দিবসে ১১টি ক্যাটাগরিতে ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হবে। এছাড়া পাটসংশ্লিষ্ট অংশীজনদের শুভেচ্ছা স্মারক দেওয়া হবে।১৪ থেকে ১৬ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তিন দিনব্যাপী বহুমুখী পাটজাত পণ্য প্রদর্শনী ও মেলা আয়োজন করা হয়েছে।...
ইউআইটিএস ট্রাষ্টি চেয়ারম্যানের সাথে ভিয়েনা ইউনিভার্সিটির অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইটিএস ট্রাষ্টি চেয়ারম্যানের সাথে ভিয়েনা ইউনিভার্সিটির অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত সমাজসংস্কারক, শিক্ষানুরাগী আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রিয়ার ভিয়েনা ইউনিভার্সিটি অব টেকনোলজির অধ্যাপক ড. জেরাল্ড ফুটসেক। বুধবার (১৩ মার্চ) দুপুর ২ টায় এ সৌজন্য সাক্ষাৎ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে 'স্কলার্স মিট' শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।সেমিনারে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান। তিনি জীবনদর্শনের বিভিন্ন মতবাদ, শিক্ষা পদ্ধতির মানবীয় দিক প্রভৃতি বিষয়ে আলোচনা করেন। অধ্যাপক ড. জেরাল্ড ফুটসেক একাডেমিক বিভিন্ন বিষয়ে আলোচনা করার পাশাপাশি ইউআইটিএস-এর শিক্ষকবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান সঞ্চালিত...
ইবিতে গণইফতার আয়োজন করে প্রতিবাদ জানালেন শিক্ষার্থীরা
ধর্ম ও দর্শন, শিক্ষাঙ্গন, সংবাদ

ইবিতে গণইফতার আয়োজন করে প্রতিবাদ জানালেন শিক্ষার্থীরা

সৈয়দ ওসমান বিন হাসনাইন, ইবি প্রতিনিধি।বিভিন্ন ক্যাম্পাসে ইফতার পার্টি আয়োজনের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে গণইফতারের আয়োজন করেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।বুধবার (১৩ মার্চ) পবিত্র রমজানের দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই গণইফতারের আয়োজন করা হয়। এতে তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এসময় কুরআন তিলাওয়াত, আলোচনা ও সম্মিলিত মোনাজাতের পর সবাই মিলে ইফতার করেন।শিক্ষার্থীদের পক্ষ থেকে সাজ্জাতুল্লাহ শেখ বলেন, ইফতারি হচ্ছে মুসলিম সংস্কৃতির অংশ। পৃথিবীর শত কোটি মুসলমান এই সংস্কৃতি লালন করে থাকেন। আজ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইফতারির উপর নিষেধাজ্ঞা জারি করে মূলত ইসলামী সংস্কৃতিতে বাধা দেয়া হয়েছে, যা ৯০ ভাগ মুসলমানের দেশে কখনো কাম্য নয়।এছাড়াও অন্যান্য শিক্ষার্থীরা আরো বলেন, যারা এই সংস্কৃতি বন...
ঈদ উপলক্ষে ২৪ মার্চ থেকে পাওয়া যাবে ট্রেনের অগ্রিম টিকিট
জাতীয়, সংবাদ

ঈদ উপলক্ষে ২৪ মার্চ থেকে পাওয়া যাবে ট্রেনের অগ্রিম টিকিট

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। ২৪ মার্চ শুরু হওয়া অগ্রিম টিকিট বিক্রি চলবে ৩১ মার্চ পর্যন্ত।আগামী ১১ এপ্রিল ঈদের দিন ধরে হিসেব করে যাত্রা বিবেচনায় টিকিট বিক্রি শুরুর দিন নির্ধারণ করা হয়েছে।বুধবার (১৩ মার্চ) দুপুরে বাংলাদেশ রেলওয়ে সূত্র এ তথ্য জানিয়েছে।এদিকে সার্ভারের ওপর চাপ কমাতে রেলের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের টিকিট আলাদা সময়ে বিক্রি করা হবে। সকাল ৮টা থেকে অনলাইনে রেলওয়ে পূর্বাঞ্চলে আর দুপুর ২টায় পশ্চিমাঞ্চলে টিকিট বিক্রি শুরু হবে।বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামী ৪ এপ্রিল। ১০ এপ্রিল পর্যন্ত অগ্রিম ফিরতি টিকিট বিক্রি হবে।সাধারণত যাত্রার ১০ দিন আগে অগ্রিম টিকিট শুরু করে রেলওয়ে। তবে এবার ঈদের ক্ষেত্রে সাত দিন আগে পাওয়া যাবে অগ্রিম টিকিট।বাংলাদেশ রেলওয়ের সূত্র জানিয়েছে, এবারও...
GEN-বাংলাদেশ এর আয়োজনে ড্যাফোডিলে ‘মেন্টরিং সেশন অন পার্সোনাল ব্রান্ডিং’
শিক্ষাঙ্গন, সংবাদ

GEN-বাংলাদেশ এর আয়োজনে ড্যাফোডিলে ‘মেন্টরিং সেশন অন পার্সোনাল ব্রান্ডিং’

তরুণদের মধ্যে উদ্যোক্তা মনেবৃত্তি তৈরি করার লক্ষ্যে গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্ক-বাংলাদেশ (GEN-বাংলাদেশ) উদ্যোগে “মেন্টরিং সেশন অন পার্সোনাল ব্রান্ডিং” শীর্ষক বিশেষ মেন্টরিং সেশনের আযোজন করা হয়। বিশেষ এই সেশনে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের নির্বাহী পরিচালক ও সিআইও মেঘধুত রায় চৌধুরী। আজ বুধবার (১৩ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল প্লাজায় নলেজ ভেলী, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড ও ড্যাফোডিল ইন্টারন্যাশানাল ইউনিভার্সিটির ইনোভেশন ও উদ্যোক্তাবৃত্তি ডিপার্টমেন্ট এর সহযোগিতায় এ বিশেষ সেশনের আয়োজন করা হয়।সেশনে ১৫০ এর অধিক শিক্ষার্থী তাদের ইনোভেটিভ আইডিয়া উপস্থাপন করেন এবং এতে ৫০ এর অধিক তরুণ উদ্যোক্তা উপস্থিত ছিলেন।সেশনে মেঘধুত রায় চৌধুরী উপস্থিত তরুণ শিক্ষার্থীদের পার্সোনাল ব্রান্ডিং এর উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি উদ্যোক্তা হিসেবে ক্যারিয়ার গড়তে অন...
সুফি মোহাম্মদ মিজানুর রহমানের ৮২তম জন্মদিন ও বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করেছে ইউআইটিএস
শিক্ষাঙ্গন, সংবাদ

সুফি মোহাম্মদ মিজানুর রহমানের ৮২তম জন্মদিন ও বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করেছে ইউআইটিএস

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর বোর্ড অব ট্রাস্টিজ ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত সমাজসংস্কারক, শিক্ষানুরাগী আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমানের ৮২তম জন্মদিন এবং বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করেছে ইউআইটিএস। এ উপলক্ষে আজ মঙ্গলবার (১২ মার্চ, ২০২৪) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়ার সভাপতিত্বে সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ ও অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তফা আবুলউলায়ী।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আ.ন.ম শরীফ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড....
‘কোড উইজার্ড’ প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রযুক্তি উৎসাহীদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে
শিক্ষাঙ্গন, সংবাদ

‘কোড উইজার্ড’ প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রযুক্তি উৎসাহীদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি প্রোগ্রামিং ক্লাব ‘কোড উইজার্ড’ নামে সম্প্রতি একটি আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং কম্পিটিশনের আয়োজন করেছে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অফিস অব দা স্টুডেন্ট অ্যাফেয়ারস এন্ড ক্যারিয়ার সার্ভিস এর সরাসরি তত্ত্বাবধানে এই কম্পিটিশন আয়োজনের প্রধান লক্ষ্য ছিল কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ও ইইই (EEE) ডিপার্টমেন্টের সবচেয়ে তুখোর ও মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে বের করে আনা। উক্ত কম্পিটিশনে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ও ইইই (EEE) ডিপার্টমেন্টের ২০ টি টিম অংশগ্রহণ করে। এই কম্পিটিশনের মধ্য দিয়ে মূলত কোডিং এ আগ্রহী প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীদের দক্ষতার প্রতিফলন ঘটে।‘কোড উইজার্ড’ কম্পিটিশনটি আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য :আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং কম্পিটিশন ‘কোড উইজার্ড’ আয়োজনের লক্ষ্য কেবল একটি কম্পিটিশন আয়োজনই নয়। এই কম্পিটি...
ঢাকায় অস্ত্র বানানোর বিপুল সরঞ্জামসহ গ্রেফতার ৬
অপরাধ, আইন ও আদালত, সংবাদ, সারাদেশ

ঢাকায় অস্ত্র বানানোর বিপুল সরঞ্জামসহ গ্রেফতার ৬

রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে চারটি পিস্তল ও অস্ত্র বানানোর বিপুল সরঞ্জামসহ ছয়জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। সোমবার (১১ মার্চ) রাতে বাড্ডার হাজী আব্দুল হামিদ রোডস্থ পূর্ব-পদরদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।মঙ্গলবার (১২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এম জে সোহেল।গ্রেফতারকৃতরা হলেন- মোখলেছুর রহমান সাগর (৪২), তানভির আহম্মেদ (৩২), অনিক হাসান (২৮), আবু ইউসুফ সৈকত (২৮), রাজু হোসেন (৩৮) ও আমির হোসেন (৪০)।তাদের কাছ থেকে চারটি পিস্তল, ৪ রাউন্ড কার্তুজ, ৭টি পিস্তলের কাঠের ফর্মা, ১০টি ফায়ারিং ম্যাকানিজম, ৪টি ট্রিগার, ২টি পিস্তলের হ্যান্ডগ্রিপ, ২টি ড্রিল বিট, ৫টি রেত, ৫০টি স্প্রিং, ৪০টি পিস্তলের নাট বল্টু, ২টি কম্পাস, ৩টি গাজ, ৪টি ক্লাম, ২টি ড্রিল মেশিন, ২টি বাইস, একটি বার্নি স্কেল, একটি মুগুর, ৪টি ক্লাম, ২০টি হেস্কো ফ্...