শনিবার, মার্চ ২১

Blog

গাজায় আবাসিক ভবনে ইসরায়েলের হামলায় ৩৬ জন নিহত
আন্তর্জাতিক, সংবাদ

গাজায় আবাসিক ভবনে ইসরায়েলের হামলায় ৩৬ জন নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। হামলায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। খবর আল জাজিরার।নুসিরাত শরণার্থী শিবির থেকে কিছুটা দূরে মধ্য গাজার বাড়িটিতে ইসরায়েল হামলা চালিয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, বোমা হামলায় একটি পরিবারের বাড়ি ধ্বংস হয়েছে এবং নিহতদের মধ্যে শিশুও রয়েছে।গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। হামলায় ১২শ’র বেশি মানুষ নিহত হয়। জিম্মি করে নিয়ে যায় আরও ২৪২ জনকে। ওই দিন থেকে পাল্টা আক্রমণে তীব্র আক্রোশে গাজার ওপর ঝাঁপিয়ে পড়ে ইসরায়েলি বাহিনী। গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে দখলদার দেশটি। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস...
ইসলামে ধ্যান: আধ্যাত্মিকতার মাধ্যমে অভ্যন্তরীণ শান্তির খোঁজ করা
ধর্ম ও দর্শন

ইসলামে ধ্যান: আধ্যাত্মিকতার মাধ্যমে অভ্যন্তরীণ শান্তির খোঁজ করা

|| খাজা ওসমান ফারুকী (খাজা'জী) ||স্রষ্টার সৃষ্টিকে নিয়ে গভীর ধ্যান করা ইসলামে বড় ইবাদাত হিসেবে গণ্য। যেখানে কুরআন এই রকম গভীর চিন্তা করার কাজকে সব সময় উৎসাহ দিয়েছেন এবং বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেছেন, যাতে প্রত্যেকে এই চিন্তা তার মেজাজ ও আধ্যাত্মিক অবস্থায় প্রয়োগ করতে পারেন। এর উদ্দেশ্য হলো মানুষের বিরক্তিকর অনুভূতি, খারাপ অভ্যাস, একঘেঁয়েমী পরিবেশ থেকে বের হয়ে এই মহাবিশ্বের বিভিন্ন চিহ্ন ও নির্দেশনাকে প্রজ্ঞার মাধ্যমে হৃদয়ে প্রবেশ করানো। ইসলামে ধ্যান এমন একটি অনুশীলন, যা মুসলিমদের মানসিক শান্তি দেয়। ইসলামী শিক্ষা জুড়ে এটির ধারণা ভালোভাবেই পাওয়া যায়। প্রকৃতপক্ষে, ধ্যানের মাধ্যমে কুরআনে বিশ্বাসীরা এর আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করতে পারে এবং এর দ্বারা অভ্যন্তরীণ শান্তি খুঁজে পেতে পারে। যেমন আল্লাহ বলছেন, “যারা দাঁড়িয়ে, বসে এবং শুয়ে আল্লাহকে স্মরণ করে এবং আকাশমন্ডলী ও পৃথিবীর সৃষ্টি সম্ব...
রেড জোনে থাকা ‘পদ্মা ব্যাংক’ একীভূত হচ্ছে এক্সিম ব্যাংকের সাথে
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

রেড জোনে থাকা ‘পদ্মা ব্যাংক’ একীভূত হচ্ছে এক্সিম ব্যাংকের সাথে

বেসরকারি এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হতে যাচ্ছে পদ্মা ব্যাংক। বৃহস্পতিবার (১৪ মার্চ) এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হলে এটিই হবে দেশের ব্যাংকিং খাতের প্রথম একীভূতকরণ।বৃহস্পতিবার (১৪ মার্চ) এক্সিম ব্যাংকের এক শীর্ষ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আপতত পদ্মা ব্যাংককে এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।পদ্মা ব্যাংকের এক শীর্ষ কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে আমরা জানতাম সোনালী ব্যাংকের সাথে একীভূত হচ্ছে। কিন্তু আজ আমরাও শুনছি এক্সিম ব্যাংকের কথা। শিগগিরই বিষয়টি পরিষ্কার হবে।সংশ্লিষ্ট সূত্র বলছে, শিগগিরই এই সিদ্ধান্ত অনুমোদনের জন্য বাংলাদেশ ব্যাংকে পাঠানো হবে। কেন্দ্রীয়সহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।সম্প্রতি প্রকাশিত বাংলা...
রাজধানীতে বৃষ্টি
আবহাওয়া, সংবাদ

রাজধানীতে বৃষ্টি

রাজধানী বিভিন্ন স্থানে বৃষ্টির দেখা মিলেছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল থেকেই ঢাকার আকাশে মেঘের আনাগোনা ছিল। রাজধানীর কোথাও কোথাও সকালের দিকেও দু-এক ফোঁটা বৃষ্টি পড়েছে। তবে দুপুরের পর ঢাকার আকাশ মেঘে ঢেকে যায়। দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় বৃষ্টি। এ বৃষ্টিতে পথে-ঘাটে থাকা নগরবাসী পড়েন ভোগান্তিতে।...
এমভি আব্দুল্লাহর পিছু নিয়েছে ইইউর যুদ্ধজাহাজ
আন্তর্জাতিক, জাতীয়, সংবাদ

এমভি আব্দুল্লাহর পিছু নিয়েছে ইইউর যুদ্ধজাহাজ

ভারত মহাসাগরে জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি আব্দুল্লাহকে’ ছায়ার মতো অনুসরণ করছে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) মেরিটাইম সিকিউরিটি ফোর্সের একটি যুদ্ধজাহাজ। সংস্থাটির সমুদ্র নিরাপত্তা বাহিনীর বরাতে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।এর আগে মঙ্গলবার (১২ মার্চ) বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে জাহাজটি নিয়ন্ত্রণে নেয় সোমালিয়ার জলদস্যুরা। সে সময়ে জাহাজটি সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে প্রায় ৭০০ মাইল দূরে ছিল। জাহাজে থাকা ২৩ জন বাংলাদেশি নাবিক ও ক্রু বর্তমানে জলদস্যুদের হাতে জিম্মি।ভারত মহাসাগরে জলদস্যুদের উৎপাত এড়াতে এবং প্রতিহত করতে কাজ করে ইউরোপিয়ান ইউনিয়নের অপারেশন আটলান্টা। এর অন্তর্ভুক্ত একটি জাহাজই ‘এমভি আব্দুল্লাহকে’ ছায়ার মতো অনুসরণ করছে বলে ইউরোপিয়ান ইউনিয়ন এক বিবৃতিতে জানিয়েছে।এতে বলা হয়, জিম্মিরা নিরাপদ আছে। সোমালিয়...
জিম্মি বাংলাদেশি জাহাজের অবস্থান শনাক্ত
জাতীয়, সংবাদ

জিম্মি বাংলাদেশি জাহাজের অবস্থান শনাক্ত

সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর অবস্থান শনাক্ত করা হয়েছে। জাহাজটি সোমালিয়ার গারাকাড উপকূল থেকে ৭২ মাইল দূরে অবস্থান করছে।বৃহস্পতিবার (১৪ মার্চ) ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরোর (আইএমবি) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন।সংগঠনটি জানিয়েছে, বৃহস্পতিবার ভোর ৬টার সর্বশেষ তথ্যানুযায়ী, বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ সোমালিয়ার গারাকাড উপকূল থেকে ৭২ মাইল দূরে অবস্থান করছে।গত ৪ মার্চ বাংলাদেশের এস আর শিপিংয়ের ১৩ মিটার গভীরতার জাহাজ এমভি আবদুল্লাহ মোজাম্বিকের মাপুতু বন্দর থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দেয়।এর পর গত মঙ্গলবার দুপুর দেড়টার দিকে খবর আসে, ভারত মহাসাগরে জাহাজটি ছিনতাই হয়েছে।জাহাজের ২৩ নাবিককে স্পিডবোটে সোমালিয়া উপকূলে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন একজন।এমভি আবদুল্লাহ জাহাজে থাকা নাবিকদে...
গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে একজনের পুরো শরীর দগ্ধ, আইসিইউতে ৫ জন
সংবাদ, স্বাস্থ্য

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে একজনের পুরো শরীর দগ্ধ, আইসিইউতে ৫ জন

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন ৩২ জন। এদের মধ্যে ৫ জন আইসিইউ এবং ২ জন এইচডিইউতে ভর্তি আছেন। রোগীদের মধ্যে একজনের শরীরের ১০০ শতাংশ, তিনজনের ৯৫ শতাংশ ও ১৬ জনের শরীরের ৫০ থেকে ১০০ শতাংশ দগ্ধ হয়েছে।বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৮টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা এক বোর্ড সভায় স্বাস্থ্যমন্ত্রীকে এসব তথ্য দেন। সভায় স্বাস্থ্যমন্ত্রীর কাছে ভর্তি রোগীদের শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য তুলে ধরেন চিকিৎসকরা।স্বাস্থ্যমন্ত্রী জানান, দগ্ধ রোগীদের চিকিৎসা নিয়ে সার্বিক বিষয়ে খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এই চিকিৎসার যাবতীয় ব্যয় প্রধানমন্ত্রী নিজে বহন করবেন বলেও জানান মন্ত্রী।সভায় স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, সিলিন্ডা...
পাটজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি ও নতুন বাজার খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
জাতীয়, সংবাদ

পাটজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি ও নতুন বাজার খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর

পাটজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি ও নতুন নতুন বাজার খোঁজার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, পাটজাত পণ্যের চাহিদা কখনো শেষ হবে না। সোনালী দিনের হাতছানি দিচ্ছে পাট। এর চাহিদা শেষ হবে না।বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) পাট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন সরকারপ্রধান।রফতানিযোগ্য পণ্য উৎপাদনে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশবান্ধব পণ্য হিসেবে পাট ব্যবহারের সুযোগ বেড়েছে। পাট এমন এক পণ্য যার চাহিদা শেষ হওয়ার নয়। সোনালী আঁশ অর্থনীতিতে বিরাট অবদান রাখতে পারে।কৃষিপণ্য হিসেবে পাটকেও প্রণোদনা দেওয়ার কথা জানান সরকারপ্রধান শেখ হাসিনা।অনুষ্ঠানে পাট খাতের সমৃদ্ধির ধারা চলমান রাখতে এবং এই খাতে বিশেষ অবদান রাখায় ১১টি ক্যাটাগরিতে ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেন প্রধানমন্ত্রী। এছাড়া পাটসং...
জিম্মি নাবিকদের উদ্ধারের কর্মপরিকল্পনা ঠিক হবে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

জিম্মি নাবিকদের উদ্ধারের কর্মপরিকল্পনা ঠিক হবে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে

ভারত মহাসাগরে জলদস্যুদের হাতে জিম্মি ২৩ নাবিক ও জাহাজ এমভি আব্দুল্লাহ উদ্ধারের কর্মপরিকল্পনা ঠিক করতে আন্তঃমন্ত্রনালয়ের বৈঠক ডেকেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে সোমালিয়ার জলদস্যুদের হাতে থাকা জাহাজ ও নাবিকদের নিরাপদে উদ্ধারে কর্মকৌশল ঠিক করা হবে বলে জানা গেছে।বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ১১টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রিয়ার অ্যাডমিরাল (অব) মো. খুরশিদ আলম।বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও এজেন্সি কর্তৃপক্ষকে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। সিনিয়র সহকারী সচিব (আফ্রিকা) মো. ইফতেখার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।তথ্যমতে, মঙ্গলবার (১২ মার্চ) কেএসআরএমের মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজ এমভি আবদুল্লাহ ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে। জলদস্যুরা মুক্তিপণের দাবিতে জাহাজ ও নাব...
চাঁদপুরে ১২৭ মণ ইলিশসহ জাটকা জব্দ
অপরাধ, আইন ও আদালত, সংবাদ, সারাদেশ

চাঁদপুরে ১২৭ মণ ইলিশসহ জাটকা জব্দ

চাঁদপুরে কাঠের ট্রলারে পাচারকালে ৫ হাজার ১০০ কেজি (১২৭.৫ মণ) ইলিশসহ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে হাইমচর চরভৈরবী এলাকা দিয়ে কাঠের ট্রলারে করে নিয়ে যাওয়ার সময় এসব ইলিশসহ জাটকা জব্দ করা হয়েছে।বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী এলাকায় মেঘনা নদীতে কালীগঞ্জ থেকে আসা ঢাকাগামী কাঠের ট্রলারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই ট্রলারে থাকা ৪৭০০ কেজি ইলিশ ও ৪০০ কেজি জাটকা জব্দ করা হয়। তবে ইলিশ ও জাটকার মালিক হিসেবে কেউ দাবি না করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।দুপুরে এসব ইলিশ ও জাটকা কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলামের উপস্থিতিতে স্থানীয় ...