শনিবার, মার্চ ২১

Blog

ইবিতে আল কুরআন বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ইবিতে আল কুরআন বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সৈয়দ ওসমান বিন হাসনাইন, ইবি প্রতিনিধি।রবিবার, ১৩ রমজান (২৪ মার্চ) আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয় ইফতার মাহফিল।রমজান এক উৎসবমুখর ইবাদতের মাস। এ মাসকে কেন্দ্র করে বিভিন্ন সংগঠন, বিভাগ নানামুখী আয়োজন করে থাকে। অনুরূপ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন বিভাগ আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে ইফতার মাহফিলের আয়োজন করে। এতে অংশগ্রহণ করেন উক্ত বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর এর সকল বর্ষের শিক্ষার্থীরা।ইফতারের পূর্বে শিক্ষার্থীগণ তাদের আলোচনায় তুলে ধরেন রমজানের মাহাত্ম্য ও ফজিলত। এবং মহান সৃষ্টিকর্তার কাছে মাগফিরাত, নাজাত চেয়ে দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করেন।...
যেসব অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা
আবহাওয়া, আবহাওয়া ও পরিবেশ, সংবাদ

যেসব অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা

চট্টগ্রামসহ দেশের ৩ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টি আভাস দিয়েছে দফতরটি।রবিবার (২৪ মার্চ) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কুমিল্লা, নোয়াখারী ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ধ্যা পর্যন্ত রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হত...
ইবি তালাবার উদ্যোগে “বদরের চেতনা ও রমজানের ফজিলত” বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, শিক্ষাঙ্গন, সংবাদ

ইবি তালাবার উদ্যোগে “বদরের চেতনা ও রমজানের ফজিলত” বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সৈয়দ ওসমান বিন হাসনাইন, ইবি প্রতিনিধি।জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বদরের চেতনা ও রমজানের ফজিলত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার, ১২ রমজান (২৩ মার্চ) বিকাল ৫ টায় কুষ্টিয়াস্থ দিগন্ত মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।সংগঠনের ইবি শাখার সভাপতি মোঃ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিওলজী অনুষদের সাবেক ডিন ও আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, দাওয়াহ এন্ড ইসলামীক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. গোলাম মাওলা, অধ্যাপক ড. মাসুদ আল মাহদী ও অধ্যাপক ড. সোলায়মান এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম।এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া...
অনাগত ভবিষ্যৎকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা সময়ের দাবী
অভিমত, ধর্ম ও দর্শন, স্বাস্থ্য

অনাগত ভবিষ্যৎকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা সময়ের দাবী

|| অধ্যাপক ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী, ইবি, কুষ্টিয়া ||আত্মবিধ্বংসী নেশার দ্রব্য হল তামাক, বিড়ি, সিগারেট, জর্দা, গুল ইত্যাদি। বলা হয়, নেশার জগতে প্রবেশের প্রথম ধাপ ধূমপান।ইরশাদ হচ্ছে, و لا تلقوا بأيديكم إلي التهلكة তোমরা নিজেকে ধ্বংসের মধ্যে ফেলে দিও না। (সূরা আল-বাকারা:১৯৫)আর এজন্যই রাসূলুল্লাহ স. সামান্য নেশাদার দ্রব্যও নিষিদ্ধ ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ স. বলেন, كُلُّ مُسْكِرٍ خَمْرٌ وَكُلُّ خَمْرٍ حَرَامٌ সকল নেশাদার দ্রব্যই মদ আর সকল প্রকার মাদকদ্রব্য হারাম। [মুসলিম হা/৫১১৪, ৫১১৬।]ধূমপানের কারণে বিশ্বের কোটি কোটি মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়। বিশ্বে ধূমপান ও তামাকের কারণে প্রতি বছর মাদকদ্রব্য, খুন, রাহাজানি, আত্মহত্যা, সড়ক দুর্ঘটনা ও অন্যান্য কারণে মৃত্যুর সংখ্যার চেয়ে কয়েকগুণ বেশী মৃত্যু হয়।ধূমপানে তামাক পুড়িয়ে তার ধোঁয়া সেবন করা হয়। তামাক সরাসরি সেবন করা হয় না। কি...
ইউআইটিএসের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের নতুন বিভাগীয় প্রধান ড. নূর মোহাম্মদ সুমন
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইটিএসের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের নতুন বিভাগীয় প্রধান ড. নূর মোহাম্মদ সুমন

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেছেন ড. নূর মোহাম্মদ সুমন। বৃহস্পতিবার (২১ মার্চ, ২০২৪) তিনি বিভাগটিতে সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।ড. নূর মোহাম্মদ সুমন ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে যোগদানের পূর্বে মিলিটারি ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি এর সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এবং ইনস্টিটিউট অফ সিভিল ইঞ্জিনিয়ার্স (ইউকে) এর সদস্য।ড. নূর মোহাম্মদ সুমন শিক্ষাগত জীবনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বুয়েট) থেকে ব্যাচেলর অব সাইন্স ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এবং যুক্তরাষ্ট্রের জ্যাকসন স্টেট ইউনিভার্সিটি থেকে এমএসসি ডিগ্রি এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন।...
এবার জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১৫ টাকা
জাতীয়, ধর্ম ও দর্শন, সংবাদ

এবার জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১৫ টাকা

এ বছর ঈদুল ফিতরে বাংলাদেশে মুসলমানদের জন্য জনপ্রতি ফিতরার সর্বনিম্ন হার ১১৫ টাকা নির্ধারণ করেছে সরকার। আর সর্বোচ্চ ফিতরা হবে ২,৯৭০ টাকা।বৃহস্পতিবার (২১ মার্চ) রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় ১৪৪৫ হিজরি সনের সাদাকাতুল ফিতরের (ফিতরা) এ হার নির্ধারণ করা হয়।সভায় সভাপতিত্ব করেন সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। এতে ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের ফিতরার হার জানান।ইসলামী শরিয়ত অনুযায়ী, প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য রোজার ঈদে ফিতরা আদায় করা ওয়াজিব। নাবালক ছেলেমেয়ের পক্ষ থেকে বাবাকে এই ফিতরা দিতে হয়। আর তা দিতে হয় ঈদুল ফিতরের নামাজের আগেই।মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গম, আটা, খেজুর...
গাজায় একদিনে আরও শতাধিক ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক, সংবাদ

গাজায় একদিনে আরও শতাধিক ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর: আল জাজিরার।নতুন মৃতদের নিয়ে গত পাঁচ মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ৯২৩ জনে। আর আহতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৪ হাজার ৯৬ জন।খবরে আরও বলা হয়েছে, ইসরাইলি হামলায় অনেকে আহত হয়েছেন। এছাড়া অনেকে ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। তাদের কাছে উদ্ধারকারীরা পৌঁছাতে পারেননি।গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। হামলায় ১২শ’র বেশি মানুষ নিহত হয়। জিম্মি করে নিয়ে যায় আরও ২৪২ জনকে। ওই দিন থেকে পাল্টা আক্রমণে তীব্র আক্রোশে গাজার ওপর ঝাঁপিয়ে পড়ে ইসরায়েলি বাহিনী। গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে দখলদার দেশটি। ইসরায়েলি এই হামল...
প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২০ মার্চ, ২০২৪) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসিডেন্সী ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান চৌধুরী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. আনোয়ারুল কবির।ড. কবির মূল বক্তব্যে বঙ্গবন্ধুর জীবনের নানা বৈচিত্রময় দিকের উপর আলোকপাত করেন। পাশাপাশি ঈশ্বরচন্দ্র বিদ্যারসাগর, বঙ্কিম চন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাওলানা ভাসানী, হোসেন শহীদ সোরওয়ার্দী, এ কে ফজলুল হকের মতো জাতীয় শ্রেষ্ঠ সন্তানদের সাথে সাদৃশ্য- বৈসাদৃশ্য ভিত্তিক তুলনামূলক পর্যালোচনার মধ্য দিয়ে অন্য আলোয় বঙ্গবন্ধুর মূ...
দেশসেরা স্থপতিদের আলোচনায় ব্র্যাক ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাস
শিক্ষাঙ্গন, সংবাদ

দেশসেরা স্থপতিদের আলোচনায় ব্র্যাক ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাস

ব্র্যাক ইউনিভার্সিটির পরিবেশবান্ধব ক্যাম্পাস ঘুরে দেখেছেন দেশের অন্যতম সেরা স্থপতিবৃন্দ। সোমবার (১৯ মার্চ ২০২৪) স্থপতিদের ব্র্যাক ইউনিভার্সিটিতে আমন্ত্রণ জানায় ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অফ আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন। পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের পরিবেশগত বৈশিষ্ট্য এবং টেকসই ফিচার, আধুনিক উপাদান, বিভিন্ন ধরণের স্পেস এবং নান্দনিক বিষয়সমূহ কাছ থেকে দেখেছেন এবং উপলব্ধি করেছেন আমন্ত্রিত স্থপতিরা। ব্র্যাক ইউনিভার্সিটির এই ক্যাম্পাসের বিভিন্ন বিষয় তাদের কৌতুহল বাড়িয়েছে। অনন্য ডিজাইন কৌশলের কারণে এই ক্যাম্পাস বাংলাদেশের স্থাপত্য শিক্ষায় ও পেশায় ভবিষ্যত সহায়তা এবং উদ্ভাবনের ভিত্তি রচনা করবে।স্থপতিদের ব্র্যাক ইউনিভার্সিটির ক্যাম্পাস ঘুরিয়ে দেখান ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অফ আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন এর ডিন প্রফেসর ফুয়াদ হাসান মল্লিক, ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার এর চেয়ারপারসন জায়নাব ফারুকী আ...
এবারের ফিতরার পরিমাণ জানা যাবে কাল
ধর্ম ও দর্শন, সংবাদ

এবারের ফিতরার পরিমাণ জানা যাবে কাল

বাংলাদেশে জনপ্রতি ফিতরার পরিমাণ কত আগামীকাল বৃহস্পতিবার (২১ মার্চ) তা জানা যাবে। ১৪৪৫ হিজরি সনের (২০২৪) সাদাকাতুল ফিতরের হার নির্ধারণে বৃহস্পতিবার বেলা ১১টায় বৈঠকে বসবে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটি।বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে বিশিষ্ট মুফতি ও আলেমদের সমন্বয়ে গঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সদস্যরা থাকবেন বলে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন।সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন।ইসলামী শরিয়ত অনুযায়ী, প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য রোজার ঈদে ফিতরা আদায় করা ওয়াজিব। নাবালক ছেলেমেয়ের পক্ষ থেকে বাবাকে এই ফিতরা দিতে হয়। আর তা দিতে হয় ঈদুল ফিতরের নামাজের আগেই।মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গম, আটা, খেজুর, কিসমিস, পনির ও যবের যেকোনো একটি পণ্যের নির্দিষ্...