রবিবার, মার্চ ২২

Blog

যাপিত সভ্যতা_কবিতা_সাইফুল সোহেল
কবিতা, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী)

যাপিত সভ্যতা_কবিতা_সাইফুল সোহেল

যাপিত সভ্যতা|| সাইফুল সোহেল ||চীন কাগজের ঠোঙায় উড়ছে ভালোবাসাঅনুভূতিরা আবাস পেতেছে ফেস্টুন ব্যানারেপ্রিয় মূহুর্তরা বন্দী মাইক্রোচীপের বন্দীশালায়উৎসবের দিন রূপ নিয়েছে ব্যক্তিগত প্রচারনায়সুস্থ্য শৃংখল জীবন যেন এক রূপকথাযার অস্তিত্ব নেই কিন্তু একসময় ছিল বলে বিশ্বাস করি।নৈতিকতা , মূল্যবোধ এখন প্রত্নতাত্ত্বিক সংস্কারকালেভদ্রে খুঁজে পেয়ে বিস্মিত হই।প্রেয়সিকে পুস্প দিয়ে চমকিত করা সেকেলেবরং সর্বশেষ প্রযুক্তির সেলুলারেই মোক্ষম ।শিক্ষাগুরুও গর্বিত হয় যে কোন উপায়ে প্রতিষ্ঠিত হওয়া ছাত্রের আভিজাত্যে ।জীবন বাকেঁ তবুও কদাচিৎ দেখা পাই সহজ সরল নির্মোহ কারোরআফসোস করি এমন যদি হতো আমি,সন্মুখ থেকে সরে দাঁড়াতেই ফিরে যাই আমার সভ্যতার বাস্তবে।লেখক: সহকারী শিক্ষক (ইংরেজি), পিরোজপুর।...
ভারতীয় মসলায় ক্যানসারের উপাদান, নিষিদ্ধ হংকং-সিঙ্গাপুরে
আন্তর্জাতিক, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

ভারতীয় মসলায় ক্যানসারের উপাদান, নিষিদ্ধ হংকং-সিঙ্গাপুরে

ক্যানসার সৃষ্টিকারী ইথিলিন অক্সাইডের উচ্চ-মাত্রার উপস্থিতি মেলায় ভারতীয় কোম্পানি এমডিএইচ ও এভারেস্টের গুঁড়া মসলা বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে হংকং ও সিঙ্গাপুর।এ ঘটনার পর ভারতের মশলা রফতানি নিয়ন্ত্রক সংস্থা প্রতিষ্ঠান দুইটিতে তাদের মশলার গুণগত মান যাচাইয়ের বিস্তারিত তথ্য সরবরাহের নির্দেশ দিয়েছে। ভারতে এ দুই কোম্পানির গুঁড়া মশলা ব্যাপক জনপ্রিয় এবং ইউরোপ, এশিয়া ও উত্তর আমেরিকাতেও রফতানি করা হয়।এমডিএইচ-এর মাদ্রাজ কারি পাউডার, সম্বার মসলা ও কারি পাউডার মসলা ও এভারেস্ট ফুড প্রোডাক্ট লিমিটেডের ফিশ কারি মসলা, মোট এই চারটি প্রোডাক্টকে ঘিরে তৈরি হয়েছে এই সমস্যা।ইথিলিন অক্সাইড একটি গন্ধহীন রাসায়নিক। অত্যধিক পরিমাণে থাকলে তা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর।হংকং ও সিঙ্গাপুরের কর্তৃপক্ষ বলেছে, ভারতীয় ওই দুই কোম্পানির গুঁড়া মসলায় উচ্চ মাত্রার ইথিলিন অক্সাইড রয়েছে। যা মানুষের খাওয়ার জন্য অ...
আপিল বিভাগের তিন বিচারপতিকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সংবাদ

আপিল বিভাগের তিন বিচারপতিকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নবনিযুক্ত তিন বিচারপতিকে শপথ পড়িয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। নতুন তিন বিচারপতি হলেন মুহাম্মদ আবদুল হাফিজ, মো. শাহিনুর ইসলাম এবং কাশেফা হোসেন।বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে এ শপথ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী। এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শপথ পাঠ অনুষ্ঠান শুরু হয়।এসময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মো. মশিয়ার রহমান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল ও সুপ্...
সারাদেশে আরও ৩ দিনের হিট অ্যালার্ট জারি
আবহাওয়া, আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সংবাদ

সারাদেশে আরও ৩ দিনের হিট অ্যালার্ট জারি

দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহের প্রেক্ষিতে আবহাওয়া অধিদফতরের জারি করা ‘হিট অ্যালার্ট’ বা তাপপ্রবাহের সতর্কবার্তার সময় আরও তিন দিন বাড়ল।বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদফতর আগামী ৭২ ঘণ্টার জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে। আজ তাপপ্রবাহের এ সতর্কবার্তা দেন আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম।চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই বাংলাদেশের কিছু জেলায় তাপপ্রবাহ বইতে শুরু করে। এরপর গত দুই সপ্তাহে তাপপ্রবাহ প্রায় সারাদেশেই ছড়িয়ে পড়েছে। এর মধ্যে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে দেখা যাচ্ছে। ইতোমধ্যেই যশোরে চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।গত রবিবার চুয়াডাঙ্গায় ৪২ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর ঢাকায় এ বছর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস। তী...
যুদ্ধ নয়, আলোচনায় যেকোনো সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

যুদ্ধ নয়, আলোচনায় যেকোনো সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলমান রাশিয়া-ইউক্রেন, ইসরায়েল-ফিলিস্তিন-ইরান যুদ্ধ বন্ধ করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ কখনো কোনো সমাধান দিতে পারে না। এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত।বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে থাইল্যান্ডের ব্যাংককে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়-বিষয়ক জাতিসংঘের সামাজিক ও অর্থনৈতিক কমিশনের (ইউএনএসক্যাপ) সম্মেলনের ৮০তম সেশনে যুদ্ধ বন্ধের আহ্বান জানান তিনি।শেখ হাসিনা বলেন, যুদ্ধের ভয়াবহতা আমি জানি। বাংলাদেশ কোনো যুদ্ধ চায় না। যুদ্ধের কারণে যারা এখনও বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন তাদের দিকে দেখে বিশ্বনেতাদের যুদ্ধ বন্ধের উদ্যোগ নেওয়া উচিত।সম্মেলনে মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সংকট মোকাবিলা এবং মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাত নিয়ন্ত্রণে আসিয়ানকে ভূমিকা রাখ...
একদিনের ব্যবধানে আরও কমল স্বর্ণের দাম
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

একদিনের ব্যবধানে আরও কমল স্বর্ণের দাম

একদিনের ব্যবধানে ভরিতে আরও ২ হাজার ৯৯ টাকা কমেছে স্বর্ণের দাম।বুধবার (২৪শে এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৪ হাজার ১৯০ টাকা।বুধবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার বিকেল ৪টা ৫০ মিনিট থেকেই স্বর্ণের নতুন দাম কার্যকর হবে।বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১৪ হাজার ১৯০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯ হাজার টাকা ও ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯৩ হাজার ৪২৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্...
বগি লাইনচ্যুত, কক্সবাজার-চট্টগ্রাম রুটে রেল চলাচল বন্ধ
সংবাদ, সারাদেশ

বগি লাইনচ্যুত, কক্সবাজার-চট্টগ্রাম রুটে রেল চলাচল বন্ধ

চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী বিশেষ ট্রেনের (ঈদ স্পেশাল) ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কক্সবাজার-চট্টগ্রাম রুটে রেল চলাচল বন্ধ রয়েছে।বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে চকরিয়ার ডুলাহাজারা রেল স্টেশনের দুইশ মিটার দক্ষিণে শান্তির ঘাট ব্রিজের আগে পূর্ব ডুমখালী ইসলামাবাদ বায়তুল মোকাররম জামে মসজিদ স্থানে কক্সবাজার অভিমুখী কক্সবাজার স্পেশাল এক্সপ্রেস লোকাল ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।কক্সবাজার আইকনিক রেলস্টেশন মাস্টার গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করে বলেন, সকাল ৭টার দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে ওই বিশেষ ট্রেনটি রওনা দেয়। সকাল ১০টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারায় বিকট শব্দে চলন্ত ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে কক্সবাজারের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।চট্টগ্রামে উদ্ধারকারী ট্রেনকে খবর দেওয়া হয়েছে। ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছে মে...
ইউআইইউতে “বাংলাদেশের সংবিধান এবং এর শাসন কাঠামো” শীর্ষক লেকচার অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইইউতে “বাংলাদেশের সংবিধান এবং এর শাসন কাঠামো” শীর্ষক লেকচার অনুষ্ঠিত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের উদ্যোগে ‘বাংলাদেশ কর্পাস: পাবলিক লেকচার সিরিজ-২০২৪’ এর অংশ হিসেবে “বাংলাদেশের সংবিধান এবং এর শাসন কাঠামো” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন অনুষ্ঠান গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশের প্রাক্তন নিয়ন্ত্রক এবং নিরীক্ষক জেনারেল এবং বাংলাদেশ সরকারের সাবেক অর্থ সচিব জনাব মোহাম্মদ মুসলিম চৌধুরী। সভাপতিত্ব করেন ইউআইইউ’র স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন প্রফেসর ড. হামিদুল হক।জনাব মোহাম্মদ মুসলিম চৌধুরীর বক্তৃতা বাংলাদেশের সংবিধান এবং এর শাসন কাঠামোর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে অন্তর্দৃষ্টিপূর্ণ বিশ্লেষণ প্রদান করে। তার উপস্থাপনায় সংবিধান এবং সংবিধানের মৌলিক ধারণা, বাংলাদেশের সংবিধানের ঐতিহাসিক পটভূমি, গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা-সহ বাং...
থাইল্যান্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা
জাতীয়, সংবাদ

থাইল্যান্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা

ছয় দিনের সরকারি সফরে ব্যাংকক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে।বুধবার (২৪শে এপ্রিল) স্থানীয় সময় দুপুর আনুমানিক ১টা ৮ মিনিটে ব্যাংকক ডং মিউয়েং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।বিমানবন্দরে সরকারপ্রধান শেখ হাসিনাকে স্বাগত জানান থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী আনুতিন চার্নবাইরাকুল এবং দেশটির ইন্টেরিয়র মন্ত্রী পুয়াংপেত চুনলাইয়াড, ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর, থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আব্দুল হাই এবং থাইল্যান্ডের রাষ্ট্রাচার প্রধান এয়ার ভাইস মার্শাল চুমফোন ক্লোইপায়ান।সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা অভ্যর্থনা জানানো হয় এবং আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। এছাড়া শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে ১৯ বার তোপধ্বনি দিয়ে গান স্যালুট দেওয়া হয়।এর আগে সকাল ১০টা ১৩ মিনিটে...
আপিল বিভাগে তিন বিচারপতি নিয়োগ
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সংবাদ

আপিল বিভাগে তিন বিচারপতি নিয়োগ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন তিন বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। হাইকোর্ট বিভাগ থেকে নতুন নিয়োগপ্রাপ্ত বিচারপতিরা হলেন বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ, বিচারপতি মো. শাহিনুর ইসলাম এবং বিচারপতি কাশিফা হোসেন।বুধবার (২৪ এপ্রিল) সংবিধানের ৯৫(১) ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নতুন বিচারপতি হিসেবে তাদের নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।রাষ্ট্রপতি এই তিন বিচারপতির নিয়োগ দেওয়ার পর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।...