“ব্যবচ্ছেদ (কাক ও কোকিল)”_কবিতা
|| আব্দুল হামিদ সরকার ||কাক বলে কিরে কোকিল,ডেকে ডেকে কেন কাহিল?কোকিল বলে তাতে কি হায়,মোর ডাক যে শুনতে চায়।কাক বলে আমার ডাক কি মন্দ?বলতেও পারি নানান ছন্দ ।তোমার ছন্দ জানে সবে,সবাই তোমাকে তাড়ায় এ ভবে।কোকিলের ডাক পুঁজি করে,প্রীতির বাঁশি বাজে যে জোরে।কাক বলে তোমার সুরৎটা দেখতে যেমন,আমারও তো যথা তেমন?আরে বোকা- কালো হলেই কি কোকিল হয়?কোকিল কন্ঠেরই হবে যে জয়।লেখক: বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক এবং সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। রচনাকাল: ২৮ জানুয়ারি, ২০২৫।...










