রবিবার, মার্চ ২২

Blog

হজ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জাতীয়, ধর্ম ও দর্শন, সংবাদ

হজ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হজ কার্যক্রম-২০২৪ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৮ মে) রাজধানীর আশকোনায় হাজ ক্যাম্পে এ কার্যক্রম উদ্বোধন করেন সরকারপ্রধান।উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী ফিলিস্তিনে নির্যাতিত মুসলমানদের কথা তুলে ধরে বলেন, বিশ্বের সব মুসলিম দেশ একসঙ্গে কাজ করলে ফিলিস্তিনিসহ বিশ্ব মুসলিমের দাবি আদায় সহজ হতো। ইসলামের নামে কিছু লোক অপকর্ম করে, মুসলমানদের বদনাম দিয়ে যায়, এটি দুঃখজনক। আমি সবসময় এর বিরুদ্ধে সোচ্চার হয়েছি।এসময় শেখ হাসিনা হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। হাজীদের বিভিন্ন সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন। হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে পবিত্র হজ পালন শেষে আপনজনদের কাছে ফিরে আসতে পারেন সে জন্য দোয়া করেন তিনি। একই সঙ্গে সৌদি আরবে হজ পালনকালে দেশ ও জনগণের জন্য দোয়া করার জন্য হজযাত্রীদের কাছে আহ্বান জানান সরকারপ্রধান।এ বছর বৃহস্পতিবার (৯ মে) থেকে বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে...
তুরস্কের ইগদির বিশ্ববিদ্যালয়ের ডিনকে ইবির হাদীস বিভাগের কারিকুলাম উপহার
শিক্ষাঙ্গন, সংবাদ

তুরস্কের ইগদির বিশ্ববিদ্যালয়ের ডিনকে ইবির হাদীস বিভাগের কারিকুলাম উপহার

সৈয়দ ওসমান বিন হাসনাইন, ইবি প্রতিনিধিতুরস্কের ইগদির বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. ইব্রাহিম ডিমিরটাসকে ইবির আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষা কারিকুলাম উপহার দেয়া হয়েছে। মঙ্গলবার (৭ মে) ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতির কার্যালয়ে এ শুভেচ্ছা উপহার দেয়া হয়।ইসলামী বিশ্ববিদ্যালয়-কুষ্টিয়া ও তুরস্কের ইগদির বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা বিষয়ে সমঝোতা স্মারকে স্বাক্ষর উপলক্ষে আগত প্রফেসর ড. ইব্রাহিম ডিমিরটাসের হাতে এ উপহার তুলে দেন আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আকতার হোসেন এবং বিভাগের সাবেক চেয়ারম্যান ও জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. ময়নুল হক। এ সময় আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড নাছির উদ্দীন মিঝিসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।এর আগে ইসলামী বিশ্ববি...
ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে একাত্মতা জানিয়ে ইবিতে মানববন্ধন
শিক্ষাঙ্গন, সংবাদ

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে একাত্মতা জানিয়ে ইবিতে মানববন্ধন

সৈয়দ ওসমান বিন হাসনাইন, ইবি প্রতিনিধিইসরায়েল কর্তৃক নিরীহ ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোর চলমান ছাত্র-আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা।মঙ্গলবার (৭ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ প্রতিবাদ ঝকর্মসূচি অনুষ্ঠিত হয়।এসময় ফিলিস্তিনের পতাকা ও প্লা-কার্ড হাতে প্রায় তিন শতাধিক সাধারণ শিক্ষার্থী এ কর্সূচিতে অংশ নেয়। ‘ফিলিস্তিনের শিশুদের কান্না আর না’, ‘মানবতার বুলি আওরানোরা আজ কোথায়’, ‘ফিলিস্তিনের গনহত্যা বন্ধ করো’, ‘বাংলাদেশ ফিলিস্তিনের পাশে আছে’, ‘স্টপ জেনোসাইড ইন গাজা, ‘ডোন্ট ক্রাই প্যালেস্টাইন উই আর উইথ ইউ’, ‘স্টপ ইসরায়েল টেরোরিস্ট এক্টিভিটি ইন গাজা’ সহ অনেক প্রতিবাদ সূচক প্লাকার্ড প্রদর্শন করেন তারা।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাকারিয়া বলেন, আজ যারা জা...
পুতিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ৫ম বার
আন্তর্জাতিক, সংবাদ

পুতিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ৫ম বার

রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে আবারও শপথ নিয়েছেন ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (৭ মে) দুপুরে মস্কোর গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসের সুসজ্জিত সেইন্ট অ্যান্ড্রু হলে তিনি শপথ নেন।এর মধ্যে দিয়ে পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হলেন ৭১ বছর বয়সী ভ্লাদিমির পুতিন। তিনি গত মার্চে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ৮৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন।শপথ গ্রহণের পর প্রেসিডেন্ট পুতিন বলেন, আমরা ঐক্যবদ্ধ। আমরা সম্মিলিতভাবে সকল বাধা অতিক্রম করব, আমাদের সকল পরিকল্পনা সফল করব এবং জয়ী হবো।১৯৯৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি বরিস ইয়েলৎসিন আকস্মিকভাবে পদত্যাগ করায় ওই বছরের ৩১ ডিসেম্বর কেজিবির সাবেক গোয়েন্দা পুতিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে রুশ প্রজাতন্ত্রের দায়িত্বভার গ্রহণ করেন। পরে ২০০০ সালে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি জয়লাভ করেন। ২০০৪ সালে পুতিন ২য় মেয়াদে পুনরায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার এ মেয়াদ শে...
আজই সিরিজ নিশ্চিত করতে পারবে বাংলাদেশ!
খেলাধুলা, সংবাদ

আজই সিরিজ নিশ্চিত করতে পারবে বাংলাদেশ!

প্রথম ম্যাচে ৮ উইকেটে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জিম্বাবুয়েকে হারিয়েছে বাংলাদেশ। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আজ তৃতীয় ম্যাচ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ বিকেল ৩টায় শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিজের তৃতীয় ম্যাচটি।প্রথম দুই ম্যাচে জয় তুলে নেয়ার কারণে নাজমুল হোসেন শান্তদের সামনে আজ সিরিজ জয়ের হাতছানি। চট্টগ্রামে আজ জিততে পারলেই ২ ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করে ফেলবে টাইগাররা।সিরিজে চট্টগ্রাম পর্বের আজ শেষ দিন। এরপরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায়। প্রথম দুই ম্যাচেই টস জিতেছিলো বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দু’বারই তিনি প্রথমে ব্যাট করতে পাঠিয়েছেন জিম্বাবুয়েকে। প্রথম দুটি ম্যাচই শুরু হয়েছিলো সন্ধ্যা ৬টায়। কিন্তু আজ শুরু হবে বিকাল ৩টায়।প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে তাসকিন, সাইফউদ্দিনদের তোপের মুখে মাত্র ১২৪ রানে অলআউট হয়ে গিয়েছিলো সিকান্দার...
প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
জাতীয়, সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

পাঁচ দিনের সফরে বাংলাদেশে আসা জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক অ্যামি পোপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।মঙ্গলবার (৭ মে) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়ে তিনি সরকারপ্রধোনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।গত রবিবার ঢাকায় আসেন অ্যামি পোপ। আইওএম মহাপরিচালক ৯ মে পর্যন্ত বাংলাদেশে থাকবেন।২০২৩ সালের ১ অক্টোবর আইওএম মহাপরিচালকের দায়িত্ব পান অ্যামি পোপ। সংস্থাটির ৭৩ বছরের ইতিহাসে প্রথম নারী মহাপরিচালক হন তিনি। অ্যামি আইওএমে যোগ দেওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিবাসন বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা ছিলেন।এর আগে তি‌নি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক উপদেষ্টা ছিলেন।...
হজ ফ্লাইট শুরু ৯ মে
ধর্ম ও দর্শন, সংবাদ

হজ ফ্লাইট শুরু ৯ মে

চলতি বছর পবিত্র হজের প্রথম ফ্লাইট শুরু হবে বৃহস্পতিবার (৯ মে)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ মে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন।সোমবার (৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানায়, এবার জেদ্দা ও মদিনায় পর্যাপ্ত জনবল নিয়োগ করা হয়েছে। এছাড়া ঢাকায় হজ অফিসে বিমান বোর্ডিং এবং ইমিগ্রেশন কাউন্টারে পর্যাপ্ত জনবল নিয়োগ করা হয়েছে। ঢাকা হজ অফিসে বিমানের সেলস কাউন্টারে ব্যালটি হাজিদের টিকিট ইস্যু এবং নন-ব্যালটি হাজিদের টিকিট সংক্রান্ত সমস্যার সমাধানের সুবিধা রাখা হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই বছর বাংলাদেশ থেকে মোট ৮৬ হাজার ৫২৭ জন হাজি পরিবহন করা হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৫০ শতাংশ হাজি পরিবহন করবে, যার সংখ্যা ৪৩ হাজার ৮৯৯ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রি-হজে মোট ১১৬টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে ঢাকা থেকে জেদ্দায় ৮২টি, চট্টগ্রাম থেকে জেদ্দায় ১৭ট...
ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় আসছেন আজ
আন্তর্জাতিক, সংবাদ

ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় আসছেন আজ

দুই দিনের সফরে আজ মঙ্গলবার (৭ মে) ঢাকায় আসছেন যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান-মেরি ট্রেভেলিয়ান। বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে তার এই সফর।গতকাল সোমবার ঢাকায় ব্রিটিশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অ্যান-মেরি ট্রেভেলিয়ানের সফরের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে অগ্রাধিকারের ভিত্তিতে অভিবাসন, অর্থনৈতিক সংস্কার ও নিরাপত্তার মতো খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়বে। সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।যুক্তরাজ্যের প্রতিমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় আলোচনায় যুক্তরাজ্য-বাংলাদেশ অভিবাসন খাতে সহযোগিতা, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে যুক্তরাজ্যের সমর্থনের বিষয়ে আলোচনার কথা রয়েছে।প্রতিমন্ত্রী অ্যান-মেরি ট্রেভেলিয়ান ঢাকা সফরের সময় মন্ত্রী, রাজনীতিবিদ, ব্যবসায়...
উপজেলা নির্বাচনে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
জাতীয়, সংবাদ

উপজেলা নির্বাচনে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন

উপজেলা নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত নির্বাচনী এলাকায় বিজিবি দায়িত্ব পালন করবে।বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।আগামীকাল বুধবার (৮ মে) অনুষ্ঠেয় নির্বাচনের প্রথম ধাপে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ এর আওতায় সোমবার থেকে শুক্রবার পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।...
বিশ্বর‍্যাঙ্কিংএ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর নিম্নমুখী অবস্থান: প্রতিকারে প্রস্তাবনা
অভিমত, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী)

বিশ্বর‍্যাঙ্কিংএ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর নিম্নমুখী অবস্থান: প্রতিকারে প্রস্তাবনা

|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী, ইবি, কুষ্টিয়া ||যুক্তরাজ্যভিত্তিক টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৪-এর তালিকায় শীর্ষ ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়।এটা নিয়ে আমাদের মাথাব্যথা না থাকলেও মাথাব্যথা হচ্ছে পার্শ্ব দুটি দেশ ভারত ও পাকিস্তান নিয়ে। ৩০০ এর মধ্যে ভারতের ৪০টি এবং পাকিস্তানেরও ১২টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এটি আরো আমাদের বড় কষ্টের কারণ হয়েছে।কয়েকদিন থেকেই ফেসবুকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাঙ্কিংএ পিছিয়ে পড়া নিয়ে চাউর হচ্ছে এবং আলোচনা সমালোচনার ঝড় বয়ে চলছে।এ বিষয়টি নতুন কিছু নয় প্রতিবছরই আমরা এই দৃশ্যটি দেখতে পাই।এরপর আমরা সমালোচকরা শুধু সমালোচনা করেই দায়মুক্ত হচ্ছি। কিন্তু এর কারণ এবং কারণগুলোর প্রতিকারের বিষয় আমাদের কোনো চিন্তা পরামর্শ সেভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণে নিম্ন থেকে সর্বোচ্চ মহ...