ইউআইটিএসের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে বিভাগের ৩৪ ও ৩৫তম ব্যাচের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ মে) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের পিএইচপি স্কয়ারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. নূর মোহাম্মদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়াটার-২ এর হেড অফ স্ট্রেটেজি, প্লেনিং এবং পিআর, ইঞ্জিনিয়ার মো. জাকারিয়া জালাল।প্রধান অতিথির বক্তব্যে ড. আবু হাসান ভূঁইয়া বলেন, পাশ করা শিক্ষার্থীরা যেন দক্ষ সিভিল ইঞ্জিনিয়ার হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করে। ইউআইটিএস থেকে পাশ করা শিক্ষার্থীরা আমাদের এলামনাই, তারা যেন ইউআইটিএসের সাথে সবসময়...
