সোমবার, মার্চ ২৩

Blog

রাজধানীর ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন
সংবাদ, সারাদেশ

রাজধানীর ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন

রাজধানীর ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।শনিবার (১৮ মে) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম।তিনি জানান, ধোলাইখালে চারতলা ভবনের দ্বিতীয় তলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন লেগেছে। খবর পেয়ে সূত্রাপুর ও সিদ্দিকবাজার থেকে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।...
ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদে লড়াই করতে প্রস্তুত হামাস
আন্তর্জাতিক, সংবাদ

ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদে লড়াই করতে প্রস্তুত হামাস

গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের তৎপরতার মধ্যেই সেখানে দীর্ঘমেয়াদে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস। ইসলামপন্থী এই সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠীটির সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবেইদা বলেছেন, জনগণের স্বার্থে আমরা পুরোপুরি লড়াই বন্ধে রাজি আছি। তবে আমরা শত্রুদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদে লড়াই চালিয়ে যেতেও প্রস্তুত রয়েছি।ওবেইদা আরও বলেন, ‘তাদের কোনো অর্জন নেই। যুদ্ধেক্ষেত্রে তারা তাদের সৈন্যই হারাচ্ছে। হামাসের ব্যাপক শক্তি রয়েছে এ কথা বলছি না, তবে আমরা আমাদের জনগণের অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাব।’আবু ওবেইদা বলেন, ‘হামাস ইসরায়েলি শতাধিক যুদ্ধজানকে লক্ষ্যবস্তু বানিয়েছে। যার মধ্যে রয়েছে, ট্যাঙ্ক, সেনাবাহিনী বহনকারী যান, বুলডোজার। এছাড়া হামাস টানেলে হামলাসহ রকেট ও মটার শেলের মাধ্যমে অনেকে ইসরায়েলি সেনার প্রাণ নিয়েছে।’এদিকে গাজায় যুদ্ধ বন্ধ...
রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্বস্তি
সংবাদ, সারাদেশ

রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্বস্তি

তীব্র গরমে কয়েকদিন ধরে হাঁসফাঁস করছিলেন রাজধানীবাসী। শনিবার (১৮ই মে) সকালে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ফলে কিছুটা স্বস্তি ফিরে এসেছে নগরজীবনে।ভোর থেকেই ঢাকার আকাশ ছিল মেঘলা। সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর বিভিন্ন স্থানে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। গুলশান, বনানী, নতুনবাজার, বাড্ডা, রামপুরাসহ বেশ কিছু এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। তবে ভারী বৃষ্টির খবর পাওয়া যায়নি। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির খবর পাওয়া গেছে।বৃষ্টি নামায় খুশি রাজধানীর খেটে খাওয়া সাধারণ মানুষ। গরমে সবচেয়ে বেশি কষ্ট ভোগ করছেন তারা। বৃষ্টি হওয়ায় গরম কিছুটা কমছে।এদিকে বৃষ্টি প্রশান্তি আনলেও অফিসগামী ও শিক্ষার্থীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে। অনেকে ছাতা নিয়ে বের না হওয়ায় বৃষ্টিতে ভিজছেন। তবে বৃষ্টি নামায় সবাই স্বস্তিবোধ করেছেন।...
রাফাসহ গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা
আন্তর্জাতিক, সংবাদ

রাফাসহ গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার প্রায় সব জায়গায় ইসরায়েলের বর্বর সেনাদের বিরুদ্ধে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের যোদ্ধাদের তুমুল লড়াই চলছে।আন্তর্জাতিক সম্প্রদায়ের পরামর্শ অমান্য করে মিশরের সীমান্তবর্তী প্রচণ্ড ঘনবসতিপূর্ণ রাফা শহরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।রাফায় ইসরায়েল স্থল হামলা জোরদারের পর থেকে গাজা জুড়ে সংঘর্ষ মারাত্মক আকার ধারণ করেছে। খবর ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার রাতভর জাবালিয়া শরণার্থী শিবিরের চারপাশে ভয়াবহ লড়াই হয়েছে। এ সময় ইসরায়েলি বাহিনী হেলিকপ্টার থেকে ব্যাপকভাবে হামলা চালায়। এর পাশাপাশি ইসরায়েলি গোয়েন্দা বাহিনী কামাল আদওয়ান হাসপাতালের কাছের কয়েকটি বাড়িতে গোলাবর্ষণ করে।গাজার সিভিল ডিফেন্স এজেন্সি বলেছে, জাবালিয়ার একটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি কাহিনীর হামলার পর সেখান থেকে ছয়টি মৃতদেহ এবং কয়েকজন ...
কারওয়ান বাজারে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট
সংবাদ, সারাদেশ

কারওয়ান বাজারে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

রাজধানীর কারওয়ান বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সেখানে ছুটে গেছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।শনিবার সকাল ১০টা ১৭ মিনিটে লাভিঞ্চি হোটেলের পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম। তিনি জানান, সকাল ১০টা ১৭ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ছুটে গেছে। তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।তবে কীভাবে আগুন লাগল এবং কোনো হতাহত হয়েছে কি না এখনো জানা যায়নি।...
শাহজালালে যাত্রীর শরীরে মিললো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

শাহজালালে যাত্রীর শরীরে মিললো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা যাত্রীর শরীর তল্লাশী করে ৪ কোটি ৬০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দারা। বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারি পরিচালক প্রদীপ কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।তিনি জানান, শুক্রবার ৮টা ৪১ মিনিটে শারজাহ থেকে আসা যাত্রী মোহাম্মদ শহীদ মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় ওই যাত্রী তার কাছে ১০০ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার থাকার কথা স্বীকার করেন। কিন্তু প্রকৃতপক্ষে তার কাছে ৩০ গ্রাম ওজনের স্বর্ণালংকার পাওয়া যায়। তার কাছে আর কোনো স্বর্ণ থাকার কথা অস্বীকার করায় তাকে তল্লাশী করে গোয়েন্দারা। যাত্রীর পরনে অত্যাধিক পরিমাণ জামাকাপড়ের অস্তিত্ব পাওয়া যায়।যাত্রীর জামা-কাপড়ের ওজন অস্বাভাবিক দেখায় ওই জামাকাপড়গুলো খুলে স্ক্যানিং মেশিনে স্ক্যান করা হয় এবং জামাকাপড়ের মধ্যে বিশেষভাবে লুকায়িত স্বর্ণের ইমেজের অস্তিত্ব পাওয়া গে...
২৭,১১১ হজযাত্রী সৌদি পৌঁছেছেন
ধর্ম ও দর্শন

২৭,১১১ হজযাত্রী সৌদি পৌঁছেছেন

হজ ফ্লাইট শুরু হওয়ার পর গত রাত ৩টা পর্যন্ত ২৭ হাজার ১১১ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। অন্যদিকে এখনো ৪ হাজার ২৫৬ জন হজযাত্রীর ভিসা হয়নি।শনিবার (১৮ মে) ভোররাত ৩টার দিকে হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।সবশেষ হিসাবে যত হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ২৩ হাজার ৩৬৪ জন। এখন পর্যন্ত সৌদি আরব যাওয়ার হজফ্লাইট পরিচালিত হয়েছে ৬৮টি।এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৫টি, সৌদি এয়ারলাইন্সের ২৩টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২০টি।চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন এবারের হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয় গত ৯ মে। আগামী ১০ জুন পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ ...
সৌদিতে এবছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
ধর্ম ও দর্শন, সংবাদ

সৌদিতে এবছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

চলতি হজ মৌসুমে সৌদি আরবে বাংলাদেশি একজন হজযাত্রী মারা গেছেন। এটিই এবারের হজে প্রথম কোন বাংলাদেশির মৃত্যু। মো. আসাদুজ্জামান নামের এ হজযাত্রী গত ১৫ মে মদিনায় মারা গেছেন। তার পাসপোর্ট নম্বর এ-১৩৫৬১০৩৪।শনিবার (১৮ মে) ভোররাত ৩টার দিকে হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।...
৩০ জুলাই একাদশ শ্রেণির ক্লাস শুরু, ভর্তির আবেদন অনলাইনে
জাতীয়, সংবাদ

৩০ জুলাই একাদশ শ্রেণির ক্লাস শুরু, ভর্তির আবেদন অনলাইনে

২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ৩০শে জুলাই থেকে। এর আগে ভর্তির নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালায় বলা হয়েছে, অনলাইনে ভর্তির আবেদন শুরু হবে ২৬শে মে। তিন ধাপে আবেদন চলবে আগামী ১১ই জুন পর্যন্ত।বুধবার (১৬ই মে) রাতে শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে একাদশ শ্রেণিতে ভর্তির এই নীতিমালা প্রকাশ করা হয়।শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়, প্রথম ধাপে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২৩শে জুন। শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়ন করতে হবে ২৯শে জুনের মধ্যে। দ্বিতীয় ধাপে ভর্তি আবেদন শুরু হবে ৩০শে জুন থেকে, যা চলবে ২রা জুলাই পর্যন্ত।এদিকে ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, দ্বিতীয় ধাপে আবেদনকৃত শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে ৪ঠা জুলাই। একই দিন পছন্দক্রম অনুযায়ী প্রথম দফায় নির্বাচিত শিক্ষার্থীদের মাইগ্রেশনের ফলও প্রকাশ করা হবে। দ্বিতীয় ধাপ...
মার্কিন সাময়িকী ফোর্বসের তালিকায় ৯ বাংলাদেশি
আন্তর্জাতিক, সংবাদ

মার্কিন সাময়িকী ফোর্বসের তালিকায় ৯ বাংলাদেশি

মার্কিন সাময়িকী ফোর্বসের তালিকায় উঠে এসেছে নয় বাংলাদেশি তরুণ-তরুণীর নাম। ‘৩০ অনূর্ধ্ব ৩০’ এশিয়ার নবম সংস্করণের তালিকায় তারা স্থান পেয়েছেন।বাণিজ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখা ৩০ বছরের কম বয়সী তরুণ-তরুণীদের নিয়ে ‘৩০ অনূর্ধ্ব ৩০’ তালিকা প্রকাশ করে ফোর্বস। ফোর্বস জানিয়েছে, এই তালিকায় ৩০ বছরের কম বয়সী ৩০০ তরুণ উদ্যোক্তা, নেতা ও উদ্ভাবককে তুলে ধরা হয়েছে, যারা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে পরিবর্তন আনছেন এবং উদ্ভাবন করে যাচ্ছেন।তালিকায় স্থান পাওয়া ৯ বাংলাদেশি হলেন-রেদোয়ান আহমেদরেদওয়ান আহমেদ একজন পুরস্কার বিজয়ী ফ্রিল্যান্স সাংবাদিক। তিনি গণমাধ্যম, মার্কেটিং ও বিজ্ঞাপন বিভাগে ফোর্বেসের এই তালিকায় জায়গা করে নিয়েছেন। রোহিঙ্গা সংকট ও পোশাক কারখানার শ্রমিকদের ওপর শোষণ নিয়ে তৈরি প্রতিবেদন তার উল্লেখযোগ্য কাজের মধ্যে অন্যতম। স্থানীয় সাংবাদিকদের সুরক্ষার জন্য...