সোমবার, মার্চ ২৩

Blog

আজ ঢাকা আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক, সংবাদ

আজ ঢাকা আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

দুদিনের সফরে মঙ্গলবার (২১শে মে) ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওঙ। গত তিন দশকের মধ্যে অস্ট্রেলিয়ান কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম দ্বিপক্ষীয় সফর হবে এটি।সোমবার (২০শে মে) অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পেনি ওঙের সফর নিয়ে একটি প্রেস রিলিজ প্রকাশ করে।এতে পেনি ওঙ বলেন, একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত মহাসাগরীয় অঞ্চলের লক্ষ্যকে এগিয়ে নিতে আমি এই সপ্তাহে বাংলাদেশ ও সিঙ্গাপুর সফর করতে যাচ্ছি। ভারত মহাসাগরীয় অঞ্চলে অস্ট্রেলিয়ার সম্পৃক্ততা বাড়ানোর প্রচেষ্টায় এই প্রথমবারের মতো বাংলাদেশে যেতে পারব।তিনি আরও বলেন, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিসহ জলবায়ু পরিবর্তন, অঞ্চলভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা এবং মানব পাচারের মতো চ্যালেঞ্জগুলোর বাস্তবমুখী সমাধানের লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে কাজ করে যাচ্ছে অস্ট্রেলিয়া। বিষয়গুলো নিয়ে ঢাকায় আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরর...
সৌদি পৌঁছেছেন ৩২৭১৯ হজযাত্রী
ধর্ম ও দর্শন, সংবাদ

সৌদি পৌঁছেছেন ৩২৭১৯ হজযাত্রী

চলতি মৌসুমে হজ পালনে এখন পর্যন্ত সৌদিতে পৌঁছেছেন ৩২ হাজার ৭১৯ জন বাংলাদেশি হজযাত্রী।মঙ্গলবার (২১শে মে) রাত ২টার মধ্যে ৮২টি ফ্লাইটে এসব যাত্রী সৌদি আরবে পৌঁছান। সৌদিতে যাওয়া এসব যাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ ও বেসরকারি ব্যবস্থাপনায় ২৮ হাজার ৯৭২ জন রয়েছে।মঙ্গলবার (২১শে মে) হেল্পডেস্ক থেকে এসব তথ্য জানা গেছে। জানা গেছে, যাত্রীদের নিয়ে যাওয়া ৮২টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৬টি, সৌদি এয়ারলাইনসের ২৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২০টি ফ্লাইট পরিচালনা করেছে।হেল্পডেস্কের তথ্যমতে, এখন পর্যন্ত ৮৩ হাজার ৬৫৫টি ভিসা ইস্যু করা হয়েছে।...
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের রহস্য উদঘাটনে তদন্ত শুরু
আন্তর্জাতিক, সংবাদ

রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের রহস্য উদঘাটনে তদন্ত শুরু

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সফরসঙ্গীদের বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা তদন্তে একটি উচ্চপদস্থ প্রতিনিধি দলকে দায়িত্ব দিয়েছেন ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি।সোমবার (২০শে মে) ইরানের রাষ্ট্রীয় বার্তা এই তথ্য জানিয়েছে।প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ব্রিগেডিয়ার আলী আবদুল্লাহি। ইতিমধ্যে প্রতিনিধি দলটিকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। মিশন শেষ হলে তদন্তের ফলাফল পরবর্তী সময়ে ঘোষণা করা হবে।উল্লেখ্য, সোমবার দুর্ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পর ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান মেলে।সূত্র: ইরনা...
১৫৬টি উপজেলায় চলছে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ
জাতীয়, সংবাদ

১৫৬টি উপজেলায় চলছে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ

দ্বিতীয় ধাপে দেশের ১৫৬টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (২১শে মে) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। এসব উপজেলার মধ্যে ২৪টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হচ্ছে।এই ধাপেও প্রচার ঘিরে বিভিন্ন জায়গায় সংঘাত, হুমকি, আচরণবিধি লঙ্ঘন, সংসদ সদস্যদের প্রভাব বিস্তারের অভিযোগ পাওয়া গেছে। ভোটের দিনও সংঘাত-সংঘর্ষের আশঙ্কা করছেন অনেকে। স্থানীয় এমপি ও প্রভাবশালী প্রার্থীদের নিয়ন্ত্রণ করে কতটুকু সুষ্ঠু ভোট সম্ভব হবে—সেটি নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন কোনো কোনো প্রার্থী।অন্যদিকে অনেকটা একতরফা নির্বাচনে শেষ পর্যন্ত ভোটারদের কতটা ভোটকেন্দ্রে আনা যাবে, তা নিয়ে অনেকে সন্দেহ ও সংশয়ে রয়েছেন।তবে সুষ্ঠু ভোটের সব আয়োজন সম্পন্ন হয়েছে জানিয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর গণমাধ্যমকে বলেছেন, দ্বিতীয় ধাপের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। ছোটখাটো যেসব সম...
রাত পোহালেই ১৫৬ উপজেলায় ভোট
জাতীয়, সংবাদ

রাত পোহালেই ১৫৬ উপজেলায় ভোট

দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলায় নির্বাচন ঘিরে প্রার্থীদের ভোটের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। মঙ্গলবার (২১ মে) এসব উপজেলায় ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণ শুরু হবে সকাল ৮টায়। ভোট ঘিরে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।১৫৬ উপজেলার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মোতায়েন থাকছে র্যাব, পুলিশ, আনসার ও বিজিবি সদস্যরা। এরই মধ্যে কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম।ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব আতিয়ার রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় বিভিন্ন পদে মোট এক হাজার ৮২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৬০৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৯৩ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৫৯৮ জন প্রার্থী রয়েছেন।উপজেলা পরিষদ নির্বাচন আইন অনুযায়ী, প্রচার শেষ করতে হয় ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে। একই সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য নির...
ইরানি প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
জাতীয়, সংবাদ

ইরানি প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ আরোহীর মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (২০ মে) পৃথক বার্তায় শোক জানান রাষ্ট্র ও সরকারপ্রধান।শোকবার্তায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং দেশটির নাগরিক ও প্রেসিডেন্টের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারকে সম্বোধন করে একটি শোক বার্তা পাঠিয়েছেন।শোক বার্তায় বলা হয়েছে, ‘মর্মান্তিক দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং তাদের বহনকারী হেলিকপ্টারের থাকা অন্যান্য সফর সঙ্গীদের দুঃখজনক মৃত্যুর খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত ও দুঃখিত। দুঃখের এই...
বঙ্গবন্ধু শান্তি পদক চালু হচ্ছে
জাতীয়, সংবাদ

বঙ্গবন্ধু শান্তি পদক চালু হচ্ছে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি শান্তি পদক চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখাসহ বিভিন্ন অবদানের জন্য ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক’ দেওয়া হবে।সোমবার (২০ মে) মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানান, প্রতি দুই বছর পরপর একজন ব্যক্তিকে এই পুরস্কার দেবে সরকার। পদকের জন্য মনোনীত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এক লাখ ডলার (প্রায় এক কোটি ১৭ লাখ টাকা) দেওয়া হবে। এছাড়া ৫০ গ্রাম ওজনের ১৮ ক্যারেটের স্বর্ণ পদক ও সনদ দেওয়া হবে।সচিব জানান, পদক দেওয়ার ক্ষেত্রে পৃথিবীর যেকোনো স্থানে শান্তি প্রতিষ্ঠা, ক্ষুধা ও দারিদ্র্য থেকে মুক্তি, যুদ্ধ বন্ধ ও বিরতিতে অবদান রেখেছেন এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে মনোনয়ন দেওয়া হবে। বাংলাদেশসহ বিশ...
ইরানে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
আন্তর্জাতিক, সংবাদ

ইরানে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদোল্লাহিয়ানের নিহতের ঘটনায় পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান।সোমবার (২০শে মে) স্থানীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলি খামেনি জানিয়েছেন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ মোখবারকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে পাঁচ দিনের জাতীয় শোক ঘোষণা করেন তিনি।...
রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত, আসলে কি দুর্ঘটনা নাকি কোনো গোষ্ঠীর হাত
অভিমত, আন্তর্জাতিক

রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত, আসলে কি দুর্ঘটনা নাকি কোনো গোষ্ঠীর হাত

|| প্রফেসর ড. মোঃ মঈনুল হক, ইবি, কুষ্টিয়া ||হেলিকপ্টার দুর্ঘটনায় এ পৃথিবীর সফর সমাপ্ত হলো ইরানের প্রেসিডেন্ট সাইয়্যদ ইব্রাহীম রাইসি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও আজারবাইজানের পূর্ব সীমান্ত প্রদেশের গভর্ণরসহ চারজনের। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।আজারবাইজান সফরে গিয়েছিলেন রাইসি এবং হেলিকপ্টারে ফিরছিলেন ইরানের তাবরিজ শহরে। অস্বাভাবিক খারাপ আবহাওয়ার কবলে পরে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি।কিন্তু এর পেছনে কোন গোষ্ঠীর হাত রয়েছে কী না সেটা জানার সময় এখনো আসেনি। তথাপি বিশ্ব মিডিয়ায় প্রচারিত দুটো গোষ্ঠীর ইংগিত পাওয়া যাচ্ছে। এক. ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং দুই. ইরানের খোমেনির পরিবার।রাইসি শিয়া-সুন্নীর আকিদাগত পার্থক্যকে পাশ কাটিয়ে রাজনৈতিক সখ্যতা গড়ে তুলেছিলেন মধ্যপ্রাচ্যের সুন্নি মুসলিম অধ্যুষিত দেশগুলোর সাথে, যা খোদ ইরানের কোনো কোনো গোষ্ঠীর অপছন্দের তালিকায় পড়ে ...
ইউআইটিএসের ইইই বিভাগে বিদায়ী সংবর্ধনা
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইটিএসের ইইই বিভাগে বিদায়ী সংবর্ধনা

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩৭তম ব্যাচের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ মে) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ে পিএইচপি স্কয়ারে এই অনুষ্ঠানের আয়োজন করে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ইইই ক্লাব।ইইই বিভাগের বিভাগীয় প্রধান জনাব আবেদুল হাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউআইটিএসের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ ইয়াসিন আলী।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, তোমরা যারা আজ বিদায় নি...