সোমবার, মার্চ ২৩

Blog

বিশ্ব দুগ্ধ দিবসঃ “মেধাবী জাতি এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দুধের ভূমিকা”
স্বাস্থ্য

বিশ্ব দুগ্ধ দিবসঃ “মেধাবী জাতি এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দুধের ভূমিকা”

|| প্রফেসর ড. মোঃ নূরুল ইসলাম ||১ জুন, বিশ্ব দুগ্ধ দিবস। জাতিসংঘের অঙ্গসংগঠন খাদ্য ও কৃষি সংস্থা (FAO) সর্বপ্রথম ২০০১ সালের ১ জুনকে বিশ্ব দুগ্ধ দিবস হিসেবে উদযাপনের ঘোষণা দেন। তার পর হতে বিশ্বের প্রায় ৪০টিরও বেশী দেশে এই দিবসটি উদযাপিত হয়ে আসছে। তবে ১ জুন কোন কারণে উদযাপন করতে না পারলে জুনের প্রথম সপ্তাহে (১—৭) যে কোন দিন দিবসটি উদযাপন করা যায়। দিবসটি উদযাপনের উদ্দেশ্য হলো বৈশ্বিক খাদ্য হিসেবে দুধের গুরুত্ব তুলে ধরা এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে ডেয়রী শিল্পের বিকাশ ঘটানো।দুধ প্রকৃতির শ্রেষ্ঠ খাবার। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি স্তরেই রয়েছে দুধের প্রয়োজনীয়তা। খাদ্যের ছয়টি উপাদান (পানি, আমিষ, চর্বি, শর্করা, মিনারেল ও ভিটামিন) সুষম ভাবে দুধে উপস্থিত থাকায় এটিকে শুধু মাত্র পানীয় না বলে আদর্শ খাদ্যও বলা হয়। স্বাভাবিক গাভীর দুধে প্রায় ৮৭.৫% পানি, ৩.৫% আমিষ, ৩...
নিখোঁজ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকার নারায়ণগঞ্জ থেকে উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

নিখোঁজ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকার নারায়ণগঞ্জ থেকে উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকার ওরফে হালিমা আক্তারকে নারায়ণগঞ্জ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩০ মে) সকালে নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করে। খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশের একটি টিম তাকে আনতে নারায়ণগঞ্জ গেছে।বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রীতি খন্দকারকে থানায় নিয়ে আসার পর বিস্তারিত বলতে পারবো।প্রীতি খন্দকারের স্বামী মাসুদ খন্দকার বলে আসছিলেন, ৫ জুন বিজয়নগর উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে তার স্ত্রী মহিলা ভাইস চেয়ারম্যান পদে (পদ্মফুল) প্রতীক নিয়ে নির্বাচন করছেন। মঙ্গলবার (২৮ মে) দুপুরে হরষপুর ইউনিয়নে দুই নারী সহযোগী নিয়ে নির্বাচনি প্রচারণায় যান প্রীতি। হরষপুরের ঋষি পাড়ায় ঢুকে প্রচার করা অবস্থায় দুজন মহিলা বাইরে আসেন আর প্রীতি...
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সব করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সব করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় সবকিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ করে দেওয়াসহ যা যা প্রয়োজন সব করে দেওয়া হবে।বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ শেষে আয়োজিত সভায় এসব কথা বলেন তিনি।শেখ হাসিনা বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা আছে বলেই দেশে উন্নতি হচ্ছে। ক্ষমতায় আসার পর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে সরকার।প্রাকৃতিক দুর্যোগে সমসময় মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়ে কৃষকদের ক্ষতিপূরণে সার-বীজসহ সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। ভেঙে যাওয়া বাঁধ ও ঘরবাড়ি নির্মাণ কাজ শুরু হয়েছে। উপকূলীয় অঞ্চলে দুর্যোগ সহনীয় ঘর করে দে...
ভাসাভি ফ্যাশন এজেএফবি স্টার অ্যাওয়ার্ড ২০২৩-২৪ অনুষ্ঠিত
বিনোদন, সংবাদ

ভাসাভি ফ্যাশন এজেএফবি স্টার অ্যাওয়ার্ড ২০২৩-২৪ অনুষ্ঠিত

আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (এজেএফবি) আয়োজিত ভাসাভি ফ্যাশন এজেএফবি স্টার অ্যাওয়ার্ড ২০২৩-২৪ এবং ড. মাহফুজুর রহমান মিউজিক্যাল নাইট অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ মে) রাজধানীর বিএফডিসিতে এটিএন বাংলা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে এজেএফবি’র প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এটিএন বাংলা ও এটিএন নিউজ এর চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবিসাস এর সাধারণ সম্পাদক সামছুল হুদা, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক এবং এজেএফবি’র উপদেষ্টা বিপ্লব শরীফ, এজেএফবি’র সাধারণ সম্পাদক চিত্রনায়ক নিরব হোসেন, এজেএফবি’র সভাপতি ফারুক হোসেন মজুমদার, বাংলাদেশ ফ্লিম ক্লাব লি.এর সভাপতি সামছুল আলম, বাংলাদেশ চলচিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু, বাংলাদেশ চলচিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী...
র‌্যাবের নতুন ডিজি ব্যারিস্টার হারুন অর রশিদ
জাতীয়, সংবাদ

র‌্যাবের নতুন ডিজি ব্যারিস্টার হারুন অর রশিদ

র‌্যাবের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক ব্যারিস্টার মো. হারুন অর রশিদ।বুধবার (২৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। র‌্যাবের মহাপরিচালক পদে তিনি এম খুরশীদ হোসেনের স্থলাভিষিক্ত হবেন।পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বর্তমান মহাপরিচালক খুরশীদ হোসেন অবসর-উত্তর ছুটিতে যাবেন। যা আগামী ৫ জুন থেকে শুরু হয়ে শেষ হবে ২০২৫ সালের ৪ জুন।এদিকে নতুন মহাপরিচালক নিয়োগের আদেশটি কার্যকর হবে ৫ জুন থেকে।বর্তমানে হারুন অর রশিদ পুলিশ সদরদপ্তরে অতিরিক্ত আইজিপি (হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট) পদে কর্মরত।...
নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে সিঙ্গাপুর গেলেন সেনাপ্রধান
জাতীয়, সংবাদ

নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে সিঙ্গাপুর গেলেন সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সরকারি সফরে সিঙ্গাপুর গেছেন।বুধবার (২৯ মে) দিনগত মধ্যরাতে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।সফরকালে তিনি আগামী ৩১ মে থেকে ২ জুন পর্যন্ত ‘এশিয়া সিকিউরিটি সামিট শাংরি-লা ডায়লগ-২০২৪’ শীর্ষক সম্মেলনে অংশ নেবেন।পাশাপাশি সেনাপ্রধান সিঙ্গাপুর সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ (সশস্ত্র বাহিনী প্রধান) ও বিভিন্ন দেশ থেকে আসা সেনাপ্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।এশিয়া অঞ্চলের আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি, সামরিক গুরুত্বপূর্ণ বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা ও ঝুঁকি মোকাবিলায় যৌথ কর্মপন্থা নির্ধারণ এই সম্মেলনের মূল লক্ষ্য। সম্মেলন শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২ জুন বাংলাদেশে ফিরবেন।...
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী তাজ
জাতীয়, সংবাদ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী তাজ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চেয়ারম্যাননির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাজ উদ্দিন।তার নিকটতম হয়েছেন প্রতিদ্বন্দ্বি প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন।অন্যদিকে, শাহজাদপুর উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরু। প্রতিদ্বন্দ্বিতায় তার নিকটতম হয়েছেন এ্যাড. আব্দুল হামিদ লাভলু।বুধবার (২৯ মে) সিরাজগঞ্জের শাহজাদপুর ও চৌহালী দুটি উপজেলায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা রিটানিং অফিসার লিটুস লরেন্স চিরান প্রাথমিকভাভাবে এ দুটি উপজেলার বিজয়ীদের ফলাফল নিশ্চিত করেছেন।...
বাঘারপাড়ায় ‘বিপুল ভোটে’ বিপুল ফারাজী চেয়ারম্যান নির্বাচিত
জাতীয়, সংবাদ

বাঘারপাড়ায় ‘বিপুল ভোটে’ বিপুল ফারাজী চেয়ারম্যান নির্বাচিত

উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বুধবার (২৯ মে) অনুষ্ঠিত যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নেতা এফ এম আশরাফুল কবির (ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী) বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।এই উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এম আশরাফুল কবির (ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী) মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৫২ হাজার ১৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য রণজিৎ রায়ের জ্যেষ্ঠ পুত্র রাজীব কুমার রায় ঘোড়া প্রতীক নিয়ে পান ২০ হাজার ৮১৪ ভোট।এই উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদ মাইক প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন এনায়েত হোসেন লিটন। তার প্রাপ্ত ভোট ৩৪ হাজার ৮০৭। মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রজাপতি প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন দিলারা জামান। তার প্রাপ্ত ভোট ২৬ হাজার ৩৭৯।সহকারী রিটার্নিং অফিসার, উ...
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
আবহাওয়া, আবহাওয়া ও পরিবেশ, সংবাদ

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী ছিল এ মাঝারি মাত্রার ভূমিকম্প।বুধবার (২৯ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তি ছিল মিয়ানমারের মাওলাইকে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। ভূমিকম্পের কেন্দ্রে এর গভীরতা ছিল ৯৪ দশমিক ৭ কিলোমিটার।বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের অফিস সহকারী গোলাম মোস্তফা বলেন, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প। ভূমিকম্পের কেন্দ্র ছিল ঢাকা থেকে ৪৩৯ কিলোমিটার পূর্বে বাংলাদেশের সীমান্তের কাছে মিয়ানমারের মাওলাইক অঞ্চল।...
ইসলামী বিশ্ববিদ্যালয় ছুটিতে যাচ্ছে ২৩ দিন
শিক্ষাঙ্গন, সংবাদ

ইসলামী বিশ্ববিদ্যালয় ছুটিতে যাচ্ছে ২৩ দিন

সৈয়দ ওসমান বিন হাসনাইন, ইবি প্রতিনিধিপবিত্র ঈদুল-আজহা ও গ্রীষ্মকাল উপলক্ষে টানা ২৩ দিনের ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। আগামী ৬ জুন থেকে ২৮ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকেবে। মাঝে দুদিন ২৫ ও ২৬ জুন প্রশাসন খোলা থাকলেও বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম চালু হবে ২৯ জুন হতে। আর আবাসিক হলসমূহ বন্ধ থাকবে ১০ জুন সকাল ১০টা থেকে ২৩ জুন পর্যন্ত। তবে এ সময় বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ চালু থাকবে।বুধবার (২৯ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। এই অফিসের একজন উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার অনুযায়ী এ ছুটি থাকবে। গ্রীষ্মকালীন ও ঈদের সমন্বয়ে ছুটি লম্বা হয়েছে।এর আগে (২৭ মে) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিল সভাপতি ও সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামানের সভাপতিত্বে হল অফিসে কক্ষে প্রভোস্ট কাউ...