মঙ্গলবার, মার্চ ২৪

Blog

মানুষের রুচির সঙ্গে তাল মিলিয়ে সুগন্ধি চা তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয়, সংবাদ

মানুষের রুচির সঙ্গে তাল মিলিয়ে সুগন্ধি চা তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

মানুষের রুচির সঙ্গে তাল মিলিয়ে সুগন্ধি চা তৈরির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও তিনি বৈদেশিক মুদ্রা অর্জনে চাকে বহুমুখী করারও আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, মানুষের রুচি এখন বদলে গেছে। বিভিন্ন ধরনের চা এখন পাওয়া যায়। সুগন্ধি চা তৈরি করুন। বিশ্বব্যাপী বিভিন্ন স্বাদের চায়ের চাহিদা এখন অনেক বেশি। চা উৎপাদনের পাশাপাশি এদিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন।মঙ্গলবার (৪ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় চা দিবস’ উদযাপন এবং জাতীয় চা পুরস্কার ২০২৪ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।তিনি বলেন, এখন বিভিন্ন ধরনের চা পাওয়া যাচ্ছে। হারবাল টি, মশলা টি বাজারে পাওয়া যাচ্ছে। সেজন্য ‘অ্যারোমা টি’ উৎপাদন করা প্রয়োজন। কারণ, বিভিন্ন অ্যারোমা চায়ের কদর অনেক বেশি। এছাড়া তুলসি, আদা, লেবু, তেজপাতা, এলাচ, লং, দারুচিনি প্রভৃতির সাহায্যে আমরা যে চা বা...
অনুমোদনহীন বিদেশী শিশু খাদ্যপণ্য বিক্রি, লাজফার্মাকে লাখ টাকা জরিমানা
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

অনুমোদনহীন বিদেশী শিশু খাদ্যপণ্য বিক্রি, লাজফার্মাকে লাখ টাকা জরিমানা

অনুমোদনহীন বিদেশি শিশু খাদ্যপণ্য বিক্রয়, অন্যান্য পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকাসহ নানা অপরাধে লাজফার্মা নামের এক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (৪ জুন) সকালে চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠান লাজফার্মায় অভিযান চালিয়ে এই জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম গণমাধ্যমকে বলেন, লাজফার্মা নামের প্রতিষ্ঠানে শিশু খাদ্যসহ অন্যান্য খাদ্য পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, পণ্যের পরিমাণ না থাকা, ক্রয় রশিদ দেখাতে না পারা, আমদানির পক্ষে সঠিক কাগজপত্র দেখাতে না পারা, আমদানিকারক প্রতিষ্ঠানের তথ্য না থাকা, অনুমোদনহীন বিদেশী খাদ্যপণ্য বিক্রয়ের অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।...
ভারতের লোকসভা নির্বাচনে এগিয়ে বিজেপি, পশ্চিমবঙ্গে এগিয়ে তৃণমূল
আন্তর্জাতিক, সংবাদ

ভারতের লোকসভা নির্বাচনে এগিয়ে বিজেপি, পশ্চিমবঙ্গে এগিয়ে তৃণমূল

ভারতের লোকসভা নির্বাচনে এখন পর্যন্ত বেশিরভাগ ২৯৫ আসনে বিজেপি এগিয়ে আছে। তবে পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত এগিয়ে আছে রাজ্যের শাসকদল তৃণমূল।মঙ্গলবার (৪ জুন) সকাল সাড়ে ৮টায় পুরো দেশের ৫৪২টি কেন্দ্রে শুরু হয়েছে ভোটগণনা। প্রাথমিক তথ্য বলছে, এখন পর্যন্ত ভোট গণনায় এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। ভোট গণনার প্রথম এক ঘণ্টায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে আছে ২৯৫টি আসনে। ‘ইন্ডিয়া’ জোট এগিয়ে ২২৯টি আসনে এবং অন্যরা এগিয়ে ১৯টি আসনে।বারাণসী লোকসভা কেন্দ্রে প্রাথমিক তথ্যে এগিয়ে আছেন নরেন্দ্র মোদী। অমেঠী কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি। অপরদিকে গান্ধীনগরে এগিয়ে আছেন অমিত শাহ। হামিরপুরে এগিয়ে বিজেপি প্রার্থী অনুরাগ ঠাকুর, কনৌজ কেন্দ্রে এগিয়ে আছেন অখিলেশ যাদব। তবে রায়বরেলী এবং ওয়েনাড় দুই কেন্দ্রেই এগিয়ে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।এদিকে প্রাথমিক তথ্য বলছে, পশ্চিমবঙ্গের ১৮টি আসনে এগ...
জাতীয় চা দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

জাতীয় চা দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় চা দিবস ও জাতীয় চা পুরস্কার ২০২৪ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (৪ জুন) রাজধানীর ওসমানী ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানে আয়োজন করেছে বাংলাদেশ চা বোর্ড। এবার চতুর্থবারের মতো ‘জাতীয় চা দিবস’ পালন এবং দ্বিতীয়বারের মতো ‘জাতীয় চা পুরস্কার’ দেওয়া হবে। চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে বিভিন্ন চা কোম্পানি/ব্যক্তিকে দেওয়া হবে ‘জাতীয় চা পুরস্কার ২০২৪’।উল্লেখ্য, ২০২৩ সালে ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের ১৩টি দেশে প্রায় ১ দশমিক শূন্য ৪ মিলিয়ন কেজি চা রপ্তানি করা হয়েছে, যা গত বছরের প্রায় ৩৩ শতাংশ বেশি। আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী চা তৈরিতে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে।সিলেটের মালনিছড়া চা বাগানে ১৮৫৪ সালে বাণিজ্যিকভাবে উৎপাদনের মাধ্যমে এ অঞ্চলে চা শিল্পের যাত্রা শুরু হয়। চা বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যান ছিলেন জাতির পিতা ...
আরও ১ হজযাত্রীর মৃত্যু, সৌদি পৌঁছলেন ৫৮১২১ বাংলাদেশী
ধর্ম ও দর্শন, সংবাদ

আরও ১ হজযাত্রীর মৃত্যু, সৌদি পৌঁছলেন ৫৮১২১ বাংলাদেশী

সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। গত রবিবার (২ জুন) হজযাত্রী মাকসুদ আহমেদ (৬১) মদিনায় মারা যান। তার বাড়ি কক্সবাজারের চকরিয়ায়। এ নিয়ে সৌদি আরবে ১০ বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেন।এছাড়া হজ ফ্লাইট শুরু হওয়ার পর এ পর্যন্ত ৫৮ হাজার ১২১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।মঙ্গলবার (৪ জুন) হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।গত রাত ৩টা পর্যন্ত সর্বমোট ৫৮ হাজার ১২১ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৪ হাজার ৩৭৪ জন।এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে ৮০ হাজার ৬৯৫ জন হজ করতে যাবেন।চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন এবারের হ...
সাইফার মামলায় খালাস পেলেন ইমরান খান
আন্তর্জাতিক, সংবাদ

সাইফার মামলায় খালাস পেলেন ইমরান খান

রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস, অর্থাৎ সাইফার মামলায় বেকসুর খালাস পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) ভাইস প্রেসিডেন্ট শাহ মেহমুদ কুরেশি।সোমবার (৩ জুন) রাজধানী ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি আমির ফারুক ও বিচারক মিয়াগুল হাসান আওরঙ্গজেব এক রায়ে আলোচিত ওই দু’জনকে বেকসুর খালাস দেন।পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, চলতি বছর জানুয়ারিতে ইমরান খান ও শাহ মেহমুদ কুরেশিকে অভিযুক্ত করে ১০ বছর করে জেল দিয়েছিল আদালত। পরে ওই রায় বাতিল চেয়ে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেন পিটিআইয়ের আইনজীবীরা। সোমবার সেই আবেদনের ওপর শুনানি ছিল। শুনানি শেষে সংক্ষিপ্ত এক রায়ে ইমরান-কুরেশিকে মামলা থেকে মুক্তি দেন আইএসইচসির বিচারপতি আমের ফারুক এবং বিচারপতি মিয়াগুল হাসান আওরঙ্গজেবের দ্বৈত বেঞ্চ।ইমরানের বিরুদ্ধে রাষ্ট্রীয় তথ্য ফাঁস সংক্রান্ত বিতর্ক শুরু হ...
ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু, আগেই এক আসনে জয়ী বিজেপি
আন্তর্জাতিক, সংবাদ

ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু, আগেই এক আসনে জয়ী বিজেপি

ভারতের লোকসভা নির্বাচনের ৫৪৩ আসনের ভোট গণনা শুরু হয়েছে সকাল সাড়ে ৮টায়। কিন্তু তার আগেই গুজরাটের সুরাট লোকসভা আসনে জয়লাভ করেছে বিজেপি। একমাত্র এই আসনেই ভোট গণনার আগেই ফল প্রকাশ হয়েছে। কারণ এই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন বিজেপি প্রার্থী মুকেশ দালাল।গুজরাটের নির্বাচনী ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটল। বিজেপির প্রার্থী মুকেশ দালালসহ ১১ জন প্রার্থী সুরাট আসনে মনোনয়ন জমা দিলেও, মনোনয়ন প্রত্যাহারের দিন নয়জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। কংগ্রেসের প্রার্থী নীলেশ কুম্ভনী মনোনয়ন প্রত্যাহার না করলেও, ত্রুটির কারণে তাঁর মনোনয়ন বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা।...
জাতীয় চা দিবস আজ
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

জাতীয় চা দিবস আজ

আজ মঙ্গলবার (৪ জুন) জাতীয় চা দিবস। ‘স্মার্ট বাংলাদেশের সংকল্প, রপ্তানিমুখী চা শিল্প’ এই প্রতিপাদ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশ চা বোর্ডের উদ্যোগে চতুর্থবারের মতো জাতীয় চা দিবস উদযাপিত হচ্ছে। জাতীয় চা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।দিবসটি উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলেও আশা করা হচ্ছে।এবার দ্বিতীয়বারের মতো ‘জাতীয় চা পুরস্কার’ দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।সোমবার (৩ জুন) মন্ত্রণালয়ে সম্মেলন কক্ষে জাতীয় চা দিবস উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম বলেন, ‘চা শিল্পের উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধুর উদ্যোগের ধারাবাহিকতা ও প্রধানমন্ত্রীর নির্দেশনায় চা শিল্প টেকসই উন্নয়নের পথে...
কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ

ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। ঢাকায় গরুর চামড়ার দাম গতবারের চেয়ে ৫ টাকা এবং ঢাকার বাইরে ৭ টাকা বেড়েছে।ট্যানারি ব্যবসায়ীদের এবার ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া কিনতে হবে ৫৫ থেকে ৬০ টাকা, গত বছর যা ছিল ৫০ থেকে ৫৫ টাকা। ঢাকার বাইরে প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম হবে ৫০ থেকে ৫৫ টাকা, গতবছর যা ছিল ৪৫ থেকে ৪৮ টাকা।সোমবার (৩ জুন) সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ সংক্রান্ত এক বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়।বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর উপস্থিতিতে নতুন মূল্য ঘোষণা করেন বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নাছির উদ্দিন মজুমদার।ঘোষণা অনুযায়ী, এবার সারাদেশে লবণযুক্ত খাসি ও বকরির চামড়ার দামও বেড়েছে। এবার খাসি প্রতি বর্গফুট ২০ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হ...
সরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ
জাতীয়, সংবাদ

সরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ

দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সূচি নির্ধারণ করেছে মন্ত্রিসভা। ঈদুল আজহার পর নতুন সূচি ধরে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিস। শুক্র ও শনিবার যথারীতি সাপ্তাহিক ছুটি থাকবে।সোমবার (৩ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এখন সরকারি অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। যদিও ২০২২ সালের ২৪ আগস্টের আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস করতেন। এখন আগের সময়েই ফিরলো সরকার।মন্ত্রিপরিষদ সচিব বলেন, এখন অফিস সময় পরিবর্তন হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রস্তাবটা আনা হয়েছে। ২০২২ সালে অফিস সময় সকাল ৯টা থেকে বি...