মঙ্গলবার, মার্চ ২৪

Blog

দাওয়াত খাওয়াই যেন কাল হলো গ্যাস ব্যবসায়ীর, ফিরলেন লাশ হয়ে
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

দাওয়াত খাওয়াই যেন কাল হলো গ্যাস ব্যবসায়ীর, ফিরলেন লাশ হয়ে

দাওয়াত খাওয়াই যেন কাল হলো কক্সবাজারের এক গ্যাস ব্যবসায়ীর। রাতে দাওয়াতে গিয়ে আর ফেরেননি ঘরে, সকালে ফিরলেন লাশ হয়ে।কক্সবাজারের কুতুবদিয়ায় ধূরুং সড়ক থেকে মোহাম্মদ তারেক (৩০) নামে এক এলপি গ্যাস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারেক উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুছার পাড়া এলাকার আবু তাহেরের ছেলে।বুধবার (৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ধূরুং ইউনিয়নের মগলাল পাড়া সড়ক থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির।পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি গোলাম কবির বলেন, রাতে কোনো অনুষ্ঠানের দাওয়াতের কথা বলে বের হয় তারেক। তারপর আর বাড়ি ফেরেননি। সকালে সড়কের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল তৈরি করে। প্রাথমিকভাবে তার শরীরে একাধিক আঘ...
নরেন্দ্র মোদি শপথ নিচ্ছেন শনিবার
আন্তর্জাতিক, সংবাদ

নরেন্দ্র মোদি শপথ নিচ্ছেন শনিবার

টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে বিজয়ী বিজেপির শীর্ষ নেতা নরেন্দ্র মোদি। আগামী শনিবার (৮ জুন) রাজধানী নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এই শপথগ্রহণ অনুষ্ঠান হবে।এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (৫ জুন) রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বরাবর সদ্য বিদায় নেওয়া সরকারের প্রধানমন্ত্রী হিসেবে অব্যহতিপত্রও দিয়ে এসেছেন নরেন্দ্র মোদি। এই পদত্যাগপত্র জমাদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ২০১৯ সালের নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারের বিলোপ ঘটল।বস্তুত, ভারতের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রীর শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। এর আগে এই রেকর্ডের একমাত্র অধিকারী ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং কংগ্রেসের সাবেক সর্বভারতীয় প্রেসিডেন্ট পণ্ডিত জওহরলাল নেহেরু।...
উষ্ণতা থেকে বাঁচতে গাছ লাগানোর পরামর্শ শেখ হাসিনার
জাতীয়, সংবাদ

উষ্ণতা থেকে বাঁচতে গাছ লাগানোর পরামর্শ শেখ হাসিনার

উষ্ণতা থেকে বাঁচতে সবাইকে গাছ লাগানোর পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আপনারা যদি গাছ লাগান, গরমে ছায়ায় আরাম পাবেন। ফল গাছ হলে তো খেতেও পারবেন। নিজের গাছের ফলের তৃপ্তিই আলাদা। আমরা সবাই মিলে গাছ লাগিয়ে নিজেদের পরিবেশটা সুরক্ষায় মনোযোগ দেই। আমাদের লক্ষ্য হচ্ছে, দেশকে ও দেশের মানুষকে সুরক্ষা দেওয়া। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা ও প্রকৃতিকে রক্ষা করা।বুধবার (৫ জুন) সকালে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৪ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ গাছ লাগায় আর বিএনপি তা ধ্বংস করে। আমাদের বৃক্ষরোপণ এবং প্রকৃতি সংরক্ষণ ও উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া।প্রধানমন্ত্রী বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট এবং তার পরবর্তী দুই বছর এই ধারাবাহিকতা রক্ষা করা হয়নি। ২০১৩ সালে সরকার উৎখাতের...
বন্যাকবলিত অঞ্চলের এইচএসসি পরীক্ষা পরে নেওয়া হবে: শিক্ষামন্ত্রী
জাতীয়, সংবাদ

বন্যাকবলিত অঞ্চলের এইচএসসি পরীক্ষা পরে নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

যেসব অঞ্চলে বন্যা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে সেসব অঞ্চলে এইচএসসি ও সমমানের পরীক্ষা পরে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।বুধবার (৫ জুন) সচিবালয়ে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। সেখানে পরীক্ষা নেওয়ার বিষয় কী সিদ্ধান্ত জানতে চাইলে মন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষা চলাকালীন আবহাওয়ার যে পূর্বাভাস আছে, আমাদের বিভিন্ন নদীর পানি সীমা ঊর্ধ্বমুখী, সেখানে বিপৎসীমা অতিক্রম করছে, সেটা নিয়ে এরই মধ্যে আমরা অবগত। যেসব কেন্দ্র এবং অঞ্চল ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, শিক্ষার্থীদের যাতায়াতের বিষয়টি মাথায় রেখে আমরা এরই মধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছি।তিনি বলেন, যে অঞ্চলগ...
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ঢাবির চমক
শিক্ষাঙ্গন, সংবাদ

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ঢাবির চমক

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) পৃথিবীর শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় এক হাজারের মধ্যে এবারও স্থান পেয়েছে বাংলাদেশের তিনটি বিশ্ববিদ্যালয়। এগুলো হচ্ছে-ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ।এবার বিশ্বসেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান করে চমক দেখিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এর আগে গতবছর র‍্যাঙ্কিংয়ে ৬৯১-৭০০তম অবস্থান করেছিল এই বিশ্ববিদ্যালয়টি। এবার তালিকায় বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৫৫৪তম।অন্যদিকে, তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বুয়েটের অবস্থান ৭৬১ থেকে ৭৭০ এর মধ্যে, গতবার ৮০১-৮৫০ এর মধ্যে অবস্থান ছিল বিশ্ববিদ্যালয়ের। ফলে র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটিরও।অন্যদিকে, তালিকায় তৃতীয় হওয়া নর্থ সাউথ ইউনিভার্সিটির অবস্থান গতবার ছিল ৮৫১-৯০০ এর মধ্যে, এবার বিশ্ববিদ্যা...
র‌্যাবের দশম মহাপরিচালকের দায়িত্ব নিলেন হারুন অর রশিদ
জাতীয়, সংবাদ

র‌্যাবের দশম মহাপরিচালকের দায়িত্ব নিলেন হারুন অর রশিদ

পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের দশম মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ।বুধবার (৫ জুন) সকালে তিনি দায়িত্ব বুঝে নেন বলে নিশ্চিত করেছে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা।গত ২৯ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগের বিষয়টি জানানো হয়।হারুন অর রশিদ আগের মহাপরিচালক এম খুরশীদ হোসেনের স্থলাভিষিক্ত হলেন। আর খুরশীদ হোসেন অবসরে গেছেন।হারুন অর রশিদের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামে। তিনি পুলিশ সদর দফতরে অতিরিক্ত আইজিপি (হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট) পদে কর্মরত ছিলেন।হারুন অর রশিদ ১৯৯৫ সালে ১৫তম বিসিএস পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি পুলিশের বিভিন্ন পদে চাকরি করেছেন। পুলিশ সদর দফতরে ডিআইজি লজিস্টিক হিসেবে দায়িত্ব পাল...
শেষ ধাপে ৬০ উপজেলায় ভোটগ্রহণ চলছে
জাতীয়, সংবাদ

শেষ ধাপে ৬০ উপজেলায় ভোটগ্রহণ চলছে

ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপের ভোটগ্রহণ চলছে। বুধবার (৫ জুন) সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ, চলবে বিকাল ৪টা পর্যন্ত।ভোটগ্রহণ উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন রয়েছে ১৬৬ প্লাটুন বর্ডার গার্ড (বিজিবি)। ভোটারের উপস্থিতি বাড়াতে বিজিবির সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে সাংবিধানিক সংস্থাটি।চতুর্থ ধাপের তফসিল অনুযায়ী, ৬০ উপজেলায় ভোটগ্রহণের ঘোষণা দেয় নির্বাচন কমিশন (ইসি)। এখানে তিন পদে ৭২১ প্রার্থীর বিপরীতে ভোটার রয়েছে দুই কোটি ১৭ লাখ ৩৪ হাজার ২৫৫ জন।ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানান, চতুর্থ ধাপে তিন পদে ৭২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তন্মধ্যে চেয়ারম্যান পদে ২৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেই সঙ্গে তিন পদে পাঁচজন প্রার্থী বি...
নরেন্দ্র মোদি হতে চলেছেন টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক, সংবাদ

নরেন্দ্র মোদি হতে চলেছেন টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী

আরও একবার ভারতের প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদি। এই নিয়ে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হবেন তিনি। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পাশে নিজের নামটিও তিনি খোদাই করতে চলেছেন। যদিও নেহরুর মতো একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে তিনি ব্যর্থ হলেন। পারলেন না ‘চারশ পার’ স্লোগান সার্থক করে রাজীব গান্ধীর রেকর্ড টপকে যেতে।গতকাল মঙ্গলবার (৪ জুন) লোকসভা নির্বাচনের ফল মোদির দল বিজেপি এককভাবে সর্বোচ্চ সংখ্যক আসন পেলেও তাদের এনডিএ তিন শ আসনও ছুঁতে পারল না। প্রবলভাবে উঠে এল কংগ্রেসের উদ্যোগে স্বল্প সময়ে গড়া ‘ইন্ডিয়া’ জোট। টানা এক দশক পর তারা মোদির বিজেপির একদলীয় শাসনের অবসান ঘটাল। সরকার গড়লেও প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে এখন থেকে হতে হবে পরমুখাপেক্ষী। তার ঘাড়ে প্রতিনিয়ত শ্বাস ফেলবে বিরোধী জোট ইন্ডিয়া।ভারতের নির্বাচন কমিশন ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ভারতের লোকসভা নির্বাচনে ৫৪২টি আসন...
বিশ্ব পরিবেশ দিবসের ভাবনা: তাপদাহ এবং পাপদাহ
অভিমত, আবহাওয়া ও পরিবেশ, প্রবন্ধ, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী)

বিশ্ব পরিবেশ দিবসের ভাবনা: তাপদাহ এবং পাপদাহ

|| প্রফেসর ড. মো: ময়নুল হক, ইবি, কুষ্টিয়া ||তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ ডিগ্রির বেশি ও ৪০ ডিগ্রি পর্যন্ত সেলসিয়াসকে বলা হয় মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রাকে বলা হয় তীব্র তাপপ্রবাহ। এর বেশি হলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ। ২০২৩ইং পাবনার ঈশ্বরদীতে ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল, যা বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৪ সালে চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এ বছর গত ২৬ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৪২.৭ ডিগ্রিতে, সেই চুয়াডাঙ্গায়।অব্যাহত তাপমাত্রা বৃদ্ধির কারণে বিভিন্ন ধরনের পরিবেশগত ও সামাজিক সমস্যার সৃষ্টি হয়ে থাকে- এর মধ্যে উল্লেখযোগ্য হলো-ঝড়, বন্যা, খরা, তাপপ্রবাহ এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঘটনা বৃদ্ধি পাওয়া, জীববৈচ...
ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ ২০২৪-এ এশিয়ায় টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন ‘ইউআইইউ মার্স রোভার টিম’
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ ২০২৪-এ এশিয়ায় টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন ‘ইউআইইউ মার্স রোভার টিম’

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র “ইউআইইউ মার্স রোভার টিম” মার্স সোসাইটি দ্বারা আয়োজিত ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ ২০২৪ প্রতিযোগিতায় শীর্ষস্থান দখল করে এশিয়ায় টানা তৃতীয়বারের মতো ১ম হওয়ার গৌরব অর্জন করেছে। প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড ২৯ মে - ১ জুন ২০২৪ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটা স্টেটের হ্যাঙ্কসভিলে অবস্থিত বিখ্যাত মার্স ডেজার্ট রিসার্চ স্টেশনে অনুষ্ঠিত হয়। “ইউআইইউ মার্স রোভার টিম” ২০২২ এবং ২০২৩ সালের ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ প্রতিযোগিতায় এশিয়ায় ১ম হয়েছিলো।তিন দিনের চূড়ান্ত রাউন্ডে নিজেদের তৈরি রোভারের ক্ষমতা এবং অপারেশন দক্ষতা প্রদর্শন করে অংশগ্রহণকারী দলগুলো। এ জন্য রোভারগুলোকে অনুসন্ধান, স্বয়ংক্রিয় নেভিগেশন, চরম পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা এবং ইকুইপমেন্ট সার্ভিসিং এই চারটি মিশন সফলতার সঙ্গে অতিক্রম করতে হয়েছে।ইউআইইউ মার্স রোভার টিম, মিশন অতিক্রমের এই সফলতায় চূড়া...