শুক্রবার, মার্চ ২০

Blog

সলঙ্গায় ব্যবসায়ীদের সম্মানে মানবমুক্তির ইফতার মাহফিল অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় ব্যবসায়ীদের সম্মানে মানবমুক্তির ইফতার মাহফিল অনুষ্ঠিত

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||পবিত্র মাহে রমজান উপলক্ষে সিরাজগঞ্জের সলঙ্গায় বেসরকারি উন্নয়ন সংস্থা মানবমুক্তির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে এক সৌহার্দ্যপূর্ণ ও ধর্মীয় পরিবেশে ইফতার সম্পন্ন করেন।শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৫ টায় মানবমুক্তি আয়োজিত এ ইফতার মাহফিল মানবমুক্তি সলঙ্গা শাখা ব্যবস্থাপক মজনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেইজ কর্মকর্তা রাসেল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া এরিয়া ম্যানেজার সওকত হোসেন।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিবিদ শামসুল আলম, অবশর প্রাপ্ত শিক্ষক মুসলিম উদ্দিন তালুকদার, শিক্ষক আব্দুল মান্নান-সহ সলঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, সামাজিক নেতৃবৃন্দ ও মানবমুক্তির সকল কর্মকর্...
জ্বালানি তেলে রেশনিং প্রথা বাতিল: কাল থেকে আগের মতোই মিলবে পেট্রোল ও অকটেন
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

জ্বালানি তেলে রেশনিং প্রথা বাতিল: কাল থেকে আগের মতোই মিলবে পেট্রোল ও অকটেন

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||জ্বালানি সংকটের প্রেক্ষাপটে আরোপিত সাময়িক বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে সরকার। আগামীকাল থেকে দেশের সকল পাম্পে জ্বালানি তেলের রেশনিং প্রথা আর থাকছে না। ফলে সাধারণ গ্রাহক ও পরিবহন চালকরা এখন থেকে তাদের প্রয়োজন অনুযায়ী পেট্রোল, অকটেন ও ডিজেল সংগ্রহ করতে পারবেন।জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হওয়ায় এবং পর্যাপ্ত মজুত নিশ্চিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে নির্দিষ্ট পরিমাণ তেল বিক্রির যে সীমাবদ্ধতা দেওয়া হয়েছিল, তা জনজীবন ও পরিবহণ খাতে কিছুটা প্রভাব ফেলেছিল। রেশনিং বাতিলের এই সিদ্ধান্তে পরিবহন মালিক ও চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।শনিবার রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে, পাম্পগুলোতে গ্রাহকদের ভিড় আগের চেয়ে কিছুটা কম এবং সরবরাহ পরিস্থিতি সন্তোষজনক। ফিলিং...
বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে নাগেশ্বরীর ইউপি চেয়ারম্যান গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে নাগেশ্বরীর ইউপি চেয়ারম্যান গ্রেফতার

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরীর (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউ,পি চেয়ারম্যান নুরুজ্জামান সরকারকে (৫০) বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে র‍্যাব-১০। শুক্রবার (১৩ মার্চ) রাত (প্রায়) ৩টার দিকে ঢাকার লালবাগ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।‎গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা হিল জামান।‎পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর র‍্যাব সদস্যরা তাকে ঢাকার লালবাগ থানায় হস্তান্তর করে। পরে নাগেশ্বরী থানা পুলিশের একটি দল সেখান থেকে তাকে হেফাজতে নিয়ে নাগেশ্বরী থানায় নিয়ে আসে।‎মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার হাসনাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মনিয়ারহাট এলাকার বাসিন্দা নবীউল্লার মেয়ে নজিজন বেগম (৪৫) অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান সরকার তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ...
চিলমারী ও রৌমারীতে মেধাবী কল্যাণ সংস্থার মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

চিলমারী ও রৌমারীতে মেধাবী কল্যাণ সংস্থার মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||কুড়িগ্রামের চিলমারীতে স্বেচ্ছাসেবী সংগঠন মেধাবী কল্যাণ সংস্থা (এমকেএস)–এর উদ্যোগে চিলমারী, রৌমারী, রাজিবপুর ও উলিপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৪ মার্চ) সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত চলে। চিলমারী ও উলিপুর উপজেলা মিলিয়ে থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৪৩ জন এবং রৌমারী ও রাজিবপুর উপজেলা মিলিয়ে রৌমারীর দাঁতভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ১১৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আলম বলেন, কুড়িগ্রাম জেলার ৪ উপজেলার মোট ৬৬১ জন শিক্ষার্থী অংশ করছে। এখান থেকে সেরা প্রায় ১৫০ শিক্ষার্থীকে আমরা নির্বাচিত করে তাদের বিভিন্ন সহায়তা প্রদান করা হবে। এ ক্যাটাগরির অস্বচ্ছতা শিক্ষার্থীদের বার্ষিক এককালীন আর্থিক সহায়তা করা হবে।...
বেলকুচিতে খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন এমপি আলিমের
আবহাওয়া ও পরিবেশ, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন এমপি আলিমের

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকায় খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন আমিরুল ইসলাম খাঁন (আলিম), সংসদ সদস্য, ৬৬ সিরাজগঞ্জ ৫(বেলকুচি–চৌহালী–এনায়েতপুর) আসন।শনিবার (১৪ মার্চ) সকালে বেলকুচি পৌর এলাকার একটি গুরুত্বপূর্ণ খাল পরিস্কার কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এমপি আমিরুল ইসলাম খান আলিম স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে নিয়ে প্রতীকীভাবে খাল পরিষ্কার কার্যক্রম শুরু করেন।উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “আমরা যারা রাজনীতি করি, আমাদের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো এবং জনগণকে সুরক্ষা দেওয়া। খালে জমে থাকা পচা কচুরিপানা ও ময়লা থেকে বিভিন্ন ধরনের জীবাণু তৈরি হয়, যা মশার বিস্তার ঘটায় এবং ড...
ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জাতীয়, ধর্ম ও দর্শন, রাজধানী, সর্বশেষ

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

|| আলোকিত দৈনিক ডেস্ক ||সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে দেশের মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডার দায়িত্বশীল ধর্মীয় সেবকদের জন্য মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৪ মার্চ) বেলা ১১টা ২০ মিনিটে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই ঐতিহাসিক কার্যক্রমের উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে দেশের হাজার হাজার ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত ও বিহার অধ্যক্ষকে এই ভাতার আওতায় আনা হয়েছে। এর মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের জীবনমান উন্নয়ন ও সামাজিক স্বীকৃতি নিশ্চিত হবে বলে আশা করছে সরকার।সরকারের নির্ধারিত কাঠামো অনুযায়ী, এই প্রকল্পের আওতায় ৪ হাজার ৯০৮টি মসজিদের ইমাম ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার এবং খাদেম ২ হাজার টাকা করে মাসিক সম্মানী...
বদলগাছীতে ১২ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশি দাদা আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে ১২ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশি দাদা আটক

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁ জেলার বদলগাছীতে প্রতিবেশী দাদার লালসার শিকার হয়েছে এক স্কুল ছাত্রী। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী অন্তসত্তা হয়েছে। এ ঘটনায় দাদা মোহসিন আলীকে গ্রেপ্তার করে শুক্রবার (১৩ মার্চ) জেলহাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার ভগবানপুর গ্রামে।আটককৃত মুহসিন আলী উপজেলার মৃত মছির উদ্দিন ওরফে ভুসির ছেলে এবং ভুক্তভোগী শিক্ষার্থী স্থানীয় একটি বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রীর বাবা অন্যত্র বিয়ে করে ঘর-সংসার করে। তার নিজের মা বেঁচে নেই। সে তার দাদীর কাছে থাকে। প্রতিবেশী দাদা মোহসিন তার অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে অর্থের প্রলোভন দিয়ে ধর্ষণ করে। ধর্ষণের কিছুদিন অতিবাহিত হলে তার শরীরে পরবর্তন দেখা দেয়। পরে পরীক্ষা-নিরিক্ষা করে রিপোর্ট আসে সে অন্তসত্তা। তখন তার কাছে জানতে চাইলে সে জানায় দাদা মোহসিন ত...
মানিকগঞ্জে মরহুমা হুরন নাহার রশিদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল
সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে মরহুমা হুরন নাহার রশিদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||সাবেক মন্ত্রী মরহুম হারুন অর রশিদ খান মুন্নুর সহধর্মিণী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, এমপির মাতা মরহুমা হুরন নাহার রশিদের স্মরণে মানিকগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকালে পবিত্র রমজান মাসে আয়োজিত এই মাহফিলে প্রায় ১৫ হাজার রোজাদার মানুষকে ইফতার করানো হয়, যা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।মরহুমার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে আলেম-ওলামারা বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এ সময় তারা মরহুমা হুরন নাহার রশিদের জীবনের বিভিন্ন দিক স্মরণ করে বলেন, তিনি ছিলেন মানবিক গুণাবলিতে সমৃদ্ধ, স্নেহশীল ও সমাজকল্যাণে নিবেদিতপ্রাণ একজন মানুষ। তার মৃত্যুতে সমাজ একজন অভিভাবকসুলভ ব্যক্তিত্বকে হারিয়েছে।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও ধর্মীয় সংগ...
১৮ মাসেও নির্বাচন নয়: অন্তর্বর্তী কমিটির নিয়ন্ত্রণে খুলনা প্রেসক্লাব, সাংবাদিকদের ক্ষোভ
সর্বশেষ, সারাদেশ

১৮ মাসেও নির্বাচন নয়: অন্তর্বর্তী কমিটির নিয়ন্ত্রণে খুলনা প্রেসক্লাব, সাংবাদিকদের ক্ষোভ

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি, খুলনা ||খুলনার সাংবাদিকদের অন্যতম প্রধান সংগঠন খুলনা প্রেসক্লাব দীর্ঘ প্রায় ১৮ মাস ধরে অন্তর্বর্তীকালীন কমিটির নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হওয়ায় বিষয়টি নিয়ে খুলনার পেশাদার সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, জুলাই অভ্যুত্থানের পর পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হলে সাময়িকভাবে তিন মাসের জন্য একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়। ওই কমিটির দায়িত্ব ছিল নির্ধারিত সময়ের মধ্যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা। তবে নির্ধারিত সময় পার হলেও নির্বাচন আয়োজন করা হয়নি। উল্টো একাধিক দফায় মেয়াদ বাড়িয়ে বর্তমানে প্রায় দেড় বছর ধরে একই কমিটি প্রেসক্লাবের কার্যক্রম পরিচালনা করছে।প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যেখানে নির্বাচিত কমিটি...
আন্তর্জাতিক আল-কুদস দিবস উপলক্ষ্যে ঢাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
জাতীয়, রাজধানী, সর্বশেষ

আন্তর্জাতিক আল-কুদস দিবস উপলক্ষ্যে ঢাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||রাজধানীতে আন্তর্জাতিক আল-কুদস দিবস এবং আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর (রহ.) শাহাদাতকে কেন্দ্র করে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) ২৩ রমজান বিকেল ৩টায় আল-কুদস কমিটি বাংলাদেশের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়।সংগঠনের সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশগ্রহণকারীরা ইসরায়েলের বায়তুল মুকাদ্দাস ও ফিলিস্তিন দখল, ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধ এবং রাহবার সাইয়্যেদ আলী খামেনেয়ীর (রহ.) হত্যার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন। মিছিলে অংশগ্রহণকারীরা ‘স্ট্যান্ড আপ ফর গাজা’, ‘স্টপ কিলিং’ ও ‘ফ্রি ফিলিস্তিন’ সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান।কর্মসূচিতে বক্তারা বলেন, আল-কুদস দিবস বিশ্বব্যাপী মুসলমানদ...