মঙ্গলবার, মার্চ ২৪

Blog

শেখ হাসিনা-সহ বিদেশী নেতাদের সঙ্গে মোদির শুভেচ্ছা বিনিময়
জাতীয়, সংবাদ

শেখ হাসিনা-সহ বিদেশী নেতাদের সঙ্গে মোদির শুভেচ্ছা বিনিময়

টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে তার সঙ্গে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করেছেন শেখ হাসিনাসহ বিদেশী নেতারা। শপথ নেয়ার পর মঞ্চে গিয়ে তারা একে একে মোদীকে শুভেচ্ছা জানান।এরপর মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঙ্গে করে রাষ্ট্রপতি ভবনের ব্যাঙ্কোয়েট হলে যান এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেয়া নৈশভোজে যোগ দেন।ভারতের রাষ্ট্রপতি ভবনে আয়োজিত মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছিলেন তার মেয়ে সায়মা ওয়াজেদ।শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল, মরিশাস ও সিসিলির শীর্ষ নেতারাও মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে ৮ হাজারেরও বেশি বিশিষ্টজনের রেকর্ড উপস্থিতি দেখা গেছে।উল্লেখ্য, আজ সোমবার (১০ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার উদ্দেশে দিল্লি ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে।...
চটপটিসহ ফুটপাতের ৬ খাবারে মিলেছে উচ্চমাত্রার ডায়রিয়ার জীবাণু
সংবাদ, স্বাস্থ্য

চটপটিসহ ফুটপাতের ৬ খাবারে মিলেছে উচ্চমাত্রার ডায়রিয়ার জীবাণু

রাজধানীর সড়কে বিক্রি হওয়া চটপটি, ছোলামুড়িসহ ৬ ধরনের খাবারে উচ্চমাত্রার ডায়রিয়ার জীবাণু পাওয়া গেছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।রবিবার (৯ জুন) সকালে সংস্থাটির কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য জানানো হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্স সাইন্সের প্রধান বিজ্ঞানী মো. লুতফুল কবীর।জানা গেছে, গবেষণায় সড়কে বিক্রি হয় এমন ৬ ধরনের খাবারের ৪৫০টি নমুনা সংগ্রহ করা হয়। ছোলামুড়ি, চটপটি, স্যান্ডুইচ, আখের রস, এলোভেরা জুস, মিক্সড সালাদের সংগ্রহ করা এসব নমুনায় মাত্রাতিরিক্ত ই-কোলাই, ভিবরিও এসপিপি ও সালমেনেলার মতো মানবদেহের জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া পাওয়া গেছে। এসব জীবাণু ডায়রিয়া, পেটের পীড়ার জন্য দায়ী।গবেষণায় উঠে এসেছে, দূষিত পানি, নোংরা গামছা, অপরিস্কার হাত, ধুলাবালিময় পরিবেশের কারণে এই ধরণের জীবাণু খাবারের সঙ্...
মস‌জি‌দের হিন্দু-সনাতনী খা‌দেম
ধর্ম ও দর্শন

মস‌জি‌দের হিন্দু-সনাতনী খা‌দেম

|| আবু সালেহ ||ফজর নামাজ প‌ড়ে ঘুমা‌নোর চেষ্টা করলাম কিন্তু কিছু‌তেই ঘুম আস‌ছে না। ‌কিছুক্ষণ এপাশ-ওপাশ করে উ‌ঠে রে‌ডি হ‌য়ে বে‌ড়ি‌য়ে পড়লাম। গন্তব‌্য গেদু মিয়া মসজিদ। ত্রিপুরা রা‌জ্যে মুসলমান‌দের সব‌চে‌য়ে সুন্দর স্থাপনা। জানা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গেদু মিয়া নামের একজন ঠিকাদার প্রতিষ্ঠা করেন তিন গম্বুজ বিশিষ্ট এই সুন্দর মসজিদটি। কালক্রমে তার নাম অনুসারেই মসজিদটি পরিচিতি পায়। মস‌জি‌দ চত্ত‌রে পূর্ব দি‌কে তাঁর ও তাঁর স্ত্রীর কবর র‌য়ে‌ছে।আগরতলায় এ‌সে যে হো‌টে‌লে উ‌ঠে‌ছি, সেই হো‌টেল থে‌কে অল্প দূ‌রে হওয়ায় পায়ে হে‌ঁটে হে‌ঁটেই ক‌য়েক মি‌নি‌টে মস‌জি‌দে পৌঁ‌ছে যাই। মস‌জি‌দের বা‌হি‌রে দেয়াল‌দি‌য়ে ঘেরা বিশাল চত্তর। প্রধান গেট দি‌য়ে মস‌জিদ চত্ত‌রে প্র‌বেশ কর‌তেই হাফ প‌্যান্ট পড়া একজন মানুষ‌কে বাল‌তি দি‌য়ে পা‌নি নি‌য়ে যে‌তে দেখলাম। মস‌জি‌দের দরজা খোলা পে‌য়ে ভেত‌রে প্রবেশ করলাম...
জয় বাংলা হাঁফ ম্যারাথনে ইবি শিক্ষার্থীর অংশগ্রহণ
খেলাধুলা, সংবাদ

জয় বাংলা হাঁফ ম্যারাথনে ইবি শিক্ষার্থীর অংশগ্রহণ

সৈয়দ ওসমান বিন হাসনাইন, ইবি প্রতিনিধি৭ই জুন ছয় দফা দিবসকে স্বরণে রেখে বাংলাদেশ পুলিশ এ্যাটলেটিক্স এন্ড সাইক্লিং ক্লাবের উদ্যোগে আয়োজিত জয় বাংলা হাঁফ ম্যারাথনে অংশগ্রহণ করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাতুল্লাহ শেখ। শুক্রবার সকালে দৌড় শুরু করে অত্যন্ত সুন্দরভাবে ২১.০৯৭৫ কিলোমিটার সম্পন্ন করেছেন ইবির এই শিক্ষার্থী। এতে নানা মহল থেকে তিনি সুনাম কুড়িয়েছেন ।জয় বাংলা হাফ ম্যারাথন ২০২৪ রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হয়েছে। হাফ ম্যারাথন ২১.০৯৭৫ কিলোমিটার দৌড়াতে প্রতিজন রানারের প্রায় তিনবার হাতিরঝিল এলাকা চক্রাকারে ঘুরতে হয়েছে। এই হাফ ম্যারাথনে দেশ বিদেশ থেকে মোট ৩৫০০ জন অংশগ্রহণ করেছেন। এর মধ্যে ৫০ ঊর্ধ্ব বয়স্ক পুরুষ-মহিলা এবং বিভিন্ন বয়সের নারী-পুরুষ অংশগ্রহণ করেছেন।সাজ্জাতুল্লাহ শেখ বলেন, দৌড় মানুষের শরীর ও মন উভয় ভালো রাখে। শরীরকে সুস্থ রেখে কাজে মনোনিবে...
কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলি, বাংলাদেশি যুবক নিহত
জাতীয়, সংবাদ

কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলি, বাংলাদেশি যুবক নিহত

কুমিল্লা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।রবিবার (৯ জুন) সকাল ৮টায় জেলার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের জামতলা এলাকার ভারতীয় সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন বাকশীমুল ইউনিয়নের মীরপুর গ্রামের চারু মিয়ার (মৃত) ছেলে।বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খন্দকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. আবুল কাশেম বলেন, নিহতের মরদেহ কাঁটাতার সংলগ্ন এলাকায় বিএসএফের তত্ত্বাবধানে রয়েছে।এই ঘটনায় বিজিবির কুমিল্লা ১০ ব্যাটালিয়নের একটি ফোর্স ঘটনাস্থলে অবস্থান করছে।...
কোটা বাতিলের দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়
শিক্ষাঙ্গন, সংবাদ

কোটা বাতিলের দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পুনর্বহালে হাইকোর্টের রায়ের প্রতিবাদে ফের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।রবিবার (৯ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শিক্ষার্থীদের বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়। কলাভবন, মলচত্বর, ভিসি চত্বর, টিএসসি হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশে মিলিত হন বিক্ষোভকারীরা।এসময় শিক্ষার্থীরা ‘সংবিধানের/মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘কোটা প্রথা, বাতিল চাই বাতিল চাই’, ‘কোটা প্রথার বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্য...
সন্ধ্যায় মোদির শপথ অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা
জাতীয়, সংবাদ

সন্ধ্যায় মোদির শপথ অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা

টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আজ রবিবার (৯ জুন) সন্ধ্যায় শপথ নেবেন নরেন্দ্র মোদি। শপথ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে শনিবার (৮ জুন) সকাল সোয়া ১০টার দিকে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।শেখ হাসিনার পাশাপাশি শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল, মরিশাস এবং সেশেলসের শীর্ষ নেতারাও মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে ৮ হাজারের বেশি বিশিষ্টজনের রেকর্ড উপস্থিতি দেখা যাবে।শপথ অনুষ্ঠান চলাকালীন রাষ্ট্রপতি ভবনে এবং বাইরে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দিল্লিকে একটি বহু-স্তর কড়া নিরাপত্তা ব্যবস্থার আওতায় রাখা হয়েছে।অনুষ্ঠানে যোগদান শেষে দুই বন্ধুপ্রতিম দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আয়োজিত নৈশভোজে অংশ নেবেন শেখ হাসিনা।...
সৌদি পৌঁছলেন ৭২৪১৫ জন হজযাত্রী
ধর্ম ও দর্শন, সংবাদ

সৌদি পৌঁছলেন ৭২৪১৫ জন হজযাত্রী

পবিত্র হজ পালনে এ পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ৭২ হাজার ৪১৫ জন হজযাত্রী। রবিবার (৯ জুন) রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত রেকর্ড অনুযায়ী সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৫০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬৭ হাজার ৮৬৫ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছেন।রবিবার হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়।এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এই তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।গত ৯ মে হজ ফ্লাইট শুরু হয়, শেষ হবে ১২ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন আর শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই।এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৫ হাজার ২৫২ জন সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৪ হাজার ৫৬২ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮০ হাজার ৬৯৫ জন।আগামী ১৬ জুন সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।...
আবাসিক “সরকার ও রাজনীতি বিজ্ঞান/রাষ্ট্র ও সরকার বিজ্ঞান বিশ্ববিদ্যালয়” প্রতিষ্ঠা সময়ের একমাত্র দাবি
অভিমত, শিক্ষাঙ্গন

আবাসিক “সরকার ও রাজনীতি বিজ্ঞান/রাষ্ট্র ও সরকার বিজ্ঞান বিশ্ববিদ্যালয়” প্রতিষ্ঠা সময়ের একমাত্র দাবি

|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী, ইবি, কুষ্টিয়া ||বর্তমানে দেশের সরকারি বেসরকারি মিলে বিশ্ববিদ্যালয় সংখ্যা সোয়া শত। এর মধ্যে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় তাও চার ডজন হবে।বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার মান নিম্নমুখী ধাবিত হচ্ছে, এতে সন্দেহের অবকাশ নেই। কয়েকটি ভৌগোলিক কারণের মধ্যে একটি হলো রাজনীতি।বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি থাকবে কিনা এ বিষয়ে পক্ষে-বিপক্ষে দেশের সচেতন সুধিমন্ডলীর দুই এক জন মাঝেমধ্যে তাদের অভিব্যক্তি প্রকাশ করে থাকেন।সর্বশেষ রাজনীতিমুক্ত বিশ্ববিদ্যালয় বুয়েটে রাজনীতি চালু হওয়া বিষয়ে দেশের শতকরা কতজন অভিমত ব্যক্ত করেছেন সেটা দেশের জনগণ পত্র-পত্রিকায় ফেসবুকে প্রত্যক্ষ করেছেন।এতেই বুঝা যায়, দেশের উচ্চ শিক্ষাঙ্গনগুলোতে রাজনীতি কতটুকু গুরুত্ব বহন করে।আমি রাজনীতির পক্ষে-বিপক্ষে আমার অভিমত ব্যক্ত করছি না। আমি শুধু দেশের সচেতন নাগরিকদের কাছে বিশ...
ইউআইইউ’তে পোস্ট বাজেট ২০২৪-২০২৫ আলোচনা অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইইউ’তে পোস্ট বাজেট ২০২৪-২০২৫ আলোচনা অনুষ্ঠিত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (ইউআইইউ) বিবিএ প্রোগ্রাম অফিসের উদ্যোগে পোস্ট বাজেট ২০২৪-২০২৫ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মে ২০২৪) সকাল ১০ টায় ইউআইইউ ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য এবং হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব এ.কে. আজাদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ডিস্টিংগুইশড ফেলো প্রসেফর ড. মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউ’র মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আবুল কাশেম মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউআইইউ’র বিবিএ প্রোগ্রামের পরিচালক প্রফেসর ড. সালমা করিম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ইউআইইউ’র স্কুল অফ বিজনেস অফ ইকোনমিক্সের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মুসা।এছাড়াও অধিবেশনে আলোচনায় ছিলেন- রিসার্চ এন্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভালপমেন্ট’র (আর...