ভারতের ৪ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
|| আন্তর্জাতিক ডেস্ক ||ভারতের চারটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের পেট্রোলজাত পণ্য বিক্রি ও পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।মার্কিন সরকার গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) এ নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।বিদেশি সম্পদ বিষয়ক মার্কিন সরকারের অফিস ও পররাষ্ট্র দপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, ভারতের ওই চার প্রতিষ্ঠান হলো ফ্লুক্স মেরিটাইম এলএলপি, বিএসএম মেরিন এলএলপি, অস্টিনশিপ ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড ও কসমস লাইনস ইনকরপোরেশন।এই চার প্রতিষ্ঠানের মধ্যে কসমস লাইনস ইনকরপোরেশনকে ইরানের পেট্রোলজাত পণ্য পরিবহনে জড়িত থাকার অভিযোগে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।বাকি তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ- তারা ইরানের জ্বালানি তেল ও পেট্রোলজাত পণ্য পরিবহনকারী বিভিন্ন নৌযানের বাণ...










