দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন অধিনায়ক শান্ত
আফগানিস্তানের কাছে হতাশাজনক হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করার পর দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আজ মঙ্গলবার (২৫ জুন) সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল স্টেডিয়ামে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষে এক সংবাদ সম্মেলনে এই ক্ষমা চান শান্ত। বোলারদের সৌজন্যে সেমিফাইনালে ওঠার সুযোগ তৈরি হলেও আরও একবার ব্যাটিং ব্যর্থতার মঞ্চায়নের সঙ্গে প্রশ্নবিদ্ধ কৌশল ও ব্যাটিং অর্ডার মিলিয়ে আশা জাগিয়ে ডুবল বাংলাদেশের তরী।কোয়ার্টার ফাইনালে রূপ নেওয়া সুপার এইটের বৃষ্টিবিঘ্নিত লড়াইয়ে ডিএলএস পদ্ধতিতে টাইগারদের বিপক্ষে ৮ রানে জিতেছে আফগানরা। এতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে ওঠার গৌরব অর্জন করেছে রশিদ খানের দল। আফগানিস্তানের জয়ে ছিটকে গেছে অস্ট্রেলিয়াও।বিজ্ঞাপনরান তাড়ায় ১২.১ ওভারে জিতলে সেমিফাইনালে উঠত বাংলাদেশ। এমন অবস্থায় শুরু থেকে তাড়না দেখান লিটন দাস। ...

