রাজধানীতে উদ্যোক্তা উন্নয়নে ‘ফাউন্ডারস ইনসাইট’ প্যানেল আলোচনা অনুষ্ঠিত
বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল চালডাল ও সক্রিয় টেকনোলজিস লিমিটেডে মোট ২.৫ কোটি টাকা বিনিয়োগ করেছে। এই উল্লেখযোগ্য আর্থিক সহায়তা এই প্রতিষ্ঠানগুলোর বৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে প্রদান করা হয়েছে। বিভিসিএল এর চেয়ারপার্সন ড. মোঃ সবুর খান তার বক্তব্যে বলেন, এটি উদ্যোক্তাদের বেড়ে উঠায় বিভিসিএল ও ড্যাফোডিল পরিবারের প্রতিশ্রুতির একটি উদাহরন।চালডাল.কম বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম, যা নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ শিল্পে বিপ্লব ঘটিয়েছে। ২০১৪ সালে প্রতিষ্ঠিত চালডাল গ্রাহকদের সুষ্ঠ অনলাইন শপিং অভিজ্ঞতা প্রদান করে, যেখানে দশ সহস্রাধিক পণ্য প্রতিযোগিতামূলক দামে দ্রুত ডেলিভারি সেবা নিশ্চিত করে। উদ্ভাবন এবং গ্রাহক সন্তুষ্টিতে প্রতিশ্রুতিবদ্ধ চালডাল দ্রুতই গ্রাহকদের ঘরে ঘরে একটি বিশ্বস্ত নাম হয়ে উঠেছে। প্রযুক্তি ও দক্ষ লজিস্টিক্স সেবা ব্যবহার করে চালডাল বাংলাদেশের বাজারে নতুন মানদন্ড...
