এবার ইরাক থেকে ইসরায়েলে হামলা
এবার ইরাক থেকে ইসরায়েলি স্থাপনা টার্গেট করে হামলা চালানো হয়েছে। দ্য ইসলামিক রেজিসটেন্স নামের একটি সংগঠন দাবি করেছে যে, তারা ইসরায়েলের বন্দর নগরী ইলাতে ‘গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে’ ড্রোন হামলা চালিয়েছে। ইলা নামের ওই শহরটি লোহিত সাগরের তীরে অবস্থিত। খবর আল জাজিরার।এর আগেও ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যে ড্রোন হামলা চালিয়েছে ইসলামিক রেজিসটেন্স। জুনের শুরুর দিকে এসব হামলা চালানো হয়। সে সময় সংগঠনটি জানায় যে, তারা দখলদার ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবে এবং ধ্বংস করে দেবে।বিজ্ঞাপনগাজায় ইসরায়েলি বাহিনীর হামলাকে কেন্দ্র করেই এসব হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।এর আগে লেবাননভিত্তিক হিজবুল্লাহ সংগঠন গত রবিবার জানায়, তারা ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। হিজবুল্লাহর এক কমান্ডারকে হত্যার প্রতিশ...
