বুধবার, মার্চ ২৫

Blog

পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
জাতীয়, সংবাদ

পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত

পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৫ জুলাই) বিকেলে পদ্মা সেতুর উত্তর থানা সংলগ্ন মাঠে এই সমাপনী অনুষ্ঠান ও সুধী সমাবেশের আয়োজন করা হয়।বিজ্ঞাপনঅনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথির ভাষণ প্রদান করেন। এর আগে সভাপতির বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন। এরপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের অতিথিসহ প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।নিজস্ব অর্থায়নে নির্মাণ শেষে ২০২২ সালের ২৫ জুন আনুষ্ঠানিকভাবে চালু হয় পদ্মা সেতু। এরপর থেকেই যানবাহন চলাচল শুরু হয়।...
নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারকে শেখ হাসিনার অভিনন্দন
জাতীয়, সংবাদ

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারকে শেখ হাসিনার অভিনন্দন

৪ জুলাইয়ের নির্বাচনে ঐতিহাসিক বিজয় এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য ব্রিটিশ লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে লিখেছেন, এই ম্যান্ডেট আপনার দেশকে অগ্রগতি ও সমৃদ্ধির নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার এবং বিশ্বব্যাপী শান্তি জোরদার করার জন্য আপনার নেতৃত্বের প্রতি ব্রিটিশ জনগণের আস্থার সুস্পষ্ট প্রতিফলন।বিজ্ঞাপনলন্ডনে বাংলাদেশ হাইকমিশন চিঠিটি যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছে।এ উপলক্ষে শেখ হাসিনা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় লেবার পার্টি ও দলের আইকনিক নেতা স্যার হ্যারল্ড উইলসন, টমাস উইলিয়ামস সিকে ও লর্ড পিটার শোরের সঙ্গে বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার দল আওয়ামী লীগের স্থায়ী বন্ধুত্বের কথা স্মরণ করিয়ে দেন, যা প্রকৃতপক্ষে ...
ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী সংস্কারপন্থি পেজেশকিয়ান
আন্তর্জাতিক, সংবাদ

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী সংস্কারপন্থি পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন সংস্কারপন্থি পেজেশকিয়ান। শনিবার (৬ জুলাই) প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটে অতি রক্ষণশীল সাঈদ জালিলির বিপক্ষে জয়লাভ করেন তিনি। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।বিজ্ঞাপনস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত ফলাফল অনুসারে, এখন পর্যন্ত ৩ কোটির বেশি ভোট গণনা শেষ করেছেন কর্মকর্তারা। এর মধ্যে পেজেশকিয়ান পেয়েছেন ১ কোটি ৭০ লাখের বেশি ভোট এবং এক কোটি ৩০ লাখের বেশি ভোট পেয়েছেন জালিলি।...
ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট শেষে গণনা চলছে
আন্তর্জাতিক, সংবাদ

ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট শেষে গণনা চলছে

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (৫ জুলাই) সকাল ৮টা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত চলে ভোটগ্রহণ। এখন গণনা চলছে।ইরানের নির্বাচনি সদর দফতরের মুখপাত্র মোহসেন ইসলামি রাজধানী তেহরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, ভোটগ্রহণ শেষে চলছে ভোটগণনা।বিজ্ঞাপনতিনি জানান, দেশজুড়ে ৫৯ হাজার ভোটকেন্দ্রে ভোটের আয়োজন করা হয়। মোট ভোটার ছিলেন ৬ কোটি ১০ লাখ। প্রথম ধাপের নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থী মাসুদ পেজেশকিয়ান এবং সাঈদ জালিলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এই দুই প্রার্থীর মধ্যে থেকেই পরবর্তী প্রেসিডেন্ট বেছে নিতে ভোট দেন ইরানিরা।ইরানের স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, প্রায় ২ কোটি মানুষ ভোট দিয়েছেন, যা একই সময় ব্যবধানে প্রথম দফার ভোটের চেয়ে সাত শতাংশ বেশি।জাতীয় নির্বাচন সদর দফতরের মুখপাত্র ম...
এশিয়ান ইউনিভার্সিটির গবেষণা সেমিনারে জাপানি অধ্যাপক
শিক্ষাঙ্গন, সংবাদ

এশিয়ান ইউনিভার্সিটির গবেষণা সেমিনারে জাপানি অধ্যাপক

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের গবেষণা সেমিনারে প্রবন্ধ উপস্থাপক হিসেবে অংশগ্রহণ করেছেন জাপানের হামামাতসু ইউনিভার্সিটির সিনিয়র এসিস্ট্যান্ট প্রফেসর ড. শফিউর রহমান। বুধবার (৩ জুলাই) এইউবি'র আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসের সেমিনার রুমে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক গবেষণা সেমিনারে তিনি মূল প্রবন্ধ উপস্থাপন করেন।বিজ্ঞাপন“Inequality in Suspected Developmental Delays Among Children Aged 3-4 Years in Bangladesh and Nepal: A Subnational Level Assessment” বিষয়ের উপর গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক গবেষণা তুলে ধরেন প্রবন্ধ উপস্থাপক।উক্ত গবেষণার ফলাফলে জানা যায়, ৩-৪ বছর বয়সের শিশুদের Developmental Delays এর বেশী সম্ভাবনা থাকে আদি শিশুর মায়ের শিক্ষগত যোগতা ও পরিবারিক সম্পদ কম থাকে।ড. শফিউর রহমান, AUB উপাচার্য প্রফেসর ড. শাহজাহান খানেরে সাথে Stutistical Methods and Models for Health and Clini...
কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের ফের শাহবাগ মোড় অবরোধ
শিক্ষাঙ্গন, সংবাদ

কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের ফের শাহবাগ মোড় অবরোধ

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বৃহস্পতিবারও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে জড়ো হন শিক্ষার্থীরা। এরপর শাহবাগ মোড় অবরোধ করেন তারা।বিজ্ঞাপনএর আগে বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল নিয়ে সূর্যসেন হল, হাজী মুহম্মদ মুহসীন হল, টিএসসি ও রাজু ভাস্কর্য ঘুরে তারা শাহবাগ মোড় অবরোধ করেন।এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ছাত্র সারজিস আলম ঘোষণা দেন, আমরা আজকে আধা ঘণ্টার জন্য আসিনি। আমাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না।গত দুদিনও কোটা বাতিলের দাবি নিয়ে মিছিলের পর শাহবা...
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির মধ্যে কৃষি সমঝোতা স্মারক স্বাক্ষরিত
শিক্ষাঙ্গন, সংবাদ

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির মধ্যে কৃষি সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এর মধ্যে কৃষি গবেষণা, প্রযুক্তি হস্তান্তর এবং উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. মোহাম্মদ নাদিও বিন আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।বিজ্ঞাপনসমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহাবুব উল হক মজুমদার, হেলথ এন্ড লাইফ সায়েন্সস অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ বেলাল হোসেন, এগ্রিকালচারাল সায়েন্স বিভাগওে প্রধান প্রফেসর ড. এম এ রহীম এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম ...
১৪ দিনের সফরে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদল এখন ড্যাফোডিলে
শিক্ষাঙ্গন, সংবাদ

১৪ দিনের সফরে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদল এখন ড্যাফোডিলে

অস্ট্রেলিয়ার সুইনবার্ন ইউনিভার্সিটি অব টেকনোলজির ২২ সদস্যের শিক্ষার্থীর দল 'সুইনবার্নের স্টাডি ট্যুর ২০২৪: বাংলাদেশে ডিজিটাল এবং মোবাইল স্টোরিটেলিং ফেস্টিভ্যাল' শীর্ষক অনুষ্ঠানে যোগ দিতে ১৪ দিনের সফরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এসেছে। শিক্ষার্থী দলের নেতৃত্বে রয়েছেন সুইনবার্ন ইউনিভার্সিটি অব টেকনোলজির ফিল্ম, গেমস এবং অ্যানিমেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সুসান কেরিগান এবং সহযোগী অধ্যাপক ম্যাক্স শ্লেসের। প্রতিনিধি দল আগামী ১৪ জুলাই পর্যন্ত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অবস্থান করবে।বিজ্ঞাপনমঙ্গলবার (০২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আমিনুল ইসলাম মিলনায়তনে প্রতিনিধি দলকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব উল হক মজুমদার। স্বাগত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুইনবার্ন ইউনিভার্সিটি অব টেকনোলজির ফিল্ম, গেমস এবং অ্যানিমেশন বিভাগের ...
“রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি” পেলেন ইউআইটিএসের ২৮ মেধাবী শিক্ষার্থী
শিক্ষাঙ্গন, সংবাদ

“রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি” পেলেন ইউআইটিএসের ২৮ মেধাবী শিক্ষার্থী

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর বসন্তকালীন সেমিস্টার ২০২৪-এর আটাশজন মেধাবী শিক্ষার্থীকে “রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি” প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (০২ জুলাই) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে এই বৃত্তি প্রদান করা হয়। ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজ এবং পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমানের সহধর্মিণী ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মিসেস তাহমিনা রহমানের নামে গঠিত ‘রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি তহবিল’ এর অধীনে ইউআইটিএস-এর প্রতিটি বিভাগের কমপক্ষে একজন ছাত্রীসহ তিনজন করে শিক্ষার্থীকে প্রতি সেমিস্টারে রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি দেয়া হয়।বিজ্ঞাপনবৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। তিনি তার বক্তব্যে বলেন, এটি কোন...
এলপি গ্যাসের দাম বাড়ল
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

এলপি গ্যাসের দাম বাড়ল

চলতি জুলাই মাসে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। জুন মাসের তুলনায় জুলাই মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম ৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ১২ কেজি সিলিন্ডারের দাম মে মাসের তুলনায় জুনে ৩০ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।মঙ্গলবার (২ জুলাই) বিকেল তিনটায় নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), যা সন্ধ্যা থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।বিইআরসি চেয়ারম্যান মো. নূরুল আমিন জানান, ১২ কেজির এলপিজির দাম ১ হাজার ৩৬৩ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।বিজ্ঞাপনটানা ৮ মাস বাড়ার পর গত ৩ এপ্রিল ভোক্তা পর্যায়ে কমানো হয়েছিল এলপিজির দাম। মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৪০ টাকা কমিয়ে ১ হাজার ৪৪২ টাকা নির্ধারণ করা হয়েছিল।এরপর গত ২ মে ভোক...