বুধবার, মার্চ ২৫

Blog

জিআই পণ্য হিসেবে নিবন্ধিত হতে যাচ্ছে ‌‘সুন্দরবনের মধু’
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

জিআই পণ্য হিসেবে নিবন্ধিত হতে যাচ্ছে ‌‘সুন্দরবনের মধু’

বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে নিবন্ধিত হচ্ছে ‘সুন্দরবনের মধু’। রবিবার ৩০শে জুন শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদফতর (ডিপিডিটি) এ তথ্য জানিয়েছে।অধিদফতর জানিয়েছে, এ বিষয়ে বাগেরহাটের জেলা প্রশাসকের (ডিসি) আবেদন পর্যালোচনা করে প্রাপ্ত তথ্যাদি জার্নাল আকারে প্রস্তুত করে বিজি প্রেসে পাঠানো হয়েছে। জার্নাল প্রকাশের তারিখ থেকে দুই মাস সময়ের মধ্যে তৃতীয় কোনো পক্ষের আপত্তি বা বিরোধিতা না পাওয়া গেলে পণ্যটিকে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধন দেওয়া হবে।বিজ্ঞাপনজানা গেছে, বাগেরহাটের জেলা প্রশাসক কর্তৃক ‘সুন্দরবনের মধু’ পণ্যটিকে জিআই পণ্য হিসেবে নিবন্ধনের জন্য গত ০৭.০৮.২০১৭ তারিখে আবেদন দাখিল করা হয়। ডিপিডিটি ওই আবেদন পরীক্ষান্তে আবেদনে উল্লেখিত বিষয়ে আরো অন্যান্য প্রয়োজনীয় তথ্য দেওয়ার জন্য আবেদনকারীকে অনুরোধ জানায়।ডিপিডিট...
রথযাত্রা উৎসব শুরু আজ
ধর্ম ও দর্শন, সংবাদ

রথযাত্রা উৎসব শুরু আজ

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হচ্ছে আজ। বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে ৯ দিনব্যাপী রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ১৫ জুলাই বিকেল ৩টায় উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এ উৎসব শেষ হবে। সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের এই রথযাত্রা।সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।বিজ্ঞাপনরথযাত্রা উপলক্ষ্যে ঢাকায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) ৯ দিনব্যাপী অনুষ্ঠ...
কোটাবিরোধী আন্দোলনের যৌক্তিকতা নেই : প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

কোটাবিরোধী আন্দোলনের যৌক্তিকতা নেই : প্রধানমন্ত্রী

লেখাপড়া বাদ দিয়ে কোটার বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আন্দোলনের যৌক্তিকতা দেখেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রবিবার (৭ জুলাই) যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণভবনে সংগঠনটির নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে দেওয়া বক্তব্যে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন প্রসঙ্গে এ কথা বলেন তিনি।বিজ্ঞাপনসরকারপ্রধান বলেন, আমরা দেখছি কোটা আন্দোলন, মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা, নারীদের কোটা সেটি বাতিল করতে হবে। সেটা কিন্তু একবার বাতিল করা হয়েছিল। সেটার ফলাফল কী? পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার হিসাব যদি দেখা যায়, তাহলে দেখা যাবে আগে নারীরা যে পরিমাণ সুযোগ পেতো এই কয় বছরে তেমন সুযোগ পায়নি। এটাই বাস্তবতা। এমনকি অনেক প্রত্যন্ত এলাকা বা জেলার মানুষ বঞ্চিত থেকে গেছে। তারাও চাকরি পাচ্ছে না। এরকম বঞ্চিত হওয়ার কারণে একটা মামলা হয় আর হাইকোর্ট রায় দেয়।...
পবিত্র আশুরা ১৭ জুলাই
ধর্ম ও দর্শন, সংবাদ

পবিত্র আশুরা ১৭ জুলাই

গতকাল দেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ না দেখা যাওয়ায় আজ রবিবার পূর্ণ হবে ৩০ জিলহজ। সে হিসেবে আগামী সোমবার (৮ জুলাই) থেকে মহররম মাস গণনা শুরু হবে এবং পদার্পণ করবে নতুন বর্ষ ১৪৪৬ হিজরিতে। সে অনুযায়ী ১৭ জুলাই (বুধবার) পবিত্র আশুরা পালিত হবে।শনিবার (৬ জুলাই) সন্ধ্যায়৭ ঢাকায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু.আ. আউয়াল হাওলাদার।বিজ্ঞাপনইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় ১৪৪৬ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়। এতে দেখা যায়, শনিবার সন্ধ্যায় বাংলা...
ভুয়া র‍্যাব পরিচয়ে ডাকাতি, এক নারী গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

ভুয়া র‍্যাব পরিচয়ে ডাকাতি, এক নারী গ্রেফতার

গাজীপুরে ভুয়া র‍্যাব পরিচয়ে ডাকাতিতে জড়িত থাকায় মিতু নামে এক নারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১।শনিবার (৬ জুলাই) তাকে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে গ্রেফতার করা হয়।রবিবার (৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ এন্ড মিডিয়া অফিসার) ও সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।বিজ্ঞাপনতিনি জানান, গত শনিবার গাজীপুরের শ্রীপুরের সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার ৩ নম্বর গেটের সামনে কতিপয় ভুয়া র‍্যাব পরিচয়ে কারখানার তিনজন কর্মকর্তাকে অস্ত্রের মুখে অপহরণ ও জিম্মি করে শ্রমিকদের বেতন-বোনাস ও ট্রাক ভাড়ার ১৯ লাখ ৪৫ হাজার টাকা ছিনতাই করে। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ বাদী হয়ে গাজীপুরের শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করে।তিনি আরও জানান, মামলার পরই রাতের আঁধারে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত দলটির অন্যতম প্রধান আসামি দুর্ধর্ষ মহিলা সদস্য মিতুকে গ্রেফতার কর...
ঢাকাসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া, আবহাওয়া ও পরিবেশ

ঢাকাসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

ঢাকাসহ দেশের সব অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে রাত ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।আবহাওয়া বার্তায় বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।বিজ্ঞাপনএর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এসময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায়...
জব্দের আগেই ৮ কোটি টাকা সরান মতিউর, ব্যাংকে আছে ৪ কোটি
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

জব্দের আগেই ৮ কোটি টাকা সরান মতিউর, ব্যাংকে আছে ৪ কোটি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আলোচিত সাবেক কর্মকর্তা মতিউর রহমানের জব্দ করা ব্যাংক হিসাবে আছে কেবল ৪ কোটি টাকা! ছেলের ‘ছাগলকাণ্ড’ আলোচনায় আসার পরপরই এসব হিসাব থেকে মোট ৮ কোটি টাকা সরিয়ে ফেলেন মতিউর। সব মিলিয়ে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে ১১৫টি হিসাবে এই কাস্টমস কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে।মতিউরের ব্যাংক হিসাব পর্যালোচনায় এসব তথ্য উঠেছে বলে দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে জানা গেছে।বিজ্ঞাপনগত ঈদুল আজহার আগে ছেলে মুশফিকুর রহমান ইফাতের ১৫ লাখ টাকায় ছাগল কেনার খবর প্রকাশিত হওয়ার পর মতিউর রহমান দেশজুড়ে আলোচিত হন। এরপর তাদের সম্পদের খোঁজে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)।গত ২৫ জুন দুদকের অনুরোধে মতিউর রহমান ওরফে পিন্টু, তাঁর দুই স্ত্রী ও পাঁচ সন্তানের ব্যাংক হিসাব জব্দ করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে তাদের মুঠ...
বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবার মান দেখে স্বাস্থ্যমন্ত্রীর অসন্তোষ প্রকাশ
সংবাদ, স্বাস্থ্য

বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবার মান দেখে স্বাস্থ্যমন্ত্রীর অসন্তোষ প্রকাশ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন চট্টগ্রামে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল পরিদর্শন করেছেন। এ সময় বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবার সামগ্রিক মান দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি।এমনকি পরিদর্শন শেষে কর্তৃপক্ষকে হাসপাতালে স্বাস্থ্যসেবার এই বেহাল অবস্থার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও জানান।বিজ্ঞাপনশুক্রবার (৫ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রামের একটি বেসরকারি মেডিকেল সেন্টার হাসপাতাল পরিদর্শনকালে এমন বেহালদশা দেখা যায় বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।এ সময় হাসপাতাল পরিদর্শনকালে কর্তব্যরত চিকিৎসকের গায়ে অ্যাপ্রোন না দেখায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। এমনকি অ্যাপ্রোন না পরা চিকিৎসকসহ হাসপাতালের বেহাল অবস্থা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন তিনি।স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরিদর্শনে এসে যে দুইজন চিকিৎসকের সঙ্গে ...
ডিম ও মুরগির দাম কমেছে
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

ডিম ও মুরগির দাম কমেছে

রাজধানীতে কমেছে সোনালী মুরগি ও ডিমের দাম। শনিবার (৬ জুলাই) রাজধানীর বাজারগুলোতো এসব খাদ্যপণ্য কমে বিক্রি হচ্ছে।বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। সোনালি মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৪০ টাকায়। গত সপ্তাহে প্রতি ডজন ডিম ১৫০ টাকায় বিক্রি হলেও এখন তা ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।বিজ্ঞাপনব্যবসায়ীরা বলছেন, কোরবানি ঈদের পর বাজারে মুরগির চাহিদা কমায় দাম কিছুটা কমেছে। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকায় এবং খাসির মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ১১০০ টাকায়।বাজারগুলোতে প্রতি কেজি টমেটো ১৮০ টাকা, গাঁজর ১০০ টাকা, পটল ৬০ টাকা, শসা ১০০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, ধন্দুল ৬০ টাকা, কচুর লতি ৮০ টাকা ও বেগুন ১২০ টাকা, পেঁপে ৫০ টাকা, ঢ্যাঁড়শ ৭০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, কাঁচা মরিচ ২৮০ টাকা ও কচুরমুখী প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে।এছাড়াও বাজারভেদে প্রতি কেজি আলু বিক্...
‘স্থানীয় পর্যায়ে ভালো চিকিৎসা পেলে ঢাকায় রোগীর ভিড় হবে না’: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয়, সংবাদ, স্বাস্থ্য

‘স্থানীয় পর্যায়ে ভালো চিকিৎসা পেলে ঢাকায় রোগীর ভিড় হবে না’: স্বাস্থ্যমন্ত্রী

নিজ নিজ এলকায় ভালো চিকিৎসা পেলে ঢাকা শহরে রোগীদের ভিড় হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। এ সময় তিনি সপ্তাহে সোম ও মঙ্গলবার ঢাকায় থাকবেন এবং বাকি দিনগুলোতে সারাদেশের হাসপাতাল পরিদর্শন করবেন বলেও জানিয়েছেন।বৃহস্পতিবার (৪ জুলাই) রাজধানীর মহাখালীতে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর’বি) সাসাকাওয়া অডিটোরিয়ামে আয়োজিত ‘বাংলাদেশে শিশুর প্রারম্ভিক বিকাশ কর্মসূচি’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।বিজ্ঞাপনস্বাস্থ্যমন্ত্রী বলেন, গতকাল প্রধানমন্ত্রীকে বলছিলাম, আমি শুধু সোমবার আর মঙ্গলবার ঢাকা থাকব আর বাকী কয়দিন সারাদেশের চিকিৎসা ব্যবস্থা পরিদর্শন করব। আমি যদি উপজেলা, জেলা হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকগুলোকে উন্নত করতে পারি, আমার রোগীর ওখানে যথাযথ চিকিৎসা হয় তাহলে ঢাকা শহরে রোগীদের ভিড় হবে না। সাধারণ মানুষের যাতে উপকার হয় সেই লক্ষ্য...