বুধবার, মার্চ ২৫

Blog

উরুগুয়েকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া
খেলাধুলা, সংবাদ

উরুগুয়েকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া

কানাডাকে হারিয়ে ফাইনালে উঠে আর্জেন্টিনা অপেক্ষায় ছিল, তাদের প্রতিপক্ষ কে হবে? উরুগুয়ে না কলম্বিয়া? নর্থ ক্যারোলিনার চারলটে ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে সেই প্রশ্নের নিষ্পত্তি হলো। টুর্নামেন্টে দুর্দান্ত খেলতে থাকা উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হলো কলম্বিয়া।ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে দারুণ এক হেডে ফল নির্ধারণী গোলটি করেন জেফারসন লারমা। প্রথমার্ধের একেবারে অন্তিম মহূর্তে লাল কার্ড দেখেন কলম্বিয়ার ড্যানিয়েল মুনোজ। দ্বিতীয়ার্ধ পুরোটা ১০ জনের দল নিয়ে খেলে কলম্বিয়া। তবুও গোল বের করতে পারেনি উরুগুইয়ানরা।বিজ্ঞাপনএ নিয়ে কোপা আমেরিকায় তৃতীয়বার ফাইনালে উঠলো কলম্বিয়া। আগের দুই ফাইনালের মধ্যে ২০০১ সালে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এছাড়া ১৯৭৫ সালে প্রথমবার ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার ২৩ বছর বিরতি দিয়ে আবারও হামেশ রদ্রিগেজ-লুইজ দিয়াজদের হ...
আজ থেকে সড়ক বন্ধ করে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি
জাতীয়, সংবাদ

আজ থেকে সড়ক বন্ধ করে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর এক মাসের স্থিতাবস্থা দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। অন্যদিকে, সরকারি চাকরির নিয়োগে কোটা পদ্ধতি বাতিল এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে ঢাকাসহ সারাদেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন কোটাবিরোধী শিক্ষার্থীরা। তবে আদালতের আদেশের পরও যদি কেউ ব্লকেড কর্মসূচির নামে রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করে তবে পুলিশ প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেবে।বিজ্ঞাপনবৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ. মহিদ উদ্দিন।এদিকে, কোটাবিরোধী আন্দোলনে ঘোষিত এক দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আজও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকাসহ সারাদেশে সর্বাত্মক ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। বিক...
সবুজে সবুজে ভরে উঠছে লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাস  -দানবীর ড. সৈয়দ রাগীব আলী
শিক্ষাঙ্গন, সংবাদ

সবুজে সবুজে ভরে উঠছে লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাস -দানবীর ড. সৈয়দ রাগীব আলী

প্রকৃতির সৌন্দর্য ঘেরা সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজার ইউনিয়নের রাগীব নগরে অবস্থিত সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি। প্রতিবছরই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে কর্তৃপক্ষ।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় বৃক্ষরোপণ ২০২৪ কর্মসূচির অংশ হিসেবে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সবুজে সাজিয়ে তুলতে প্রতিবছরের মত এবারের বর্ষা মৌসুমে লিডিং ইউনিভার্সিটিতে বিভিন্ন প্রজাতির বনজ এবং ফলদ বৃক্ষরোপণ করার উদ্যোগ নেয়া হয়েছে।বিজ্ঞাপন'গাছ লাগাই, গাছ বাঁচাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাকৃতিক পরিবেশের প্রতি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং পুরানো গাছগুলোর পরিচর্যা করার উদ্যোগে বুধবার (১০ জুলাই) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও চারা গা...
ইউআইটিএসের আইন বিভাগের নতুন বিভাগীয় প্রধান ড. মো. নাহিদ
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইটিএসের আইন বিভাগের নতুন বিভাগীয় প্রধান ড. মো. নাহিদ

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ইউনিভার্সিটির আইন বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে যোগাদান করেছেন সহযোগী অধ্যাপক ড. মো. নাহিদুল ইসলাম। গত ১ জুলাই ২০২৪ রাজধানীর বারিধারাস্থ ক্যাম্পাসে আইন বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং ৭ জুলাই অত্র বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।দায়িত্ব গ্রহন কালে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন, ইউআইটিএসের আইন উপদেষ্টা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিজ্ঞ আইনজীবী, গোল্ড মেডালিস্ট অ্যাডভোকেট মোঃ আব্দুল মান্নান ভূঁইয়া, ইউএলএলএ-এর সভাপতি এবং আইন বিভাগের সাবেক ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান অ্যাডভোকেট রেহনুমা চৌধুরীসহ অত্র বিভাগের সকল শিক্ষকবৃন্দ।বিজ্ঞাপননতুন বিভাগীয় প্রধান ড. মো. নাহিদুল বলেন, তিনি আইন বিভাগের গৌরব ও মর্যাদা সমুন্নত রেখে বিভাগের একাডেমিক কার্যক্রম আরও গতিশীল করার আশা...
কোটা সংস্কার আন্দোলন : ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
জাতীয়, সংবাদ

কোটা সংস্কার আন্দোলন : ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর কারওয়ান বাজার ও মহাখালীর আমতলীতে রেললাইন অবরোধ করে রেখেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।বুধবার (১০ জুলাই) দুপুরে রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। ফলে ঢাকা থেকে কোনো ট্রেন ঢাকার বাইরে যেতে পারছে না। একইভাবে বাইরের কোনো ট্রেনও ঢাকায় প্রবেশ করতে পারছে না।বিজ্ঞাপনগণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে স্টেশনমাস্টার আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা রেললাইল অবরোধ করেছেন। এজন্য ঢাকায় কোনো ট্রেন ঢুকতে বা বের হতে পারছে না। আমরা প্রস্তুত আছি। রেললাইন ক্লিয়ার হলে ট্রেন চলাচল শুরু হবে।’ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হওয়ায় স্টেশনে থাকা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।সকাল-সন্ধ্যা সর্বাত্মক ‘বাংলা ...
এবার মুক্তিযোদ্ধার সন্তানদের পাল্টা আন্দোলনের ঘোষণা
জাতীয়, সংবাদ

এবার মুক্তিযোদ্ধার সন্তানদের পাল্টা আন্দোলনের ঘোষণা

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায় চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মুক্তিযোদ্ধার সন্তানরা। তারা বলছেন, সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের বিপরীতে এবার তারা কঠোর কর্মসূচি দেবেন।বুধবার (১০ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পর প্রাথমিক প্রতিক্রিয়ায় এ ঘোষণা দেন মুক্তিযোদ্ধার সন্তান, প্রজন্ম ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির সংগঠনের নেতাকর্মীরা।বিজ্ঞাপনতাদের দাবি আদালতের কাছে নয়, বরং সংসদের কাছে উল্লেখ করে নেতাকর্মীরা বলেন, দেশের মানুষকে জিম্মি করে এই রায় নিয়েছে কোটাবিরোধীরা। এখন আমরাও বসে থাকবো না। এতোদিন সরকারের ভাবমূর্তি নষ্ট হবে দেখে কঠোর আন্দোলন করিনি। কিন্তু এবার বৈঠক করে কঠোর কর্মসূচি দেওয়া হবে। কোটা আবার ফিরিয়ে আনতে শিগগিরই সংসদ ভবন অভিমুখী মিছিল বের করা হবে। প্রয়োজনে সংসদ...
ঢাকা-বেইজিং ২১ চুক্তি-সমঝোতা স্মারক ও ৭ ঘোষণাপত্র সই
জাতীয়, সংবাদ

ঢাকা-বেইজিং ২১ চুক্তি-সমঝোতা স্মারক ও ৭ ঘোষণাপত্র সই

‘কৌশলগত অংশীদারিত্ব’ থেকে ‘ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক ‘অংশীদারিত্ব’ উন্নীত হতে ২১টি সমঝোতা স্মারক ও চুক্তি এবং ৭টি ঘোষণাপত্রে সই করেছে বাংলাদেশ ও চীন। এর মধ্যে ২টি সমঝোতা স্মারক নবায়ন করা হয়েছে।বুধবার (১০ জুলাই) দুপুরে বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’ এ সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে দুই দেশের মধ্যে এসব চুক্তি-সমঝোতা এবং ঘোষণাপত্র সই হয়।চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের আগে গ্রেট হলে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন লি কিয়াং এবং শেখ হাসিনা।বিজ্ঞাপনএর আগে সকালে গ্রেট হলে পৌঁছালে শেখ হাসিনাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। এসময় শেখ হাসিনাকে রাষ্ট্রীয়ভাবে অভ্যর্থনা ও লাল গালিচা সংবর্ধনা জানানো হয়। প্রদান করা হয় গার্ড অব অনার।দ্বিপাক্ষিক বৈঠকে রোহিঙ্গা ইস্যু ছাড়াও দুই দেশের মধ্যেকার ব্যবসা-বাণিজ্য, ব...
হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা, মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র বহাল
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সংবাদ

হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা, মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র বহাল

সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর এক মাসের স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। এ আদেশের ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র বহাল থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা।বুধবার (১০ জুলাই) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।বিজ্ঞাপনআদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। অন্যদিকে রিটকারীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ্ মঞ্জুরুল হক।এর আগে গত ৯ জুন সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণির মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দিয়েছিলেন চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এ আদ...
সায়েন্সল্যাবে রাস্তা বন্ধ করে দিয়েছেন কোটাবিরোধী আন্দোলনকারীরা
জাতীয়, সংবাদ

সায়েন্সল্যাবে রাস্তা বন্ধ করে দিয়েছেন কোটাবিরোধী আন্দোলনকারীরা

কোটা সংস্কারের দাবিতে ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সায়েন্সল্যাবে রাস্তা বন্ধ করে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়৷বুধবার (১০ জুলাই) সকাল ১০টার দিকে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এতে অংশ নেন ঢাকা কলেজ দুই শতাধিক শিক্ষার্থী।বিজ্ঞাপনআন্দোলনকারীরা এলিফ্যান্ট রোডের মুখে অবস্থান নিয়ে মানবঢাল তৈরি করে সড়কে যান চলাচল বন্ধ করে দেন৷শিক্ষার্থীরা মাইকে ঘোষণা দেন, 'আমাদের যৌক্তিক দাবির জন্য আমরা সড়ক অবরোধ করেছি৷ জরুরি সেবা ছাড়া কোনো যানবাহন আমরা চলতে দেব না। আমরা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাবো না। কাউকে ঘটাতেও দেবো না।' এরপর তারা কোটা প্রথা বিরোধী নানা স্লোগান ধরেন।এ সময় নিউ মার্কেট থেকে সিটি কলেজ-শাহবাগ, সিটি কলেজ থেকে নিউ মার্কেট-এলিফ্যান্ট রোড-শাহবাগমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।...
টিউলিপের পর যুক্তরাজ্যের নতুন সরকারে দায়িত্ব পেলেন রুশনারাও
আন্তর্জাতিক, সংবাদ

টিউলিপের পর যুক্তরাজ্যের নতুন সরকারে দায়িত্ব পেলেন রুশনারাও

যুক্তরাজ্যের নতুন সরকারে দায়িত্ব পেলেন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। তিনি গৃহায়ণ, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি হয়েছেন।এর আগে মঙ্গলবার এ সরকারের ‘সিটি মিনিস্টার’ হন টিউলিপ সিদ্দিক। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি। বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার মেয়ে টিউলিপ। যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে প্রকাশিত মন্ত্রীদের নামের তালিকায় মঙ্গলবার টিউলিপ ও রুশনারার নাম দেখা যায়।বিজ্ঞাপনগত ৪ জুলাই যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। লেবার পার্টির প্রার্থী হিসেবে রুশনারা আলী বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকার বেথনালগ্রিন ও স্টেপনি আসন থেকে পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হন। তিনি এই আসনে ২০১০ সাল থেকে টানা এমপি হিসেবে নির্বাচিত হয়ে আসছেন। যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা।...