বুধবার, মার্চ ২৫

Blog

প্রত্যয় স্কিম ইস্যুতেওবায়দুল কাদেরের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বৈঠক
জাতীয়, সংবাদ

প্রত্যয় স্কিম ইস্যুতেওবায়দুল কাদেরের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বৈঠক

সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিম বাতিলের দাবিতে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ১২ সদস্যের একটি প্রতিনিধিদল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসেছেন।শনিবার (১৩ জুলাই) বেলা ১১টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন্নাহার চাপা এবং প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী উপস্থিত আছেন।গত ৪ জুলাই এ বৈঠক হওয়ার কথা থাকলেও পরে ওবায়দুল কাদেরের ব্যস্ততার কারণে সেটি স্থগিত করা হয়।সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিম নিয়ে প্রজ্ঞাপন বাতিল করাসহ তিন দফা দাবিতে গত ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতিত...
একাদশে ভর্তি : শেষধাপেও কলেজ পায়নি ১২ হাজার শিক্ষার্থী
জাতীয়, শিক্ষাঙ্গন, সংবাদ

একাদশে ভর্তি : শেষধাপেও কলেজ পায়নি ১২ হাজার শিক্ষার্থী

চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ও শেষ ধাপ পেরিয়ে গেলেও প্রায় ১২ হাজার শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির সুযোগ পাননি। এদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৭০০ জন।শুক্রবার (১২ জুলাই) রাত ৮টায় একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে তৃতীয় ও শেষ ধাপের ফল প্রকাশ করা হয়। এই ফল বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে।আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারও গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ভর্তি নীতিমালা অনুযায়ী তিন ধাপে আবেদন নেওয়ার কথা ছিল। সেই তিন ধাপ শেষেও আমাদের ১২ হাজারের কিছু বেশি শিক্ষার্থী কলেজ বরাদ্দ পাননি। তার মধ্যে এসএসসিতে জিপিএ-৫ শিক্ষার্থীর সংখ্যা ৭০০ জনের মতো।তাদের ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া হবে, জানতে চাইলে তপন কুমার বলেন, এটা তো একক সিদ্ধান্তে বলা সম্ভব নয়। আলোচনাসাপেক্ষে এ বি...
হজ পালন শেষে দেশে ফিরলেন ৬৮ হাজার হাজি
ধর্ম ও দর্শন

হজ পালন শেষে দেশে ফিরলেন ৬৮ হাজার হাজি

চলতি বছর পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৬৭ হাজার ৯৭৪ জন হাজি দেশে ফিরেছেন। শনিবার (১৩ জুলাই) হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।বুলেটিনে বলা হয়, আগামী ২২ জুলাই পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে।এবার বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ২২৫ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী সৌদি আরবে গেছেন। এদিকে, আগামী বছর (২০২৫) বাংলাদেশের জন্য এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা দিয়েছে সৌদি আরব।বিষয়টি নিশ্চিত করে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম জানান, নির্ধারিত সংখ্যার মধ্যে কতজন সরকারি ব্যবস্থাপনায় আর কতজন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন তা বাংলাদেশ সরকার পরে নির্ধারণ করে দেবে।...
সৌভাগ্যের জার্সি পরেই ফাইনাল খেলবে আর্জেন্টিনা
খেলাধুলা, সংবাদ

সৌভাগ্যের জার্সি পরেই ফাইনাল খেলবে আর্জেন্টিনা

১৯৯০ সালের বিশ্বকাপের ফাইনাল হেরে ম্যারাডোনার সেই কান্না এখনো চোখে ভাসে ফুটবল অনুরাগীদের। ২০১৪ বিশ্বকাপের ফাইনালেও মেসি-ডি মারিয়াদের হতাশাময় চেহারা এখনো পীড়া দেয় ভক্তদের। এই দুই ফাইনালে আর্জেন্টিনা এওয়ে জার্সি অর্থাৎ নীল জার্সি পরে খেলেছিল।বিজ্ঞাপনআর্জেন্টাইনদের কাছে ফাইনালের জন্য এই এওয়ে জার্সি অনেকটা অপয়া জার্সির মতই। ২০২১ কোপা আমেরিকার ফাইনাল এবং ২০২২ বিশ্বকাপের ফাইনালে সেই অপয়া জার্সি থেকে সরে এসে চিরাচরিত হোম জার্সি আকাশী-সাদা জার্সি পরে খেলে সাফল্য পেয়েছিল।আরো একবার ফাইনালের সামনে আর্জেন্টিনা। ভক্তদের মনে প্রশ্ন আর্জেন্টিনা কোন জার্সি পরে খেলবে। তবে আর্জেন্টাইনদের জন্য সুসংবাদ। ২০২১ ও ২০২২ ফাইনালের মতই এই ফাইনালেও আকাশী-সাদা জার্সি ও সাদা রঙের শর্টস পরে খেলবে দলটি। দলটির পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।...
খাগাইল গ্রামে মাদকমুক্ত এলাকা চাই স্লোগানে জরুরি পরামর্শ সভা
সংবাদ, সারাদেশ

খাগাইল গ্রামে মাদকমুক্ত এলাকা চাই স্লোগানে জরুরি পরামর্শ সভা

বর্তমান পৃথিবীতে যত জটিল ও মারাত্মক সমস্যা রয়েছে, তন্মধ্যে মাদকদ্রব্য ও মাদকাসক্তি হলো সবকিছুর শীর্ষে। যুদ্ধবিগ্রহের চেয়েও এটা ভয়ংকর। কারণ, কোনো যুদ্ধের মাধ্যমে একটি জাতি-গোষ্ঠীকে ধ্বংস করতে চাইলেও একেবারে তা নির্মূল করা সম্ভব নয়; যা কিনা মাদকতার মাধ্যমে সম্ভব। সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের খাগাইল, গৌরীনগর, বর্নি ও আশপাশের এলাকা বর্তমানে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের নিরাপদ স্থানে পরিণত হয়েছে। এহেন পরিস্থিতিতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়নের খাগাইল গ্রামের স্কুল-কলেজ ও মাদরাসাগামী শিক্ষার্থীরা আতংকিত।বিজ্ঞাপনশিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার পথে অবাধে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সেবনে তারা মানসিকভাবে বিপর্যস্ত। অনেক ছোট ছোট বাচ্চাদেরকে বিক্রয়ের কাজে ব্যবহার করা হচ্ছে। এমন পরিস্থিতিতে আতংকিত শিক্ষার্থীরা সম্প্রতি তাদের নিজের উদ্যোগে জরুরি পরামর্শ সভায় মিলিত হয়। তাদে...
আজ সারাদিন ধীরগতি থাকতে পারে ইন্টারনেটে
বিজ্ঞান ও প্রযুক্তি, সংবাদ

আজ সারাদিন ধীরগতি থাকতে পারে ইন্টারনেটে

সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শনিবার (১৩ জুলাই) সারাদেশে দিনভর ইন্টারনেটে ধীরগতি থাকতে পারে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা ভোগান্তির শিকার হতে পারেন গ্রাহকরা।শুক্রবার (১২ জুলাই) বিকেলে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড পিএলসি (বিএসসিপিএলসি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।বিজ্ঞাপনবিজ্ঞপ্তিতে বলা হয়, সাবমেরিন ক্যাবল (সিমিইউ-৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে কনসোর্টিয়াম কর্তৃক গৃহীত রক্ষণাবেক্ষণ কাজ করার জন্য ১৩ জুলাই সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা এ ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো আংশিক বন্ধ থাকবে।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ কারণে দেশের বিভিন্ন জায়গায় নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা ব্যাহত হতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বিএসসিপিএলসি। তবে কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন (সিমিউই-৫) ক্যাবল...
বাংলার রুমির ১৩তম ওফাতবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, সংবাদ

বাংলার রুমির ১৩তম ওফাতবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

উপমহাদেশের শ্রেষ্ঠ রুমি গবেষক ও সাধকপুরুষ, বাংলার রুমি শাহসুফি সৈয়দ আহমদুল হকের ১৩তম ওফাতবার্ষিকী আগামী ৫ সেপ্টেম্বর ২০২৪ খ্রি.। এ উপলক্ষে ঢাকা ও চট্টগ্রামে আন্তর্জাতিক সেমিনারসহ অনুষ্ঠানাদি আয়োজনের লক্ষে প্রস্তুতি সভা করেছে বাংলার রুমি প্রতিষ্ঠিত আধ্যাত্মিক চর্চা ও গবেষণামূলক সংগঠন আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশ। আজ শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর বনানীস্থ সোসাইটির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।বিজ্ঞাপনসোসাইটির সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক মূখ্যসচিব ড. মো. আব্দুল করিম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ এবং আল্লামা রুমি সোসাইটির যৌথ উদ্যোগে ঢাকায় একটি আন্তর্জাতিক সেমিনার ও চট্টগ্রামে সেমিনার-সহ বাংলার রুমির মাজর প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সোসাইটির উপদেষ্টা ও বাংলার রু...
ইলমুন নুবুওয়াহ সনদের উপর প্রতিষ্ঠিত
ধর্ম ও দর্শন, প্রবন্ধ, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী)

ইলমুন নুবুওয়াহ সনদের উপর প্রতিষ্ঠিত

|| প্রফেসর ড. মো: মযনুল হক, ইবি. কুষ্টিয়া ||ইলমুন নুবুওয়াহ বলতে নবুওয়াতী জ্ঞান, ঐশী জ্ঞান বা ঐশী প্রত্যাদেশকে বুঝানো হয়। এ জ্ঞানের বিভাজন করা হয়ে থাকে দু’ভাবে১. ওহী মাতলু -যা সালাতে পাঠ করা হয় ইবাদাত হিসেবে-আল-কুরআনুল কারীম২. ওহী গায়রু মাতলু-যা পঠিত হয় না ইবাদাত হিসেবে-আল-হাদীস বা সুন্নাহউম্মাতে মুহাম্মদীর জন্য এতদুভয়কে আকড়ে ধরা ওয়াজিব।রাসূল সা. বলেছেন: আমি দু’টো জিনিস তোমাদের নিকট রেখে গেলাম, যদি তোমরা এ দু’টোকে আকড়ে ধরো তাহলে পথ ভ্রষ্ট হবে না- ১. আল্লাহর কিতাব এবং ২. আমার সুন্নাহ (মুয়াত্বা ইমাম মালেক, ২/৮৯৯)।রাসূল মুহাম্মদ সা. এর উপর ওহী বা ঐশী জ্ঞান -ইলমুন নুবুওয়াহ- এর সূত্রপাত হয়েছিল হেরা গুহায় আল্লাহর প্রত্যাদেশসহ জিবরাঈল আ. এর আগমণের মাধ্যমে। আয়িশা রা. থেকে বর্ণিত হাদীস: জিবরাঈল আমীন এসে বললেন: পড়, রাসূল সা. বললেন আমি তো পাঠ করতে পারি না-আমি পাঠকারী নই। তিনি বললেন: জি...
ফল সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাল ডিআইইউ
শিক্ষাঙ্গন, সংবাদ

ফল সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাল ডিআইইউ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফল- ২০২৪ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুলাই) ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব উল হক মজুমদার ও ডিউক অব এডিন বার্গ এওয়ার্ডস ফাউন্ডেশন বাংলাদেশের ট্রাষ্টিবোর্ডের অনারারি সেক্রকটারী রিজওয়ান বিন ফারুক।বিজ্ঞাপনঅনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে বিশ্ববিদ্যালয়ের চারজন সফল এলামনাইকে আমন্ত্রণ জানানো হয়। এরা হলেন যমুনা গ্রপের হেড অব আইটি মোঃ মেহেদী হাসান, 6amTech এর কো- ফাউন্ডার ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান মাহামুদ, 6amTech এর কো- ফাউন্ডার ও প্...
বাবা হলেন অভিনেতা চাষী আলম
বিনোদন

বাবা হলেন অভিনেতা চাষী আলম

পুত্র সন্তানের বাবা হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা চাষী আলম। বুধবার (১০ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন তার স্ত্রী তুলতুল ইসলাম।গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে ‘ব্যাচেলর পয়েন্ট’র হাবু ভাই খ্যাত এ অভিনেতা বলেন, মা এবং ছেলে দুইজনে খুব ভালো আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।বিজ্ঞাপনগত বছর ২৫ আগস্ট তুলতুল ইসলামকে বিয়ে করেন চাষী আলম। গুলশানের একটি রেস্তোরাঁয় বসেছিল তার বিয়ের আসর। পারিবারিকভাবে বিয়ে করছেন উল্লেখ করে সে সময় চাষী বলেছিলেন, ‘পারিবারিকভাবেই আমাদের বিয়ে হচ্ছে। এখন এই মুহূর্তে আমাদের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে। কাল গুলশানের একটি রেস্তোরায় আমাদের বিয়ের অনুষ্ঠান হবে।’বর্তমানে ছোটপর্দায় ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষী আলম। কোরবানি ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত ওইয়েব সিনেমা ‘ফিমেল-৪’। কাজল আরেফীন অমি নির্মিত এ নাটক প্রকাশের সঙ্গে সঙ্গে প...