বৃহস্পতিবার, মার্চ ২৬

Blog

শনিবার, ২৭ জুলাই : নামাজের সময়সূচি
ধর্ম ও দর্শন

শনিবার, ২৭ জুলাই : নামাজের সময়সূচি

আজ শনিবার, ২৭ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ, ২০ মহররম ১৪৪৬ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচিজোহর- ১২:০৮ টাআসর- ৪:৪৩ টামাগরিব- ৬:৪৭ টাইশা- ৮:০৯ টাআগামীকাল রোববার (ফজর- ৪:০১ টা)।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তাহলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম : ০৫ মিনিটসিলেট : ০৬ মিনিটযোগ করতে হবে-খুলনা : ০৩ মিনিটরাজশাহী : ০৭ মিনিটরংপুর : ০৮ মিনিটবরিশাল : ০১ মিনিট...
জমকালো আয়োজনে প্যারিসের নদীতে অলিম্পিক উদ্বোধন
খেলাধুলা

জমকালো আয়োজনে প্যারিসের নদীতে অলিম্পিক উদ্বোধন

জমকালো আয়োজনে উদযাপিত হলো প্যারিসের নদীতে অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে হাজার হাজার অ্যাথলেট সেঁন নদীতে নৌকায় ভেসে পারফর্মারদের সাথে অংশ নেন। প্রথমবারের মতো একটি স্টেডিয়ামের পরিবর্তে নদীতে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হলো।প্রায় ৪ ঘণ্টার কাছাকাছি সময়ের এই অনুষ্ঠান ফরাসি জুডো কিংবদন্তি টেডি রিনার এবং স্প্রিন্টার মেরি-জোসে পেরেকের হট এয়ার বেলুনের মতো এক আকৃতি জ্বালানোর মাধ্যমে শেষ হয় যা প্যারিসের আকাশে উড়ে গেছে।লাল, সাদা এবং নীল আতশবাজি বিখ্যাত অস্টারলিটজ ব্রিজের উপরে ফরাসি ত্রিকোলোর উড়িয়েছে, এর পরে ৬,৮০০ অ্যাথলেট ২০৫টি প্রতিনিধিদল থেকে ৮৫টি নৌকা এবং বার্জে প্যারিসের বিখ্যাত স্থাপত্যের সামনে দিয়ে যান।আমেরিকান গায়ক-গীতিকার লেডি গাগার একটি ক্যাবারে নাম্বার এবং মরণঘাতি রোগ থেকে ফিরে কানাডিয়ান সঙ্গীত আইকন সেলিন ডিওনের আবেগপ্রবণ উপস্থাপনা সহ বেশ কিছু চমকপ্রদ প...
আজ বিকেল ৫টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ
জাতীয়

আজ বিকেল ৫টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ

ঢাকাসহ চার জেলায় আজ শনিবার (২৭ জুলাই) কারফিউ চলমান রয়েছে। তবে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিথিল করা হয়েছে কারফিউ।শুক্রবার (২৬ জুলাই) রাতে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শনিবার ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে কারফিউ চলবে। তবে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এছাড়া বাকি জেলাগুলোর কারফিউয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন।মন্ত্রী সাংবাদিকদের বলেন, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নতি হচ্ছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত হলেই ধীরে ধীরে কারফিউ শিথিল করা হবে। এ বিষয়ে আজ আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত হতে পারে বলেও জানান তিনি।কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীসহ সারাদেশে তাণ্ডব শুরু হলে শুক্রবার (১৯ জুলাই) দিনগত রাত ১২টা থেকে রোববার (২১ জুলাই) সকাল ১০টা পর্যন্ত ...
সহিংসতায় আহতদের চিকিৎসা ও আয়ের ব্যবস্থা করবে সরকার: প্রধানমন্ত্রী
জাতীয়

সহিংসতায় আহতদের চিকিৎসা ও আয়ের ব্যবস্থা করবে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাম্প্রতিক সহিংসতায় দলমত নির্বিশেষে আহত সবার চিকিৎসা ও আয়-রোজগারের ব্যবস্থা করবে সরকার।শুক্রবার (২৬ জুলাই) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। এসময় আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী।এসময় সরকারপ্রধান বলেন, সহিংসতায় আহতদের চিকিৎসার জন্য যা যা দরকার সবই করবে সরকার। আহতরা যেই দলেরই হোক চিকিৎসার দায়িত্ব নেবে সরকার।...
কমলা হ্যারিসকে সমর্থন জানালেন বারাক ওবামা
জাতীয়

কমলা হ্যারিসকে সমর্থন জানালেন বারাক ওবামা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টি থেকে প্রার্থী হয়েছেন বর্তমান ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এর আগে প্রেসিডেন্ট জো বাইডেন তাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। এরই মধ্যে ডেমোক্র্যাটিকদের মধ্যে অনেকেই কমলাকে সমর্থন জানিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন বারাক ওবামাও।মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, এই সংকটকালে যে ধরনের ভিশন, বৈশিষ্ট ও শক্তি দরকার তা কমলা হ্যারিসের আছে বলে তারা বিশ্বাস করেন।চলতি বছরের আগস্টে ডেমোক্র্যাটিক দলের কনভেনশন রয়েছে। সেখানে তাকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়া হবে। নভেম্বরে অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন।যৌথ বিবৃতিতে বলা হয়, আমরা প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে একমত। কমলাকে সমর্থন দেওয়াকে ভালো সিদ্ধান্ত বলেও উল্লেখ করা হয়েছে। তারা কমলাকে জয়ী করতে সম্ভাব্য সবকিছু করবেন বলেও...
বারান্দায় দাঁড়ানো ৪ বছরের শিশুর চোখে লাগে গুলি, পরে হাসপাতালে মৃত্যু
সারাদেশ

বারান্দায় দাঁড়ানো ৪ বছরের শিশুর চোখে লাগে গুলি, পরে হাসপাতালে মৃত্যু

৮ তলার বারান্দায় বাবা-মায়ের সঙ্গে দাঁড়িয়ে ছিল শিশু আবদুল আহাদ (৪)। বাসার নিচে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ চলছিল। হঠাৎ একটি গুলি আহাদের ডান চোখে বিদ্ধ হয়ে মাথার ভেতরে ঢুকে যায়। মুহূর্তেই ফ্লোরে লুটিয়ে পড়ে সে।বাবা আবুল হাসান ভেবেছিলেন হয়তো মাথা ঘুরে পড়ে গেছে ছেলে আহাদ। কিন্তু তাকে তুলতে গিয়ে বুকের রক্ত হিম হয়ে যায় আবুল হাসানের। ছেলের চোখ, মুখ থেকে রক্ত বেরিয়ে ভেসে যাচ্ছে ফ্লোর। গত শুক্রবার ১৯ জুলাই বিকেল চারটার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।ছেলেকে কোলে নিয়ে দ্রুত হাসপাতাদের দিকে ছোটেন হাসান। তবে বাড়ির নিচে এলেই তাঁকে বাধা দেয় অস্ত্রধারীরা। পরে ছেলের রক্তাক্ত অবস্থা দেখে সরে দাঁড়ায়। আহাদকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়।কর্তব্যরত চিকিৎস...
শুক্রবার, ২৬ জুলাই : নামাজের সময়সূচি
ধর্ম ও দর্শন

শুক্রবার, ২৬ জুলাই : নামাজের সময়সূচি

আজ শুক্রবার, ২৬ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ মহররম ১৪৪৬ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচিজুমা- ১২:০৮ টাআসর- ৪:৪৩ টামাগরিব- ৬:৪৯ টাইশা- ৮:১২ টাআগামীকাল শনিবার (ফজর- ৪:০১ টা)।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তাহলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম : ০৫ মিনিটসিলেট : ০৬ মিনিটযোগ করতে হবে-খুলনা : ০৩ মিনিটরাজশাহী : ০৭ মিনিটরংপুর : ০৮ মিনিটবরিশাল : ০১ মিনিট...
শাফিন আহমেদের মৃত্যুতে জেমস’র শোক
বিনোদন

শাফিন আহমেদের মৃত্যুতে জেমস’র শোক

জনপ্রিয় সংগীতশিল্পী ও ব্যান্ড তারকা শাফিন আহমেদ মারা গেছেন। তার চলে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে সংগীতাঙ্গনসহ বিভিন্ন মহলে। অগণিত ভক্ত অনুরাগীরা বাকরুদ্ধ। শোক ছুঁয়েছে নগরবাউল জেমসকেও। সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন জেমস।বৃহস্পতিবার (২৫ জুলাই) নিজের ফেসবুকে শাফিন আহমেদের গাওয়া গানের কয়েকটি লাইন তুলে দিয়ে লিখেছেন, ‘চাঁদ তারা সূর্য নও তুমি, নও পাহাড়ি ঝর্না/ যদি বলি ফুল তবুও হবে ভুল/ তোমার তুলনা হয় না।’এরপর নগরবাউল লিখেছেন, ‘বিনম্র শ্রদ্ধা বাংলাদেশের মাইলস ব্যান্ড তারকা শাফিন আহমেদের প্রতি। শোকস্তব্ধ দর্শক-শ্রোতাদের প্রতি রইল গভীর সমবেদনা। আসুন আমরা সকলে তার আত্মার চিরশান্তি কামনা করি।’যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় শো করতে গিয়েছিলেন শাফিন আহমেদ। শো’য়ের আগে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বৃহস্পতিবার (২৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার...
শুক্র ও শনিবার কারফিউ থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

শুক্র ও শনিবার কারফিউ থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকাসহ চার জেলায় শুক্রবার ও শনিবার কারফিউ চলমান থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুক্র ও শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। বৃহস্পতিবার (২৫ জুলাই) দিনগত রাত ১২টায় রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুক্র ও শনিবার (২৬ ও ২৭ জুলাই) ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে কারফিউ চলবে। তবে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এছাড়া বাকি জেলাগুলোর কারফিউয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন।কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীসহ সারাদেশে তাণ্ডব শুরু হলে শুক্রবার (১৯ জুলাই) দিনগত রাত ১২টা থেকে রোববার (২১ জুলাই) সকাল ১০টা পর্যন্ত কারফিউ জারি করে সরকার। এরপর অনির্দিষ্টকালের জন্য কারফিউ বাড়ানো হয়। যদিও প্রতিদিনই কয়েক ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হচ্ছে।...
মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না : প্রধানমন্ত্রী
জাতীয়

মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের যেসব স্থাপনা মানুষের জীবনকে সহজ করে সেগুলো ধ্বংস করা আসলে কোন ধরনের মানসিকতা? ঢাকা শহর যানজটে নাকাল থাকলেও মেট্রোরেল স্বস্তি দিয়েছে। আধুনিক প্রযুক্তির মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, তা মানতে পারছি না।বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।সরকারপ্রধান বলেন, সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে কর্মক্ষেত্রে পৌঁছাতে পারে সেটা সুনিশ্চিত করা হবে। দেশ যেন আর্থিকভাবে সচ্ছল হতে পারে সেই চেষ্টা করা হবে। মানুষ রক্ত দিয়ে এ দেশ স্বাধীন করেছে, সেটা ব্যর্থ হতে পারে না।শেখ হাসিনা বলেন, দেশবাসীর কষ্ট লাঘবে সরকার যে উন্নয়ন করছে সেগুলো ধ্বংসকারীদের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। দেশকে নিয়ে বহির্বিশ্বে অনেক অসত্য খবর প্রচার হচ্ছে। এ বিষয়ে দেশের গণমাধ্যমকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন সর...