বৃহস্পতিবার, মার্চ ২৬

Blog

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি জানালো বাংলাদেশ ব্যাংক
বাণিজ্য ও অর্থনীতি

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি জানালো বাংলাদেশ ব্যাংক

রোববার থেকে ব্যাংক লেনদেন ও অফিসের নতুন সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে লেনদেন।শনিবার (২৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, রোববার (২৮ জুলাই) থেকে মঙ্গলবার পর্যন্ত ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। লেনদেন পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য অফিস খোলা থাকবে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।এর আগে সরকারি অফিসের নতুন সময়সূচি ঘোষণা করেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেলে ৩টা পর্যন্ত অফিস চলবে।উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে টানা তিনদিন নির্বাহী আদেশে সাধারণ ছুটিতে থাকার পর বুধবার (২৪ জুলাই) থেকে খুলেছে সরকারি অফিস। বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে অফিস।...
রোববার, ২৮ জুলাই : নামাজের সময়সূচি
ধর্ম ও দর্শন

রোববার, ২৮ জুলাই : নামাজের সময়সূচি

আজ রোববার, ২৮ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ, ২১ মহররম ১৪৪৬ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচি:জোহর- ১২:০৮ টাআসর- ৪:৪৩ টামাগরিব- ৬:৪৭ টাইশা- ৮:০৯ টাআগামীকাল সোমবার (ফজর- ৪:০৪ টা)।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তাহলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম : ০৫ মিনিটসিলেট : ০৬ মিনিটযোগ করতে হবে-খুলনা : ০৩ মিনিটরাজশাহী : ০৭ মিনিটরংপুর : ০৮ মিনিটবরিশাল : ০১ মিনিটতথ্যসূত্র: ইসলামিক ফাউন্ডেশন...
রোববার-মঙ্গলবার ১১ ঘণ্টা করে কারফিউ শিথিল
জাতীয়

রোববার-মঙ্গলবার ১১ ঘণ্টা করে কারফিউ শিথিল

আগামী তিনদিন ১১ ঘণ্টা করে কারফিউ শিথিল থকবে ঢাকাসহ তিন জেলায়। অর্থাৎ রোববার, সোমবার ও মঙ্গলবার প্রতিদিন ১১ ঘণ্টা করে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে কারফিউ শিথিল থাকবে। এ তিনদিন সকাল ৭টা থেকে বিকেল ৬টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। একই সঙ্গে এ তিনদিন বিকেল ৬টা থেকে সকাল ৭টা পর্যন্ত চলমান কারফিউ বলবৎ থাকবে।শনিবার (২৭ জুলাই) রাত ১১টার দিকে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।তিনি বলেন, ‌‘রোববার, সোমবার ও মঙ্গলবার ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে কারফিউ চলবে। তবে সকাল ৭টা থেকে বিকেল ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এছাড়া বাকি জেলাগুলোর কারফিউয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন।’কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীসহ সারাদেশে তাণ্ডব শুরু হলে শুক্রবার (১৯ জুলাই) দিনগত রাত ১২টা থেকে রোববার (২১ জুলাই...
রোববার থেকে অফিস চলবে নতুন সময়সূচিতে
জাতীয়

রোববার থেকে অফিস চলবে নতুন সময়সূচিতে

আগামীকাল রোববার (২৮ জুলাই) থেকে মঙ্গলবার পর্যন্ত সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।শনিবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।বিজ্ঞাপনএর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে গত সপ্তাহে তিনদিন (রোববার, সোমবার ও মঙ্গলবার) সাধারণ ছুটির পর বুধবার থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি অফিস। বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে অফিস কার্যক্রম।জনপ্রশাসনমন্ত্রী বলেন, রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিরকল ৩টা পর্যন্ত সরকারি অফিস চলবে। ব্যাংক, বীমা ও আদালত তাদের মতো করে সময় নির্ধারণ করবে। মঙ্গলবারের পর কারফিউয়ের সময় অনুযায়ী অফিস সময়সূচি নির্ধারণ করা হবে।...
করোনাক্রান্ত হওয়ায় কানাডা যাওয়া স্থগিত চিত্রনায়িকা ববিতার
বিনোদন

করোনাক্রান্ত হওয়ায় কানাডা যাওয়া স্থগিত চিত্রনায়িকা ববিতার

কানাডায় ছেলের কাছে যাওয়ার কথা ছিল এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ববিতার। করোনায় আক্রান্ত হওয়ায় টিকিট বাতিল করতে হয়েছে তাকে। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল কিংবদন্তি এ নায়িকাকে। চিকিৎসা শেষে সম্প্রতি বাসায় ফিরেছেন তিনি।আজ শনিবার (২৭ জুলাই) ববিতার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার খবর গণমাধ্যমকে জানিয়েছেন বোন চম্পা। তিনি জানান, কয়েক দিন ধরে শরীরে ব্যথা অনুভব করছিলেন ববিতা। সন্দেহ হলে করোনা টেস্ট করে জানা যায়, তার করোনা পজিটিভ। চিকিৎসকের পরামর্শে গত ১৮ জুলাই তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চারদিন হাসপাতালেই ছিলেন তিনি। করোনা নেগেটিভ হলে চিকিৎসকের পরামর্শে বাসায় ফিরেছেন তিনি।চম্পা বলেন, ‘দেশের সার্বিক অবস্থা স্বাভাবিক নয়। এর মধ্যে আপা করোনায় আক্রান্ত হওয়ায় আমরা ঘাবড়ে যাই। একা মানুষ, কীভাবে কী করবে বুঝে উঠতে পারছিলাম না। তারপর বড় আপা ও আমরা মিলে দ্...
৩১ জুলাই পর্যন্ত ঋণ ও ক্রেডিট কার্ডের বিল পরিশোধে বিশেষ সুযোগ
বাণিজ্য ও অর্থনীতি

৩১ জুলাই পর্যন্ত ঋণ ও ক্রেডিট কার্ডের বিল পরিশোধে বিশেষ সুযোগ

ঋণ ও ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধ এবং বিভিন্ন সঞ্চয়ী স্কিমের কিস্তি জমা দেওয়ার বিশেষ সুযোগ দিলো বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে, ঋণের বকেয়া অর্থ পরিশোধ, ক্রেডিট কার্ডের বিল এবং ডিপিএস-সহ বিভিন্ন সঞ্চয়ী স্কিমের কিস্তি আগামী ৩১ জুলাই পর্যন্ত গ্রহণ করা যাবে। বুধবার (২৪ জুলাই) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।এতে বলা হয়েছে, দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে অনেক ঋণগ্রহীতা ও ক্রেডিট কার্ড গ্রাহক ব্যাংকে তাদের বকেয়া অর্থ নির্ধারিত সময়ে পরিশোধ করতে সক্ষম হননি। এছাড়া, অনেক আমানতকারী ডিপোজিট পেনশন স্কিম (ডিপিএস)সহ বিভিন্ন সঞ্চয়ী স্কিমের কিস্তি নির্ধারিত সময়ে জমা দিতে পারেননি। এমন প্রেক্ষাপটে, ১৮ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত পরিশোধযোগ্য ঋণ এবং ক্রেডিট কার্ডের পরিশোধযোগ্য অর্থ আগামী ৩১ জুলাইয়ের মধ্যে পরিশোধ করা হলে এরূপ বকেয়া অর্থের ওপর কোনও প্রকারের সুদ/ মুনাফা এবং দণ্ড সুদ/ অতিরিক্ত স...
আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে প্রধানমন্ত্রী
জাতীয়

আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে প্রধানমন্ত্রী

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী ধ্বংসযজ্ঞে আহতদের দেখতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (পঙ্গু হাসপাতাল) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৭টায় সেখানে যান তিনি।প্রধানমন্ত্রী সেখানে চিকিৎসাধীন গুরুতর আহত কয়েকজনের সঙ্গে কথা বলেন ও তাদের চিকিৎসার খোঁজখবর নেন। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন সরকারপ্রধান।হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. কাজী শামীম উজ্জামান আহতদের চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।শেখ হাসিনা আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে বলেন। প্রধানমন্ত্রী আহতদের অবস্থা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা, প্রধা...
ওবামার সমর্থন পেয়ে জনপ্রিয়তা বাড়লো কমলা হ্যারিসের
আন্তর্জাতিক

ওবামার সমর্থন পেয়ে জনপ্রিয়তা বাড়লো কমলা হ্যারিসের

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সমর্থন পাওয়ার পর কমলা হ্যারিসের জনপ্রিয়তা বাড়ার তথ্য উঠে এসেছে বিভিন্ন জরিপে। শুক্রবার (২৬ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থনের কথা জানান বারাক ওবামা।বিবৃতিতে তিনি বলেন, ডেমোক্রেট দলের প্রার্থী হিসেবে সবচেয়ে যোগ্য ব্যক্তি কমলা হ্যারিসই। এখন পর্যন্ত দলটির শতাধিক নেতা সমর্থন দিয়েছেন কমলাকে।তার বিবৃতির পরপরই বিভিন্ন জরিপে কয়েক ধাপ এগিয়ে যান কমলা হ্যারিস। এরই মধ্যে রয়টার্সের জরিপে ৪৪ শতাংশ সমর্থন পেয়ে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন এই সম্ভাব্য ডেমোক্রেট প্রার্থী। অন্যদিকে নিউ হ্যাম্পশায়ারের জরিপে ট্রাম্পের চেয়েও ৬ পয়েন্ট বেশি পেয়ে এগিয়ে আছেন কমলা।...
সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ
জাতীয়

সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ

ডিজিটাল বাংলাদেশের নেপথ্য নায়ক এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে ঘটে যাওয়া বিপ্লবের স্থপতি সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ।সজীব ওয়াজেদ জয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার পুত্র। তিনি মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২৭ জুলাই জন্মগ্রহণ করেন। দেশ স্বাধীন হওয়ার পর তার নাম রাখেন নানা শেখ মুজিবুর রহমান।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা এ দু’জনের স্বপ্ন বাস্তবায়নে এবং ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার নেপথ্য কারিগর হিসেবে কাজ করছেন পরিশ্রমী, মেধাবী ও পরিচ্ছন্ন জীবন-জীবিকার অধিকারী কম্পিউটার বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয়।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে বেতবুনিয়ায় ভূ-উপগ্রহ কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। তারই ধারাবাহিকতায় জাতির পিতার দৌহিত্র সজীব ওয়াজেদ জয় বঙ্গবন্ধু স্যা...
সাঈদের পরিবারকে সাড়ে ৭ লাখ টাকা আর্থিক সহায়তা দিল বেরোবি প্রশাসন
শিক্ষাঙ্গন

সাঈদের পরিবারকে সাড়ে ৭ লাখ টাকা আর্থিক সহায়তা দিল বেরোবি প্রশাসন

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী নিহত আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।শুক্রবার (২৬ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে নিহত আবু সাঈদের বাবা-মার হাতে সাড়ে সাত লাখ টাকার চেক তুলে দেয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল।বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে আর্থিক সহায়তা প্রদানের সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মন্ডল আসাদ ও কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজুল ইসলাম উপস্থিত ছিলেন।প্রক্টর শরিফুল ইসলাম বলেন, ভিসি মহোদয়ের নির্দেশে সাঈদের বাবা-মার সঙ্গে সবসময় যোগাযোগ রাখছে বিশ্বিবদ্যালয় প্রশাসন। ভিসি স্যার নিজেও সাঈদের পরিবারের খোঁজ রাখছেন, পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। এরই অংশ হিসেবে আজকে সাড়ে সাত লাখ টাকা...